বান্দরবান পৌরসভা
| বান্দরবান | |
|---|---|
| পৌরসভা | |
| বান্দরবান পৌরসভা | |
বান্দরবান পৌরসভা | |
| বাংলাদেশে বান্দরবান পৌরসভার অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°১′৩৭″ উত্তর ৯২°২৯′১৭″ পূর্ব / ২২.০২৬৯৪° উত্তর ৯২.৪৮৮০৬° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | বান্দরবান জেলা |
| উপজেলা | বান্দরবান সদর উপজেলা |
| প্রতিষ্ঠাকাল | ১৯৮৪ |
| সরকার | |
| • পৌর মেয়র | মোহাম্মদ ইসলাম বেবী (আওয়ামী লীগ) |
| আয়তন | |
| • মোট | ৩২.৫৫ বর্গকিমি (১২.৫৭ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০২২) | |
| • মোট | ৫৪,৪৫০ |
| • জনঘনত্ব | ১,৭০০/বর্গকিমি (৪,৩০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৬৭.১% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৪৬০০ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
বান্দরবান পৌরসভা বান্দরবান পার্বত্য জেলার অন্তর্গত একটি পৌরসভা।
আয়তন
[সম্পাদনা]বান্দরবান পৌরসভার আয়তন ৩২.৫৫ বর্গ কিলোমিটার (৮,০৪৩ একর)।[১]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী বান্দরবান পৌরসভার জনসংখ্যা ৫৪,৪৫০ জন। এর মধ্যে ৩২,৪৪৯জন মুসলিম, ১২,৩১৫জন বৌদ্ধ, ৭,৬৭৩জন হিন্দু, ১,৮৭৯জন খ্রিস্টান ও ১৩৪জন অন্যান্য ধর্মের অনুসারী।
নৃতাত্ত্বিকভাবে ৪২,৪৫৩জন বাঙালি, ৭,২৭২জনমারমা, ৯৮১জন ত্রিপুরা, ৪০০জন ম্রো ও ৩,৩৪৪জন অন্যান্য। [৩]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]বান্দরবান সদর উপজেলার মধ্যাংশে বান্দরবান পৌরসভার অবস্থান। বান্দরবান জেলা সদর এ পৌরসভায় অবস্থিত। এর উত্তর-পশ্চিমে কুহালং ইউনিয়ন, উত্তর-পূর্বে রাজবিলা ইউনিয়ন ও রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়ন, পূর্বে জামছড়ি ইউনিয়ন, দক্ষিণে জামছড়ি ইউনিয়ন ও সুয়ালক ইউনিয়ন এবং পশ্চিমে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়ন ও চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়ন অবস্থিত।
ইতিহাস
[সম্পাদনা]গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ১৯৮৪ সালে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বান্দরবান সদর উপজেলার বান্দরবান সদর ইউনিয়নের আংশিক নিয়ে বান্দরবান পৌরসভা গঠন করে। পরবর্তীতে ২০০১ সালে এ পৌরসভাকে গ শ্রেণী থেকে সরাসরি ক শ্রেণীতে উন্নীত করা হয়।[৫]
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]বান্দরবান পৌরসভায় ৯টি ওয়ার্ড রয়েছে। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম বান্দরবান সদর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ৩০০নং নির্বাচনী এলাকা পার্বত্য বান্দরবান এর অংশ।
ওয়ার্ডভিত্তিক এ পৌরসভার এলাকাসমূহ নিচে উল্লেখ করা হল:
| ওয়ার্ড নং | এলাকার নাম |
|---|---|
| ১নং ওয়ার্ড | বালাঘাটা |
| ২নং ওয়ার্ড | শৈলশোভা, বালাঘাটা |
| ৩নং ওয়ার্ড | কালাঘাটা |
| ৪নং ওয়ার্ড | মধ্যমপাড়া |
| ৫নং ওয়ার্ড | নোয়াপাড়া |
| ৬নং ওয়ার্ড | ক্যাচিংঘাটা, নতুনপাড়া, ছিদ্দিকীনগর |
| ৭নং ওয়ার্ড | আর্মিপাড়া |
| ৮নং ওয়ার্ড | মেম্বারপাড়া, হাফেজঘোনা, বাস স্টেশন |
| ৯নং ওয়ার্ড | ইসলামপুর, টাইগারপাড়া, লাংগীপাড়া, কাশেমপাড়া |
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী বান্দরবান পৌরসভার জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর কমিউনিটি রিপোর্ট অনুযায়ী স্বাক্ষরতার হারঃ ৫ বছর ও তদুর্দ্ব শিশুদের ক্ষেত্রে ৮৫.২৩%, ৭ বছর ও তদুর্দ্ব শিশুদের ৮৫.৯৯%, ১৫ বছর ও তদুর্দ্ব শিশুদের ৮৩.৮১%।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- বিশ্ববিদ্যালয়
- কলেজ[৬]
- বান্দরবান সরকারি কলেজ
- বান্দরবান সরকারি মহিলা কলেজ
- বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ
- বান্দরবান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (কারিগরী শিক্ষা)
- মাদ্রাসা[৬]
- ইসলামিক এডুকেশন সেন্টার বান্দরবান আলিম মাদ্রাসা
- বান্দরবান ইসলামিয়া আলিম মাদ্রাসা
- ফাতেমাতুজ জাহরা (রা.) বালিকা দাখিল মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়[৬]
- বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়
- বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
- আল ফারুক ইনস্টিটিউট
- ডনবসকো উচ্চ বিদ্যালয়
- বান্দরবান কালেক্টরেট স্কুল
- বালাঘাটা বিলকিস বেগম উচ্চ বিদ্যালয়
- সাঙ্গু উচ্চ বিদ্যালয়
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়[৬]
- বান্দরবান বৌদ্ধ অনাথালয় নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- বি হ্যাপি লার্নিং সেন্টার
- প্রাথমিক বিদ্যালয়
- কালাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কাশেমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ক্যাচিংঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ছিদ্দিকীনগর খদিজা অহিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- টাইগারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ডনবসকো সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বান্দরবান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বান্দরবান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বান্দরবান বৌদ্ধ অনাথালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বান্দরবান শহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বালাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাস স্টেশন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- যৌথখামার সরকারি প্রাথমিক বিদ্যালয়
- লাংগীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হাফেজঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]বান্দরবান পৌরসভায় যোগাযোগের প্রধান ২টি সড়ক চট্টগ্রাম-বান্দরবান মহাসড়ক ও চন্দ্রঘোনা-বান্দরবান সড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।
খাল ও নদী
[সম্পাদনা]বান্দরবান পৌরসভার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে সাঙ্গু নদী।[৫]
হাট-বাজার
[সম্পাদনা]বান্দরবান পৌরসভার প্রধান হাট-বাজার হল বান্দরবান বাজার।[৭]
দর্শনীয় স্থান
[সম্পাদনা]বান্দরবান পৌরসভার দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[৮]
- নীলাচল
- মেঘলা পর্যটন কমপ্লেক্স
- বোমাং রাজবাড়ী
- সাঙ্গু নদী
- স্বর্ণ মন্দির
- ভেনাস গোল্ডেন টেম্পল
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান প্রশাসক: এস এম মনজুরুল হক, উপপরিচালক (ভা: প্রা:), স্থানীয় সরকার, বান্দরবান পার্বত্য জেলা।[৯]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৯।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ https://bbs.gov.bd/site/page/2888a55d-d686-4736-bad0-54b70462afda/-
- ↑ https://bbs.portal.gov.bd/site/page/b432a7e5-8b4d-4dac-a76c-a9be4e85828c
- ↑ https://bbs.gov.bd/site/page/2888a55d-d686-4736-bad0-54b70462afda/-
- 1 2 "এক নজরে পৌরসভা - বান্দরবান জেলা - বান্দরবান জেলা"। www.bandarban.gov.bd। ১৩ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৮।
- 1 2 3 4 "Schools/Colleges in BANDARBAN SADAR - Bangladesh School, College Directory"। edu.review.net.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "হাট বাজারের তালিকা - বান্দরবান সদর উপজেলা - বান্দরবান সদর উপজেলা"। sadar.bandarban.gov.bd। ৩ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "দর্শনীয়স্থান - বান্দরবান সদর উপজেলা - বান্দরবান সদর উপজেলা"। sadar.bandarban.gov.bd। ৬ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "মোহাম্মদ ইসলাম বেবী - বান্দরবান জেলা - বান্দরবান জেলা"। www.bandarban.gov.bd। ১৬ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৮।