বালিয়াকান্দি উপজেলা
| বালিয়াকান্দি | |
|---|---|
| উপজেলা | |
মানচিত্রে বালিয়াকান্দি উপজেলা | |
| স্থানাঙ্ক: ২৩°৩৮′ উত্তর ৮৯°৩২′ পূর্ব / ২৩.৬৩৩° উত্তর ৮৯.৫৩৩° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | ঢাকা বিভাগ |
| জেলা | রাজবাড়ী জেলা |
| আয়তন | |
| • মোট | ২২৫ বর্গকিমি (৮৭ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১)[১] | |
| • মোট | ২,০৭,০৮৬ |
| • জনঘনত্ব | ৯২০/বর্গকিমি (২,৪০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৪০.০৪% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৭৭৩০ |
| প্রশাসনিক বিভাগের কোড | ৩০ ৮২ ০৭ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
বালিয়াকান্দি বাংলাদেশের ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার অন্তর্গত একটি উপজেলা।
অবস্থান
[সম্পাদনা]বালিয়াকান্দি রাজবাড়ী জেলার অন্তর্গত একটি উপজেলা। বালিয়াকান্দির উত্তরে পাংশা উপজেলা, দক্ষিণে ফরিদপুর জেলার মধুখালী উপজেলা, পূর্বে রাজবাড়ী সদর উপজেলা, পশ্চিমে মাগুরা জেলার শ্রীপুর উপজেলা।
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]ইউনিয়ন সমূহ ৭ টি,
শিক্ষা
[সম্পাদনা]শিক্ষাপ্রতিষ্ঠান সমূহ: বালিয়াকান্দি সরকারি কলেজ, মীর মোশাররফ হসেন ডিগ্রী কলেজ,জামালপুর ডিগ্রি কলেজ,বহরপুর ডিগ্রি কলেজ ও আরও কিছু কলেজ রয়েছে।
অর্থনীতি
[সম্পাদনা]জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৭১.৪%, অকৃষি শ্রমিক ২.২৭%, শিল্প ০.৪৮%, ব্যবসা ১১.৯%, পরিবহন ও যোগাযোগ ৩.২%, চাকরি ৪.৬৮%, নির্মাণ ০.৯%, ধর্মীয় সেবা ০.১৬%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ০.২৭% এবং অন্যান্য ৪.৭৪%।
প্রধান কৃষি ফসল ধান, পাট, আখ, তৈলবীজ, খয়ের।
বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি কার্পাস, জাফরান।
প্রধান ফল-ফলাদি আম, কাঁঠাল, নারিকেল, কলা।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
[সম্পাদনা]- মীর মোশাররফ হোসেন - সাহিত্যিক।
- তারাপদ লাহিড়ী - স্বাধীনতা সংগ্রামী
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে বালিয়াকান্দি"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২০ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
