নলছিটি উপজেলা
| নলছিটি | |
|---|---|
| উপজেলা | |
মানচিত্রে নলছিটি উপজেলা | |
| স্থানাঙ্ক: ২২°৩৭′৩৬″ উত্তর ৯০°১৬′২৪″ পূর্ব / ২২.৬২৬৬৭° উত্তর ৯০.২৭৩৩৩° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | বরিশাল বিভাগ |
| জেলা | ঝালকাঠি জেলা |
| আসন | ঝালকাঠী ২ |
| আয়তন | |
| • মোট | ২৩১.৪৩ বর্গকিমি (৮৯.৩৬ বর্গমাইল) |
| জনসংখ্যা [১] | |
| • মোট | ২,১৪,৪১৮ |
| • জনঘনত্ব | ৯৩০/বর্গকিমি (২,৪০০/বর্গমাইল) |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৮৪২০ |
| প্রশাসনিক বিভাগের কোড | ১০ ৪২ ৭৩ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
নলছিটি বাংলাদেশের ঝালকাঠি জেলার অন্তর্গত একটি প্রশাসনিক এলাকা।
অবস্থান ও আয়তন
[সম্পাদনা]নলছিটি উপজেলা ২১.৫৩° হতে ২৩.০৪° উত্তর অক্ষাংশ এবং ৮৯.৫০° হতে ৯১.৫০° পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থিত। এর উত্তরে সুগন্ধা নদী, ঝালকাঠি সদর উপজেলা ও বরিশাল সদর উপজেলা, দক্ষিণে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা, পূর্বে বরিশাল জেলার বরিশাল সদর উপজেলা ও বাকেরগঞ্জ উপজেলা, বুড়িশ্বর নদী, পশ্চিমে ঝালকাঠি সদর উপজেলা ও রাজাপুর উপজেলা। ঝালকাঠি জেলা সদর হতে এটি ১২ কিলোমিটার পূর্বে অবস্থিত।
ইতিহাস
[সম্পাদনা]১৯২৪ সালে স্থাপিত থানাটি ১৯৮৩ সালে উপজেলাতে রুপান্তর হয়।
- নামকরণ
নলখাগড়া নামক গাছ হতে বর্তমান নলছিটির নামকরণ হয়েছে। ১৭৮৭ সালে রাজা রাজভল্লব এর দৌহিত্র মিঃ পিতাম্বর সেন শাহাজাদপুর পরগণার সুগন্ধা নদীর তীরে এসে নলখাগড়ার জঙ্গল পরিষ্কার করে একটি বন্দর তৈরী করেন। কালের স্রোত ধারায় সেই নলখাগড়ার নাম হতে বর্তমান নলছিটি নাম ধারণ করেছে। সে সময় নলছিটি একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়ী কেন্দ্র হিসাবে গড়ে উঠে। বিভিন্ন দেশ তথা চীন, বার্মা ও ইউরোপের বিভিন্ন দেশ হতে ব্যবসায়ীরা নৌকা যোগে এখানে আসত ব্যবসার উদ্দেশ্যে। ১৯৮৩ সালে বর্তমান উপজেলায় রূপান্তর লাভ করে।
প্রশাসনিক এলাকাসমূহ
[সম্পাদনা]
নলছিটি উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন রয়েছে। দপদপিয়া ইউনিয়নের কিছু অংশের প্রশাসনিক কার্যক্রম বরিশাল জেলার বন্দর থানার আওতাধীন এবং দপদপিয়া থানার বাকি অংশসহ সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম নলছিটি থানার আওতাধীন।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী নলছিটি উপজেলার মোট জনসংখ্যা ১,৯৩,৫৫৬ জন। এর মধ্যে পুরুষ ৯২,১৩১ জন এবং মহিলা ১,০১,৪২৫ জন। মোট পরিবার ৪৩,০৬৬টি।[২]
শিক্ষা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী নলছিটি উপজেলার সাক্ষরতার হার ৬৭.২%।[২]
সাংস্কৃতিক বৈশিষ্ট্য
[সম্পাদনা]নানান গোত্রের নানান ধর্ম বর্ণের বহু মানুষের বসবাস এখানে। বিভিন্ন পেশাজীবির মানুষেরও বাস করে। এখানে বৈচিত্র্যময় সাংস্কৃতিক বৈশিষ্ট্য রয়েছে। বাঙালি হওয়ার সূত্রে বাঙালির বিরাজমান সমস্ত সাংস্কৃতিক বৈশিষ্ট্যই এখানে লক্ষ্যনীয়। পহেলা বৈশাখ থেকে শুরু করে নবান্ন উৎসব। ঈদ থেকে পুজো পার্বণ। নিজস্ব রন্ধন প্রণালী। এখানে সবাই ধর্মীয় স্বাধীনতায় যার যার ধর্ম শান্তিতে পালন করে। পারিবারিক অনুষ্ঠানে একে অপরের মাঝে ভাব বিনিময় ও করে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]এই উপজেলাতে ৩টি কলেজ, ৪১টি হাই স্কুল, ১১৫টি মাদ্রাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয় ১০১টি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ৫০টি ও ১টি কিন্ডারগার্টেন রয়েছে।
মাধ্যমিক বিদ্যালয় তালিকা
- সিদ্ধকাঠী মাধ্যমিক বিদ্যালয় (১৮৮২)
- নলছিটি মার্চেন্টস্ উচ্চ বিদ্যালয় (১৯২৯)
- জেড এ ভূট্রো মাধ্যমিক বিদ্যালয়
- নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়
- গোচরা ইসলামিয়া দাখিল মাদরাসা
- চন্দ্রকান্দা মাধ্যমিক বিদ্যালয় (১৯২৮)
- ভারতকাঠী জি.আর. হাই স্কুল
- নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ
- দপদপিয়া মাধ্যমিক বিদ্যালয়
- ভৈরবপাশা মাধ্যমিক বিদ্যালয়
- কুলকাঠি মাধ্যমিক বিদ্যালয়
- মোল্লাহাট মাধ্যমিক বিদ্যালয়
- মাগর মাধ্যমিক বিদ্যালয়
- নাচনমহল মাধ্যমিক বিদ্যালয়
- সুবিদপুর মাধ্যমিক বিদ্যালয়
- কুশঙ্গল মাধ্যমিক বিদ্যালয়
- আমিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়
- তিমিরকাঠি সেকেন্ডারি গার্লস স্কুল
কলেজ
অর্থনীতি
[সম্পাদনা]নলছিটি উপজেলায় প্রধানত কৃষি প্রধান অর্থনীতি। এখানে ধান, পেয়ারা, নারিকেল, সুপারি, পান, ডাল, কলা, পেঁপে ইত্যাদি ফসল উৎপাদন হয় তাছাড়া মৎস্য পালন ডেইরি ফার্ম রয়েছে। বর্তমানে ছোটো খাটো ব্যবসায় প্রতিষ্ঠানের তৈরি হয়েছে যার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এখানে বেশি ভাগ লোক চাকরিজীবী যারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে তাছাড়া অসংখ্য প্রবাসী রয়েছে।
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]এখানে যোগাযোগ ব্যবস্থা দুই ধরনের সড়ক পথ ও জল পথ।
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]- ওসমান হাদি - রাজনীতিবিদ ও সাংস্কৃতিক কর্মী
- শেখ নেয়ামুল করিম- রাজনীতিবিদ
- জুলফিকার আলী ভুট্টো - রাজনীতিবিদ
- ইসরাত সুলতানা ইলেন ভুট্টো - রাজনীতিবিদ
- মোকিম হোসাইন হাওলাদার - শ্রমিকনেতা
- শামসুদ্দীন আবুল কালাম - কথা সাহিত্যিক
- আমির হোসেন আমু - রাজনীতিবিদ
দর্শনীয় স্থান ও স্থাপনা
[সম্পাদনা]- সিদ্ধকাঠী জমিদার বাড়ী
- চায়না কবর
- মালিপুর দরবার শরিফ
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে নলছিটি"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২৪ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৫।
- 1 2 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৯।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
বহিঃসংযোগ
[সম্পাদনা]- বাংলাপিডিয়ায় নলছিটি উপজেলা
- নলছিটি উপজেলা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৩ মে ২০১৫ তারিখে - জাতীয় তথ্য বাতায়ন।
- নলছিটি উপজেলা - বাঙলাপিডিয়া।
| বরিশাল বিভাগের স্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |