চাঁদপুর পৌরসভা
| চাঁদপুর | |
|---|---|
| পৌরসভা | |
| চাঁদপুর পৌরসভা | |
প্রাতিষ্ঠানিক লোগো | |
| বাংলাদেশে চাঁদপুর পৌরসভার অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৩°১৩′২৬″ উত্তর ৯০°৩৯′৫″ পূর্ব / ২৩.২২৩৮৯° উত্তর ৯০.৬৫১৩৯° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | চাঁদপুর জেলা |
| উপজেলা | চাঁদপুর সদর উপজেলা |
| প্রতিষ্ঠাকাল | ১ অক্টোবর, ১৮৯৬ |
| সরকার | |
| • পৌর মেয়র | জিল্লুর রহমান জুয়েল (বাংলাদেশ আওয়ামী লীগ) |
| আয়তন | |
| • মোট | ২৫.৬১ বর্গকিমি (৯.৮৯ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ১,৫৯,০২১ |
| • জনঘনত্ব | ৬,২০০/বর্গকিমি (১৬,০০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৬৭.৪% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৩৬০০ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
চাঁদপুর পৌরসভা বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত একটি পৌরসভা।
আয়তন
[সম্পাদনা]চাঁদপুর পৌরসভার আয়তন ২৬.৮২ বর্গ কিলোমিটার।[১]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী চাঁদপুর পৌরসভার জনসংখ্যা ১,৫৯,০২১ জন। এর মধ্যে পুরুষ ৭৯,৭৯৯ জন এবং মহিলা ৭৯,২২২ জন। মোট পরিবার ৩৩,৩২২টি।[১]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]চাঁদপুর সদর উপজেলার মধ্যাংশে চাঁদপুর পৌরসভার অবস্থান। চাঁদপুর জেলা শহর এ পৌরসভায় অবস্থিত। এ পৌরসভার উত্তরে ও পূর্বে তরপুরচণ্ডী ইউনিয়ন, দক্ষিণ-পূর্বে বালিয়া ইউনিয়ন, দক্ষিণে লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন ও ইব্রাহিমপুর ইউনিয়ন এবং পশ্চিমে মেঘনা নদী ও রাজরাজেশ্বর ইউনিয়ন অবস্থিত।
ইতিহাস
[সম্পাদনা]ব্রিটিশ শাসনামলে ইংরেজ জরিপকারী মেজর জেমস রেনোল তৎকালীন বাংলাদেশের যে মানচিত্র অঙ্কন করেছিলেন তাতে চাঁদপুর নামে একটি জনপদের সন্ধান পাওয়া যায়। তখন চাঁদপুরের দক্ষিণে বর্তমান নদীগর্ভে বিলীন নরসিংহপুরে ছিল চাঁদপুরের অফিস আদালত। তখন পদ্মা-মেঘনা সংগমস্থল ছিল বর্তমান চাঁদপুর শহরের ষাট মাইল দক্ষিণে। ধীরে ধীরে নদী সমগ্র এলাকাকে গ্রাস করে। ১৭৭৯ সালে রেনোলের মানচিত্রে ত্রিপুরা জেলার সাথে নরসিংহপুরস্থ চাঁদপুরের অবস্থান সঠিকভাবে চিহ্নিত করা হয়।
নামকরণের ইতিহাস
[সম্পাদনা]চাঁদপুর নামক জনপদের বয়স হাজার বছরের বেশি হলেও এর নামকরণ ৭০০ বছরের বেশি নয়।
চাঁদপুরের পূর্ব নাম ছিলো -জুবকীবাজার।চাঁদপুরের নামকরণ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে ৪টি প্রচলিত ধারনা রয়েছে।
১/বর্তমান কোড়ালিয়ার পূর্বনাম (পুরিন্দপুর ) বিশিষ্ট সাধক চাঁদ ফকির।বিশিষ্ট সাধক সাত ফকির ১৭৮০/১৭৮১ সালে মারা যান তার পূর্ণ স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শিষ্য ও ভক্তরা এ অঞ্চলকে চাঁদপুর নামে অভিহিত করতেন।
১/পঞ্চদশ শতকে দিল্লি থেকে আগত প্রশাসক শাহ আহমেদ চাঁদ।অনেকে মনে করতেন দিল্লি শাসক শাহ আহমেদ চাঁদের নামানুসারে চাঁদপুরের নামকরণ।তিনি ১৪৯৪ থেকে ১৫৩৫ সাল পর্যন্ত মেঘনা পাড়ের চাঁদপুর সীতাকুণ্ডের চাঁদপুর আসামের চারা চাঁদপুর চট্টগ্রামের চাঁদগাও পটিয়ার চাঁদখালী এলাকায় দিল্লির সুলতান কর্তৃক নিয়োজিত প্রশাসক ছিলেন।
২/বর্তমান কোড়ালিয়ার পূর্বনাম (পুরিন্দপুর ) বিশিষ্ট সাধক চাঁদ ফকির।বিশিষ্ট সাধক সাত ফকির ১৭৮০/১৭৮১ সালে মারা যান তার পূর্ণ স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শিষ্য ও ভক্তরা এ অঞ্চলকে চাঁদপুর নামে অভিহিত করতেন[২]
৩/বিক্রমপুরের জমিদার চাঁদ রায়। ঐতিহাসিক জেমস সেনগুপ্তের মতে প্রায় 400 বছর আগে বিক্রমপুরের বিখ্যাত জমিদার চাঁদ রায়ের জমিদারি চাঁদপুর পর্যন্ত বিস্তৃত ছিল তার নামানুসারে চাঁদপুরের নামকরণ।
৪/লোককথার বিখ্যাত চরিত্র সপ্তডিঙ্গা মধুকর বণিক চাঁদ সওদাগর বাণিজ্য করতে অঞ্চলে আসতেন তার নামানুসারে চাঁদপুরের নামকরণ হয়।
পৃথক পৃথকভাবে এ চারজনের নামে চাঁদপুরের নামকরণ হয়েছে বলে প্রচলিত রয়েছে।
প্রতিষ্ঠাকাল
[সম্পাদনা]১৮৭৮ সালে তৎকালীন ত্রিপুরা জেলার অংশ বিশেষ নিয়ে চাঁদপুর মহকুমা গঠিত হয়। রেলওয়ে বিভাগের সাহেবদের আনাগোনা, ২২টি বিখ্যাত পাট কোম্পানির ব্যবস্থা প্রতিষ্ঠান স্থাপন ইত্যাদি কারণে মেঘনা-ডাকাতিয়ার মোহনার উভয় প্রান্তে চাঁদপুর লোকালয়ে তারা একটি পৌরসভা স্থাপনের প্রয়োজনীয়তা অনুভব করেছিল। তারই ফলশ্রুতিতে মহকুমা স্থাপনের ১৮ বছর পর ও আসাম বেঙ্গল রেলওয়ের শাখা লাইনটি স্থাপনের ১১ বছর পর সরকারি আদেশে ১৮৯৬ সালের ১ অক্টোবর চাঁদপুর প্রথমে গ শ্রেণীর পৌরসভা হিসেবে যাত্রা শুরু করে। প্রথমে ৯ জন সদস্য নিয়ে (৪ জন ইংরেজ ও ৫ জন স্থানীয় গণ্যমান্য নাগরিক) পৌর পরিষদ গঠিত হয়। তাদের সবাই ইংরেজ ভাইসরয় কর্তৃক নিযুক্ত হতেন। পরবর্তী সময়ে শুধুমাত্র হোল্ডিং ট্যাক্স প্রদানকারীগণের সরাসরি ভোটে পৌর পরিষদ নির্বাচিত হত। তার কিছু সময় পর হোল্ডিংয়ে বসবাসকারী আবাসিকদের মধ্যে যারা ন্যূনতম এন্ট্রান্স পাশ ছিলেন তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন এবং ভোট প্রদান করতে পারতেন। ১৯২০ সালের আগে কোনো ভোটের ব্যবস্থা ছিল না। পৌর পরিষদ ইংরেজ ভাইসরয় কর্তৃক নিযুক্ত হত। পৌরসভা নির্বাচিত নাগরিক, যাদের ভোটাধিকার ছিল তাদের ভোটে ১৯২০ সনেরমনীমোহন রায় প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। চাঁদপুর পৌরসভাকে ১৯৮৪ সালের ১ নভেম্বর খ শ্রেণীতে এবং ১৯৮৬ সালের ২৩ সেপ্টেম্বর ক শ্রেণীতে উন্নীত করা হয়। ২০০৮ সালের ১৪ মে চেয়ারম্যান পদবী পরিবর্তন করে মেয়র নামকরণ করা হয় এবং কমিশনার পদবী পরিবর্তন করে কাউন্সিলর করা হয়। প্রথম মেয়র হিসেবে জনাব নাছির উদ্দিন আহমেদ দায়িত্ব পালন করেন। দীর্ঘ ১১৯ বছরের বিশেষ সময়ে কয়েকজন প্রশাসক দায়িত্ব পালন করেন। ১১ জন চেয়ারম্যান নির্বাচিত হন এবং ১২তম নির্বাচনে ২০১৫ সালের ২০ এপ্রিল ১ম মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঐতিহ্য
[সম্পাদনা]ঐতিহ্যগতভাবেই চাঁদপুরকে প্রাচ্যের ড্যান্ডি বলা হত। নদীমাতৃক বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর নদী বন্দর ও প্রসিদ্ধ বাণিজ্য নগরায়ন হিসেবে এই মহকুমার খ্যাতি ছিল পৃথিবী ব্যাপী। রূপালী ইলিশের রাজধানী হিসেবে চাঁদপুরের সুনাম এখনও বহমান।
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]চাঁদপুর পৌরসভায় ১৫টি ওয়ার্ড রয়েছে।[১] এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম চাঁদপুর সদর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬২নং নির্বাচনী এলাকা চাঁদপুর-৩ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী চাঁদপুর পৌরসভার সাক্ষরতার হার ৮০.০৫%।[১] এ পৌরসভায় ৪টি কলেজ, ১৭টি স্কুল এন্ড কলেজ, ১৭টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৪৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- বিশ্ববিদ্যালয়
- কলেজ
- চাঁদপুর সরকারি কলেজ
- চাঁদপুর সরকারি মহিলা কলেজ
- চাঁদপুর মেডিকেল কলেজ
- আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ
- পুরান বাজার ডিগ্রী কলেজ
- চাঁদপুর ইউনানী তিব্বিয়া মেডিকেল কলেজ হাসপাতাল
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ
- চাঁদপুর রেসিডেন্সিয়াল কলেজ
- চাঁদপুর সিটি কলেজ
- কালেক্টরেড স্কুল এন্ড কলেজ
- মাধ্যমিক বিদ্যালয়
- চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়
- গনি মডেল হাই স্কুল
- ডিএন উচ্চ বিদ্যালয়
- টেকনিক্যাল হাই স্কুল
- টেকনিক্যাল স্কুল এবং কলেজ (ভকেশোনাল)
- মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
- লেডি প্রতিমা বালিকা উচ্চ বিদ্যালয়
- লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়।
- আক্কাস আলী রেলওয়ে একাডেমি
- পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয়
- চাঁদপুর নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়
- পুরান বাজার এমএইচ উচ্চ বিদ্যালয়
- চাঁদপুর পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়
- পীর মহসিন উদ্দিন পৌর বালিকা উচ্চ বিদ্যালয়
- হাফেজ মাহমুদা পৌর বালিকা উচ্চ বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]চাঁদপুর শহরে দুটি রেলস্টেশন আছে। এই দুইটি স্টেশন থেকে লাকসাম ও চট্টগ্রামের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে যায়। শহরে দুইটি বাস টার্মিনাল আছে একটি স্বর্ণখোলা জেলা বাস টার্মিনাল।এখান থেকে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, সিলেট, খাগড়াছড়ি, গাজীপুর, নোয়াখালী, রংপুর, বগুড়া, দিনাজপুর, লক্ষীপুর ও ফেনীর উদ্দেশ্যে বাস ছেড়ে যায়।অন্যটি বাবুরহাট বাস টার্মিনাল, যেখান থেকে ঢাকার উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। শহরের মাদ্রাসা রোডে দেশের অন্যতম ব্যস্ত ও বৃহত্তম চাঁদপুর নদী বন্দর অবস্থিত। এখান থেকে সরাসরি ঢাকা, নারায়ণগঞ্জ, সুরেশ্বর ও হাটুরিয়ার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যায়। এছাড়া লোকালে বরিশাল, ভোলা, বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর জেলার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যায়।
অর্থনীতি
[সম্পাদনা]মূলত কৃষি, ব্যবসা এবং বৈদেশিক রেমিটেন্সের উপর এই পৌরসভার অর্থনীতি নির্ভরশীল।
উল্লেখযোগ্য ব্যক্তিদের তালিকায় পৌর এলাকায় ঃ
[সম্পাদনা]- আব্দুল করিম পাটওয়ারী –– চাঁদপুর পৌরসভার প্রাক্তন (১৯৭৪-১৯৮২) চেয়ারম্যান
- মিজানুর রহমান চৌধুরী –– বাংলাদেশের প্রাক্তন (১৯৮৬ -১৯৮৮) প্রধানমন্ত্রী।
- আমজাদ হোসেন (সোনা আকন্দ) মুক্তি যুদ্ধ ১৯৭১ এর সফল সংগঠক।
- মিজানুর রহমান পাটোয়ারী মুক্তিযুদ্ধের সংগঠক ব্যবসায়ী।
- আব্দুল মতিন বেপারী মুক্তিযুদ্ধের সংগঠক, শিল্পদ্যোক্তা,সমাজসেবক।
- দেলোয়ার হোসেন মনোহর শিল্প উদ্যোক্তা।
- মাওলানা আব্দুল হক সাহেব (হাফেজিয়া মাদ্রাসা)
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- চাঁদপুর পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান/মেয়রগণের তালিকা
| ক্রম | নির্বাচিত চেয়ারম্যান/মেয়র | সময়কাল |
|---|---|---|
| ১ | রমনী মোহন রায় | ৪ জুন ১৯২০ থেকে ২৩ সেপ্টেম্বর ১৯২৬ |
| ২ | মধুসূদন রায় | ২৪ সেপ্টেম্বর ১৯২৬ থেকে ২৯ সেপ্টেম্বর ১৯৪২ |
| ৩ | অক্ষয় কুমার দে সরকার | ৩০ সেপ্টেম্বর ১৯৪২ থেকে ১২ অক্টোবর ১৯৪৬ |
| ৪ | ক্ষিরোদ চন্দ্র ঘোষ | ১২ অক্টোবর ১৯৪৬ থেকে ১২ অক্টোবর ১৯৫২ |
| ৫ | মোহাম্মদ আব্দুস সালাম (মোক্তার) | ১৫ নভেম্বর ১৯৫২ থেকে ০৯ নভেম্বর ১৯৫৬ |
| ৬ | মোহাম্মদ আব্দুল করিম পাটওয়ারী | ২৬ ফেব্রুয়ারি ১৯৭৪ থেকে ১৭ অক্টোবর ১৯৮২ |
| ৭ | মোহাম্মদ সামছুদ্দিন আহম্মেদ বিএ | ৮ মার্চ ১৯৮৪ থেকে ৩০ সেপ্টেম্বর ১৯৮৮ |
| ৮ | মোহাম্মদ নুরুল হক বাচ্চু মিয়াজী | ১৪ মার্চ ১৯৮৯ থেকে ৩০ ডিসেম্বর ১৯৯১ |
| ৯ | মোহাম্মদ ইউছুফ গাজী | ৭ মার্চ ১৯৯৫ থেকে ৭ নভেম্বর ২০০০ |
| ১০ | মোহাম্মদ শফিকুর রহমান ভূঁইয়া | ৭ নভেম্বর ২০০০ থেকে ১৬ ফেব্রুয়ারি ২০০৬ |
| ১১ | নাছির উদ্দিন আহমেদ | ১৬ ফেব্রুয়ারি ২০০৬ থেকে ১৪ মে ২০০৮ |
| ১২ | নাছির উদ্দিন আহমেদ | ১৪ মে ২০০৮ হতে অক্টোবর ২০২০[৩] |
| ১৩ | জিল্লুর রহমান জুয়েল | অক্টোবর ২০২০ হতে ৫ই আগষ্ট ২০২৫ |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৯।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ জাকির, এইচ এম (প্রথম প্রকাশ ঃমার্চ২০২২
দ্বিতীয় মুদ্রণ ঃজুন২০২২)। এক নজরে চাঁদপুর। ১৮/১ নয়া পল্টন: পরিবার পাবলিকেশন্স।
{{বই উদ্ধৃতি}}:|বছর=এর 24 নং অবস্থানে line feed character রয়েছে (সাহায্য);|বছর=এর মান পরীক্ষা করুন (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অবস্থান (লিঙ্ক) উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বছর (লিঙ্ক) - ↑ এক নজরে চাঁদপুর পৌরসভা, পৌর ইনফো, ২৭ নভেম্বর ২০১৫ ইং, সংগ্রহের তারিখ 2017-02-26
{{citation}}:|date=এর মান পরীক্ষা করুন (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ
[সম্পাদনা]| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |