নিকলী উপজেলা
অবয়ব
| নিকলী | |
|---|---|
| উপজেলা | |
মানচিত্রে নিকলী উপজেলা | |
| স্থানাঙ্ক: ২৪°১৯′৮″ উত্তর ৯০°৫৬′১৪″ পূর্ব / ২৪.৩১৮৮৯° উত্তর ৯০.৯৩৭২২° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | ঢাকা বিভাগ |
| জেলা | কিশোরগঞ্জ জেলা |
| আয়তন | |
| • মোট | ২১৪ বর্গকিমি (৮৩ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০২২)[১] | |
| • মোট | ১,৭৬,০৩৪ (পুরুষ ৯২,৯৪০ ও মহিলা ৮৩,০৯৪) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৫৫% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| প্রশাসনিক বিভাগের কোড | ৩০ ৪৮ ৭৬ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
নিকলী উপজেলা বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা। নিকলীতে অবস্থিত নিকলী হাওর দেশের অন্যতম পর্যটন আকর্ষণ কেন্দ্র। বর্ষাকালে হাওরে পানি আসলে সারাদেশ থেকে পর্যটকরা হাওর ভ্রমণে আসেন।
ইতিহাস
[সম্পাদনা]নিকলী ১৯৮১ সালে থানা হিসেবে গঠিত হয় এরপর ২৪ মার্চ ১৯৮৩ সালে এটিকে উপজেলায় উন্নীত করা হয়।
অবস্থান ও আয়তন
[সম্পাদনা]এর আয়তন ২১৪.৪০ বর্গ কিলোমিটার যার উত্তরে করিমগঞ্জ উপজেলা ও মিঠামইন উপজেলা, দক্ষিণে বাজিতপুর উপজেলা, পূর্বে মিঠামইন উপজেলা ও অষ্টগ্রাম উপজেলা, পশ্চিমে কটিয়াদি উপজেলা ও করিমগঞ্জ উপজেলা।
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]মোট ইউনিয়ন ৭ টি।
উপজেলা পরিষদ ও প্রশাসন
[সম্পাদনা]| ক্রম নং. | পদবী | নাম |
|---|---|---|
| ০১ | উপজেলা চেয়ারম্যান | পদ শূন্য |
| ০২ | ভাইস চেয়ারম্যান | শূন্য |
| ০৩ | মহিলা ভাইস চেয়ারম্যান | শূন্য |
| ০৪ | উপজেলা নির্বাহী কর্মকর্তা | রেহানা মজুমদার মুক্তি |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে নিকলী"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২৫ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
