বিষয়বস্তুতে চলুন

নান্দাইল পৌরসভা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নান্দাইল পৌরসভা
পৌরসভা
প্রাতিষ্ঠানিক লোগো
প্রাতিষ্ঠানিক লোগো
দেশবাংলাদেশ
বিভাগময়মনসিংহ বিভাগ
জেলাময়মনসিংহ জেলা
উপজেলানান্দাইল উপজেলা
প্রতিষ্ঠা১৯৯৭[১]
সরকার
 • মেয়রমো. রফিক উদ্দিন ভূইয়া[১] (বাংলাদেশ আওয়ামী লীগ)
আয়তন
 • মোট২৩ বর্গকিমি (৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৫০,০০০[২]
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)

নান্দাইল পৌরসভা বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার অন্তর্গত 'ক' শ্রেণির একটি পৌরসভা।[১][২]

নামকরণ

[সম্পাদনা]

এক সময়ে নন্দদুলাল নামের এক জমিদার ছিলেন। জমিদারি সীমানা তিনি নির্ধারণ করেছিলেন আইলের মাধ্যমে। মোগল আমলে এ এলাকার জনগণের নিকট থেকে জমির খাজনা আদায় করা খুবই দুরূহ ছিল। নন্দলাল প্রজাদের সঙ্গে ভাল সম্পর্ক তৈরি করে খাজনা আদায়ে সাফল্য লাভ করেন। তখন থেকেই এ এলাকার নাম তার নামানুসারে নান্দাইল রাখা হয়। নন্দ দুলালের "নন্দ"। এর সঙ্গে আইল অপভ্রংশ যুক্ত হয়ে নান্দাইল নামকরণ হয়।

অবস্থান ও সীমানা

[সম্পাদনা]

উত্তরে ঈশ্বরগঞ্জ, পূর্বে কেন্দুয়া উপজেলা, দক্ষিণে হোসেনপুর উপজেলা এবং পশ্চিমে গফরগাঁও।[৩]

প্রশাসনিক এলাকা

[সম্পাদনা]
নান্দাইল পৌরসভার মহল্লা জিওকোড মানচিত্র

নান্দাইল পৌরসভা ৯টি ওয়ার্ডে বিভক্ত। ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার নান্দাইল পৌরসভার ওয়ার্ডসমূহ:

ওয়ার্ড মৌজা অন্তর্ভুক্ত গ্রাম/মহল্লা
১নান্দাইলবালিয়াপাড়া, কাঠলীপাড়া
২নান্দাইলকাকচর, ভূইয়াপাড়া
৩ঝালুয়া, ভাটিঝালুয়া
৪নান্দাইল, ভাটিপাছপাড়া
৫নান্দাইলচারি আনি পাড়া
৬আমোদাবাদ, আচারগাঁওআমোদাবাদ, গারুয়া (ভাটুয়াপাড়া), গারুয়া
৭আচারগাঁওআচারগাঁও, ঝাউগড়া
৮চণ্ডীপাশা, দশালিয়াচণ্ডীপাশা, দশালিয়া
৯চণ্ডীপাশাচণ্ডীপাশা

আয়তন ও জনসংখ্যা

[সম্পাদনা]
  • মোট আয়তনঃ ২৩ বর্গ কি.মি.
  • মোট জনসংখ্যাঃ ৫০,০০০ জন[২]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "যুগান্তরের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নান্দাইল পৌরসভার মেয়র: সব এলাকায় বিদ্যুতের ব্যবস্থা করেছি"। যুগান্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২০।
  2. 1 2 3 "নান্দাইল পৌরসভা"। bdmayor.com। ২৪ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২০।
  3. ↑ "এক নজরে পৌরসভা"। nandail.mymensingh.gov.bd। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২০।