বিষয়বস্তুতে চলুন

গৌরনদী পৌরসভা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গৌরনদী পৌরসভা
স্থানীয় সরকার
গৌরনদী পৌরসভার লোগো
ধরন
ধরন
এক কক্ষ
ইতিহাস
শুরু২৬ ডিসেম্বর ১৯৯৬ (1996-12-26)
নতুন অধিবেশন শুরু১৪ ফেব্রুয়ারি ২০১১ (2011-02-14)
নেতৃত্ব
মেয়র
মোঃ হারিছুর রহমান [], বাংলাদেশ আওয়ামী লীগ
নির্বাচন
এফপিটিপি
সর্বশেষ নির্বাচন
২০১১ (2011)
সভাস্থল
গৌরনদী পৌরসভা কার্যালয়

গৌরনদী পৌরসভা বাংলাদেশের বরিশাল জেলার গৌরনদী উপজেলার স্থানীয় সরকার সংস্থা। ১৯৯৬ সালে পৌরসভাটি প্রতিষ্ঠিত হয়।[] এটি একটি ক শ্রেনীর পৌরসভা।[]

ইতিহাস

[সম্পাদনা]

১৯৯৬ সালের ২৬ ডিসেম্বর গ শ্রেণীর পৌরসভা হিসেবে গৌরনদী পৌরসভা প্রতিষ্ঠিত হয়। সাবেক চিফ হুইপ ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসানাত আবদুল্লাহ গৌরনদী উপজেলা সদরকে পৌরসভায় উন্নীত করেছিলেন। ১৯৯৯ সালের ১৫ সেপ্টেম্বর এ পৌরসভা খ শ্রেণিতে এবং ২০০৯ সালে ‘ক’ শ্রেণীতে এ পৌরসভাকে উন্নীত করা হয়।[]

প্রশাসনিক অবকাঠামো

[সম্পাদনা]

গৌরনদী পৌরসভার আয়তন ১১.৫ বর্গ কিলোমিটার।[] ৯ টি ওয়ার্ড নিয়ে এ পৌরসভাটি গঠিত।[] এ ৯টি ওয়ার্ডে ৯জন সাধারণ আসনের ওয়ার্ড কাউন্সিলর এবং ৩ জন সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হন। মাননীয় মেয়র ও সম্মানিত কাউন্সিলরগণ জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম গৌরনদী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১১৯নং নির্বাচনী এলাকা বরিশাল-১ এর অংশ।

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী গৌরনদী পৌরসভার মোট জনসংখ্যা ৪২,৪৩৮ জন। এর মধ্যে পুরুষ ২১,২০৫ জন এবং মহিলা ২১,২৩৩ জন। মোট পরিবার ৯,৪১৭টি।[]ভোটার ৩৭,৫৪৪ জন

শিক্ষা

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী গৌরনদী পৌরসভার সাক্ষরতার হার ৬৮.৯%।[] এখানে ১টি সরকারি কলেজ ও ১টি বেসরকারি মহিলা কলেজ রয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার জন্য ৬টি মাধ্যমিক বিদ্যালয়, ১৫টি প্রাথমিক বিদ্যালয় ও ৪টি মাদ্রাসা রয়েছে।[]

চেয়ারম্যান ও মেয়রগণের তালিকা

[সম্পাদনা]

উল্লে­খযোগ্য স্থান ও স্থাপনা

[সম্পাদনা]
  • কসবা মসজিদ
  • কমলাপুর জামে মসজিদ
  • মাহিলারা মঠ
  • গৌরনদী জমিদার বাড়ি

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "পৌরসভা নির্বাচন ২০১০-১১ বিজয়ীর তালিকা(মেয়র)"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৫
  2. 1 2 3 "এক নজরে গৌরনদী পৌরসভা"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১০ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৫
  3. "পৌরসভার তালিকা" (পিডিএফ)স্থানীয় সরকার বিভাগ। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৫[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "বরিশালের গৌরনদী পৌরসভা"দৈনিক প্রথম আলো। ১৯ ডিসেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ২৭ মে ২০১৫[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "গৌরনদী পৌরসভা ওয়ার্ড সমূহ"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১০ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৫
  6. 1 2 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১৯{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)

বহিঃসংযোগ

[সম্পাদনা]