বিষয়বস্তুতে চলুন

লামা পৌরসভা

লামা
পৌরসভা
লামা পৌরসভা
লামা বাংলাদেশ-এ অবস্থিত
লামা
লামা
বাংলাদেশে লামা পৌরসভার অবস্থান
স্থানাঙ্ক: ২১°৪৬′২৯″ উত্তর ৯২°১১′৪৯″ পূর্ব / ২১.৭৭৪৭২° উত্তর ৯২.১৯৬৯৪° পূর্ব / 21.77472; 92.19694 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাবান্দরবান জেলা
উপজেলালামা উপজেলা
প্রতিষ্ঠাকাল১৭ মে, ২০০১
সরকার
  পৌর মেয়রমোহাম্মদ জহিরুল ইসলাম (বাংলাদেশ আওয়ামীলীগ লীগ)
আয়তন
  মোট১৩.৮৭ বর্গকিমি (৫.৩৬ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট১৯,০১৪
  জনঘনত্ব১,৪০০/বর্গকিমি (৩,৬০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৫০.৩%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৬৪১ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

লামা পৌরসভা বাংলাদেশের বান্দরবান জেলার অন্তর্গত একটি পৌরসভা

আয়তন

[সম্পাদনা]

লামা পৌরসভার আয়তন ১৩.৮৭ বর্গ কিলোমিটার।

জনসংখ্যা

[সম্পাদনা]

২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী লামা পৌরসভার লোকসংখ্যা ২২,৬৫৩ জন। এর মধ্যে ১৭,৭৩৯জন মুসলিম, ৩,০৭৮জন বৌদ্ধ, ১,৬১৫জন হিন্দু, ২০২জন খ্রিস্টান ও ১৯জন অন্যান্য ধর্মের অনুসারী। []

ধর্মবিশ্বাস-২০২২ []
  1. মুসলিম (৭৮.৩১%)
  2. বৌদ্ধ (১৩.৫৯%)
  3. হিন্দু (৭.১৩%)
  4. খ্রিস্টান (০.৮৯%)
  5. অন্যান্য (০.০৮%)

নৃতাত্ত্বিকভাবে ১৯,৭১৫জন বাঙালি, ২,৬৩৮জন‌ মারমা, ১৫১জন ম্রো, ৭৪জন ত্রিপুরা ও ৭৫জন অন্যান্য।

জাতিসত্তা-২০২২ []
  1. বাঙালি (৮৭.০৩%)
  2. মারমা (১১.৬৪%)
  3. ম্রো (০.৬৭%)
  4. ত্রিপুরা (০.৩৩%)
  5. অন্যান্য (০.৩৩%)

অবস্থান ও সীমানা

[সম্পাদনা]

লামা উপজেলার দক্ষিণাংশে লামা পৌরসভার অবস্থান। বান্দরবান জেলা সদর থেকে এ পৌরসভার দূরত্ব প্রায় ৯২ কিলোমিটার। এর পশ্চিমে ফাঁসিয়াখালী ইউনিয়ন, দক্ষিণ-পূর্বে রূপসীপাড়া ইউনিয়ন, উত্তর-পূর্বে লামা সদর ইউনিয়ন এবং উত্তরে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়ন অবস্থিত।

ইতিহাস

[সম্পাদনা]

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০০১ সালের ১৭ মে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে লামা উপজেলার লামা সদর ইউনিয়নের আংশিক নিয়ে লামা পৌরসভা গঠন করে। জনগণের সার্বিক সহযোগিতায় ২০১৬ সালে এ পৌরসভাকে শ্রেণী থেকে শ্রেণীতে উন্নীত করা হয়।[][]

প্রশাসনিক এলাকা

[সম্পাদনা]

লামা পৌরসভায় ৯টি ওয়ার্ড রয়েছে। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম লামা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ৩০০নং নির্বাচনী এলাকা পার্বত্য বান্দরবান এর অংশ।

ওয়ার্ডভিত্তিক এ পৌরসভার এলাকাসমূহ নিচে উল্লেখ করা হল:

ওয়ার্ড নং এলাকার নাম
১নং ওয়ার্ড চাম্পাতলী, টি.টি.এন্ড ডি.সি.
২নং ওয়ার্ড নয়াপাড়া
৩নং ওয়ার্ড বাজারপাড়া, নুনার বিল
৪নং ওয়ার্ড চেয়ারম্যান পাড়া
৫নং ওয়ার্ড রাজবাড়ী
৬নং ওয়ার্ড লামা মুখ, সাবেক বিলছড়ি, কলিঙ্গ বিল
৭নং ওয়ার্ড মধুঝিরি
৮নং ওয়ার্ড লাইনঝিরি
৯নং ওয়ার্ড ছাগলখাইয়া, শীলের তুয়া মার্মা পাড়া

শিক্ষা ব্যবস্থা

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী লামা পৌরসভার সাক্ষরতার হার ৫০.৩%।[] এ পৌরসভায় ১টি ডিগ্রী কলেজ, ১টি ফাজিল মাদ্রাসা, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ১৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

[সম্পাদনা]
কলেজ[]
মাদ্রাসা[]
মাধ্যমিক বিদ্যালয়[]
প্রাথমিক বিদ্যালয়
  • কলিঙ্গ বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চাম্পাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চেয়ারম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ছাগলখাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • টি টি এন্ড ডি সি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নুনার বিল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মধুঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মেরাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রাজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • লাইনঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • লামা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • লামা মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • শীলের তুয়া মার্মা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সাবেক বিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা

[সম্পাদনা]

লামা পৌরসভায় যোগাযোগের প্রধান ২টি সড়ক কক্সবাজার-লামা সড়ক ও চকরিয়া-লামা সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম পূর্বাণী চেয়ারকোচ এবং জীপগাড়ি।

খাল ও নদী

[সম্পাদনা]

লামা পৌরসভাকে ঘিরে প্রবাহিত হচ্ছে মাতামুহুরী নদী

হাট-বাজার

[সম্পাদনা]

লামা পৌরসভার প্রধান ৩টি হাট-বাজার হল লামা সদর বাজার, লামা মুখ বাজার এবং লাইনঝিরি বাজার।[১০]

দর্শনীয় স্থান

[সম্পাদনা]
  • মহামুনি বৌদ্ধ বিহার
  • মিরিঞ্জা পর্যটন কেন্দ্র
  • লামা মাতামুহুরী সেতু
  • বীর বাহাদুর কানন

জনপ্রতিনিধি

[সম্পাদনা]
  • বর্তমান মেয়র: মোহাম্মদ জহিরুল ইসলাম[১১]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. https://bbs.portal.gov.bd/site/page/b432a7e5-8b4d-4dac-a76c-a9be4e85828c
  2. https://bbs.gov.bd/site/page/2888a55d-d686-4736-bad0-54b70462afda/-
  3. https://bbs.gov.bd/site/page/2888a55d-d686-4736-bad0-54b70462afda/-
  4. "লামা পৌরসভা"। ২৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১৭
  5. Pratidin, Bangladesh। "বান্দরবানের লামা পৌরসভা ২য় শ্রেণিতে উন্নীত - বাংলাদেশ প্রতিদিন"
  6. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; ইউনিয়ন পরিসংখ্যান নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  7. "কলেজ - লামা উপজেলা - লামা উপজেলা"lama.bandarban.gov.bd
  8. "মাদ্রাসা - লামা উপজেলা - লামা উপজেলা"lama.bandarban.gov.bd
  9. "মাধ্যমিকবিদ্যালয় - লামা উপজেলা - লামা উপজেলা"lama.bandarban.gov.bd
  10. "হাটবাজার - লামা উপজেলা - লামা উপজেলা"lama.bandarban.gov.bd। ৬ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৮
  11. Pratidin, Bangladesh। "লামা পৌর আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন - বাংলাদেশ প্রতিদিন"

বহিঃসংযোগ

[সম্পাদনা]