বিষয়বস্তুতে চলুন

ঝালকাঠি পৌরসভা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঝালকাঠি পৌরসভা
স্থানীয় সরকার
ঝালকাঠি পৌরসভা লোগো
ইতিহাস
শুরু১৮৭৫ (1875)
নতুন অধিবেশন শুরু১৭ এপ্রিল ২০১৬ (2016-04-17)
নেতৃত্ব
মেয়র
লিয়াকত আলী তালুকদার[], বাংলাদেশ আওয়ামী লীগ
নির্বাচন
এফপিটিপি
সর্বশেষ নির্বাচন
২০ মার্চ ২০১৬ (2016-03-20)
নীতিবাক্য
ঝালকাঠিপৌরসভার মহল্লা জিওকোড ম্যাপ
সভাস্থল
ঝালকাঠি পৌরসভা কার্যালয়
ওয়েবসাইট
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

ঝালকাঠি পৌরসভা বাংলাদেশের ঝালকাঠি জেলার একটি নগরভিত্তিক স্থানীয় সরকার সংস্থা। ১৮৭৫ সালে পৌরসভাটি প্রতিষ্ঠিত হয়[] ও এটি বাংলাদেশের প্রাচীন পৌরসভার গুলোর মধ্যে অন্যতম।[] এটি একটি "ক" শ্রেনীর পৌরসভা। []

ইতিহাস

[সম্পাদনা]

১৮৭৫ সালে ঝালকাঠি পৌরসভা প্রতিষ্ঠিত হয়। [][][] প্রতিষ্ঠাকালীন সময়ে পৌরসভার আয়তন ছিল ১.১২ বর্গ মাইল (২.৯০ বর্গ কিলোমিটার)। ৯ জন নির্বাচিত পৌর সদস্য ও জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক পৌরসভা পরিচালিত হত। []

প্রশাসনিক অবকাঠামো

[সম্পাদনা]

ঝালকাঠি পৌরসভার আয়তন ১৬.০৮ বর্গ কিলোমিটার। [] ৯ টি ওয়ার্ড ও ৪৭ টি মহল্লা নিয়ে এ পৌরসভাটি গঠিত। এ ৯টি ওয়ার্ডে ৯জন সাধারণ আসনের ওয়ার্ড কাউন্সিলর এবং ৩ জন সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হন। মাননীয় মেয়র ও সম্মানিত কাউন্সিলরগণ জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম ঝালকাঠি সদর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১২৬নং নির্বাচনী এলাকা ঝালকাঠি-২ এর অংশ।

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ঝালকাঠি পৌরসভার মোট জনসংখ্যা ৫৪,০২৯ জন। এর মধ্যে পুরুষ ২৭,৫২৮ জন এবং মহিলা ২৬,৫০১ জন। মোট পরিবার ১২,৩৯৯টি।[]

শিক্ষা

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ঝালকাঠি পৌরসভার সাক্ষরতার হার ৭৭.৯%।[]

মেয়রগণের তালিকা

[সম্পাদনা]
  • মোঃ আফজাল হোসেন, মেয়র (কার্যকাল ২৬ এপ্রিল ২০১১ - ১৬ এপ্রিল ২০১৬)
  • মোঃ লিয়াকত আলী তালুকদার, মেয়র (কার্যকাল ১৭ এপ্রিল ২০১৬ - বতর্মান )

শিক্ষাব্যবস্থা

[সম্পাদনা]

উচ্চ শিক্ষার জন্য ঝালকাঠি পৌর এলাকায় ২টি সরকারি কলেজ রয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার জন্য ৬টি মাধ্যমিক বিদ্যালয়, ১২টি প্রাথমিক বিদ্যালয় ও ৬টি মাদ্রাসা রয়েছে। [] এ জেলার একমাত্র সরকারি কারিগরি প্রতিষ্ঠান সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ।

উল্লে­খযোগ্য স্থান ও স্থাপনা

[সম্পাদনা]
  • কীর্ত্তিপাশা জমিদার বাড়ী
  • বেশনাই মল্লিকের দিঘি
  • গাবখান সেতু
  • শেরে বাংলা একে ফজলুল হকের নানা বাড়ী
  • মিয়া বাড়ি মসজিদ

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ঝালকাঠি পৌরসভা - এক নজরে পৌরসভা"PauraInfo.gov.bd। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৫ {{ওয়েব উদ্ধৃতি}}: |শিরোনাম= এর 15 নং অবস্থানে horizontal tab character রয়েছে (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "ঝালকাঠি পৌর এলাকার খাল পুনঃখননের কাজ প্রায় সম্পন্ন"The Daily Sangram। ৬ মে ২০১৭। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৯[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. 1 2 "ঝালকাঠি পৌরসভা - এক নজরে পৌরসভা"PauraInfo.gov.bd। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৫ {{ওয়েব উদ্ধৃতি}}: |শিরোনাম= এর 15 নং অবস্থানে horizontal tab character রয়েছে (সাহায্য)
  4. "পৌরসভার তালিকা" (পিডিএফ)স্থানীয় সরকার বিভাগ। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৫[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "ঝালকাঠি পৌরসভা সম্পর্কে তথ্য"PauraInfo.gov.bd। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৫ {{ওয়েব উদ্ধৃতি}}: |শিরোনাম= এর 15 নং অবস্থানে horizontal tab character রয়েছে (সাহায্য)
  6. "ঝালকাঠি জেলা"Local Government Engineering Department। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৫[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. জ্যাক, জে, সি,। বাকেরগঞ্জ জেলা গ্যাজেটিয়ার Chapter 2 (পিডিএফ) (১৯২৮ সংস্করণ)। কলকাতাঃ বেঙ্গল সচিবালয় পুস্তক বিভাগ। পৃ. ৭২–১২১। ২৪ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৫{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অতিরিক্ত বিরামচিহ্ন (লিঙ্ক) উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)
  8. 1 2 "এক নজরে ঝালকাঠি পৌরসভা"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৪ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৫
  9. 1 2 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৯{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)

বহিঃসংযোগ

[সম্পাদনা]