ভূঞাপুর
অবয়ব
| ভূঞাপুর | |
|---|---|
| শহর | |
| বাংলাদেশে ভূঞাপুর শহরের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৪°২৭′৩০″ উত্তর ৮৯°৫২′০০″ পূর্ব / ২৪.৪৫৮৩° উত্তর ৮৯.৮৬৬৭° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | ঢাকা বিভাগ |
| জেলা | টাঙ্গাইল জেলা |
| উপজেলা | ভূঞাপুর উপজেলা |
| সরকার | |
| • ধরন | পৌরসভা |
| • মেয়র | মোঃ মাসুদুল হক মাসুদ (বাংলাদেশ আওয়ামী লীগ) |
| আয়তন | |
| • মোট | ১৩.৯২ বর্গকিমি (৫.৩৭ বর্গমাইল) |
| উচ্চতা | ১৪ মিটার (৪৬ ফুট) |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ২৮,৭০৮ |
| • জনঘনত্ব | ২,১০০/বর্গকিমি (৫,৩০০/বর্গমাইল) |
| সময় অঞ্চল | বাংলাদেশ মান সময় (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ১৯৬০ |
| এলাকা কোড | ৯২২৩ |
| ওয়েবসাইট | ভূঞাপুর তথ্য বাতায়ন |
ভূঞাপুর হচ্ছে একটি ছোট শহর যেটি বাংলাদেশের টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার অন্তর্গত। এটি টাঙ্গাইল শহরের ২৯ কিলোমিটার উত্তরে এবং রাজধানী ঢাকা শহরের ১০৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। শহরটি ৯ টি ওয়ার্ড এবং ১৯ টি মহল্লা নিয়ে গঠিত। মহল্লাগুলি হল ঘাটান্দি, ফসলকান্দি, বামনহাটা, তেঘুরী, ছাব্বিসা, বীরহাটি, বীরামন্দী, পলিশা, টেপিবাড়ি, বাহাদিপুর, ফকির পাড়া।
জনসংখ্যাতত্ত্ব
[সম্পাদনা]বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিচালিত আদমশুমারি ২০১১ অনুযায়ী, ভূঞাপুর শহরের মোট জনসংখ্যা ২৮,৭০৮ জন। এই শহরে মোট ঘরসংখ্যা ৬৮৫৪ টি। [১]
শিক্ষা
[সম্পাদনা]ভূঞাপুর শহরের গড় স্বাক্ষরতার হার শতকরা ৭৯ ভাগ (পুরুষ ৬১.৭%, মহিলা-৫৬.২%)। এখানে স্কুল, কলেজ, মাদ্রাসা আছে: [২]
- ইবরাহীম খাঁ সরকারি কলেজ
- শহীদ জিয়া মহিলা কলেজ
- লোকমান ফকির ডিগ্রি কলেজ
- ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়
- ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়
- টেপিবাড়ী উচ্চ বিদ্যালয়
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Tangail Table C-01 : Area, Households, Population, Density by Residence and Community" (পিডিএফ)। bbs.gov.bd। ১৩ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে (PDF) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১৬।
- ↑ "Tangail : C06 : Distribution of Population aged 7 years and above by Literacy, Sex, Residence and Community" (পিডিএফ)। bbs.gov.bd। ১৩ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে (PDF) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৬।