সীতাকুণ্ড পৌরসভা
| সীতাকুণ্ড | |
|---|---|
| পৌরসভা | |
| সীতাকুণ্ড পৌরসভা | |
প্রাতিষ্ঠানিক লোগো | |
| বাংলাদেশে সীতাকুণ্ড পৌরসভার অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°৩৭′৩৮″ উত্তর ৯১°৪০′৩৫″ পূর্ব / ২২.৬২৭২২° উত্তর ৯১.৬৭৬৩৯° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | চট্টগ্রাম জেলা |
| উপজেলা | সীতাকুণ্ড উপজেলা |
| প্রতিষ্ঠাকাল | ১ এপ্রিল, ১৯৯৮ |
| সরকার | |
| • পৌর মেয়র | বদিউল আলম (আওয়ামী লীগ) |
| আয়তন | |
| • মোট | ২৮.৯১ বর্গকিমি (১১.১৬ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ৬২,৩৫০ |
| • জনঘনত্ব | ২,২০০/বর্গকিমি (৫,৬০০/বর্গমাইল) |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৪৩১০ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
সীতাকুণ্ড পৌরসভা বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটি পৌরসভা।
আয়তন
[সম্পাদনা]সীতাকুণ্ড পৌরসভার আয়তন ২৮.৯১ বর্গ কিলোমিটার।[১]
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী সীতাকুণ্ড পৌরসভার লোকসংখ্যা ৬২,৩৫০ জন। এর মধ্যে পুরুষ ৩১,৭৪৮ জন এবং মহিলা ৩০,৬০২ জন।[১]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]সীতাকুণ্ড উপজেলার উত্তরাংশে সীতাকুণ্ড পৌরসভার অবস্থান। চট্টগ্রাম মহানগরী থেকে এ পৌরসভার দূরত্ব ৩৭ কিলোমিটার। এর উত্তরে বারৈয়াঢালা ইউনিয়ন ও সৈয়দপুর ইউনিয়ন, পশ্চিমে সৈয়দপুর ইউনিয়ন ও মুরাদপুর ইউনিয়ন, দক্ষিণে মুরাদপুর ইউনিয়ন ও বাড়বকুণ্ড ইউনিয়ন এবং পূর্বে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়ন ও ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]
সীতাকুণ্ড পৌরসভা জাতীয় সংসদের ২৮১নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৪ এর অংশ। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম সীতাকুণ্ড মডেল থানার আওতাধীন। এটি ৯টি ওয়ার্ডে বিভক্ত। ওয়ার্ডভিত্তিক সীতাকুণ্ড পৌরসভার এলাকাসমূহ হল:
| ওয়ার্ড নং | ওয়ার্ডে অন্তর্ভুক্ত গ্রাম/মহল্লার নাম |
|---|---|
| ১নং ওয়ার্ড | নুনাছড়া |
| ২নং ওয়ার্ড | পন্থিছিলা,এয়াকু্বনগর |
| ৩নং ওয়ার্ড | সীতাকুণ্ড থানা,ছোবহানবাগ |
| ৪নং ওয়ার্ড | মহাদেবপুর,ভোলাগিরি,গজারিয়া |
| ৫নং ওয়ার্ড | চৌধুরী পাড়া, ভূঁইয়া পাড়া, মৌলভী পাড়া |
| ৬নং ওয়ার্ড | মহাদেবপুর, বারইগ্রাম,উপজেলা সদর |
| ৭নং ওয়ার্ড | আমিরাবাদ, পশ্চিম আমিরাবাদ, পূর্ব আমিরাবাদ, পশ্চিম মহাদেবপুর |
| ৮নং ওয়ার্ড | দক্ষিণ ইদিলপুর, উত্তর ইদিলপুর |
| ৯নং ওয়ার্ড | শিবপুর |
প্রতিষ্ঠাকাল
[সম্পাদনা]১৯৯৮ সালের ১ এপ্রিল সীতাকুণ্ড উপজেলার ৩নং সীতাকুণ্ড ইউনিয়নের সম্পূর্ণ অংশ নিয়ে সীতাকুণ্ড পৌরসভা গঠিত হয়। এটি একটি 'খ' শ্রেণীর পৌরসভা।[১]
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]সীতাকুণ্ড পৌরসভার সাক্ষরতার হার ৫৩.৮৭%। এ পৌরসভায় ২টি কলেজ, ২টি মাদ্রাসা, ৫টি মাধ্যমিক বিদ্যালয় ও ১১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- কলেজ
- মাদ্রাসা
- সীতাকুণ্ড কামিল মাদ্রাসা
- যুবাইদিয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসা
- পন্থিছিলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
- কথাকলি উচ্চ বিদ্যালয়
- পন্থিছিলা উচ্চ বিদ্যালয়
- সীতাকুণ্ড পাবলিক স্কুল এন্ড কলেজ
- সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়
- সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর ইদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উপজেলা সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- এয়াকুবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নুনাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পন্থিছিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম মহাদেবপুর আলম সফি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সীতাকুণ্ড উন্নয়ন আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সীতাকুণ্ড থানা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সীতাকুণ্ড দওবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কিন্ডারগার্ডেন
- এভারগ্রীন কেজি স্কুল
- সাদেকমস্তান আদর্শ কিন্ডারগার্ডেন
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]সীতাকুণ্ড পৌরসভায় যোগাযোগের প্রধান সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়। এছাড়া রয়েছে ঢাকা-চট্টগ্রাম রেলপথ (সীতাকুন্ড রেল স্টেশন ও সীতাকুণ্ড পৌর বাস স্টপেজ)।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
[সম্পাদনা]- কুমার বিশ্বজিৎ –– সংগীত শিল্পী।
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- ২৮ডিসেম্বর ২০২০ নির্বাচনে নির্বাচিত সীতাকুন্ড পৌর পরিষদের তালিকা
- পৌর মেয়র: বদিউল আলম[৩]
- কাউন্সিলরদের নাম / ওয়ার্ড
- আনোয়ার হোসেন ভুইয়া, ১নং
- বদিউল আলম জসিম, ২নং
- শামসুল আলম আজাদ,৩নং
- আনোয়ারা বেগম,১-২-৩ নং
- হারাধন চৌধুরী বাবু, ৪নং
- শফিউল আলম চৌধুরী মুরাদ, ৫নং
- দিদারুল আলম এপোলো,৬নং
- কামরুন নাহার কাকলী,৪-৫-৬ নং
- ফজলে এলাহী পায়েল, ৭নং
- মফিজুর রহমান,৮নং
- শাহ কামাল চৌধুরী, ৯নং
- খালেদা আক্তার, ৭-৮-৯নং
-
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৫ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৭।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৫ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৭।
- ↑ "পৌর নির্বাচনের ফলাফল: চট্টগ্রামে আওয়ামী লীগের দশ-এ-দশ - RTM News 24"। RTM News 24।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]