বিষয়বস্তুতে চলুন

স্বরূপকাঠী পৌরসভা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(স্বরূপকাঠি পৌরসভা থেকে পুনর্নির্দেশিত)
স্বরূপকাঠী পৌরসভা

স্বরূপকাঠী
স্থানীয় সরকার
ইতিহাস
শুরু১৭ ডিসেম্বর ১৯৯৮ (1998-12-17)
নতুন অধিবেশন শুরু১৪ ফেব্রুয়ারি ২০১৬ (2016-02-14)
নেতৃত্ব
মেয়র
মোঃ গোলাম কবির [], বাংলাদেশ আওয়ামী লীগ
নির্বাচন
এফপিটিপি
সর্বশেষ নির্বাচন
৩০ ডিসেম্বর ২০১৫ (2015-12-30)
সভাস্থল
স্বরূপকাঠী পৌরসভা কার্যালয়

স্বরূপকাঠী পৌরসভা বাংলাদেশের পিরোজপুর জেলার অন্তর্গত নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার একটি নগরভিত্তিক স্থানীয় সরকার সংস্থা। ১৯৯৮ সালে পৌরসভাটি প্রতিষ্ঠিত হয় [] এটি একটি "ক" শ্রেনীর পৌরসভা। []

ইতিহাস

[সম্পাদনা]

১৯৯৮ সালের ১৭ই ডিসেম্বর শ্রেণীর পৌরসভা হিসাবে স্বরূপকাঠী পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ২০০৬ সালের ২৩ জুলাই এটি শ্রেণীতে এবং ২০১২ সালের ১ মার্চ শ্রেণীর পৌরসভায় উন্নীত হয়। []

প্রশাসনিক অবকাঠামো

[সম্পাদনা]

স্বরূপকাঠি পৌরসভার আয়তন ৪.৯৮ বর্গ কিলোমিটার। [][] ৯ টি ওয়ার্ড নিয়ে এ পৌরসভাটি গঠিত। [] এ ৯টি ওয়ার্ডে ৯ জন সাধারণ আসনের ওয়ার্ড কাউন্সিলর এবং ৩ জন সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হন। মাননীয় মেয়র ও সম্মানিত কাউন্সিলরগণ জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম নেছারাবাদ স্বরূপকাঠি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১২৭নং নির্বাচনী এলাকা পিরোজপুর-১ এর অংশ।

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

২০২২ সালের জনশুমারি অনুযায়ী স্বরূপকাঠি পৌরসভার মোট জনসংখ্যা ২৩,৩৬৬ জন। এর মধ্যে পুরুষ ১২,৭০৬ জন এবং মহিলা ১০,৬৬০ জন। মোট পরিবার ৫,২৪৪ টি।[]

শিক্ষা

[সম্পাদনা]

২০২২ সালের জনশুমারি অনুযায়ী স্বরূপকাঠি পৌরসভার সাক্ষরতার হার ৮৯.৩০%।[]

প্রতিনিধিদের তালিকা

[সম্পাদনা]
ক্রমিক নং নামপদকার্যকাল
মোঃ দেলোয়ার হোসেন ফারুক মেয়র (তৎকালীন পৌর চেয়ারম্যান) ১৯৯৯-২০০৪
মোঃ মাহবুব আহসানমেয়র২০০৪-২০১১
মোঃ দেলোয়ার হোসেন ফারুকমেয়র২০১১-২০১৩
মোঃ শফিকুল ইসলাম ফরিদমেয়র৪ জুলাই,২০১৩ — ১৪ ফেব্রুয়ারি, ২০১৬
মোঃ গোলাম কবিরমেয়র১৪ ফেব্রুয়ারি, ২০১৬ — বর্তমান

শিক্ষাব্যবস্থা

[সম্পাদনা]

পৌর এলাকায় বর্তমানে শিক্ষার হার প্রায় ৮৯.৩০%।

উল্লে­খযোগ্য স্থান ও স্থাপনা

[সম্পাদনা]
  • ছারছীনা দরবার শরীফ ও মাদরাসা
  • সারেংকাঠী পিকনিক স্পট
  • পেয়ারা বাগান
  • আটঘর আমড়া বাগান
  • কুড়িয়ানা ভাসমান পেয়ারা বাজার
  • কুড়িয়ানা অনুকূল ঠাকুরের আশ্রম
  • হযরত শাহ কামাল এর মাজার শরীফ (সেহাংগল দরগাহ বাড়ি)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "স্বরূপকাঠী পৌরসভা মেয়র"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৯ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৫
  2. 1 2 3 "স্বরূপকাঠী পৌরসভা সম্পর্কে তথ্য"www.Paurainfo.gov.bd। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৫[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "পৌরসভার তালিকা" (পিডিএফ)স্থানীয় সরকার বিভাগ। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৫[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "এক নজরে স্বরূপকাঠী পৌরসভা"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৯ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৫
  5. "স্বরূপকাঠী পৌরসভার ওয়ার্ড সমূহ"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২১ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৫
  6. 1 2 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৯{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)

বহিঃসংযোগ

[সম্পাদনা]