ছাগলনাইয়া পৌরসভা
অবয়ব
| ছাগলনাইয়া | |
|---|---|
| পৌরসভা | |
| ছাগলনাইয়া পৌরসভা | |
প্রাতিষ্ঠানিক লোগো | |
| বাংলাদেশে ছাগলনাইয়া পৌরসভার অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৩°২′১৪″ উত্তর ৯১°৩০′৫২″ পূর্ব / ২৩.০৩৭২২° উত্তর ৯১.৫১৪৪৪° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | ফেনী জেলা |
| উপজেলা | ছাগলনাইয়া উপজেলা |
| প্রতিষ্ঠাকাল | ৩ জুন ২০০২ |
| সরকার | |
| • পৌর মেয়র | মোহাম্মদ মোস্তফা (আওয়ামী লীগ) |
| আয়তন | |
| • মোট | ২৫.৩০ বর্গকিমি (৯.৭৭ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ৪৫,১৭৭ |
| • জনঘনত্ব | ১,৮০০/বর্গকিমি (৪,৬০০/বর্গমাইল) |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৩৯১০ |
ছাগলনাইয়া পৌরসভা বাংলাদেশের ফেনী জেলার অন্তর্গত একটি নগরভিত্তিক স্থানীয় সরকার সংস্থা, যেটি ছাগলনাইয়া শহরকে পরিচালনা এবং নাগরিক সুযোগ-সুবিধা প্রদান করে থাকে। ২০০২ সালে পৌরসভাটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি একটি 'ক' শ্রেণীর পৌরসভা।[১][২]
আয়তন
[সম্পাদনা]ছাগলনাইয়া পৌরসভার আয়তন ২৫.৩০ বর্গ কিলোমিটার।[৩]
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ছাগলনাইয়া পৌরসভার মোট জনসংখ্যা ৪৫,১৭৭ জন।[৩]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]ছাগলনাইয়া উপজেলার মধ্যাংশে ছাগলনাইয়া পৌরসভার অবস্থান। এ পৌরসভার উত্তরে মহামায়া ইউনিয়ন, পশ্চিমে পাঠাননগর ইউনিয়ন, দক্ষিণে রাধানগর ইউনিয়ন এবং পূর্বে ভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত।
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]ছাগলনাইয়া পৌরসভায় ৯টি ওয়ার্ড রয়েছে। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম ছাগলনাইয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৫নং নির্বাচনী এলাকা ফেনী-১ এর অংশ।
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান পৌর মেয়র: মোহাম্মদ মোস্তফা[৪]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ছাগলনাইয়া পৌরসভা ক শ্রেনীতে উওীর্ণ:তিন বছরে অর্ধ শতাধিক সড়ক পাকাকরণ ও ড্রেনেজ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন"। দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২০।
- ↑ "এক নজরে৷ ছাগলনাইয়া পৌরসভা"। ২৮ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২০।
- 1 2 "ছাগলনাইয়া শহরের জনসংখ্যা ও আয়তন"। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৯।
- ↑ "ছাগলনাইয়া শহরের পৌরসভার মেয়র"। News24.com। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ
[সম্পাদনা]| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |