বিষয়বস্তুতে চলুন

গাজীপুর জেলা

গাজীপুর জেলা
জেলা
ডাকনাম: গাজীপুর
বাংলাদেশে গাজীপুর জেলার অবস্থান
বাংলাদেশে গাজীপুর জেলার অবস্থান
স্থানাঙ্ক: ২৪°০′০″ উত্তর ৯০°২৫′৪৮″ পূর্ব / ২৪.০০০০০° উত্তর ৯০.৪৩০০০° পূর্ব / 24.00000; 90.43000 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
প্রতিষ্ঠা১৯৮৪ সালের ১লা মার্চ
সংসদীয় আসন৫টি
সরকার
  ধরনস্থানীয় সরকারজেলা প্রশাসক
  শাসকমোঃ নূরুল করিম ভূঁইয়া
  জেলা পরিষদের প্রশাসকড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী (বিএনপি)
আয়তন
  মোট১,৭৭০.৫৮ বর্গকিমি (৬৮৩.৬২ বর্গমাইল)
জনসংখ্যা (২০২২)[]
  মোট৪৪,০৩,৯১২
  জনঘনত্ব২,৫০০/বর্গকিমি (৬,৪০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৮৫.৭৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৩০ ৩৩
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

গাজীপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। অবস্থানগত কারণে এটি বাংলাদেশের একটি বিশেষ শ্রেণীভুক্ত জেলা।[] ১৯৮৪ সালে এটি ঢাকা জেলা হতে পৃথক হয়ে গঠিত হয়। জেলাটি ঢাকা বিভাগে অবস্থিত, এর উত্তরে ময়মনসিংহকিশোরগঞ্জ জেলা, দক্ষিণে নারায়ণগঞ্জ জেলা, পূর্ব ও দক্ষিণ-পূর্বে নরসিংদী জেলা পশ্চিমে টাঙ্গাইল জেলা এবং দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে রয়েছে ঢাকা জেলা।[]

পটভূমি

[সম্পাদনা]

গাজীপুর সিটি কর্পোরেশন বাংলাদেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন, যার আয়তন ৩৩০ বর্গকিলোমিটার (১৩০ বর্গমাইল)। বিশ্ব ইজতেমা টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয়। এছাড়াও ভাওয়াল জাতীয় উদ্যানগাজীপুর সাফারি পার্ক গাজীপুরে অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে বড় কারাগার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার গাজীপুরে অবস্থিত। গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ তুলা গবেষণা ইন্সটিটিউট অবস্থিত। এতদ্ব্যতীত বাংলাদেশ সমরাস্ত্র কারখানাও গাজীপুর জেলায় অবস্থিত।[]

অবস্থান ও আয়তন

[সম্পাদনা]

গাজীপুর জেলার উত্তরে ময়মনসিংহ জেলাকিশোরগঞ্জ জেলা, দক্ষিণে ঢাকা জেলানারায়ণগঞ্জ জেলা, পূর্বে কিশোরগঞ্জ জেলানরসিংদী জেলা, পশ্চিমে ঢাকা জেলাটাঙ্গাইল জেলা[]

প্রশাসনিক এলাকাসমূহ

[সম্পাদনা]
গাজীপুর জেলার উপজেলা জিওকোড ম্যাপ
গাজীপুরের উপজেলাসমূহ

গাজীপুর জেলা ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটির একটি সিটি কর্পোরেশন, গাজীপুর সিটি কর্পোরেশন রয়েছে ।

গাজীপুর জেলায় মোট ৫টি উপজেলা এবং ৭টি থানা (মূল) রয়েছে। উপজেলাগুলো হলো গাজীপুর সদর, শ্রীপুর, কালিয়াকৈর, কালীগঞ্জ ও কাপাসিয়া। এছাড়া গাজীপুর সিটি কর্পোরেশন ও মেট্রোপলিটন এলাকা মিলিয়ে আরও বেশ কয়েকটি থানা ও ফাঁড়ি রয়েছে।

গাজীপুর জেলার উপজেলাসমূহ:

গাজীপুর জেলার থানা/মেট্রোপলিটন থানা:

  • জয়দেবপুর থানা (সদর)
  • কালিয়াকৈর থানা
  • কালীগঞ্জ থানা
  • শ্রীপুর থানা
  • কাপাসিয়া থানা
  • টঙ্গী পূর্ব থানা (মেট্রোপলিটন)
  • টঙ্গী পশ্চিম থানা (মেট্রোপলিটন)
  • এছাড়াও কোনাবাড়ী, কাশিমপুর, বাসন, গাছা মেট্রো থানা হিসেবে গণ্য হয়।

ইতিহাস

[সম্পাদনা]

গাজীপুর সদর, শ্রীপুর, কালিয়াকৈর, কালিগঞ্জ ও কাপাসিয়া এই ৫টি উপজেলা নিয়ে ঢাকা জেলা থেকে বিভক্ত হয়ে ১৯৮৪ সালের ১ মার্চ গাজীপুর জেলা হিসেবে আত্মপ্রকাশ করে।[] ঐতিহাসিকরা মনে করেন যে মহম্মদ বিন তুঘলকের শাসনকালে গাজী নামে এক কুস্তিগির এখানে থাকতো আর তার নাম থেকেই সম্ভবত এই অঞ্চলের নাম হয়েছে গাজীপুর। আবার এই মতের বিরোধিতা করে অনেকে বলেন যে সম্রাট আকবরের সেনাপতি ঈশা খাঁর ছেলে ফজল গাজীর নামে এই জনপদের নামকরণ করা হয়েছে।

বর্তমান প্রশাসন

[সম্পাদনা]
পদের নামব্যক্তির নামদায়িত্বের পরিধি
জেলা পরিষদ প্রশাসকড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীজেলা পরিষদ ও স্থানীয় সরকার
জেলা প্রশাসকমোঃ নূরুল করিম ভূঁইয়াজেলা প্রশাসন ও জেলা ম্যাজিস্ট্রেট

বর্তমান সংসদীয় এমপি

[সম্পাদনা]

গাজীপুর জেলা ৫টি উপজেলা এবং ৫টি সংসদীয় আসন নিয়ে গঠিত। ২০২৬ সালের সাধারণ নির্বাচনের পর বর্তমান এমপিদের তালিকা নিম্নরূপ:

সংসদ সদস্যবৃন্দ

[সম্পাদনা]
আসন নংনির্বাচনী এলাকাসংসদ সদস্যের নামরাজনৈতিক দল
গাজীপুর-১কালিয়াকৈর ও গাজীপুর সদরের অংশমোঃ মজিবুর রহমানবিএনপি
গাজীপুর-২গাজীপুর সদর ও টঙ্গীএম মঞ্জুরুল করিম রনিবিএনপি
গাজীপুর-৩শ্রীপুর ও গাজীপুর সদরের অংশএস.এম. রফিকুল ইসলামবিএনপি
গাজীপুর-৪কাপাসিয়ামু. সালাহউদ্দিন আইউবীজামায়াত
গাজীপুর-৫কালীগঞ্জ ও গাজীপুর সদরের অংশএ কে এম ফজলুল হক মিলনবিএনপি

সিটি কর্পোরেশন

[সম্পাদনা]

গাজীপুর সিটি কর্পোরেশন বাংলাদেশের বৃহত্তম সিটি কর্পোরেশন। ২০১৩ সালে গাজীপুর ও টঙ্গী পৌরসভাকে একীভূত করে এটি গঠিত হয়। বর্তমানে ৫ আগস্ট ২০২৪-এর পরবর্তী প্রশাসনিক পরিবর্তনের প্রেক্ষিতে এর শীর্ষ কাঠামো নিম্নরূপ:

পদের নামব্যক্তির নামপদমর্যাদা ও দায়িত্ব
প্রশাসকমোঃ শওকত হোসেন সরকারসিটি কর্পোরেশনের প্রধান ও নীতি নির্ধারণ
  • ওয়ার্ড সংখ্যা: ৫৭টি
  • আয়তন: ৩২৯.৯০ বর্গকিলোমিটার
  • প্রধান কার্যালয়: বঙ্গবাজার, গাজীপুর।

শিক্ষা

[সম্পাদনা]


গাজীপুরে সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রয়েছে বহুসংখ্যক বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজ। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো :-

বিশ্ববিদ্যালয়
কলেজ ও উচ্চবিদ্যালয়

দর্শনীয় স্থান

[সম্পাদনা]

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

[সম্পাদনা]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন, ২০১৪)। "এক নজরে জেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৩ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১৪ {{ওয়েব উদ্ধৃতি}}: |তারিখ= এর মান পরীক্ষা করুন (সাহায্য)
  2. "জেলাগুলোর শ্রেণি হালনাগাদ করেছে সরকার"। বাংলানিউজ২৪। ১৭ আগস্ট ২০২০। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২০
  3. "গাজীপুর জেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২৪
  4. 1 2 বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "জেলার পটভূমি"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২৬ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১৪
  5. [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৩ ফেব্রুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১২

বহিঃসংযোগ

[সম্পাদনা]