কলকাতা দাঙ্গা
এই নিবন্ধটির তথ্যসমূহের যথার্থতা সম্পর্কে বিতর্ক রয়েছে। (জানুয়ারি ২০২২) |
| প্রত্যক্ষ সংগ্রাম দিবস ১৯৪৬-এর কলকাতা হত্যাকাণ্ড | |||
|---|---|---|---|
| এটি ভারত বিভাজনের অংশ | |||
কলকাতা জুড়ে স্বাধীনতার এক বছর পূর্বে ১৯৪৬ সালে মুসলিম ও হিন্দুদের মধ্যে তুমুল যুদ্ধে পরিণত হওয়া দাঙ্গা প্রত্যক্ষ সংগ্রাম দিবসের পরে মৃত ও আহতদের দেহ। | |||
| তারিখ | ১৬ আগস্ট, ১৯৪৬ | ||
| অবস্থান | ২২°৩৫′ উত্তর ৮৮°২২′ পূর্ব / ২২.৫৮° উত্তর ৮৮.৩৬° পূর্ব | ||
| কারণ | অনুভূত অন্যায্যতা এবং বৈষম্য, ভুল তথ্য | ||
| লক্ষ্য | ভারত ভাগ | ||
| পদ্ধতি | সাধারণ ধর্মঘট, দাঙ্গা, হামলা এবং অগ্নিসংযোগ | ||
| ফলাফল | বঙ্গভঙ্গ | ||
| পক্ষ | |||
| নেতৃত্ব দানকারী | |||
কোনও কেন্দ্রীভূত নেতৃত্ব নেই, যদিও স্থানীয় ভারতীয় জাতীয় কংগ্রেস অংশগ্রহণ করেছে নিখিল ভারত মুসলিম লীগ-এর স্থানীয় শাখা | |||
| ক্ষয়ক্ষতি | |||
| নিহত | ৪,০০০ – ১০,০০০ [৩][৪] | ||
| কলকাতার ইতিহাস |
|---|
| ধারাবাহিকের অংশ |
| বাঙালি হিন্দু নিপীড়ন |
|---|
| একটি ধারাবাহিক অংশ |
| বিভেদ |
| নিপীড়ন |
| প্রতিরোধ |
১৬ আগস্ট ১৯৪৬-এর ডাইরেক্ট অ্যাকশন ডে (প্রত্যক্ষ সংগ্রাম দিবস) ছিল সেই দিন, যখন সর্বভারতীয় মুসলিম লীগ ব্রিটিশ শাসন শেষ হওয়ার পর মুসলমানদের জন্য পৃথক একটি দেশ প্রতিষ্ঠার দাবিতে সাধারণ ধর্মঘট ও অর্থনৈতিক অচলাবস্থার মাধ্যমে "সরাসরি আন্দোলন" করার সিদ্ধান্ত নেয়। এটি ১৯৪৬ সালের কলকাতা দাঙ্গা বা গ্রেট কলকাতা কিলিংস নামেও পরিচিত।[৫] খুব শিগগিরই এই দিনটি কলকাতায় সাম্প্রদায়িক সহিংসতার রূপ নেয়। এই ঘটনার ফলে তৎকালীন ব্রিটিশ ভারতের বঙ্গ প্রদেশের কলকাতা শহরে হিন্দু ও মুসলমানদের মধ্যে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে।[৬] এই দিনটিকে দ্য উইক অব দ্য লং নাইভস-এর সূচনা হিসেবেও ধরা হয়।[৭][৮] ঘটনার ব্যাপক হত্যাকাণ্ড ও স্বল্পমেয়াদি প্রভাব সম্পর্কে অনেকটাই ঐকমত্য থাকলেও (যদিও সঠিক হতাহতের সংখ্যা জানা যায় না), পুরো ঘটনাক্রম, বিভিন্ন পক্ষের দায়িত্ব এবং এর দীর্ঘমেয়াদি রাজনৈতিক ফলাফল নিয়ে এখনো মতভেদ রয়েছে।[৯]
এ হত্যাকাণ্ডে হিন্দু ও মুসলমান—এই দুই প্রধান সম্প্রদায়ের নিজ নিজ দায়িত্ব, পাশাপাশি বিভিন্ন ব্যক্তিগত নেতার ভূমিকা নিয়ে এখনও ব্যাপক বিতর্ক রয়েছে। ব্রিটিশদের প্রধানত প্রচলিত ধারণা হলো, উভয় সম্প্রদায়ই সমানভাবে দায়ী এবং এই সহিংসতায় তাদের নেতাদের রাজনৈতিক হিসাব-নিকাশ ও অনুসারীদের বর্বর আচরণ (যাদের মধ্যে অপরাধী চক্রও ছিল) বিশেষভাবে ভূমিকা রেখেছিল।[তথ্যসূত্র প্রয়োজন] ভারতীয় জাতীয় কংগ্রেসের ব্যাখ্যায়, দোষটি মূলত মুসলিম লীগ এবং বিশেষ করে তৎকালীন বাংলার প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহ্রাওয়ার্দীর ওপর বর্তায়।[১০] ফলে, এই দাঙ্গা শেষ পর্যন্ত বাংলাকে দুই ভাগে বিভক্ত করার পথ তৈরি করে—হিন্দু অধ্যুষিত পশ্চিম বাংলা (যার মধ্যে কলকাতা ছিল) এবং মুসলমান অধ্যুষিত পূর্ব বাংলা (বর্তমান বাংলাদেশ)।[১১]
ফলস্বরূপ, মুসলিম লিগ ১৯৪৬ খ্রিস্টাব্দের জুলাই মাসে পরিকল্পনা থেকে তার চুক্তি প্রত্যাহার করে নিয়েছিল এবং ১৬ই আগস্ট একটি সাধারণ ধর্মঘট (হরতাল) ঘোষণা দিয়েছিল, ঔপনিবেশিক ভারতে উত্তর-পশ্চিম ও পূর্ব প্রদেশের বাইরে নির্দিষ্ট ভারতীয় মুসলমানদের জন্য পৃথক ভূমি দাবিকে দৃঢ়রূপে ঘোষণা করার জন্য প্রত্যক্ষ সংগ্রাম হিসেবে আখ্যায়িত করেছিল।[১২][১৩] প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়ে নিখিল ভারত মুসলিম লিগের নেতা মুহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন, যে তিনি “বিভক্ত ভারত অথবা ধ্বংসপ্রাপ্ত ভারত” দেখতে চান।[১৪][১৫]
সাম্প্রদায়িক উত্তেজনার পটভূমিতে, বিক্ষোভটি কলকাতায় ব্যাপক দাঙ্গার সূত্রপাত করেছিল।[১৬][১৭] মাত্র ৭২ ঘন্টার মধ্যে কলকাতায় ৪,০০০ জনের বেশি সাধারণ মানুষ প্রাণ হারিয়েছিল ও ১,০০,০০০ জন বাসিন্দা গৃহহীন হয়েছিল।[৩][৪] এই সহিংসতা নোয়াখালী, বিহার, যুক্তপ্রদেশ (অধুনা উত্তরপ্রদেশ), পাঞ্জাব ও উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে আরও ধর্মীয় দাঙ্গার সূত্রপাত করেছিল। এই ঘটনাসমূহ শেষ পর্যন্ত ভারত বিভাজনের বীজ বপন করেছিল।
প্রেক্ষাপট
[সম্পাদনা]১৯৪৬ খ্রিস্টাব্দে ব্রিটিশ রাজের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা আন্দোলন একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছায়। ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট অ্যাটলি ব্রিটিশ রাজের থেকে ভারতীয় নেতৃত্বের হাতে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত চূড়ান্ত করার লক্ষ্যে তিন সদস্যের মন্ত্রিসভা মিশন ভারতে প্রেরণ করেছিলেন।[১৮] ১৯৪৬ খ্রিস্টাব্দের ১ মে ভারতের গণপরিষদের দুটি বৃহত্তম রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেস এবং অল ইন্ডিয়া মুসলিম লিগের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করার পরে এই ক্যাবিনেট মিশন ভারতের নতুন আধিপত্য এবং গঠন প্রক্রিয়া নিয়ে একটি প্রস্তাব দেয়।[১৯][২০] মুসলিম লিগের উত্তর-পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলে 'স্বায়ত্তশাসিত ও সার্বভৌম' রাষ্ট্রের দাবিতে প্রাদেশিক স্তর এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে ‘'প্রদেশসমূহ’' নামে একটি নতুন স্তর তৈরি করা হয়েছিল। প্রস্তাবিত ত্রিস্তরীয় পরিকাঠামোয় বলা হয়- কেন্দ্রীয় সরকার প্রতিরক্ষা, বৈদেশিক বিষয় এবং যোগাযোগের বিষয়গুলি পরিচালনা করবে এবং অন্যান্য সমস্ত ক্ষমতা প্রদেশ গুলিকে প্রেরণ করা হবে।[২১]
এক সময়ের কংগ্রেস সদস্য এবং বর্তমানে মুসলিম লিগের নেতা কংগ্রেসের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলী হিসাবে ১৬ জুন ক্যাবিনেট মিশন পরিকল্পনা গ্রহণ করেছিলেন।[১৯][২২] তবে ১০ জুলাই কংগ্রেস সভাপতি জওহরলাল নেহেরু বোম্বাইয়ে সংবাদ সম্মেলন করে ঘোষণা করেন যে, যদিও কংগ্রেস গণপরিষদে অংশ নিতে রাজি হয়েছে, তবে ক্যাবিনেট মিশন পরিকল্পনাকে উপযুক্ত করতে সংশোধন করার অধিকার সংরক্ষণ করে।[২২] কেন্দ্রীয় সরকারে হিন্দু আধিপত্যের ভয়ে মুসলিম লিগের রাজনীতিবিদরা জিন্নাহকে "তার পূর্বের অনমনীয় অবস্থান" ফিরিয়ে নিতে বলেন।[২৩] জিন্নাহ ব্রিটিশ ক্যাবিনেট মিশনের পরিকল্পনা প্রত্যাখ্যান করে গণপরিষদ বয়কট করার সিদ্ধান্ত নেন। ১৯৪৬ খ্রিস্টাব্দের জুলাইয়ে জিন্নাহ বোম্বাইয়ের (বর্তমান মুম্বাই) নিজ বাড়িতে একটি সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি ঘোষণা করেন যে মুসলিম লিগ "সংগ্রাম শুরু করার প্রস্তুতি নিচ্ছে" এবং তারা "একটি পরিকল্পনা তৈরি করেছে"।[২৪] তিনি আরও বলেন যে, মুসলমানদের যদি আলাদা পাকিস্তান না দেওয়া হয় তবে তারা ‘সরাসরি পদক্ষেপ বা প্রত্যক্ষ সংগ্রামের" ডাক দেবে। সুনির্দিষ্ট হওয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হলে, জিন্নাহ জবাব দিয়েছিলেন: "কংগ্রেসে যান এবং তাদের পরিকল্পনা জিজ্ঞাসা করুন। যখন তারা আপনাকে তাদের আস্থা নেবে আমি আপনাকে আমার আত্মবিশ্বাস দেখাবো। আপনারা আমাকে কেন হাত গুটিয়ে বসে থাকতে বলেছেন? আমরাও ঝামেলা করতে চলেছি।"[২৪]
পরের দিন, জিন্নাহ ১৬ আগস্টকে "প্রত্যক্ষ সংগ্রাম দিবস" হিসাবে ঘোষণা করেন এবং কংগ্রেসকে হুঁশিয়ারি দেন- "আমরা যুদ্ধ চাই না। যদি আপনারা যুদ্ধ চান, তবে আমরাও যুদ্ধ করতে পিছুপা হবো না। আমাদের হয় বিভক্ত ভারত অথবা ধ্বংসপ্রাপ্ত ভারত থাকবে।"[২৪]
এইচ ভি হডসন তাঁর দ্য গ্রেট ডিভাইড বইয়ে উল্লেখ করেছেন, "ওয়ার্কিং কমিটি ভারতবর্ষের মুসলমানদেরকে ১৬ আগস্টকে 'ডাইরেক্ট অ্যাকশন ডে' হিসেবে পালনের আহ্বান জানিয়েছিল। সেদিন, লিগের প্রস্তাব ব্যাখ্যা করতে সারাদেশে সভা অনুষ্ঠিত হয়। এই সভা এবং মিছিলগুলি শেষ হয়ে গেল–যা স্পষ্টতই কেন্দ্রীয় লিগের নেতাদের উদ্দেশ্য ছিল–সাধারণ এবং সীমাবদ্ধ ঝামেলা ছাড়া এক বিস্তৃত এবং করুণ ব্যতিক্রম ছাড়া...যা ঘটেছিল তা পূর্বে কোনোদিন ঘটেনি।[২৫]"
দাঙ্গা ও হত্যাকাণ্ড
[সম্পাদনা]
ঝামেলা ১৬ আগস্ট সকাল থেকেই শুরু হয়েছিল। এমনকি সকাল ১০ টার আগেই লালবাজারের পুলিশ সদর দফতর জানিয়েছিল যে শহরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, দোকানপাট বন্ধ করতে বাধ্য করা হচ্ছে, এবং পাথর ও ইটপাটকেল ছোঁড়াছুঁড়ি, ছুরিকাঘাতের খবর পাওয়া গিয়েছে। এই ঘটনাগুলো প্রধানত রাজাবাজার, কলাবাগান, কলেজ স্ট্রিট, হ্যারিসন রোড (বর্তমানে মহাত্মা গান্ধী রোড), কলুটোলা এবং বড়বাজারের মতো শহরের উত্তর-মধ্য অংশগুলোতে কেন্দ্রীভূত ছিল।[৩] এর মধ্যে বেশ কিছু এলাকা ১৯১০ সালের ডিসেম্বরেও সাম্প্রদায়িক দাঙ্গায় কেঁপে উঠেছিল।[২৬] এসব অঞ্চলে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ ছিল এবং উচ্চতর ও শক্তিশালী অর্থনৈতিক অবস্থানেও ছিল। সমস্যাটি সাম্প্রদায়িক চরিত্র ধারণ করেছিল, যা সর্বত্র বজায় রাখা হয়েছিল।[৩] ঠিক দুপুরে অক্টারলোনি মনুমেন্ট ময়দানে লিগের সমাবেশ শুরু হয়। সমাবেশটিকে সে সময় 'বাংলার সর্ববৃহৎ মুসলিম সমাবেশ' হিসেবে বিবেচনা করা হয়।[২৭][পৃষ্ঠা নম্বর প্রয়োজন]
দুপুর ২টার দিকে সমাবেশ শুরু হয়, যদিও দুপুরের নামাজের পর থেকেই কলকাতার সব জায়গা থেকে মুসলমানদের মিছিল জড়ো হতে শুরু করেছিল। অংশগ্রহণকারীদের একটি বিশাল অংশ লোহার রড ও লাঠি (বাঁশের লাঠি) দিয়ে সজ্জিত ছিল বলে জানা যায়। একজন কেন্দ্রীয় গোয়েন্দা কর্মকর্তার প্রতিবেদনের তথ্য অনুযায়ী ৩০,০০০ জন এবং কলকাতা পুলিশের বিশেষ শাখার পরিদর্শকের তথ্য অনুযায়ী ৫,০০,০০০ জন সমাবেশে উপস্থিত ছিল বলে অনুমান করা হয়েছিল। পরবর্তী পরিসংখ্যানটি অসম্ভব বেশি ছিল এবং স্টার অব ইন্ডিয়ার প্রতিবেদক এই সংখ্যাকে প্রায় ১,০০,০০০ বলে উল্লেখ করেছিল। প্রধান বক্তা হিসাবে খাজা নাজিমউদ্দিন ও মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী ছিলেন। খাজা নাজিমুদ্দিন তার বক্তৃতায় প্রাথমিকভাবে শান্তিপূর্ণতা ও সংযমের কথা বললেও পরবর্তীকালে প্রভাব বিনষ্ট করেন ও উত্তেজনা ছড়িয়ে দেন এই বলে, যে সকাল ১১ টা অবধি আহত সমস্ত ব্যক্তিই মুসলমান এবং মুসলিম সম্প্রদায় শুধুমাত্র আত্মরক্ষায় প্রতিশোধ নিয়েছিল।[৩]
কলকাতা পুলিশের বিশেষ শাখা সভায় একজন মাত্র শর্টহ্যান্ড সাংবাদিককে প্রেরণ করেছিল, ফলস্বরূপ মুখ্যমন্ত্রীর বক্তব্যের কোনও প্রতিলিপি উপলব্ধ নেই। তবে সামরিক কর্তৃপক্ষ দ্বারা নিযুক্ত কেন্দ্রীয় গোয়েন্দা কর্মকর্তা ও প্রতিবেদক ফ্রেডেরিক বারোজ একটি বিবৃতিতে একমত হন (কলকাতা পুলিশের পক্ষে থেকে কোনও খবর দেওয়া হয়নি)। প্রথমজনের বক্তব্য অনুযায়ী - "তিনি [মুখ্যমন্ত্রী] লক্ষ রেখেছিলেন যাতে কোনো পুলিশ এই বিষয়ে হস্তক্ষেপ না করে"।[৩] ফ্রেডরিক বারোজের মতে- "তিনি সামরিক বাহিনী ও পুলিশকে আটকাতে সক্ষম হয়েছিলেন"।[৩] যদিও পুলিশের ‘নীরব’ থাকার জন্য কোনো সুনির্দিষ্ট আদেশ দেওয়া হয়নি। সুতরাং, হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী সমাবেশে যাই বলুন, উপস্থিত থাকা অশিক্ষিত দর্শকদের কাছে সেটা বিশৃঙ্খলতা সৃষ্টির উন্মুক্ত আমন্ত্রণ বলে মনে হয়েছিল,[৩] প্রকৃতপক্ষে শ্রোতাদের অনেকেই সমাবেশ শেষ হওয়ার পর ফেরার সময় হিন্দুদের উপর আক্রমণ ও হিন্দুদের দোকান লুট করা শুরু করেছিল বলে জানা যায়।[৩][২৮] পরবর্তীকালে, কলকাতায় হ্যারিসন রোডে ইট-পাটকেল সহ সশস্ত্র কট্টরপন্থী মুসলিম গুন্ডাদের বহনকারী লরি (ট্রাক) আসার খবর পাওয়া গিয়েছিল এবং হিন্দু মালিকানাধীন দোকানে আক্রমণ করেছিল।[২৯]

শহরের যেসব জায়গায় দাঙ্গা লাগে সেখানে সন্ধ্যে ৬টার সময় কারফিউ জারি করা হয়েছিল। এই সকল অঞ্চল ও প্রধান রাস্তাগুলো সুরক্ষিত রাখার জন্য রাত ৮টায় পুলিশি নজরদারি শুরু হয়, যার ফলে বস্তি ও অন্যান্য অনুন্নত অঞ্চল সমূহকে পুলিশ মুক্ত করা হয়েছিল।[৩০]
কট্টরপন্থী মুসলিম গুন্ডা এলিয়ান মিস্ত্রি সহ গার্ডেন রিচ টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি সৈয়দ আবদুল্লাহ ফারুকী ১৭ আগস্ট এবং মেটিয়াব্রুজের লিচুবাগান এলাকার কসোরাম কটন মিলসের মিল প্রাঙ্গণে একটি বিশাল সশস্ত্র জনতার নেতৃত্ব দিয়েছিলেন। মিল শ্রমিকরা, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ওড়িয়া ছিল, তারা মিল চত্বরেই থাকত। চারজন জীবিত ব্যক্তি ২৫ আগস্ট সৈয়দ আবদুল্লাহ ফারুকীর বিরুদ্ধে মেটিয়াব্রুজ থানায় অভিযোগ দায়ের করেছিল।[৩১] ওড়িশা সরকারের একজন মন্ত্রী বিশ্বনাথ দাস কসোরাম কটন মিলসের ওড়িয়া শ্রমিকদের হত্যার তদন্ত করতে লিচুবাগান পরিদর্শন করেছিলেন।[৩২] কিছু সূত্র অনুমান করে যে মৃতের সংখ্যা ১০,০০০ বা তার বেশি ছিল।[৩৩] অনেক লেখক দাবি করেন যে হিন্দুরা প্রাথমিক ভুক্তভোগী ছিল।[৩৪]
সবচেয়ে জঘন্যতম হত্যাকাণ্ড ১৭ আগস্ট দিনের বেলায় ঘটেছিল। শেষ বিকেলের মধ্যে সৈন্যরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত জায়গাগুলোকে নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং সামরিক বাহিনী রাতারাতি তার দখল প্রসারিত করেছে। সেই সময়ে সামরিক নিয়ন্ত্রণের বাইরে থাকা বস্তি ও অন্যান্য অঞ্চলে আইনশৃঙ্খলার অবনতি ও দাঙ্গা প্রতি ঘণ্টায় ঘন্টায় বাড়তে থাকে। বাস ও ট্যাক্সি ভর্তি শিখ ও হিন্দুরা ১৮ আগস্ট সকালে তরোয়াল, লোহার রড ও আগ্নেয়াস্ত্র সহযোগে প্রতিরোধ আক্রমণ শুরু করেছিল।[৩৫]
এই সাম্প্রদায়িক সংঘাত প্রায় এক সপ্তাহ অব্যাহত ছিল। অবশেষে ২১ আগস্ট বাংলাকে ভাইসরয়ের শাসনের অধীনে রাখা হয়েছিল। ব্রিটিশ সৈন্যদের ৫ টি ব্যাটালিয়ন, ভারতীয় ও গোর্খাদের দ্বারা সমর্থিত ৪ টি ব্যাটালিয়ন শহরে মোতায়েন করা হয়েছিল।[৩৪] পর্যাপ্ত সংখ্যক সৈন্য থাকা সত্ত্বেও কেন সৈন্যদের আরো আগে ডাকা হয়নি সেই বিষয়ে লর্ড ওয়াভেল পরবর্তীকালে অভিযোগ করেন। দাঙ্গা ২২ আগস্ট হ্রাস পায়।[৩৬][৩৭]
পরিণতি
[সম্পাদনা]এই ভয়াবহ হত্যাকাণ্ডের সময় বহু মানুষ কলকাতা ত্যাগ করে পালিয়ে যেতে থাকে। বেশ কয়েকদিন ধরেই অগণিত মানুষের ঢেউ হাওড়া ব্রিজ দিয়ে স্টেশন অভিমুখে যেতে থাকে। তাদের অনেকেই কলকাতার বাইরের অঞ্চলে ছড়িয়ে পড়া এই হিংস্রতা থেকে বাঁচতে পারেননি।[৩৮] লর্ড ওয়াভেল ১৯৪৬ খ্রিস্টাব্দের ২৭ আগস্ট সাক্ষাৎকারে দাবি করেন যে, মহাত্মা গান্ধী তাকে বলেছিলেন, "ভারত যদি রক্তপাত চায় তবে সে তা গ্রহণ করতে পারে … যদি রক্তপাতের প্রয়োজন হয়, তা অহিংসা সত্ত্বেও ঘটবে"।[৩৯]
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা না করার জন্য কলকাতার হোম পোর্টফোলিওর দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী সোহরাওয়ার্দীর সমালোচনা করা হয়েছিল। বাংলার ব্রিটিশ গভর্নর, স্যার ফ্রেডারিক জন বারুজও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনার জন্য সমালোচিত হতে হয়। মুখ্যমন্ত্রী লালবাজার পুলিশ সদর দফতরের কন্ট্রোল রুমে তার সমর্থকদের নিয়ে প্রচুর সময় ব্যয় করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কোনো রকম নির্দেশ দেননি। রাজ্যপালের থেকে কোনো সরাসরি আদেশ না থাকায়, মুখ্যমন্ত্রীর কন্ট্রোল রুমে যেতে কোনো বাধা ছিল না এবং মুখ্যমন্ত্রীর উপর অধিক ভরসা থাকায় গভর্নর ফ্রেডেরিক বারোজ এ জাতীয় আদেশ দিতে প্রস্তুত ছিলেন না।[৩] বিশিষ্ট মুসলিম লিগ নেতারা অভিযান পরিচালনার জন্য পুলিশ কন্ট্রোল রুমগুলিতে প্রচুর সময় ব্যয় করেছিলেন এবং সেক্ষেত্রে সোহরাওয়ার্দীর পুলিশি দায়িত্বে বাধা দেওয়ার উল্লেখ পাওয়া যায়।[৩৩]
ব্রিটিশ এবং কংগ্রেস উভয়েই জিন্নাহকে এই ভয়াবহ হত্যাকাণ্ডের জন্য দোষারোপ করেছিল এবং এই ধরনের মুসলিম জাতীয়তাবাদী মনোভাব জাগ্রত করার জন্য মুসলিম লিগকে দায়ী করা হয়েছিল।[৪০] প্রত্যক্ষ সংগ্রাম দিবসের এই দাঙ্গার সঠিক কারণ সম্পর্কে বিভিন্ন মতামত রয়েছে। হিন্দু সংবাদমাধ্যম সোহরাওয়ার্দী সরকার এবং মুসলিম লিগকে দোষ দিয়েছিল। তাদের মতে, মুসলিম লিগের সদস্য এবং এদের অনুমোদিত স্বেচ্ছাসেবক বাহিনী 'প্রত্যক্ষ সংগ্রামের' ঘোষণা কার্যকর করার জন্য মুসলিম জনগণকে উস্কানিমূলক বক্তৃতা দেওয়া হয়েছিল[৪১] এবং তাদের স্বাধীন পাকিস্তানের দাবি সমর্থন করার জন্য 'সমস্ত ব্যবসায় স্থগিত' করাতে বলা হয়েছিল।[৪২] তবে, মুসলিম লিগের সমর্থকদের মতে বাংলায় ভঙ্গুর মুসলিম লিগ সরকারকে দুর্বল করার প্রয়াসে এই সহিংসতার পিছনে কংগ্রেস পার্টি ছিল।[৪৩] ঐতিহাসিক জয়া চ্যাটার্জি দাঙ্গা রোধ করতে ব্যর্থ হওয়ার এবং পুলিশবাহিনীকে নীরব থাকতে বলার জন্য সোহরাওয়ার্দীকে বিশেষভাবে দায়ী করেন, পাশাপাশি তিনি উল্লেখ করেছন যে হিন্দু নেতারাও দোষী ছিলেন।[৪৪] মহাত্মা গান্ধী এবং জওহরলাল নেহেরু সহ ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্যরা দাঙ্গার বিষয়ে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়ে শোক প্রকাশ করেছিলেন। দাঙ্গার ফলে হিন্দু, শিখ এবং মুসলমানদের মধ্যে আরও দাঙ্গা ও অসম্প্রীতি বৃদ্ধি পেয়েছিল।[৪৫]
দাঙ্গা পরবর্তী প্রতিহিংসা
[সম্পাদনা]প্রতক্ষ্য সংগ্রাম দিবস দাঙ্গা সেই বছরেই নোয়াখালী, বিহার ও পাঞ্জাবের মুসলিম ও হিন্দু-শিখদের মধ্যে বেশ কয়েকটি দাঙ্গার সূত্রপাত করেছিল।
নোয়াখালী দাঙ্গা
[সম্পাদনা]১৯৪৬ খ্রিস্টাব্দের অক্টোবরে নোয়াখালী ও টিপ্পেরা জেলায় ঘটা গণহত্যা গ্রেট ক্যালকাটা কিলিংসের একটি কলঙ্কিত পরবর্তী ঘটনা হিসেবে মনে করা হয়। কলকাতা দাঙ্গার খবর নোয়াখালী-টিপ্পার দাঙ্গাকে প্রভাবিত করেছিল। তবে হিংস্রতা কলকাতা দাঙ্গার চেয়ে প্রকৃতিতে আলাদা ছিল।[১৯][৪৬]
উত্তর নোয়াখালী জেলার রায়গঞ্জ থানার অধীনে থাকা অঞ্চলগুলোতে ১৯৪৬ খ্রিস্টাব্দের ১০ অক্টোবর গণহত্যা শুরু হয়।[৪৭] এই গণহত্যাকে "মুসলিম উচ্ছৃঙ্খল জনতার সংগঠিত ক্রোধ" হিসেবে আখ্যায়িত করা হয়েছিল।[৪৮] এই হত্যাকাণ্ডের ঢেউ শীঘ্রই প্রতিবেশী থানার রায়পুর, লক্ষ্মীপুর, বেগমগঞ্জ, নোয়াখালীর সন্দ্বীপ এবং ত্রিপুরা জেলার ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, চাঁদপুর, লাকসাম এবং চৌদ্দগ্রাম ছড়িয়ে পরে।[৪৯] এই ভয়াবহ হত্যাকাণ্ডের জন্য হতাহতের সংখ্যা সঠিকভাবে নির্ণয় করা যায় না। তবে, সরকারি মতে, এই হত্যাকাণ্ডে ২০০-৩০০ জন মারা যায়।[৫০][৫১] নোয়াখালীতে দাঙ্গা বন্ধ হওয়ার পরে, মুসলিম লিগ দাবি করেছিল যে এই সংঘর্ষে কেবল ৫০০ হিন্দু মারা গিয়েছিল, কিন্তু বেঁচে থাকা ব্যক্তিরা মনে করেন যে ৫০,০০০ এরও বেশি হিন্দু নিহত হয়েছিল। কেউ কেউ দাবি করেন এর ফলে নোয়াখালীতে হিন্দু জনসংখ্যা প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। ফ্রান্সিস টুকারের মতে, হিন্দু সংবাদমাধ্যম বিশৃঙ্খলার মারাত্মক অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করেছিল।[৫১] তবে নিরপেক্ষ এবং ব্যাপকভাবে গৃহীত মতানুযায়ী মৃত্যুর সংখ্যা ছিল প্রায় ৫০০০-এর কাছাকাছি।[৫২][৫৩]
গভর্নর ফ্রেডেরিক বারোজের মতে, "জনসমাবেশ অনুষ্ঠিত হওয়ার পর রামগঞ্জ থানার একটি বাজারে লুঠপাঠই ঝামেলা শুরু হওয়ার তাৎক্ষণিক ঘটনা ছিল।"[৫৪] সুরেন্দ্রনাথ বসু এবং হিন্দু মহাসভার বিশিষ্ট নেতা রাজেন্দ্রলাল রায় চৌধুরীর ব্যবসার জায়গায় হামলা হয়েছিল।[৫৫]
বিহার ও ভারতের অন্যান্য অংশ
[সম্পাদনা]বিহারে একটি ধ্বংসাত্মক দাঙ্গা ১৯৪৬ খ্রিস্টাব্দের শেষের দিকে শুরু হয়েছিল। বিহারে ৩০ অক্টোবর থেকে ৭ নভেম্বরের মধ্যে ঘটা একটি বড় আকারের গণহত্যা দেশ ভাগকে অনিবার্যকরণের দিকে নিয়ে গিয়েছিল। ছাপড়া ও সারন জেলায় ২৫ অক্টোবর থেকে ২৮ অক্টোবরের মধ্যে মারাত্মক সহিংসতা ছড়িয়ে পড়েছিল। খুব শীঘ্রই পাটনা, মুঙ্গের ও ভাগলপুর মারাত্মক সহিংসতার স্থানে পরিণত হয়েছিল। নোয়াখালী দাঙ্গার প্রতিশোধ হিসাবে শুরু হয়েছিল, যে দাঙ্গায় মৃত্যুর সংখ্যা তাৎক্ষণিক প্রতিবেদনে ব্যাপকভাবে বাড়িয়ে বলা হয়েছিল, এটি কর্তৃপক্ষের পক্ষে মোকাবিলা করা কঠিন ছিল কারণ দাঙ্গাটি ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রামগুলির একটি বৃহৎ অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছিল এবং সঠিকভাবে হতাহতের সংখ্যাটি প্রতিষ্ঠা করা অসম্ভব ছিল: "ব্রিটিশ সংসদে গৃহীত বিবৃতি অনুসারে, মৃতের সংখ্যা ৫০০০-এর কাছাকাছি ছিল। দ্য স্টেটসম্যান পত্রিকার অনুমান ৭,৫০০ জন থেকে ১০,০০০ জনের মধ্যে ছিল; কংগ্রেসের পক্ষ থেকে ২০০০ জন বলা হয়েছিল; তবে জিন্নাহ ৩০,০০০ জন বলে দাবি করেছিলেন।[৫৬] তবে, সরকারি হিসেবে মৃতের সংখ্যা ৩রা নভেম্বরের ৪৪৫ জন বলা হয়েছিল।[১৬][৪৯]
বর্তমান সময়ের কিছু স্বাধীন উৎস অনুসারে, মৃত্যুর সংখ্যা প্রায় ৮,০০০ ছিল।[৫৭]
জঘন্যতম কিছু দাঙ্গা যুক্ত প্রদেশের গড়মুক্তেশ্বরে ঘটেছিল, এখানে একটি গণহত্যার ঘটনা ১৯৪৬ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে ঘটেছিল, যেখানে "হিন্দু তীর্থযাত্রীরা বার্ষিক ধর্মীয় মেলায় শুধুমাত্র উৎসবের মাঠেই নয় পার্শ্ববর্তী শহরেও মুসলমানদের উপর চড়াও হয়েছিল ও উচ্ছেদ করেছিল", পুলিশ প্রায় নীরব ছিল বলে দাবি করা হয়েছিল; মৃত্যুর সংখ্যা এক হাজার থেকে দুই হাজারের মধ্যে ছিল বলে অনুমান করা হয়।[৫৮] দাঙ্গা ১৯৪৬-এর শেষদিকে ও ১৯৪৭-এর গোড়ার দিকে পাঞ্জাব ও উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে হয়েছিল।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Sarkar, Tanika; Bandyopadhyay, Sekhar (২০১৭)। Calcutta: The Stormy Decades। Taylor & Francis। পৃ. ৪৪১। আইএসবিএন ৯৭৮-১-৩৫১-৫৮১৭২-১।
- ↑ Wavell, Archibald P. (১৯৪৬)। Report to Lord Pethick-Lawrence। ব্রিটিশ গ্রন্থাগার Archives: IOR।
- 1 2 3 4 5 6 7 8 9 10 বারোজ, ফ্রেডেরিক (১৯৪৬)। Report to Viceroy Lord Wavell। The British Library IOR: L/P&J/8/655 f.f. 95, 96–107।
- 1 2 Sarkar, Tanika; Bandyopadhyay, Sekhar (২০১৭)। Calcutta: The Stormy Decades। Taylor & Francis। পৃ. ৮। আইএসবিএন ৯৭৮-১-৩৫১-৫৮১৭২-১।
- ↑ Zehra, Rosheena (১৬ আগস্ট ২০১৬)। "Direct Action Day: When Massive Communal Riots Made Kolkata Bleed"। TheQuint (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২১।
- ↑ Burrows, Frederick (১৯৪৬)। Report to Viceroy Lord Wavell। The British Library IOR: L/P&J/8/655 f.f. 95, 96–107।
- ↑ Sengupta, Debjani (২০০৬)। "A City Feeding on Itself: Testimonies and Histories of 'Direct Action' Day" (পিডিএফ)। Narula, Monica (সম্পাদক)। Turbulence। Serai Reader। খণ্ড ৬। The Sarai Programme, Center for the Study of Developing Societies। পৃ. ২৮৮–২৯৫। ওসিএলসি 607413832।
- ↑ L/I/1/425. The British Library Archives, London.
- ↑ "The Calcutta Riots of 1946 | Sciences Po Mass Violence and Resistance – Research Network"। www.sciencespo.fr। ৪ এপ্রিল ২০১৯।
- ↑ Harun-or-Rashid (২০০৩) [First published 1987]। The Foreshadowing of Bangladesh: Bengal Muslim League and Muslim Politics, 1906–1947 (Revised and enlarged সংস্করণ)। The University Press Limited। পৃ. ২৪২, ২৪৪–২৪৫। আইএসবিএন ৯৮৪-০৫-১৬৮৮-৪।
- ↑ "The Calcutta Riots of 1946 | Sciences Po Mass Violence and Resistance – Research Network"। www.sciencespo.fr। ৪ এপ্রিল ২০১৯।
- ↑ Nariaki, Nakazato (২০০০)। "The politics of a Partition Riot: Calcutta in August 1946"। Sato Tsugitaka (সম্পাদক)। Muslim Societies: Historical and Comparative Aspects। Routledge। পৃ. ১১২। আইএসবিএন ৯৭৮-০-৪১৫-৩৩২৫৪-৫।
- ↑ Bourke-White, Margaret (১৯৪৯)। Halfway to Freedom: A Report on the New India in the Words and Photographs of Margaret Bourke-White। Simon and Schuster। পৃ. ১৫।
- ↑ "DIVIDED OR DESTROYED – Remembering Direct Action Day"। www.telegraphindia.com। সংগ্রহের তারিখ ৮ মে ২০২১।
- ↑ Tunzelmann, Alex von (২৫ অক্টোবর ২০১২)। Indian Summer: The Secret History of the End of an Empire (ইংরেজি ভাষায়)। Simon and Schuster। আইএসবিএন ৯৭৮-১-৪৭১১-১৪৭৬-২।
- 1 2 Das, Suranjan (মে ২০০০)। "The 1992 Calcutta Riot in Historical Continuum: A Relapse into 'Communal Fury'?"। Modern Asian Studies। ৩৪ (2): ২৮১–৩০৬। ডিওআই:10.1017/S0026749X0000336X। জেস্টোর 313064। এস২সিআইডি 144646764।
- ↑ সুরঞ্জন দাস (২০১২)। "কলকাতা দাঙ্গা, ১৯৪৬"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন ৯৮৪৩২০৫৯০১। ওসিএলসি 883871743। ওএল 30677644M।
- ↑ Jalal, Ayesha (১৯৯৪)। The Sole Spokesman: Jinnah, the Muslim League and the Demand for Pakistan (ইংরেজি ভাষায়)। Cambridge University Press। পৃ. ১৭৬। আইএসবিএন ৯৭৮-০-৫২১-৪৫৮৫০-৪।
- 1 2 3 উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;:0নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ Mansergh, Nicholas; Lumby, E. W. R; Moon, Penderel; India Office Records; India Office Library (১৯৭০)। The Transfer of power 1942-7; (English ভাষায়)। খণ্ড ষষ্ঠ খণ্ড। London: H.M.S.O.। পৃ. ৫৮২–৫৯১। আইএসবিএন ৯৭৮-০-১১-৫৮০০১৬-০। ওসিএলসি 122609।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক) - ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;:1নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - 1 2 Āzād, Abūlkalām (২০০৩)। India Wins Freedom: The Complete Version (ইংরেজি ভাষায়)। Orient Blackswan। পৃ. ১৬৪–১৬৫। আইএসবিএন ৯৭৮-৮১-২৫০-০৫১৪-৮।
The resolution was passed with an overwhelming majority … Thus the [A.I.C.C.] seal of approval was put on the Working Committee's resolution accepting the Cabinet Mission Plan … On 10 July, Jawaharlal held a press conference in Bombay … [when questioned,] Jawaharlal replied emphatically that the Congress had agreed only to participate in the Constituent Assembly and regarded itself free to change or modify the Cabinet Mission Plan as it thought best … The Moslem League had accepted the Cabinet Mission Plan … Mr. Jinnah had clearly stated that he recommended acceptance.
- ↑ Jalal, Ayesha (১৯৯৪)। The Sole Spokesman: Jinnah, the Muslim League and the Demand for Pakistan (ইংরেজি ভাষায়)। Cambridge University Press। পৃ. ২১০। আইএসবিএন ৯৭৮-০-৫২১-৪৫৮৫০-৪।
- 1 2 3 উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;:2নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ Hodson, Henry Vincent; Hodson, Provost H. V. (১৯৬৯)। The Great Divide: Britain, India, Pakistan (ইংরেজি ভাষায়)। Hutchinson। পৃ. ১৬৬। আইএসবিএন ৯৭৮-০-০৯-০৯৭১৫০-৩।
- ↑ Bandyopadhyay, Ritajyoti (২০২২)। Streets in Motion: The Making of Infrastructure, Property, and Political Culture in Twentieth-century Calcutta। Cambridge University Press। পৃ. ৭৬, ১২০–১২১। ডিওআই:10.1017/9781009109208। আইএসবিএন ৯৭৮-১-০০-৯১০৯২০-৮।
- ↑ Rashid, Harun-or (১৯৮৭)। The Foreshadowing of Bangladesh: Bengal Muslim League and Muslim Politics, 1936–1947। Asiatic Society of Bangladesh।
- ↑ Keay, John (২০০০)। India: A history। Atlantic Monthly Press। পৃ. ৫০৫। আইএসবিএন ৯৭৮-০-৮৭১১৩-৮০০-২।
Suhrawardy … proclaimed a public holiday. The police too, he implied, would take the day off. Muslims, rallying en masse for speeches and processions, saw this as an invitation; they began looting and burning such Hindu shops as remained open. Arson gave way to murder, and the victims struck back … In October the riots spread to parts of East Bengal and also to UP and Bihar … Nehru wrung his hands in horror … Gandhi rushed to the scene, heroically progressing through the devastated communities to preach reconciliation.
- ↑ Bourke-White, Margaret (১৯৪৯)। Halfway to freedom: a report on the new India in the words and photographs of Margaret Bourke-White। Simon and Schuster, New York। পৃ. ১৭।
... Seven lorries that came thundering down Harrison Road. Men armed with brickbats and bottles began leaping out of the lorries—Muslim 'goondas,' or gangsters, Nanda Lal decided, since they immediately fell to tearing up Hindu shops.
- ↑ Tuker, Francis (১৯৫০)। While memory serves (English ভাষায়)। Toronto: Cassell। পৃ. ১৫৯–১৬০। ওসিএলসি 937426955।
At 6 p.m. curfew was clamped down all over the riot-affected districts. At 8 p.m. the Area Commander … brought in the 7th Worcesters and the Green Howards from their barracks … [troops] cleared the main routes … and threw out patrols to free the police for work in the bustees.
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক) - ↑ Sanyal, Sunanda; Basu, Soumya (২০১১)। The Sickle and the Crescent: Communists, Muslim League, and India's Partition (ইংরেজি ভাষায়)। Frontpage। পৃ. ১৪৯–১৫১। আইএসবিএন ৯৭৮-৮১-৯০৮৮৪১-৬-৭।
- ↑ সিংহ, দীনেশচন্দ্র (২০০১)। শ্যামাপ্রসাদ: বঙ্গভঙ্গ ও পশ্চিমবঙ্গ। কলকাতা: অখিল ভারতীয় ইতিহাস সংকলন সমিতি। পৃ. ১২৭।
- 1 2 Sengupta, Debjani (২০০৬)। "A City Feeding on Itself: Testimonies and Histories of 'Direct Action' Day" (পিডিএফ)। Narula, Monica (সম্পাদক)। Turbulence। Serai Reader। খণ্ড Volume ৬। The Sarai Programme, Center for the Study of Developing Societies। পৃ. ২৮৮–২৯৫। ওসিএলসি 607413832।
{{বই উদ্ধৃতি}}:|খণ্ড=-এ অতিরিক্ত লেখা রয়েছে (সাহায্য) - 1 2 Wavell, Archibald P. (1946). Report to Lord Pethick-Lawrence. British Library Archives: IOR.
- ↑ Tuker, Francis (১৯৫০)। While memory serves (English ভাষায়)। Toronto: Cassell। পৃ. ১৬১। ওসিএলসি 937426955।
The bloodiest butchery of all had been between 8 a.m. and 3 p.m. on the 17th, by which time the soldiers got the worst areas under control … [From] the early hours of the 18th … onwards the area of military domination of the city was increased … Outside the 'military' areas, the situation worsened hourly. Buses and taxis were charging about loaded with Sikhs and Hindus armed with swords, iron bars and firearms.
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক) - ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;:4নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;:8নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ Bourke-White, Margaret (১৯৪৯)। Halfway to freedom: a report on the new India in the words and photographs of Margaret Bourke-White। Simon and Schuster, New York। পৃ. ২০।
Tousands began fleeting Calcutta. For days the bridge over the Hooghly River … was a one-way current of men, women, children, and domestic animals, headed towards the Howrah railroad station … But fast as the refugees fled, they could not keep ahead of the swiftly spreading tide of disaster. Calcutta was only the beginning of a chain reaction of riot, counter-riot, and reprisal which stormed through India.
- ↑ Seervai, H. M. (১৯৮৯)। Partition of India: Legend and Reality (ইংরেজি ভাষায়)। Emmenem Publications। পৃ. ৭৮। আইএসবিএন ৯৭৮-৮১-৮৫৩৭০-০০-২।
- ↑ Sebestyen, Victor (৯ অক্টোবর ২০১৪)। 1946: The Making of the Modern World (ইংরেজি ভাষায়)। Pan Macmillan। পৃ. ৩৩২। আইএসবিএন ৯৭৮-১-৪৪৭২-৫০৫০-০।
- ↑ Chakrabarty, Bidyut (২ আগস্ট ২০০৪)। The Partition of Bengal and Assam, 1932–1947: Contour of Freedom (ইংরেজি ভাষায়)। Routledge। পৃ. ৯৯। আইএসবিএন ৯৭৮-১-১৩৪-৩৩২৭৪-৮।
The immediate provocation of a mass scale riot was certainly the afternoon League meeting at the Ochterlony Monument … Major J. Sim of the Eastern Command wrote, 'there must have [been] 100,000 of them … with green uniform of the Muslim National Guard' … Suhrawardy appeared to have incited the mob … As the Governor also mentioned, 'the violence on a wider scale broke out as soon as the meeting was over', and most of those who indulged in attacking Hindus … were returning from [it].
- ↑ "Direct Action"। Time। ২৬ আগস্ট ১৯৪৬। পৃ. ৩৪। ১০ জুন ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০০৮।
Moslem League Boss Mohamed Ali Jinnah had picked the 18th day of Ramadan for "Direct Action Day" against Britain's plan for Indian independence (which does not satisfy the Moslems' old demand for a separate Pakistan).
- ↑ Chakrabarty, Bidyut (২ আগস্ট ২০০৪)। The Partition of Bengal and Assam, 1932–1947: Contour of Freedom (ইংরেজি ভাষায়)। Routledge। পৃ. ১০৫। আইএসবিএন ৯৭৮-১-১৩৪-৩৩২৭৪-৮।
Having seen the reports from his own sources, he [Jinnah] was persuaded later, however, to accept that the 'communal riots in Calcutta were mainly started by Hindus and … were of Hindu origin.
- ↑ Chatterji, Joya (৬ জুন ২০০২)। Bengal Divided: Hindu Communalism and Partition, 1932–1947 (ইংরেজি ভাষায়)। Cambridge University Press। পৃ. ২৩২–২৩৩। আইএসবিএন ৯৭৮-০-৫২১-৫২৩২৮-৮।
Both sides in the confrontation came well-prepared for it … Suhrawardy himself bears much of the responsibility for this blood-letting since he issued an open challenge to the Hindus and was grossly negligent … in his failure to quell the rioting … But Hindu leaders were also deeply implicated.
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;:5নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ Batabyal, Rakesh (৭ এপ্রিল ২০০৫)। Communalism in Bengal: From Famine To Noakhali, 1943–47 (ইংরেজি ভাষায়)। SAGE Publications India। পৃ. ২৭০। আইএসবিএন ৯৭৮-৮১-৩২১-০২০৫-২।
The riot was a direct sequel to the Calcutta killings of August 1946, and therefore, believed to be a repercussion of the latter … the Noakhali-Tippera riot … was different in nature from the Calcutta killings … news of the Calcutta killings sparked it off.
- ↑ Batabyal, Rakesh (৭ এপ্রিল ২০০৫)। Communalism in Bengal: From Famine To Noakhali, 1943–47 (ইংরেজি ভাষায়)। SAGE Publications India। পৃ. ২৭২। আইএসবিএন ৯৭৮-৮১-৩২১-০২০৫-২।
Rioting in the districts … began in the Ramganj Police Station area in the northern part of Noakhali district on 10 October 1946.
- ↑ Ghosh Choudhuri, Haran C. (৬ ফেব্রুয়ারি ১৯৪৭)। Proceedings of the Bengal Legislative Assembly (PBLA)। খণ্ড Vol LXXVII। Bengal Legislative Assembly।
{{বই উদ্ধৃতি}}:|খণ্ড=-এ অতিরিক্ত লেখা রয়েছে (সাহায্য) cited in Batabyal 2005, p. 272. - 1 2 Mansergh, Nicholas; Moon, Penderel (১৯৮০)। The Transfer of Power 1942-7। খণ্ড Vol IX। London: Her Majesty's Stationery Office। পৃ. ৪৮। আইএসবিএন ৯৭৮-০-১১-৫৮০০৮৪-৯।
{{বই উদ্ধৃতি}}:|খণ্ড=-এ অতিরিক্ত লেখা রয়েছে (সাহায্য) cited in Batabyal 2005, p. 272. - ↑ Mansergh, Nicholas; Moon, Penderel (১৯৮০)। The Transfer of Power 1942-7। খণ্ড Vol IX। London: Her Majesty's Stationery Office। পৃ. ৯৮। আইএসবিএন ৯৭৮-০-১১-৫৮০০৮৪-৯।
{{বই উদ্ধৃতি}}:|খণ্ড=-এ অতিরিক্ত লেখা রয়েছে (সাহায্য) cited in Batabyal 2005, p. 273. - 1 2 Tuker, Sir Francis (১৯৫০)। While memory serves. (English ভাষায়)। Cassell। পৃ. ২৭৪–২৭৬। ওসিএলসি 186171893।
The number of dead was at that time reliably estimated as in the region of two hundred. On the other hand, very many Hindu families had fled, widespread panic existed, and it was impossible to say if particular individuals were dead or alive … Hindus evacuated villages en masse, leaving their houses at the mercy of the robbers who looted and burned … Our estimate was that the total killed in this episode was well under three hundred. Terrible and deliberately false stories were blown all over the world by a hysterical Hindu Press.
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক) - ↑ Khan, Yasmin (৪ জুলাই ২০১৭)। The Great Partition: The Making of India and Pakistan, New Edition (ইংরেজি ভাষায়)। Yale University Press। পৃ. ৬৮। আইএসবিএন ৯৭৮-০-৩০০-২৩৩৬৪-৩।
- ↑ "Written in Blood"। Time। ২৮ অক্টোবর ১৯৪৬। পৃ. ৪২। ২৪ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ মে ২০২১।
Mobs in the Noakhali district of east Bengal … burned, looted and massacred on a scale surpassing even the recent Calcutta riots. In eight days an estimated 5,000 were killed.
- ↑ Mansergh, Nicholas; Moon, Penderel (১৯৮০)। The Transfer of Power 1942-7। খণ্ড Vol IX। London: Her Majesty's Stationery Office। পৃ. ৯৮। আইএসবিএন ৯৭৮-০-১১-৫৮০০৮৪-৯।
{{বই উদ্ধৃতি}}:|খণ্ড=-এ অতিরিক্ত লেখা রয়েছে (সাহায্য) cited in Batabyal 2005, p. 277. - ↑ Batabyal, Rakesh (৭ এপ্রিল ২০০৫)। Communalism in Bengal: From Famine To Noakhali, 1943–47 (ইংরেজি ভাষায়)। SAGE Publications India। পৃ. ২৭৭। আইএসবিএন ৯৭৮-৮১-৩২১-০২০৫-২।
This included an attack on the 'Kutchery bari of Babu Suerndra Nath Bose and Rai Saheb Rajendra Lal Ray Choudhury of Karpara' … the erstwhile president of the Noakhali Bar and a prominent Hindu Mahasabha leader in the district.
- ↑ Stephens, Ian (১৯৬৩)। Pakistan. (English ভাষায়)। London: Ernest Benn। পৃ. ১১১। ওসিএলসি 1038975536।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক) - ↑ Markovits, Claude (৬ নভেম্বর ২০০৭)। "Online Encyclopedia of Mass Violence"। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১১।
- ↑ Stephens, Ian (১৯৬৩)। Pakistan. (English ভাষায়)। London: Ernest Benn। পৃ. ১১৩। ওসিএলসি 1038975536।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]- Bourke-White, Margaret (১৯৪৯)। Halfway to Freedom: A Report on the New India in the Words and Photographs of Margaret Bourke-White। New York: Simon and Schuster। ওসিএলসি 10065226।
- Jalal, Ayesha (১৯৯৪) [first published 1985], The Sole Spokesman: Jinnah, the Muslim League and the Demand for Pakistan, Cambridge University Press, আইএসবিএন ৯৭৮-০-৫২১-৪৫৮৫০-৪
- Kulke, Hermann; Rothermund, Dietmar (২০০৪), A History of India (Fourth সংস্করণ), Routledge, আইএসবিএন ৯৭৮-০-৪১৫-৩২৯১৯-৪
- Kulke, Hermann; Rothermund, Dietmar (১৯৯৮), A History of India (Third সংস্করণ), Routledge
- Tsugitaka, Sato, সম্পাদক (২০০৪)। Muslim Societies: Historical and Comparative Aspects। New York: Routledge। পৃ. ১১২–। আইএসবিএন ৯৭৮-০-২০৩-৪০১০৮-৮।
- উদ্ধৃতি শৈলী ত্রুটি: অতিরিক্ত লেখা: খণ্ড
- পাকিস্তান আন্দোলন
- ভারতে হত্যাকাণ্ড
- ভারত বিভাজন
- কলকাতার ইতিহাস
- মুসলিম লিগ
- দাঙ্গা
- ১৯৪৬-এর দাঙ্গা
- ১৯৪৬-এ গণহত্যা
- হিন্দু নিপীড়ন
- মুসলিমদের দ্বারা নিপীড়ন
- বেঙ্গল প্রেসিডেন্সি
- ভারতে দাঙ্গা ও নাগরিক নৈরাজ্য
- এশিয়ায় জাতিগোষ্ঠী নিধন
- ধর্মীয় সহিংসতা
- ভারতে ধর্মীয়ভাবে অনুপ্রাণিত সহিংসতা
- দাঙ্গা এবং ভিড়ের ঝামেলায় যৌন সহিংসতা
- ব্রিটিশ ভারতে বাঙালি হিন্দু হত্যাকাণ্ড
- বাঙালি গণহত্যা
- বাঙালি মুসলিম গণহত্যা
- মুসলিম গণহত্যা
- ভারতের ধর্মীয় ভবন ও স্থাপনায় হামলা
- হিন্দুকৃত নিপীড়ন
- মুসলিম নিপীড়ন
- মুসলিম কর্তৃক হিন্দু নিপীড়ন
- ভারতে ধর্মীয় দাঙ্গা
- ১৯৪৬-এ ভারতে খুন
- ভারতে হিন্দু অনুপ্রাণিত সহিংসতা



