চাটখিল পৌরসভা
| চাটখিল | |
|---|---|
| পৌরসভা | |
| চাটখিল পৌরসভা | |
প্রাতিষ্ঠানিক লোগো | |
| বাংলাদেশে চাটখিল পৌরসভার অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৩°৩′৩৮″ উত্তর ৯০°৫৭′৪৮″ পূর্ব / ২৩.০৬০৫৬° উত্তর ৯০.৯৬৩৩৩° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | নোয়াখালী জেলা |
| উপজেলা | চাটখিল উপজেলা |
| সরকার | |
| • প্রশাসক | মিল্টন রায় |
| আয়তন | |
| • মোট | ১৪.৬০ বর্গকিমি (৫.৬৪ বর্গমাইল) |
| জনসংখ্যা | |
| • মোট | ৩১,৩৯৫ |
| • জনঘনত্ব | ২,২০০/বর্গকিমি (৫,৬০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৭০.১% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৩৮৭০ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
চাটখিল পৌরসভা বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত একটি পৌরসভা।
আয়তন
[সম্পাদনা]চাটখিল পৌরসভার আয়তন ১৪.৬০ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চাটখিল পৌরসভার জনসংখ্যা ৬৫,০০০ জন।[১]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]চাটখিল উপজেলার মধ্যাংশে চাটখিল পৌরসভার অবস্থান। নোয়াখালী জেলা সদর থেকে এ পৌরসভার দূরত্ব প্রায় ৩৮ কিলোমিটার। এ পৌরসভার উত্তরে বদলকোট ইউনিয়ন, পশ্চিমে পরকোট ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমে হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়ন, দক্ষিণে নোয়াখলা ইউনিয়ন এবং পূর্বে পাঁচগাঁও ইউনিয়ন ও মোহাম্মদপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]চাটখিল পৌরসভায় ৯টি ওয়ার্ড রয়েছে। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম চাটখিল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৮নং নির্বাচনী এলাকা নোয়াখালী-১ এর অংশ। এটি একটি 'ক' শ্রেণীর পৌরসভা। ওয়ার্ডভিত্তিক চাটখিল পৌরসভার এলাকাসমূহ হল:
| ওয়ার্ড নং | অন্তর্ভুক্ত গ্রাম/মহল্লার নাম |
|---|---|
| ১নং ওয়ার্ড | ফতেহপুর, মির্জাপুর, ত্রিঘরিয়া |
| ২নং ওয়ার্ড | সুন্দরপুর (আংশিক) |
| ৩নং ওয়ার্ড | ভীমপুর (আংশিক), সুন্দরপুর (আংশিক) |
| ৪নং ওয়ার্ড | ভীমপুর (আংশিক) |
| ৫নং ওয়ার্ড | দৌলতপুর, লাম চর |
| ৬নং ওয়ার্ড | চাটখিল, ধামালিয়া |
| ৭নং ওয়ার্ড | দশানী টগবা (আংশিক), গোবিন্দপুর (আংশিক) |
| ৮নং ওয়ার্ড | ছয়ানী টগবা (আংশিক) |
| ৯নং ওয়ার্ড | শাহ নিয়ামতপুর, ছয়ানী টগবা (আংশিক) |
প্রতিষ্ঠাকাল
[সম্পাদনা]১ জানুয়ারি, ১৯৯৫ সালে চাটখিল পৌরসভা প্রতিষ্ঠা লাভ করে।
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চাটখিল পৌরসভার স্বাক্ষরতার হার ৭০.১%।[১] এ পৌরসভায় ১টি কলেজ, ৫টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]কলেজ[২]
মাধ্যমিক বিদ্যালয়[৩]
- চাটখিল পাঁচগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়
- চাটখিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
- মির্জাপুর মুক্তিযোদ্ধা আবদুর রহিম পৌর উচ্চ বিদ্যালয়
- ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়
- ছয়ানী টবগা আজম বালিকা উচ্চ বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়[৪]
- পূর্ব ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- টবগা আজম বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়
- টবগা আজম বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দশানী টবগা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ত্রিঘরিয়া পূর্ব ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ভীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চাটখিল পি. জি. সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আম্বিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চাটখিল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]নোয়াখালী সদর উপজেলা থেকে চাটখিল পৌরসভায় জননী বাস সার্ভিস যোগে সহজেই যাতায়াত করা যায়।
অর্থনীতি
[সম্পাদনা]বৈদেশিক মুদ্রা আহরণে বাংলাদেশে ২য় (দ্বিতীয়), প্রবাসী (৮৯%), চাকুরীজীবি (৭%), কৃষক (৩%), অন্যান্য (১%)।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
[সম্পাদনা]জনপ্রতিনিধি
[সম্পাদনা]বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এক আদেশে সারা বাংলাদেশের পৌরসভার দায়িত্বে জেলায় কর্মরত স্থানীয় সরকারের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি)।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)। bbs.gov.bd। ২৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৩।
- ↑ "কলেজ, চাটখিল পৌরসভা"। banbeis.gov.bd। ১০ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৩।
- ↑ "মাধ্যমিক বিদ্যালয়, চাটখিল পৌরসভা"। banbeis.gov.bd। ১০ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৩।
- ↑ "প্রাথমিক বিদ্যালয়, চাটখিল পৌরসভা"। dpe.gov.bd। ২৭ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৩।