সিমিন হোসেন রিমি
সিমিন হোসেন রিমি | |
|---|---|
২০১৯ সালের ২৩ মে বঙ্গতাজ উদ্দিন স্মৃতি পাঠাগারের সামনে সিমিন হোসেন রিমি | |
| মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী | |
| কাজের মেয়াদ ১১ জানুয়ারি ২০২৪ – ৬ আগস্ট ২০২৪ | |
| পূর্বসূরী | ফজিলাতুন নেসা ইন্দিরা (প্রতিমন্ত্রী) |
| উত্তরসূরী | শারমিন মুরশিদ (উপদেষ্টা) |
| গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ১৪ ফেব্রুয়ারি ২০১২ – ৬ আগস্ট ২০২৪ | |
| পূর্বসূরী | তানজিম আহমেদ সোহেল তাজ |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | সিমিন আহমদ রিমি ১৯ আগস্ট ১৯৬১ গাজীপুর |
| নাগরিকত্ব | বাংলাদেশ |
| জাতীয়তা | বাংলাদেশী |
| রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
| পিতামাতা |
|
| আত্মীয়স্বজন |
|
| পেশা | রাজনীতি |
| জীবিকা | ব্যবসা ও সাহিত্যিক |
সিমিন হোসেন রিমি (জন্ম: ১৯ আগস্ট ১৯৬১) হলেন বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী। তিনি গাজীপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ২০১২ সালের উপ নির্বাচনে, ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবং ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[১][২]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]সিমিন হোসেন রিমি ১৯৬১ সালের ১৯ আগস্ট তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকা জেলার গাজীপুরে জন্মগ্রহণ করেন।[৩] তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এবং বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দা জোহরা তাজউদ্দীন-এর সন্তান।[৪] তার স্বামী মুশতাক হোসেন।[১]
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]২০১২ সালের সেপ্টেম্বরে গাজীপুর-৪ আসনের উপ-নির্বাচনে সিমিন হোসেন রিমি নির্বাচিত হন।[৫] তিনি ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ-এর মনোনয়নে ১৯৭ (গাজীপুর-৪) নং আসন থেকে ২য় বারের মতো এমপি নির্বাচিত হন।[২][৩][৬] ২০২২ সালের নভেম্বরে রিমিকে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়।[৭] এছাড়াও তিনি একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।[৮]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 বাংলাদেশ গেজেট : অতিরিক্ত সংখ্যা (পিডিএফ)। ঢাকা: নির্বাচন কমিশন, বাংলাদেশ। ৮ জানুয়ারি ২০১৪। পৃ. ২১৯। ২৪ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৮।
- 1 2 "১০ম জাতীয় সংসদ সদস্য তালিকা (বাংলা)"। www.parliament.gov.bd। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১৬ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৮।
- 1 2 "Constituency 197_10th_Bn"। www.parliament.gov.bd। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৮।
- ↑ "কারা কর্তৃপক্ষ সাহস দেখালে ইতিহাস হতো অন্যরকম: সিমিন হোসেন"। বাংলা ট্রিবিউন অনলাইন। ৩ নভেম্বর ২০১৭। ১২ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৮।
- ↑ "গাজীপুরের উপ-নির্বাচনে জয়ী সিমিন হোসেন রিমি"। ডয়চে ভেলে বাংলা। ১ অক্টোবর ২০১২।
- ↑ "কাপাসিয়া উপজেলা - জনপ্রতিনিধি : সিমিন হোসেন রিমি"। www.kapasia.gazipur.gov.bd। মন্ত্রিপরিষদ বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২৮ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৮।
- ↑ "আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হলেন সিমিন হোসেন রিমি"। SAMAKAL। ২৬ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২২।
- ↑ "দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত"। যমুনা টিভি। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- মাননীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি - বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক প্রকাশিত সংক্ষিপ্ত জীবনী।
- ১০ম জাতীয় সংসদ সদস্য তালিকা (বাংলা) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৯-০৯-১৬ তারিখে - বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক প্রকাশিত ১০ম জাতীয় সংসদ সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা।