সেনবাগ পৌরসভা
| সেনবাগ | |
|---|---|
| পৌরসভা | |
| সেনবাগ পৌরসভা | |
| বাংলাদেশে সেনবাগ পৌরসভার অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°৫৮′৪৪″ উত্তর ৯১°১২′৪৭″ পূর্ব / ২২.৯৭৮৮৯° উত্তর ৯১.২১৩০৬° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | নোয়াখালী জেলা |
| উপজেলা | সেনবাগ উপজেলা |
| আয়তন | |
| • মোট | ৮.০০৩ বর্গকিমি (৩.০৯০ বর্গমাইল) |
| জনসংখ্যা | |
| • মোট | ১৯,০৬৫ |
| • জনঘনত্ব | ২,৪০০/বর্গকিমি (৬,২০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৬৩.৬% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৩৮৬০ |
সেনবাগ পৌরসভা বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত একটি পৌরসভা।
আয়তন
[সম্পাদনা]সেনবাগ পৌরসভার আয়তন ৮.০০৩ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সেনবাগ পৌরসভার জনসংখ্যা ১৯,০৬৫ জন।[১]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]সেনবাগ উপজেলার মধ্যাংশে সেনবাগ পৌরসভার অবস্থান। এ পৌরসভার উত্তর-পূর্বে কাদরা ইউনিয়ন; উত্তরে ডুমুরুয়া ইউনিয়ন; পশ্চিমে অর্জুনতলা ইউনিয়ন ও কাবিলপুর ইউনিয়ন; দক্ষিণে কাবিলপুর ইউনিয়ন ও মোহাম্মদপুর ইউনিয়ন এবং পূর্বে মোহাম্মদপুর ইউনিয়ন, ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন ও রাজাপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]সেনবাগ পৌরসভায় ৯টি ওয়ার্ড রয়েছে। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম সেনবাগ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৯নং নির্বাচনী এলাকা নোয়াখালী-২ এর অংশ। এটি একটি খ শ্রেণীর পৌরসভা। ওয়ার্ডভিত্তিক সেনবাগ পৌরসভার এলাকাসমূহ হল:
| ওয়ার্ড নং | অন্তর্ভুক্ত গ্রাম/মহল্লার নাম |
|---|---|
| ১নং ওয়ার্ড | বাতানিয়া |
| ২নং ওয়ার্ড | উত্তর অর্জুনতলা (আংশিক) |
| ৩নং ওয়ার্ড | দক্ষিণ অর্জুনতলা (আংশিক) |
| ৪নং ওয়ার্ড | দক্ষিণ কাদরা (আংশিক) |
| ৫নং ওয়ার্ড | মাগুয়া, উত্তর কাদরা |
| ৬নং ওয়ার্ড | অষ্টদ্রোণ, চারিদ্রোণ |
| ৭নং ওয়ার্ড | বিন্নাগুনী, শুভপুর (আংশিক), নজরপুর (আংশিক) |
| ৮নং ওয়ার্ড | চাঁদপুর (আংশিক), মোহাম্মদপুর (আংশিক), উত্তর সাহাপুর (আংশিক) |
| ৯নং ওয়ার্ড | বাবুপুর অর্জুনতলা |
প্রতিষ্ঠাকাল
[সম্পাদনা]২৫ আগস্ট, ২০০২ সালে সেনবাগ পৌরসভা প্রতিষ্ঠা লাভ করে।
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সেনবাগ পৌরসভার স্বাক্ষরতার হার ৬৩.৬%।[১] এ পৌরসভায় ১টি কলেজ, ৪টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৭টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]কলেজ[২]
মাধ্যমিক বিদ্যালয়[৩]
- সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়
- সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
- এম. এম. চৌধুরী স্মৃতি উচ্চ বিদ্যালয়
- ইউনিভার্সাল একাডেমি
প্রাথমিক বিদ্যালয়[৪]
- বাতানিয়া দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর অর্জুনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সেনবাগ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- অষ্টদ্রোণ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চারিদ্রোণ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বিন্নাগুনী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ অর্জুনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)। bbs.gov.bd। ২৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৩।
- ↑ "কলেজ, সেনবাগ পৌরসভা"। banbeis.gov.bd। ১০ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৩।
- ↑ "মাধ্যমিক বিদ্যালয়, সেনবাগ পৌরসভা"। banbeis.gov.bd। ১০ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৩।
- ↑ "প্রাথমিক বিদ্যালয়, সেনবাগ পৌরসভা"। dpe.gov.bd। ২৭ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |