সিটি কর্পোরেশন

সিটি কর্পোরেশন বাংলাদেশের মহানগরগুলোর স্বায়ত্তশাসন ব্যবস্থার একক। বাংলাদেশে সর্বমোট ১২ টি সিটি কর্পোরেশন আছে।
সিটি কর্পোরেশনের দায়িত্ব ও কার্যাবলী
[সম্পাদনা]স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ ( ২০০৯ সনের ৬০ নং আইন ) অনুসারে ওয়ার্ডসমূহের সীমানা নির্ধারণ, এলাকার অখণ্ডতা এবং যতদূর সম্ভব, জনসংখ্যা বিন্যাস, সরকারি গেজেটে প্রজ্ঞাপন নীতি সহ সিটি কর্পোরেশনের সকল দায়িত্ব সমূহ নির্ধারণ করা হয়েছে। [১]
বাংলাদেশের সিটি কর্পোরেশন সমূহের তালিকা
[সম্পাদনা]| সিটি কর্পোরেশন | সংক্ষিপ্ত রূপ | মেয়র | শহর | বিভাগ | জনসংখ্যা [২] | ||
|---|---|---|---|---|---|---|---|
| বরিশাল সিটি কর্পোরেশন | বসিক | পদ শূন্য | বরিশাল | বরিশাল | ৪,১৯,৩৫১ | ||
| চট্টগ্রাম সিটি কর্পোরেশন | চসিক | ডা. শাহাদাত হোসেন | বিএনপি | চট্টগ্রাম | চট্টগ্রাম | ৫৩,৭৯,৬৬০ | |
| কুমিল্লা সিটি কর্পোরেশন | কুসিক | পদ শূন্য | কুমিল্লা | ৪,৩৯,৪১৪ | |||
| ঢাকা উত্তর সিটি কর্পোরেশন | ডিএনসিসি | পদ শূন্য | ঢাকা | ঢাকা | ৫৯,৭৯,৫৩৭ | ||
| ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন | ডিএসসিসি | পদ শূন্য | ৪২,৯৯,৩৪৫ | ||||
| গাজীপুর সিটি কর্পোরেশন | গাসিক | শরফ উদ্দিন আহমেদ চৌধুরী (প্রশাসক) | গাজীপুর | ২২,৩৮,৯৩৪ | |||
| নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন | নাসিক | পদ শূন্য | নারায়ণগঞ্জ | ১৫,৭২,৩৮৬ | |||
| খুলনা সিটি কর্পোরেশন | খসিক | পদ শূন্য | খুলনা | খুলনা | ৫,১৮,৭৩৫ | ||
| ময়মনসিংহ সিটি কর্পোরেশন | মসিক | পদ শূন্য | ময়মনসিংহ | ময়মনসিংহ | ৪,৭১,৭২২ | ||
| রাজশাহী সিটি কর্পোরেশন | রাসিক | পদ শূন্য | রাজশাহী | রাজশাহী | ৫,৫২,৭৯১ | ||
| রংপুর সিটি কর্পোরেশন | রসিক | পদ শূন্য | রংপুর | রংপুর | ৫,২৪,৩৮৪ | ||
| সিলেট সিটি কর্পোরেশন | সিসিক | পদ শূন্য | সিলেট | সিলেট | ৫,৩২,৪২৬ |
গঠন কাঠামো
[সম্পাদনা]নির্বাচিত ও মনোনীত সদস্যদের নিয়ে সিটি কর্পোরেশন গঠিত হয়। সিটি কর্পোরেশনের সদস্যদেরকে মেয়র, কাউন্সিলর, প্রশাসকি প্রভৃতি বলা হয়। সিটি কর্পোরেশনের নির্বাচিত প্রধানকে মেয়র বলা হয়। মেয়রকে বিভিন্ন কাজে সাহায্য করেন এলাকা-ভিত্তিক নির্বাচিত কাউন্সিলরগণ। বাংলাদেশের নির্বাচন আইন দ্বারা অযোগ্য নয় এরূপ ব্যক্তি মেয়র ও সদস্য হতে পারেন। বর্তমান আইনানুসারে সিটি কর্পোরেশনের মেয়াদ বা কার্যকাল ৫ বছর। সিটি কর্পোরেশনের আয়তনের ভিত্তিতে কাউন্সিলরদের সংখ্যা কম বেশি হতে পারে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯
- ↑ "জনশুমারী ২০২২ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো" (পিডিএফ)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। ১১ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২৩।