বিষয়বস্তুতে চলুন

দশমিনা উপজেলা

দশমিনা
উপজেলা
মানচিত্রে দশমিনা উপজেলা
মানচিত্রে দশমিনা উপজেলা
স্থানাঙ্ক: ২২°১৬′৪৯″ উত্তর ৯০°৩৫′১২″ পূর্ব / ২২.২৮০২৮° উত্তর ৯০.৫৮৬৬৭° পূর্ব / 22.28028; 90.58667 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগবরিশাল বিভাগ
জেলাপটুয়াখালী জেলা
আয়তন
  মোট৩৫১.৮৮ বর্গকিমি (১৩৫.৮৬ বর্গমাইল)
জনসংখ্যা (২০০১)[]
  মোট১,১৮,১৮০
  জনঘনত্ব৩৪০/বর্গকিমি (৮৭০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৩৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
১০ ৭৮ ৫২
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

দশমিনা বাংলাদেশের বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার অন্তর্গত একটি উপজেলা

অবস্থান ও আয়তন

[সম্পাদনা]

আয়তন: ৩৫১.৮৮ বর্গ কিমি। অবস্থান: ২২°০৮´ থেকে ২২°২২´ উত্তর অক্ষাংশ এবং ৯০°২৮´ থেকে ৯০°৩৯´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে বাউফল উপজেলা, দক্ষিণে গলাচিপা উপজেলা, পূর্বে লালমোহন উপজেলাভোলা জেলার চরফ্যাশন উপজেলা, পশ্চিমে গলাচিপা উপজেলা

প্রশাসনিক এলাকাসমূহ

[সম্পাদনা]
দশমিনা উপজেলার মৌজা জিওকোড ম্যাপ

দশমিনা উপজেলায় বর্তমানে ৭টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম দশমিনা থানার আওতাধীন।

ইউনিয়নসমূহ:

ইতিহাস

[সম্পাদনা]

দশমিনা থানা গঠিত হয় ১৯৭৯ সালে,এর আগে এ উপজেলাটি বাউফল উপজেলার আওতাধীন ছিলো এবং ১৯৮৩ সালে থানাকে উপজেলায় রূপান্তর করা হয়। ৭টি ইউনিয়ন, ৪৯টি মৌজা ৫৩টি গ্রামের সমন্বয়ে দশমিনা উপজেলা গঠিত।

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী দশমিনা উপজেলার মোট জনসংখ্যা ১,২৩,৩৮৮ জন। এর মধ্যে পুরুষ ৬০,২৪১ জন এবং মহিলা ৬৩,১৪৭ জন। মোট পরিবার ২৮,৪৯০টি।[]

শিক্ষা

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী দশমিনা উপজেলার সাক্ষরতার হার ৪৮.৭%।[]

এ উপজেলায় কলেজ ৪ টি, মাধ্যমিক বিদ্যালয় ২৫ টি, প্রাথমিক বিদ্যালয় ১০৯ টি, মাদ্রাসা ১৯ টি।

শিক্ষা প্রতিষ্ঠান

[সম্পাদনা]

বিদ্যালয় সমূহ

[সম্পাদনা]
  • দশমিনা মডেল মাধ্যমিক বিদ্যালয়
  • গুলি আউলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়
  • গছানী মাধ্যমিক বিদ্যালয়
  • বেগম আরেফাতুন্নেসা বালিকা মাধ্যমিক বিদ্যালয়
  • আরজবেগী মাধ্যমিক বিদ্যালয়
  • নেহালগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়
  • আলীপুরা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয
  • বহরমপুড় মাধ্যমিক বিদ্যালয়
  • খারিজা বেতাগী মাধ্যমিক বিদ্যালয়
  • বড়গোপালদী মাধ্যমিক বিদ্যালয়
  • রনগোপালদী মাধ্যমিক বিদ্যালয়

মাদ্রাসা

[সম্পাদনা]
  • মাছুয়াখালী মোহাম্মাদীয়া দাখিল মাদরাসা
  • দক্ষিণ দাসপাড়া আঃ গণি মহিলা দাখিল মাদ্রাসা।
  • দশমিনা সিনিয়র ফাজিল মাদ্রাসা
  • দক্ষিণ আরজবেগী দাখিল মাদ্রাসা
  • মধ্য বগুড়া নূ‌রিয়া দা‌খিল মাদ্রাসা,(বহরমপুর ইউ‌নিয়ন)
  • পূর্ব আলিপুরা ইসলামিয়া দাখিল মাদ্রাসা

প্রাথমিক বিদ্যালয় - ৭৪ নং উত্তর পশ্চিম গছানী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

[সম্পাদনা]

অর্থনীতি

[সম্পাদনা]

দশমিনা উপজেলার জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৬৪.৮৬%, অকৃষি শ্রমিক ৫.৬৯%, শিল্প ০.৫৭%, ব্যবসা ১০.২৫%, পরিবহন ও যোগাযোগ ১.৯৯%, চাকরি ৫.৮৮%, নির্মাণ ১.৪৮%, ধর্মীয় সেবা ০.২৫%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ০.১৩% এবং অন্যান্য ৮.৯০%।

উল্লেখযোগ্য ব্যক্তি

[সম্পাদনা]

বিবিধ

[সম্পাদনা]
  • প্রধান জলাশয়ঃ তেঁতুলিয়া নদী।
  • যোগাযোগ ব্যবস্থাঃ পাকা রাস্তা ৩৯ কিমি, আধা-পাকারাস্তা ১৩ কিমি, কাঁচারাস্তা ৬৩২ কিমি।
  • বিদ্যুৎ ব্যবহারঃ এ উপজেলার ইউনিয়ন পল্লিবিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন। তবে ৪.৫৪% (শহরে ১৪.৬১% ও গ্রামে ২.৯২%) পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।
  • স্বাস্থ্যকেন্দ্রঃ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১, উপস্বাস্থ্য কেন্দ্র ৬, এনজিও পরিচালিত স্বাস্থ্যকেন্দ্র ১।
  • এনজিওঃ আশা, ব্র্যাক, ভোস্ড, টেরি-ডেস-হোম্স, বিডিএস, পদক্ষেপ, পিডিও, ব্রাক,গ্রামীণ ব্যাংক, কারিতাস, স্পীড ষ্ট্রাস,।
  • ধর্মীয় প্রতিষ্ঠানঃ মসজিদ ৪৬৮ টি, মন্দির ১১ টি, মাযার ২ টি।
  • হাটবাজারঃ সর্বমোট হাটবাজার ৪১ টি এর মধ্যে দশমিনা বাজার, নলখোলা হাট, আরজবেগী হাট, রণগোপালদি হাট, গছানি হাট উল্লেখযোগ্য।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে দশমিনা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১৬ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৫
  2. 1 2 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৯{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)

বহিঃসংযোগ

[সম্পাদনা]