চান্দিনা পৌরসভা
| চান্দিনা | |
|---|---|
| পৌরসভা | |
| চান্দিনা পৌরসভা | |
| বাংলাদেশে চান্দিনা পৌরসভার অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৩°২৯′১৩″ উত্তর ৯০°৫৯′৫৮″ পূর্ব / ২৩.৪৮৬৯৪° উত্তর ৯০.৯৯৯৪৪° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | কুমিল্লা জেলা |
| উপজেলা | চান্দিনা উপজেলা |
| প্রতিষ্ঠাকাল | ১৯৯৭ |
| আয়তন | |
| • মোট | ১৪.২০ বর্গকিমি (৫.৪৮ বর্গমাইল) |
| জনসংখ্যা | |
| • মোট | ৪৬,৮২৩ |
| • জনঘনত্ব | ৩,৩০০/বর্গকিমি (৮,৫০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৫৯.৩% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৩৫১০ |
চান্দিনা পৌরসভা বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত একটি পৌরসভা।
আয়তন
[সম্পাদনা]চান্দিনা পৌরসভার আয়তন ১৪.২০ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চান্দিনা পৌরসভার জনসংখ্যা ৪৬,৮২৩ জন।[১]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]চান্দিনা উপজেলার পূর্বাংশে চান্দিনা পৌরসভার অবস্থান। এ পৌরসভার পশ্চিমে কেরণখাল ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমে বাড়েরা ইউনিয়ন, দক্ষিণে এতবারপুর ইউনিয়ন ও বরকইট ইউনিয়ন, পূর্বে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এবং উত্তরে দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়ন ও সুলতানপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]চান্দিনা পৌরসভায় ৯টি ওয়ার্ড রয়েছে। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম চান্দিনা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৫নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৭ এর অংশ। এটি একটি গ শ্রেণীর পৌরসভা। ওয়ার্ডভিত্তিক চান্দিনা পৌরসভার এলাকাসমূহ হল:
| ওয়ার্ড নং | অন্তর্ভুক্ত গ্রাম/মহল্লার নাম |
|---|---|
| ১নং ওয়ার্ড | কচুয়ার পাড়, মহারং, উত্তর বেলাশ্বর (আংশিক) |
| ২নং ওয়ার্ড | উত্তর হারং (আংশিক) |
| ৩নং ওয়ার্ড | দক্ষিণ হারং (আংশিক) |
| ৪নং ওয়ার্ড | দক্ষিণ বেলাশ্বর (আংশিক), পূর্ব হরিকলা |
| ৫নং ওয়ার্ড | চান্দিনা, গণক খোলা |
| ৬নং ওয়ার্ড | রারির চর, উত্তর বড় গোবিন্দপুর |
| ৭নং ওয়ার্ড | দক্ষিণ ছায়কোট (আংশিক) |
| ৮নং ওয়ার্ড | বিশ্বাস, চান্দিয়ারা, বড় গোবিন্দপুর |
| ৯নং ওয়ার্ড | কোরবানপুর, তুলাতলী, উদালিয়ার পাড় |
প্রতিষ্ঠাকাল
[সম্পাদনা]১৯৯৭ সালে চান্দিনা পৌরসভা প্রতিষ্ঠা লাভ করে।
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চান্দিনা পৌরসভার স্বাক্ষরতার হার ৫৯.৩%।[১] এ পৌরসভায় ২টি কলেজ, ৬টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]কলেজ[২]
- চান্দিনা মহিলা ডিগ্রি কলেজ
- চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ
মাধ্যমিক বিদ্যালয়[৩]
- চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়
- অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল
- চান্দিনা ড. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়
- বড় গোবিন্দপুর আলী মিয়া ভুঁইয়া উচ্চ বিদ্যালয়
- হারং উচ্চ বিদ্যালয়
- মাতৃভূমি মডেল স্কুল ও কলেজ
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]পৌরসভার সাথে চান্দিনার প্রধান সড়কসমূহের সংযোগ রয়েছে। তাই হারং, মহারং, চান্দিয়ারা, বিশ্বাস, ছায়কোট সহ পুরো চান্দিনা হতে বাস, রিক্সা, অটো রিক্সা, সিএনজি, মোটরসাইকেলসহ যেকোনভাবে যোগাযোগ করা যায় সহজেই।
খাল ও নদী
[সম্পাদনা]এই পৌরসভার উল্লেখযোগ্য খালের মধ্যে রয়েছে কার্জন খাল, যা পৌরসভার যথাক্রমে বেলাশ্বর, কচুয়ার পাড় ও দক্ষিণ হারং এলাকার পাশ দিয়ে প্রবাহিত হয়েছে।
জনপ্রতিনিধি
[সম্পাদনা]বর্তমান পরিষদ[৪]
| নাম | পদবি | নির্বাচিত এলাকা |
|---|---|---|
| মোঃ শওকত হোসেন ভুইয়া[৫] | মেয়র | |
| আক্তার আহমেদ নাদিম | কাউন্সিলর | ০১নং ওয়ার্ড |
| মোঃ আবু কাউছার | কাউন্সিলর | ০২নং ওয়ার্ড |
| মোঃ নাজমুল হাসান | কাউন্সিলর | ০৩নং ওয়ার্ড |
| মোঃ কামাল হোসেন | কাউন্সিলর | ০৪নং ওয়ার্ড |
| কাজী তোফায়েল আহমেদ | কাউন্সিলর | ০৫নং ওয়ার্ড |
| নজরুল | কাউন্সিলর | ০৬নং ওয়ার্ড |
| মোঃ আব্দুস ছালাম | কাউন্সিলর | ০৭নং ওয়ার্ড |
| মোঃ আব্দুর রব | কাউন্সিলর | ০৮নং ওয়ার্ড |
| মোঃ দুলাল মিয়া | কাউন্সিলর | ০৯নং ওয়ার্ড |
| মোসাঃ মোর্শেদা বেগম | সংরক্ষিত মহিলা কাউন্সিলর | ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড |
| মোসাঃ আমেনা বেগম | সংরক্ষিত মহিলা কাউন্সিলর | ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড |
| শাহনাজ পারভীন | সংরক্ষিত মহিলা কাউন্সিলর | ০৭, ০৮ ও ০৯নং ওয়ার্ড |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "কমিউনিটি সিরিজ (কুমিল্লা), বিবিএস" (পিডিএফ)। bbs.gov.bd। ২৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৩।
- ↑ "কলেজ, চান্দিনা পৌরসভা"। banbeis.gov.bd। ১০ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৩।
- ↑ "মাধ্যমিক বিদ্যালয়, চান্দিনা পৌরসভা"। banbeis.gov.bd। ১০ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৩।
- ↑ "বর্তমান পরিষদ, চান্দিনা পৌরসভা" (পিডিএফ)। ecs.gov.bd। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৩।
- ↑ "মেয়র, চান্দিনা পৌরসভা"। chandina.comilla.gov.bd। ২১ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |