কেন্দুয়া পৌরসভা
| কেন্দুয়া পৌরসভা | |
|---|---|
| দেশ | |
| বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
| জেলা | নেত্রকোণা জেলা |
| সরকার | |
| • মেয়র | আসাদুল হক ভূইঁয়া[১] |
| আয়তন | |
| • মোট | ১৩.৩১ বর্গকিমি (৫.১৪ বর্গমাইল) |
| জনসংখ্যা | |
| • মোট | ২৫,৩১০[২] |
| সময় অঞ্চল | বিএসটি +৬ (ইউটিসি+৬) |
কেন্দুয়া পৌরসভা বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার অন্তর্গত একটি "খ শ্রেণির" পৌরসভা।[২][৩]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার সদরে কান্দিউড়া ইউনিয়নের আংশিক এবং মাসকা ইউপি'র আংশিক এলাকা নিয়ে ১৯৯৮ সালে "গ শ্রেণি"-এর কেন্দুয়া পৌরসভা গঠিত হয়।[২][৩]
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]কেন্দুয়া পৌরসভায় ০৯ (নয়) টি ওয়ার্ড নিয়ে কার্যক্রম হয়। বর্তমানে এ পৌরসভায় হোল্ডিং সংখ্যা ৪০৭০ টি।[৩]
আয়তন ও জনসংখ্যা
[সম্পাদনা]পৌরসভার মোট ভোটার সংখ্যা ১১,৬৯৬ জন তারমধ্যে পুরুষ ৫,৭২১ জন, মহিলা ৫,৯৭৪ জন।
শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]পৌরসভায় শিক্ষার হারঃ- ৮৭%[৩]
পৌরসভায় ২টি ডিগ্রী কলেজ(১টি সরকারি),হাইস্কুল ৪ টি (১টি সরকারি), সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬টি,[২] রেজিস্টার প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৪টি, কমিউনিটি বিদ্যালয়ের সংখ্যা ২৯টি, হাফেজিয়া মাদ্রাসার সংখ্যা ৪টি, এফতেদায়ী মাদ্রাসার সংখ্যা ১টি, দাখিল মাদ্রাসা ১টি, এতিমখানা ২টি।[৩]
কলেজঃ
কেন্দুয়া সরকারি কলেজ।
পারভীন সিরাজ মহিলা ডিগ্রি কলেজ।
উচ্চ বিদ্যালয়ঃ
জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়।
(আয়শা-সালাম ভূইঁয়া)এ.এস.বি একাডেমি।
সাবেরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়।
সায়মা শাহজাহান একাডেমি।
হাফেজী মাদ্রাসাঃ
দিগদাইর-আরামবাগ রাশিদিয়া হাফিজিয়া মাদ্রাসা,দিগদাইর।
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- পৌর মেয়র- আসাদুল হক ভুঁইয়া
- পৌর মেয়র(সাবেক)-মরহুম আব্দুল হক ভূঁইয়া
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "কেন্দুয়া পৌরসভা"। ২১ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২১।
- 1 2 3 4 "কেন্দুয়া পৌরসভা"। bdmayor.com। ৪ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২০।
- 1 2 3 4 5 "এক নজরে পৌরসভা"। kendua.netrokona.gov.bd। ৭ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২০।
