কচুয়া পৌরসভা
| কচুয়া | |
|---|---|
| পৌরসভা | |
| কচুয়া পৌরসভা | |
| বাংলাদেশে কচুয়া পৌরসভার অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৩°২০′৪৫″ উত্তর ৯০°৫৩′১৭″ পূর্ব / ২৩.৩৪৫৮৩° উত্তর ৯০.৮৮৮০৬° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | চাঁদপুর জেলা |
| উপজেলা | কচুয়া উপজেলা, চাঁদপুর |
| প্রতিষ্ঠাকাল | ১০ মে, ১৯৯৮ |
| সরকার | |
| • পৌর মেয়র | উপজেলা প্রশাসক |
| আয়তন | |
| • মোট | ১১.২১ বর্গকিমি (৪.৩৩ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ২৭,০২৪ |
| • জনঘনত্ব | ২,৪০০/বর্গকিমি (৬,২০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৬৩.৮০% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৩৬৩০ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
কচুয়া পৌরসভা বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত একটি পৌরসভা।
আয়তন
[সম্পাদনা]কচুয়া পৌরসভার আয়তন ১০.০৬ বর্গ কিলোমিটার (২,৪৮৬ একর)।[১]
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী কচুয়া পৌরসভার জনসংখ্যা ২৭,০২৪ জন। এর মধ্যে পুরুষ ১৩,৩৭১ জন এবং মহিলা ১৩,৬৫৩ জন। মোট পরিবার ৫,১২৫টি।[১]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]কচুয়া উপজেলার মধ্যাংশে কচুয়া পৌরসভার অবস্থান। এ পৌরসভার উত্তরে কচুয়া দক্ষিণ ইউনিয়ন, পশ্চিমে কচুয়া দক্ষিণ ইউনিয়ন ও কাদলা ইউনিয়ন এবং দক্ষিণে ও পূর্বে কড়ইয়া ইউনিয়ন অবস্থিত।
প্রতিষ্ঠাকাল
[সম্পাদনা]১৯৯৮ সালের ১০ মে কচুয়া পৌরসভা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালে খ শ্রেণির পৌরসভা থাকলেও ২০১৫ সালের ২ সেপ্টেম্বর এটি ক শ্রেণিতে উন্নীত হয়।
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]কচুয়া পৌরসভায় ৯টি ওয়ার্ড রয়েছে।[১] এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম কচুয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬০নং নির্বাচনী এলাকা চাঁদপুর-১ এর অংশ।
শিক্ষা
[সম্পাদনা]২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী কচুয়া পৌরসভার সাক্ষরতার হার ৬৩.৩%।।[১]
অর্থনীতি
[সম্পাদনা]মূলত কৃষি, ব্যবসা এবং বৈদেশিক রেমিটেন্স থেকে এ পৌরসভার অর্থনীতি নির্ভরশীল।
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- পৌর মেয়র: উপজেলা প্রশাষক
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২০।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
বহিঃসংযোগ
[সম্পাদনা]| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |