হাতিয়া পৌরসভা
| হাতিয়া | |
|---|---|
| পৌরসভা | |
| হাতিয়া পৌরসভা | |
| বাংলাদেশে হাতিয়া পৌরসভার অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°২২′১৬″ উত্তর ৯১°৭′৩৬″ পূর্ব / ২২.৩৭১১১° উত্তর ৯১.১২৬৬৭° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | নোয়াখালী জেলা |
| উপজেলা | হাতিয়া উপজেলা |
| প্রতিষ্ঠাকাল | ২০০৫ |
| আয়তন | |
| • মোট | ৩৫ বর্গকিমি (১৪ বর্গমাইল) |
| জনসংখ্যা | |
| • মোট | ৪৪,৮০২ |
| • জনঘনত্ব | ১,৩০০/বর্গকিমি (৩,৩০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৫৭.২% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৩৮৯০ |
হাতিয়া পৌরসভা বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত একটি পৌরসভা।
আয়তন
[সম্পাদনা]হাতিয়া পৌরসভার আয়তন ৩৫ বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে এটি বাংলাদেশের সর্ববৃহৎ পৌরসভা।
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী হাতিয়া পৌরসভার জনসংখ্যা ৪৪,৮০২ জন।[১]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]হাতিয়া উপজেলার উত্তরাংশে হাতিয়া পৌরসভার অবস্থান। এ পৌরসভার উত্তরে চর কিং ইউনিয়ন, পূর্বে চর ঈশ্বর ইউনিয়ন ও বুড়িরচর ইউনিয়ন, দক্ষিণে বুড়িরচর ইউনিয়ন এবং পশ্চিমে তমরদ্দি ইউনিয়ন ও চর কিং ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]হাতিয়া পৌরসভায় ৯টি ওয়ার্ড রয়েছে। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম হাতিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৩নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৬ এর অংশ। এটি একটি গ শ্রেণীর পৌরসভা। ওয়ার্ডভিত্তিক হাতিয়া পৌরসভার এলাকাসমূহ হল:
| ওয়ার্ড নং | অন্তর্ভুক্ত গ্রাম/মহল্লার নাম |
|---|---|
| ১নং ওয়ার্ড | চর ঈশ্বর রায় (আংশিক), চর কৈলাশ (আংশিক) |
| ২নং ওয়ার্ড | চর লেটিয়া (আংশিক), চর কৈলাশ (আংশিক) |
| ৩নং ওয়ার্ড | চর লইট্যা (আংশিক), চর কৈলাশ (আংশিক), লক্ষ্মীদিয়া (আংশিক) |
| ৪নং ওয়ার্ড | দক্ষিণ ভেজুগানিয়া (আংশিক), উত্তর ভেজুগানিয়া (আংশিক) |
| ৫নং ওয়ার্ড | চর কৈলাশ (আংশিক), পশ্চিম লক্ষ্মীদিয়া (আংশিক), গুল্যাখালী (আংশিক) |
| ৬নং ওয়ার্ড | চর কৈলাশ (আংশিক), লক্ষ্মীদিয়া (আংশিক), পশ্চিম লক্ষ্মীদিয়া (আংশিক) |
| ৭নং ওয়ার্ড | লক্ষ্মীদিয়া (আংশিক), গুল্যাখালী (আংশিক), সানের চর (আংশিক) |
| ৮নং ওয়ার্ড | গুল্যাখালী (আংশিক), সানের চর (আংশিক) |
| ৯নং ওয়ার্ড | গুল্যাখালী (আংশিক), সানের চর (আংশিক), সূর্যমুখী (আংশিক) |
প্রতিষ্ঠাকাল
[সম্পাদনা]২০০৫ সালে হাতিয়া পৌরসভা প্রতিষ্ঠা লাভ করে।
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী হাতিয়া পৌরসভার স্বাক্ষরতার হার ৫৭.২%।[১] এ পৌরসভায় ২টি কলেজ, ৭টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৩৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]কলেজ[২]
মাধ্যমিক বিদ্যালয়[৩]
- ওছখালী কে. এস. এস. সরকারি উচ্চ বিদ্যালয়
- হাতিয়া শহর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
- ওছখালী এস টি বালিকা উচ্চ বিদ্যালয়
- এ. এম. উচ্চ বিদ্যালয়
- বুড়িরচর ছৈয়দিয়া উচ্চ বিদ্যালয়
- সুখচর ইউনিয়ন বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়
- চৌমুহনী উচ্চ বিদ্যালয়
- বুড়িরচর শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়[৪]
- উত্তর পশ্চিম চর কৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হাজী লাল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সুখচর পশ্চায়েতগ্রাম প্রাথমিক বিদ্যালয়
- জোবিয়াল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম চর কৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নলচিরা নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম চর লেটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব চর কৈলাশ আলী আজ্জম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আজহার উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য চর লেটিয়া শহীদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পাঁচবিঘা মমিরের নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ওছখালী আলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চর কৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হাতিয়া শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হাতিয়া শহর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্যচর ভারতসেন মমতা জিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর পশ্চিম গুল্যাখালী হাজী গিয়াসউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হাতিয়া রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব লক্ষ্মীদিয়া পাটোয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব হরণী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- এ. এম. সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চর কৈলাশ তাহেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- যুক্ত পাঁচ বিঘা আলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শূন্যের চর হাজী আলতাফ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শূন্যের চর মকবুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হরণী পালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ছৈয়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চিত্রাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম লক্ষ্মীদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সুখচর হাজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নলচিরা ভূঁঞারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গুল্যাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সূর্যমুখী কৃষ্ণবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সাগরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]
পৌরসভার সাথে হাতিয়ার প্রধান সড়ক সমূহের সংযোগ রয়েছে। তাই তমরদ্দি, নলচিরা, আফাজিয়া বাজার, জাহাজমারা সহ পুরো হাতিয়া হতে বাস, রিক্সা, অটো রিক্সা, সিএনজি, মোটরসাইকেলসহ যেকোনভাবে যোগাযোগ করা যায় সহজেই।
অর্থনীতি
[সম্পাদনা]পৌরসভার প্রধান অর্থনেতিক উৎস হল কৃষি। কৃষি খাতের অবদান প্রায় ৮৫%। বাকি ১০-১৫% আয় আসে মৎস্য, রেমিট্যান্স, সরকারি ও বেসরকারি চাকরি এবং সেবা ভিত্তিক খাত থেকে।[৫]
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
[সম্পাদনা]১.মরহুম আমিরুল ইসলাম কালাম
সাবেক সংসদ সদস্য ও প্রাক্তন প্রতিমন্ত্রী।
সাবেক সংসদ সদস্য, নোয়াখালী-৬ আসন।
সাবেক সংসদ সদস্য, নোয়াখালী-৬ আসন।
জনপ্রতিনিধি
[সম্পাদনা]বর্তমান পরিষদ[৬]
| নাম | পদবি | নির্বাচিত এলাকা |
|---|---|---|
| কে. এম ওবায়েদ উল্যাহ | সাবেক মেয়র | |
| মোঃ আবদুল করিম | কাউন্সিলর | ০১নং ওয়ার্ড |
| মোঃ ফজলুল করিম | কাউন্সিলর | ০২নং ওয়ার্ড |
| মোঃ রহমত উল্যাহ | কাউন্সিলর | ০৩নং ওয়ার্ড |
| আহছান উদ্দিন | কাউন্সিলর | ০৪নং ওয়ার্ড |
| মনির উদ্দিন | কাউন্সিলর | ০৫নং ওয়ার্ড |
| মোঃ মাঈন উদ্দিন | কাউন্সিলর | ০৬নং ওয়ার্ড |
| দিদারুল হক খান | কাউন্সিলর | ০৭নং ওয়ার্ড |
| মোঃ আলী সাহাব উদ্দিন | কাউন্সিলর | ০৮নং ওয়ার্ড |
| মোঃ নুর হাদী | কাউন্সিলর | ০৯নং ওয়ার্ড |
| মনোয়ারা বেগম | সংরক্ষিত মহিলা কাউন্সিলর | ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড |
| সুফিয়া বেগম | সংরক্ষিত মহিলা কাউন্সিলর | ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড |
| নুর নাহার বেগম রোজি | সংরক্ষিত মহিলা কাউন্সিলর | ০৭, ০৮ ও ০৯নং ওয়ার্ড |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)। bbs.gov.bd। ২৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৩।
- ↑ "কলেজ, হাতিয়া পৌরসভা"। banbeis.gov.bd। ১০ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৩।
- ↑ "মাধ্যমিক বিদ্যালয়, হাতিয়া পৌরসভা"। banbeis.gov.bd। ১০ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৩।
- ↑ "প্রাথমিক বিদ্যালয়, হাতিয়া পৌরসভা"। dpe.gov.bd। ২৭ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৩।
- ↑ মোঃ রিপাজ উদ্দিন। সম্ভাবনাময় হাতিয়া বাংলার সিঙ্গাপুর। পৃ. ১৪৬।
- ↑ "বর্তমান পরিষদ, হাতিয়া পৌরসভা" (পিডিএফ)। ecs.gov.bd। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৩।