প্রেসিডেন্সি বিভাগ
| প্রেসিডেন্সি বিভাগ | |
|---|---|
পশ্চিমবঙ্গের মানচিত্রে প্রেসিডেন্সি বিভাগের অবস্থান | |
| দেশ | |
| রাজ্য | পশ্চিমবঙ্গ |
| জেলা | ১. হাওড়া, ২. কলকাতা, ৩. নদিয়া, ৪. উত্তর ২৪ পরগণা, ৫. দক্ষিণ ২৪ পরগনা |
| আয়তন | |
| • মোট | ২৪,৯৫৭ বর্গকিমি (৯,৬৩৬ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ৩,৭৯,০৫,২১০ |
| • জনঘনত্ব | ১,৫০০/বর্গকিমি (৩,৯০০/বর্গমাইল) |
| সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
| প্রধান ফসল | ধান, পাট, ডাল, গম, সরিষা, তিল, আখ , সয়াবিন, পেঁয়াজ শাকসবজি, হলুদ |
প্রেসিডেন্সি বিভাগ পশ্চিমবঙ্গের দক্ষিণভাগের পাঁচটি জেলা নিয়ে গঠিত একটি প্রশাসনিক বিভাগ। এই বিভাগের অন্তর্গত জেলাগুলি হল –
কলকাতা জেলা এই বিভাগের বিভাগীয় সদর।
প্রতিষ্ঠাকাল এবং ইতিহাস
[সম্পাদনা]ব্রিটিশ ভারতে প্রেসিডেন্সি বিভাগ ১৮২৯ সালে বেঙ্গল প্রেসিডেন্সির একটি প্রশাসনিক বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার শুরুতে বিভাগে চব্বিশ পরগণা, যশোর ও নদিয়া এ তিনটি বৃহদাকার জেলা ছিল। কিছু বছর পর মুর্শিদাবাদ জেলাও এ বিভাগের অন্তর্ভুক্ত হয়। পরবর্তীতে পুরাতন জেলা গুলো পুনঃগঠিত হয় এবং নতুন কলকাতা ও খুলনা জেলা আত্মপ্রকাশ করে করে ফলে প্রেসিডেন্সি বিভাগের জেলার সংখ্যা দাঁড়ায় ৬টিতে। ১৯৪৭ সালের দেশ ভাগের আগ পর্যন্ত প্রেসিডেন্সি বিভাগে ছয়টি জেলা ছিল, মুর্শিদাবাদ, কলকাতা, চব্বিশ পরগনা, খুলনা, যশোর এবং নদিয়া। ১৯৪৭ সালে দেশ ভাগের সময় প্রেসিডেন্সি বিভাগ দুইভাগে বিভক্ত হয় এবং খুলনা, যশোর ( বনগাঁ মহকুমার বনগাঁ ও গাইঘাটা থানা ব্যতীত), নদীয়া জেলার পূর্বাংশ (কুষ্টিয়া মহকুমা, কৃষ্ণগঞ্জ থানা ব্যতীত চুয়াডাঙ্গা মহকুমা, মেহেরপুর মহকুমার মেহেরপুর ও গাংনী থানা) পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। বাকি অংশ কলকাতা, চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ ও নদীয়া জেলার পশ্চিমাংশ ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়। স্বাধীনতার পর এই ৪ জেলা নিয়ে প্রেসিডেন্সি বিভাগ পুনঃগঠন করা হয়। পরবর্তীকালে বর্ধমান বিভাগের অন্তর্ভুক্ত হাওড়া জেলাকে প্রেসিডেন্সি বিভাগের অন্তর্ভুক্ত করা হয় । ১৯৮৬ সালে চব্বিশ পরগনা জেলা ভেঙে উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা নামে নতুন দুটো জেলা তৈরি করা হয় ফলে বিভাগে জেলার সংখ্যা দাঁড়ায় ৬এ। সাম্প্রতিক কালে পশ্চিমবঙ্গে নতুন মালদা বিভাগ গঠন করা হয় এবং প্রেসিডেন্সি বিভাগের মুর্শিদাবাদ জেলাকে নতুন মালদা বিভাগের অন্তর্ভুক্ত করা হয়।
প্রশাসনিক জেলা
[সম্পাদনা]এটি পাঁচটি জেলা নিয়ে গঠিত:
| কোড[১] | জেলা | সদর দপ্তর[২] | স্থাপিত[৩] | মহকুমা | এলাকা[২] | জনসংখ্যা ২০০১-এর হিসাব অনুযায়ী[হালনাগাদ][২] | জনঘনত্ব | মানচিত্র |
|---|---|---|---|---|---|---|---|---|
| HR | হাওড়া | হাওড়া | ১৯৪৭ | ১,৪৬৭ কিমি২ (৫৬৬ মা২) | ৪,২৭৩,০৯৯ | ২,৯১৩/কিমি২ (৭,৫৪০/বর্গমাইল) | ||
| KO | কলকাতা | কলকাতা | ১৯৪৭ | — | ১৮৫ কিমি২ (৭১ মা২) | ৪,৫৭২,৮৭৬ | ২৪,৭১৮/কিমি২ (৬৪,০২০/বর্গমাইল) | |
| NA | নদিয়া | কৃষ্ণনগর | ১৯৪৭ | ৩,৯২৭ কিমি২ (১,৫১৬ মা২) | ৪,৬০৪,৮২৭ | ১,১৭৩/কিমি২ (৩,০৪০/বর্গমাইল) | ||
| PN | উত্তর চব্বিশ পরগণা | বারাসাত | ১৯৮৬[৪] | ৪,০৯৪ কিমি২ (১,৫৮১ মা২) | ৮,৯৩৪,২৮৬ | ২,১৮২/কিমি২ (৫,৬৫০/বর্গমাইল) | ||
| PS | দক্ষিণ চব্বিশ পরগণা | আলিপুর | ১৯৮৬[৪] | ৯,৯৬০ কিমি২ (৩,৮৫০ মা২) | ৬,৯০৬,৬৮৯ | ৬৯৩/কিমি২ (১,৭৯০/বর্গমাইল) | ||
| মোট | — | — | — | ২১ | ২৪,৯৫৭ কিমি২ (৯,৬৩৬ মা২) | ৩৫,১৫৮,৩৪৬ | - |
জনপরিসংখ্যান
[সম্পাদনা]প্রেসিডেন্সি বিভাগের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ হিন্দু ধর্মাবলম্বী। মুসলমানগণ এই বিভাগের বৃহত্তম সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠী। ইসলাম ধর্মাবলম্বীদের বৃহত্তর অংশ এই বিভাগের উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা, নদিয়া জেলার কৃষ্ণনগর সদর ও তেহট্ট মহকুমা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার ও বারুইপুর মহকুমায় বসবাস করেন।[৫]
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "NIC Policy on format of e-mail Address: Appendix (2): Districts Abbreviations as per ISO 3166–2" (পিডিএফ)। Ministry Of Communications and Information Technology, Government of India। ১৮ আগস্ট ২০০৪। পৃ. ৫–১০। ১১ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে (PDF) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০০৮।
- 1 2 3 "Districts : West Bengal"। Government of India portal। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০০৮।
- ↑ Here 'Established' means year of establishment as a district of West Bengal. The state of West Bengal was established in 1947 with 14 districts of erstwhile Bengal province of British India.
- 1 2 Mandal, Asim Kumar (২০০৩)। The Sundarbans of India: A Development Analysis। Indus Publishing। পৃ. ১৬৮–১৬৯। আইএসবিএন ৮১-৭৩৮৭-১৪৩-৪। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০০৮।
- ↑ Population by religious community: West Bengal. 2011 Census of India.





