স্বরূপকাঠী পৌরসভা
স্বরূপকাঠী পৌরসভা স্বরূপকাঠী | |
|---|---|
| স্থানীয় সরকার | |
| ইতিহাস | |
| শুরু | ১৭ ডিসেম্বর ১৯৯৮ |
| নতুন অধিবেশন শুরু | ১৪ ফেব্রুয়ারি ২০১৬ |
| নেতৃত্ব | |
মেয়র | |
| নির্বাচন | |
| এফপিটিপি | |
সর্বশেষ নির্বাচন | ৩০ ডিসেম্বর ২০১৫ |
| সভাস্থল | |
| স্বরূপকাঠী পৌরসভা কার্যালয় | |
স্বরূপকাঠী পৌরসভা বাংলাদেশের পিরোজপুর জেলার অন্তর্গত নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার একটি নগরভিত্তিক স্থানীয় সরকার সংস্থা। ১৯৯৮ সালে পৌরসভাটি প্রতিষ্ঠিত হয় [২] এটি একটি "ক" শ্রেনীর পৌরসভা। [৩]
ইতিহাস
[সম্পাদনা]১৯৯৮ সালের ১৭ই ডিসেম্বর গ শ্রেণীর পৌরসভা হিসাবে স্বরূপকাঠী পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ২০০৬ সালের ২৩ জুলাই এটি খ শ্রেণীতে এবং ২০১২ সালের ১ মার্চ ক শ্রেণীর পৌরসভায় উন্নীত হয়। [২]
প্রশাসনিক অবকাঠামো
[সম্পাদনা]স্বরূপকাঠি পৌরসভার আয়তন ৪.৯৮ বর্গ কিলোমিটার। [২][৪] ৯ টি ওয়ার্ড নিয়ে এ পৌরসভাটি গঠিত। [৫] এ ৯টি ওয়ার্ডে ৯ জন সাধারণ আসনের ওয়ার্ড কাউন্সিলর এবং ৩ জন সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হন। মাননীয় মেয়র ও সম্মানিত কাউন্সিলরগণ জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম নেছারাবাদ স্বরূপকাঠি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১২৭নং নির্বাচনী এলাকা পিরোজপুর-১ এর অংশ।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০২২ সালের জনশুমারি অনুযায়ী স্বরূপকাঠি পৌরসভার মোট জনসংখ্যা ২৩,৩৬৬ জন। এর মধ্যে পুরুষ ১২,৭০৬ জন এবং মহিলা ১০,৬৬০ জন। মোট পরিবার ৫,২৪৪ টি।[৬]
শিক্ষা
[সম্পাদনা]২০২২ সালের জনশুমারি অনুযায়ী স্বরূপকাঠি পৌরসভার সাক্ষরতার হার ৮৯.৩০%।[৬]
প্রতিনিধিদের তালিকা
[সম্পাদনা]| ক্রমিক নং | নাম | পদ | কার্যকাল | |
|---|---|---|---|---|
| ১ | মোঃ দেলোয়ার হোসেন ফারুক | মেয়র (তৎকালীন পৌর চেয়ারম্যান) | ১৯৯৯-২০০৪ | |
| ২ | মোঃ মাহবুব আহসান | মেয়র | ২০০৪-২০১১ | |
| ৩ | মোঃ দেলোয়ার হোসেন ফারুক | মেয়র | ২০১১-২০১৩ | |
| ৪ | মোঃ শফিকুল ইসলাম ফরিদ | মেয়র | ৪ জুলাই,২০১৩ — ১৪ ফেব্রুয়ারি, ২০১৬ | |
| ৫ | মোঃ গোলাম কবির | মেয়র | ১৪ ফেব্রুয়ারি, ২০১৬ — বর্তমান |
শিক্ষাব্যবস্থা
[সম্পাদনা]পৌর এলাকায় বর্তমানে শিক্ষার হার প্রায় ৮৯.৩০%।
উল্লেখযোগ্য স্থান ও স্থাপনা
[সম্পাদনা]- ছারছীনা দরবার শরীফ ও মাদরাসা
- সারেংকাঠী পিকনিক স্পট
- পেয়ারা বাগান
- আটঘর আমড়া বাগান
- কুড়িয়ানা ভাসমান পেয়ারা বাজার
- কুড়িয়ানা অনুকূল ঠাকুরের আশ্রম
- হযরত শাহ কামাল এর মাজার শরীফ (সেহাংগল দরগাহ বাড়ি)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "স্বরূপকাঠী পৌরসভা মেয়র"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৯ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৫।
- 1 2 3 "স্বরূপকাঠী পৌরসভা সম্পর্কে তথ্য"। www.Paurainfo.gov.bd। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "পৌরসভার তালিকা" (পিডিএফ)। স্থানীয় সরকার বিভাগ। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "এক নজরে স্বরূপকাঠী পৌরসভা"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৯ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৫।
- ↑ "স্বরূপকাঠী পৌরসভার ওয়ার্ড সমূহ"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২১ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৫।
- 1 2 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৯।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)