বিষয়বস্তুতে চলুন

রামগঞ্জ পৌরসভা

রামগঞ্জ পৌরসভা
পৌরসভা
রামগঞ্জ পৌরসভা
রামগঞ্জ পৌরসভা বাংলাদেশ-এ অবস্থিত
রামগঞ্জ পৌরসভা
রামগঞ্জ পৌরসভা
বাংলাদেশে রামগঞ্জ পৌরসভার অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৫′৪৪″ উত্তর ৯০°৫১′৪৬″ পূর্ব / ২৩.০৯৫৫৬° উত্তর ৯০.৮৬২৭৮° পূর্ব / 23.09556; 90.86278 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলালক্ষ্মীপুর জেলা
উপজেলারামগঞ্জ উপজেলা
প্রতিষ্ঠা১৯৯১ সাল
সরকার
আয়তন
  মোট২৬.১৬ বর্গকিমি (১০.১০ বর্গমাইল)
জনসংখ্যা (২০২২ সাল)
  মোট১,০০,০২০
  জনঘনত্ব৩,৮০০/বর্গকিমি (৯,৯০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৭৬.৬০ %
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৭২০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

রামগঞ্জ পৌরসভা বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ বিখ্যাত ক শ্রেণীর পৌরসভা

আয়তন

[সম্পাদনা]

রামগঞ্জ পৌরসভার মোট আয়তন ২৬.১৬ বর্গ কিলোমিটার বা ১০.১০ বর্গ মাইল।

জনসংখ্যা

[সম্পাদনা]

২০২২ সাল আদমশুমারি অনুযায়ী রামগঞ্জ পৌরসভার মোট জনসংখ্যা ১০০০২০ জন, জনঘনত্ব ৩৮০০ জন প্রতি বর্গ কিলোমিটারে বা প্রতি বর্গ মাইলে ৯,৯০০ জন।

অবস্থান ও সীমানা

[সম্পাদনা]

রামগঞ্জ উপজেলার মধ্যাংশে রামগঞ্জ পৌরসভার অবস্থান। এ পৌরসভার উত্তরে কাঞ্চনপুর ইউনিয়ন; উত্তর-পূর্বে নোয়াগাঁও ইউনিয়ন; পূর্বে ভাদুর ইউনিয়নদরবেশপুর ইউনিয়ন; দক্ষিণে করপাড়া ইউনিয়ন, লামচর ইউনিয়নদরবেশপুর ইউনিয়ন এবং পশ্চিমে চণ্ডিপুর ইউনিয়নইছাপুর ইউনিয়ন অবস্থিত।

প্রতিষ্ঠাকাল

[সম্পাদনা]

রামগঞ্জ পৌরসভার গঠিত হয় ১৯৯১ সালের প্রথম দিকে, যা বাংলাদেশের প্রথম দিকের পৌরসভা গুলোর একটি।

প্রশাসনিক এলাকা

[সম্পাদনা]

রামগঞ্জ পৌরসভায় ৯টি ওয়ার্ড ও ১৮টি মহল্লা রয়েছে। এটি একটি ক শ্রেণীর পৌরসভা। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম রামগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৪নং নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর-১ এর অংশ। রামগঞ্জ পৌরসভার ওয়ার্ড সমূহ:

  1. সোনাপুর।
  2. মধুপুর, কমরদিয়া, বাঁশঘর।
  3. রতনপুর, আউগানখিল।
  4. কলচমা।
  5. সাতারপাড়া, নন্দনপুর।
  6. কাজিরখিল।
  7. অভিরামপুর, শ্রীপুর, পশ্চিম টামটা।
  8. টামটা।
  9. আঙ্গারপাড়া, দরবেশপুর, জগৎপুর।

যোগাযোগ ব্যবস্থা

[সম্পাদনা]

ঢাকা থেকে রামগঞ্জ চলাচল করা বাস গুলোতে চড়ে খুব সহজেই রামগঞ্জ শহরে আসা যাওয়া করা যায়, ঠিক তেমনি ভাবে চট্টগ্রাম থেকেও বাসে সারাসরি যাতায়াত করা যায়, রামগঞ্জ টু ঢাকা বাস গুলো হলো.আল আরাফাহ,আল বারাকাহ,এশিয়া পরিবহন,হিমালয়,হিমাচল, নীলাচল,জননী,লাল সবুজ,রয়েছে কোর্স, চট্টগ্রাম বাস গুলো হলো. বলাকা, স্বাধীন বাংলা।

শিক্ষা ব্যবস্থা

[সম্পাদনা]

২০২২ সাল আদমশুমারি অনুযায়ী রামগঞ্জ পৌরসভার স্বাক্ষরতা হার ৭৪.২ শতাংশ। এই পৌরসভার টিতে ১টি কামিল মাদরাসা, ২টি কলেজ, ১টি আলিম মাদ্রাসা, ৩টি দাখিল মাদ্রাসা, ৩টি উচ্চ বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

[সম্পাদনা]
কামিল মাদ্রাসা
  1. রামগঞ্জ রাব্বানি কামিল মাদ্রাসা।
কলেজ
  1. রামগঞ্জ সরকারি কলেজ।
  2. রামগঞ্জ মডেল ডিগ্রী কলেজ।
আলিম মাদ্রাসা
  1. চৌমুহনী আলিম মাদ্রাসা।
দাখিল মাদ্রাসা
  1. মোহাম্মদী কমপ্লেক্স হাফিজিয়া দাখিল মাদ্রাসা।
  2. সোনাপুর দারুল ফালাহ দাখিল মাদ্রাসা।
  3. রামগঞ্জ মহিলা দাখিল মাদ্রাসা।
উচ্চ বিদ্যালয়
  1. রামগঞ্জ এম ইউ সরকারী উচ্চ বিদ্যালয়।
  2. রামগঞ্জ উচ্চ বিদ্যালয়।
  3. রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।
হাফিজিয়া মাদ্রাসা
  1. নুরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার।
  2. দারুস সালাম ইসলামীয়া হাফিজিয়া মাদ্রাসা।

অর্থনীতি

[সম্পাদনা]

রামগঞ্জে প্রচুর পরিমাণ কৃষি আবাদি জমি রয়েছে। যেখানে ধান সহ বিভিন্ন শাকসবজি উৎপাদন হয়ে থাকে। এছাড়াও এখানে অর্থকরি ফসল নারকেল ও সুপারি জন্মে। রয়েছে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান।

ঐতিহাসিক স্থান

[সম্পাদনা]

রামগঞ্জ পৌরসভার ঐতিহাসিক স্থানগুলো হলো:

  • রামগঞ্জ শিশু পার্ক।
  • রামগঞ্জ সরকারি কলেজ।
  • রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্র।
  • রামগঞ্জ জিয়া শপিং কমপ্লেক্স।
  • রামগঞ্জ মডেল মসজিদ।
  • রামগঞ্জ উপজেলা পরিষদ।
  • রামগঞ্জ পৌর ভবন।
  • রামগঞ্জ থানা।
  • ঐতিহ্যবাহী সোনাপুর বাজার।
  • সোনাপুর বড় মসজিদ।
  • রামগঞ্জ বেরিবাঁধ।
  • ঐতিহাসিক বরেন্দ্র খাল।

জনপ্রতিনিধি

[সম্পাদনা]
  • সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া,
  • সাবেক সংসদ সদস্য লায়ন এম এ আউয়াল,
  • সংসদ সদস্য ডাঃ আনোয়ার খান,
  • মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ আবুল খায়ের পাটোয়ারী,
  • পীরজাদা হযরত মাওলানা মুফতী নাজমুল হক আকন্দ।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]

    • বাংলাদেশ জাতীয় জ্ঞান কোষ বাংলাপিডিয়া

    বহিঃসংযোগ

    [সম্পাদনা]