বিষয়বস্তুতে চলুন

পটুয়াখালী পৌরসভা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পটুয়াখালী পৌরসভা
স্থানীয় সরকার
প্রাতিষ্ঠানিক লোগো
ইতিহাস
শুরু১৮৯২ (1892)
নেতৃত্ব
মেয়র
মহিউদ্দিন আহমেদ [], বাংলাদেশ আওয়ামী লীগ []
নির্বাচন
এফপিটিপি
সর্বশেষ নির্বাচন
২৮ ফেব্রুয়ারি ২০১৯ (2019-02-28)
সভাস্থল
পটুয়াখালী পৌরসভা কার্যালয়
ওয়েবসাইট
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

পটুয়াখালী পৌরসভা বাংলাদেশের পটুয়াখালী জেলার একটি স্থানীয় সরকার সংস্থা। ১৮৯২ সালে পৌরসভাটি প্রতিষ্ঠিত হয়।[][] ও এটি বাংলাদেশের প্রাচীন পৌরসভার গুলোর মধ্যে অন্যতম। এটি একটি ক শ্রেনীর পৌরসভা।[]

ইতিহাস

[সম্পাদনা]

১৮৮২ সালে পটুয়াখালী পৌরসভা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সময়ে পৌরসভার আয়তন ছিল ৩.৫ বর্গ মাইল (৯.০৬ বর্গ কিলোমিটার)। ১০ জন নির্বাচিত পৌর সদস্য ও জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক পৌরসভা পরিচালিত হত। []

প্রশাসনিক অবকাঠামো

[সম্পাদনা]

পটুয়াখালী পৌরসভার বর্তমান আয়তন ২৬ বর্গ কিলোমিটার। ৯ টি ওয়ার্ড নিয়ে এ পৌরসভাটি গঠিত। এ ৯টি ওয়ার্ডে ৯ জন সাধারণ আসনের ওয়ার্ড কাউন্সিলর এবং ৩ জন সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হন। মাননীয় মেয়র ও সম্মানিত কাউন্সিলরগণ জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম পটুয়াখালী সদর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১১১নং নির্বাচনী এলাকা পটুয়াখালী-১ এর অংশ।

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

২০২২ সালের আদমশুমারি অনুযায়ী পটুয়াখালী পৌরসভার মোট জনসংখ্যা ১০১০০০ জন। এর মধ্যে পুরুষ ৪৫,৬৩০ জন এবং মহিলা ৪৪,৩৭০ জন। মোট পরিবার ১৩,৯৯৪টি।[]

ওয়ার্ড ভিত্তিক জনমিতি

[সম্পাদনা]
ওয়ার্ড নং আয়তন (বর্গ কিমি) জনসংখ্যা ২০২২ জনঘনত্ব
৩.৪৭ ৭,৩৪১ ২,১১৬
০.৪৫ ৮,৮১৫ ১৯,৫৮৯
০.২৬ ৫,০৪৯ ১৯,৪১৯
১.০৫ ১৪,৮৬৩ ১৪,১৫৫
০.৪৪ ৮,০৫৩ ১৮,৩০২
০.৩৫ ৪,৭২০ ১৩,৪৮৬
১.০৬ ৯,৩২১ ৮,৭৯৩
১.৫৭ ৮,৭৪৯ ৫,৫৭৩
৪.০১ ১৫,৬১০ ৩,৮৯৩
মোট ১২.৬৬ ৮২,৫২১ ৬,৫১৮

শিক্ষা

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পটুয়াখালী পৌরসভার সাক্ষরতার হার ৭৯.৯%।[]

প্রশাসক, চেয়ারম্যান এবং মেয়রদের তালিকা

[সম্পাদনা]
  • আবদুল হক, চেয়ারম্যান (কার্যকাল ২৫/২/১৯৮৯ - ৩১/১২/১৯৯১)
  • এ্যাড.মোঃ সুলতান আহম্মেদ মৃধা , চেয়ারম্যান (কার্যকাল ১৮/০৩/১৯৯৩ - ২৪/০৩/১৯৯৯)
  • মোশতাক আহম্মেদ, চেয়ারম্যান ও মেয়র, (কার্যকাল ২৪/০৩/১৯৯৯ - ১০/০২/২০১১)
  • ডা. শফিকুল ইসলাম, মেয়র, (কার্যকাল ১৩/০২/২০১১ -০৯/০১/২০১৯)
  • মহিউদ্দিন আহমেদ, মেয়র, (কার্যকাল ১০/০১/২০১৯- চলমান)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "পটুয়াখালী পৌরসভার মেয়র ও কাউন্সিলর বৃন্দ"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৩ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৫
  2. "রাজশাহী, রংপুর, খুলনা,ও বরিশাল বিভাগের বিজয়ী মেয়র প্রার্থীদের তালিকা"। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৫
  3. 1 2 জ্যাক, জে, সি,। বাকেরগঞ্জ জেলা গ্যাজেটিয়ার অধায় ২ (পিডিএফ) (১৯২৮ সংস্করণ)। কলকাতাঃ বেঙ্গল সচিবালয় পুস্তক বিভাগ। পৃ. ১১২ ও ৭২ - ১২১। ২৪ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৫{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অতিরিক্ত বিরামচিহ্ন (লিঙ্ক) উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)
  4. "এক নজরে পটুয়াখালী পৌরসভা"www.Paurainfo.gov.bd। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৫
  5. "পৌরসভার তালিকা" (পিডিএফ)স্থানীয় সরকার বিভাগ। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৫[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. 1 2 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৯{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)

বহিঃসংযোগ

[সম্পাদনা]