জামালপুর পৌরসভা
জামালপুর পৌরসভা | |
|---|---|
| স্থানীয় সরকার | |
![]() জামালপুর পৌরসভার প্রতীক | |
| ইতিহাস | |
| শুরু | ১৮৬৯ খ্রিষ্টাব্দ |
| নতুন অধিবেশন শুরু | ২০২১ |
| নেতৃত্ব | |
প্রশাসক | জনাব মোহাম্মদ ইউসুপ আলী |
| নির্বাচন | |
| এফপিটিপি | |
| সভাস্থল | |
| জামালপুর পৌরসভা কার্যালয় | |
| ওয়েবসাইট | |
| প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট | |
জামালপুর পৌরসভা বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার সদর উপজেলার অন্তর্গত একটি পৌরসভা। আয়তনে জামালপুর পৌরসভা বাংলাদেশের ২য় বৃহৎ ও ময়মনসিংহ বিভাগের সর্ববৃহৎ পৌরসভা।[১][২]
ইতিহাস, অবস্থান ও সীমানা
[সম্পাদনা]ইংরেজ শাসনামলেই ভৌগোলিক ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় ১৮৪৫ সালে জামালপুরকে প্রশাসনিক মহকুমায় উন্নীত করা হয়। জীবনযাত্রার মান উন্নয়ন এবং সুবিধা বৃদ্ধির লক্ষে ১৮৬৯ সালে ৪৬.৬২ বর্গ কি.মি. এলাকা নিয়ে ৪ টি ওয়ার্ড এর সমন্বয়ে “গ” শ্রেণীর জামালপুর পৌরসভা গঠিত হয়। ১০ এপ্রিল ১৯৯৩ তারিখে ৮৪ টি মহল্লা, ৪৭ টি মৌজা নিয়ে জামালপুর পৌরসভা “ক” শ্রেণীভুক্ত হয় এবং ৫৩.২৮বর্গ কি.মি. এলাকায় উন্নীত হয়। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে সেবার মান নিশ্চিত করতে ১৯ মে ১৯৯৮ সালে ৪ টি ওয়ার্ডকে ১২ টি ওয়ার্ডে বিভক্ত করা হয় । বর্তমানে জামালপুর পৌরসভা বাংলাদেশের পুরাতন ও বৃহৎ পৌরসভা হিসেবে প্রথম সারিতে স্থান করে নিয়েছে। ১৯১৯ সাল পর্যন্ত মহকুমা প্রশাসকদের উপর পৌরসভা পরিচালনার দায়িত্ব অর্পিত ছিল। ১৯২০ সালে পৌরসভার প্রথম চেয়ারম্যান নির্বাচন হয়। প্রায় ১৫৭ বছরের পুরনো ঐতিহ্যবাহী এই পৌরসভার প্রথম চেয়ারম্যান হচ্ছেন বাবু অক্ষয় কুমার সেন।
পৌরসভার ওয়ার্ডসমূহ
[সম্পাদনা]জামালপুর পৌরসভাটি মোট ১২টি ওয়ার্ড ও ৮৪টি মহল্লা নিয়ে গঠিত।
- ১ নং ওয়ার্ড
- ২ নং ওয়ার্ড
- ৩ নং ওয়ার্ড
- ৪ নং ওয়ার্ড
- ৫ নং ওয়ার্ড
- ৬ নং ওয়ার্ড
- ৭ নং ওয়ার্ড
- ৮ নং ওয়ার্ড
- ৯ নং ওয়ার্ড
- ১০ নং ওয়ার্ড
- ১১ নং ওয়ার্ড
- ১২ নং ওয়ার্ড
শিক্ষা
[সম্পাদনা]শিক্ষার হার : ৫৫%।
শিক্ষা প্রতিষ্ঠান
| কিন্ডার গার্টেন | ৩৫ টি |
| সরকারী প্রাথমিক বিদ্যালয় | ৪০ টি |
| সরকারী উচ্চ বিদ্যালয় | বালক সরকারী ০১টি, বালিক সরকারী ১৪টি |
| টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ | ০১ টি |
| সরকারী কলেজ | ০২ টি |
| যুব প্রশিক্ষন কেন্দ্র | ১৩ টি |
উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ:
- সরকারি আশেক মাহমুদ কলেজ
- জামালপুর জিলা স্কুল
- জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
- সরকারি জাহেদা সফির মহিলা কলেজ
- ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
- সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ
- সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (০টি)
- কিন্ডার গার্টেন: ৩৫ টি
- সরকারি প্রাথমিক বিদ্যালয়: ৪০ টি
- যুব প্রশিক্ষণ কেন্দ্র: ১৩ টি
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
[সম্পাদনা]জামালপুর পৌরসভা অঞ্চলে জন্মগ্রহণকারী বা বসবাসকারী কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তি হলেন:
- হাসান হাফিজুর রহমান - প্রখ্যাত কবি, সাংবাদিক ও মুক্তিযুদ্ধের দলিল সম্পাদক।
- আনোয়ার হোসেন - মুকুটহীন সম্রাট খ্যাত কিংবদন্তি অভিনেতা (নবাব সিরাজউদ্দৌলা)।
- আমজাদ হোসেন - প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও নাট্যকার।
- আব্দুল্লাহ আল মামুন - প্রখ্যাত নাট্যকার, অভিনেতা ও নির্দেশক।
- নজরুল ইসলাম বাবু - বিখ্যাত গীতিকার (যিনি 'সব কটা জানালা খুলে দাও না' গানটির রচয়িতা)।
- সৈয়দ সদরুজ্জামান হেলাল (বীর প্রতীক) - মুক্তিযুদ্ধে কোম্পানি কমান্ডার।
হাট বাজার
[সম্পাদনা]জামালপুর পৌর এলাকার অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি এখানকার হাট-বাজারগুলো। উল্লেখযোগ্য বাজারগুলো হলো:
- আনন্দগঞ্জ বাজার
- সকাল বাজার
- স্টেশন বাজার
- গেইটপাড় বাজার
- তমালতলা বাজার
- বউ বাজার
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্ক - বেলটিয়া
- দয়াময়ী মন্দির - শহরের জিরো পয়েন্ট
- শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লি - শহরের জিরো পয়েন্ট
- হযরত শাহ জামাল (রা) এর মাজার - পাথালিয়া
- দিঘির পাড়
- উন্নয়ন সংঘ চাইল্ড সিটি পার্ক
- শেরপুর ব্রিজ
- বিজিবি ক্যাম্প
- ফৌজদারি - শেরপুর ব্রিজ রোড
- আলেয়া গার্ডেন - দেউরপাড়, চন্দ্রা
জনপ্রতিনিধি
[সম্পাদনা]| ক্রমিক | নাম | পদবি | মেয়াদকাল |
|---|---|---|---|
| ১ | বাবু অক্ষয় কুমার সেন | চেয়ারম্যান | ১৯২০- |
| ২১ | ছানোয়ার হোসেন ছানু | মেয়র | ২০২১-২০২৪ |
| ২২ | মৌসুমী খানম | প্রশাসক | বর্তমান |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "জামালপুর পৌরসভা"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২১ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২০।
- ↑ "জামালপুর পৌরসভা"। বিডি মেয়র। ২৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২০।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
