কবিরহাট পৌরসভা
| কবিরহাট | |
|---|---|
| পৌরসভা | |
| কবিরহাট পৌরসভা | |
| বাংলাদেশে কবিরহাট পৌরসভার অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°৫০′৫৯″ উত্তর ৯১°১২′১৩″ পূর্ব / ২২.৮৪৯৭২° উত্তর ৯১.২০৩৬১° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | নোয়াখালী জেলা |
| উপজেলা | কবিরহাট উপজেলা |
| প্রতিষ্ঠাকাল | ১ ডিসেম্বর, ১৯৯৭ |
| সরকার | |
| • পৌর মেয়র | জহিরুল হক রায়হান (বাংলাদেশ আওয়ামী লীগ) |
| আয়তন | |
| • মোট | ১০.৯৩ বর্গকিমি (৪.২২ বর্গমাইল) |
| জনসংখ্যা | |
| • মোট | ১৭,৪৪৮ |
| • জনঘনত্ব | ১,৬০০/বর্গকিমি (৪,১০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৬১.৭% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৩৮০৭ |
কবিরহাট পৌরসভা বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত একটি পৌরসভা।
আয়তন
[সম্পাদনা]কবিরহাট পৌরসভার আয়তন ১০.৯৩ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কবিরহাট পৌরসভার জনসংখ্যা ১৭,৪৪৮ জন।[১]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]কবিরহাট উপজেলার মধ্যাংশে কবিরহাট পৌরসভার অবস্থান। এ পৌরসভার উত্তরে নরোত্তমপুর ইউনিয়ন, পশ্চিমে সুন্দলপুর ইউনিয়ন, দক্ষিণে ঘোষবাগ ইউনিয়ন, পূর্বে ধানশালিক ইউনিয়ন এবং উত্তর-পূর্বে বাটইয়া ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]কবিরহাট পৌরসভায় ৯টি ওয়ার্ড রয়েছে। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম কবিরহাট থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭২নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ এর অংশ। এটি একটি খ শ্রেণীর পৌরসভা। ওয়ার্ডভিত্তিক কবিরহাট পৌরসভার এলাকাসমূহ হল:
| ওয়ার্ড নং | অন্তর্ভুক্ত গ্রাম/মহল্লার নাম |
|---|---|
| ১নং ওয়ার্ড | এনায়েতপুর, জোনাদপুর |
| ২নং ওয়ার্ড | পূর্ব ফতেহপুর |
| ৩নং ওয়ার্ড | পশ্চিম ফতেহজানপুর |
| ৪নং ওয়ার্ড | পূর্ব ফতেহজানপুর |
| ৫নং ওয়ার্ড | পূর্ব ঘোষবাগ |
| ৬নং ওয়ার্ড | ইন্দ্রপুর |
| ৭নং ওয়ার্ড | দক্ষিণ ঘোষবাগ |
| ৮নং ওয়ার্ড | আলীপুর, মধ্য ঘোষবাগ |
| ৯নং ওয়ার্ড | উত্তর ঘোষবাগ |
প্রতিষ্ঠাকাল
[সম্পাদনা]১ ডিসেম্বর, ১৯৯৭ সালে কবিরহাট পৌরসভা প্রতিষ্ঠা লাভ করে।
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কবিরহাট পৌরসভার স্বাক্ষরতার হার ৬১.৭%।[১] এ পৌরসভায় ১টি কলেজ, ২টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]কলেজ[২]
মাধ্যমিক বিদ্যালয়[৩]
- কবিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়
- কবিরহাট মডেল উচ্চ বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়[৪]
- কবিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কবিরহাট মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ফতেহজানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব ঘোষবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ইন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ ঘোষবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আলীপুর ঘোষবাগ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর ঘোষবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]কবিরহাট শহর থেকে ঢাকা ও চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। বর্তমানে নোয়াখালী-কুমিল্লা মহাসড়ক ও নোয়াখালী-ফেনী মহাসড়ক ফোর-লেনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এই দুটি ফোর-লেন সমাপ্ত হলে কবিরহাট শহর থেকে দ্রুত ঢাকা ও চট্টগ্রাম পৌঁছানো যাবে।
জনপ্রতিনিধি
[সম্পাদনা]বর্তমান পরিষদ[৫]
| নাম | পদবি | নির্বাচিত এলাকা |
|---|---|---|
| জহিরুল হক রায়হান[৬] | মেয়র | |
| মোঃ এছাক | কাউন্সিলর | ০১নং ওয়ার্ড |
| মোঃ জাহাঙ্গীর আলম | কাউন্সিলর | ০২নং ওয়ার্ড |
| মোঃ সেলিম | কাউন্সিলর | ০৩নং ওয়ার্ড |
| মোহাম্মদ হানিফ মিয়া | কাউন্সিলর | ০৪নং ওয়ার্ড |
| আবুল বাসার বাবুল | কাউন্সিলর | ০৫নং ওয়ার্ড |
| সফি উল্যাহ | কাউন্সিলর | ০৬নং ওয়ার্ড |
| মোঃ ওয়াজি উল্যাহ ভুঁইয়া | কাউন্সিলর | ০৭নং ওয়ার্ড |
| নুর ইসলাম রয়েল | কাউন্সিলর | ০৮নং ওয়ার্ড |
| মোঃ দেলোয়ার হোসেন | কাউন্সিলর | ০৯নং ওয়ার্ড |
| মমতাজ বেগম | সংরক্ষিত মহিলা কাউন্সিলর | ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড |
| সালমা সুলতানা বীথি | সংরক্ষিত মহিলা কাউন্সিলর | ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড |
| কাজল আক্তার | সংরক্ষিত মহিলা কাউন্সিলর | ০৭, ০৮ ও ০৯নং ওয়ার্ড |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)। bbs.gov.bd। ২৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৩।
- ↑ "কলেজ, কবিরহাট পৌরসভা"। banbeis.gov.bd। ১০ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৩।
- ↑ "মাধ্যমিক বিদ্যালয়, কবিরহাট পৌরসভা"। banbeis.gov.bd। ১০ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৩।
- ↑ "প্রাথমিক বিদ্যালয়, কবিরহাট পৌরসভা"। dpe.gov.bd। ২৭ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৩।
- ↑ "বর্তমান পরিষদ, কবিরহাট পৌরসভা" (পিডিএফ)। ecs.gov.bd। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৩।
- ↑ "মেয়র, কবিরহাট পৌরসভা"। kabirhat.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৩।