বিষয়বস্তুতে চলুন

ফরিদগঞ্জ উপজেলা

ফরিদগঞ্জ
উপজেলা
মানচিত্রে ফরিদগঞ্জ উপজেলা
মানচিত্রে ফরিদগঞ্জ উপজেলা
স্থানাঙ্ক: ২৩°৭′১৫″ উত্তর ৯০°৪৪′৪১″ পূর্ব / ২৩.১২০৮৩° উত্তর ৯০.৭৪৪৭২° পূর্ব / 23.12083; 90.74472 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচাঁদপুর জেলা
আসনচাঁদপুর-৪
আয়তন
  মোট২৩১.৫৬ বর্গকিমি (৮৯.৪১ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[]
  মোট৩,৯৬,৬৮৩
  জনঘনত্ব১,৭০০/বর্গকিমি (৪,৪০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৫৮.১%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৬৫০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রশাসনিক
বিভাগের কোড
২০ ১৩ ৪৫
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

ফরিদগঞ্জ বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের এবং চাঁদপুর জেলার একটি উপজেলা। ৭ অক্টোবর ১৯১৮ সালে ফরিদগঞ্জ থানা এবং ১৯৮২ সালে ফরিদগঞ্জ উপজেলা হিসেবে গঠিত হয়। চাঁদপুর শহর থেকে মাত্র প্রায় ১৭ কিলোমিটার দূরে ফরিদগঞ্জ শহর অবস্থিত।

অবস্থান ও আয়তন

[সম্পাদনা]

ফরিদগঞ্জ উপজেলাটি চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলায় অবস্থিত। সমতল ভূমির এই উপজেলার মধ্য দিয়ে ডাকাতিয়া নদী প্রবাহিত হয়েছে। এ উপজেলার আয়তন ২৩১.৫৬ বর্গ কিলোমিটার (৫৭,২২০.৬০ একর)।[] ফরিদগঞ্জ উপজেলার উত্তরে চাঁদপুর সদর উপজেলাহাজীগঞ্জ উপজেলা, দক্ষিণে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলারায়পুর উপজেলা, পূর্বে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা, পশ্চিমে হাইমচর উপজেলাচাঁদপুর সদর উপজেলা

ইতিহাস

[সম্পাদনা]

বর্তমান ফরিদগঞ্জ ১৯১৮ সালের ৭ অক্টোবর থানা এবং ১৯৮২ সালে স্বয়ংসম্পূর্ণ উপজেলা হিসেবে রূপান্তরিত হয়েছিল। এ উপজেলার নাম ফরিদগঞ্জ হওয়ার পেছনে বিভিন্ন ধারণা প্রচলিত আছে। যার মধ্যে রয়েছে-

  • অনেক পূর্বে শেখ ফরিদ নামে একজন বিখ্যাত মুসলিম সাধক এই এলাকায় ইসলাম ধর্ম প্রচার করে বহু মানুষকে ইসলাম ধর্মে দীক্ষিত করেছিলেন। অনেকের মতে, উক্ত সাধকের নামানুসারে এই এলাকার নাম রাখা হয়েছিল ফরিদগঞ্জ।
  • পূর্বে এ এলাকায় তেমন কোন উল্লেখযোগ্য ব্যবসা কেন্দ্র ছিল না। তবে এই এলাকার মধ্য দিয়ে প্রবাহিত ডাকাতিয়া নদী পথে অনেক ব্যবসায়ীর যাতায়াত ছিল। তারা অনেক সময় রাত্রি যাপনের স্থান হিসাবে এই এলাকাটিকে সর্বাপেক্ষা নির্ভরযোগ্য স্থান মনে করে এখানে রাত্রি যাপন করত। এলাকায় তৎকালীন জমিদার স্থানীয় জনগণের সুবিধার্থে এই এলাকায় একটি ব্যবসা কেন্দ্র গড়ে তোলার জন্য স্থানীয় জনগণকে উৎসাহিত করেছিলেন। তার উৎসাহে সবচেয়ে বেশি উৎসাহিত হয়েছিলেন ফরিদ আলী নামে একজন ব্যবসায়ী। স্হানীয় জমিদার জনসাধারণকে আরো উৎসাহিত করার মানসে ফরিদ আলীর নামানুসারে বাজারটির নামকরণ করেছিলেন ফরিদগঞ্জ।
  • এই উপজেলার অন্তর্গত তৎকালীন রূপসার জমিদারের প্রতাপ ছিল বেশি। তার পরিবারের একজন সদস্য ছিলেন ফরিদা বানু। জমিদার স্নেহবশে ফরিদা বানুর নামানুসারে এলাকাটির নামকরণ করেন ফরিদগঞ্জ।

প্রশাসনিক এলাকা

[সম্পাদনা]

ফরিদগঞ্জ উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম ফরিদগঞ্জ থানার আওতাধীন।

জনপ্রতিনিধি

[সম্পাদনা]
সংসদীয় আসন জাতীয় নির্বাচনী এলাকা[] সংসদ সদস্য[][][][][] সক্রিয় রাজনৈতিক দল
২৬৩ চাঁদপুর-৪ ফরিদগঞ্জ উপজেলা শূন্য শূণ্য

প্রশাসনিক স্থাপনা ও সরকারী অফিস

[সম্পাদনা]
  • ফরিদগঞ্জ থানা
  • উপজেলা পরিষদ কার্যালয়
  • উপজেলা ভূমি অফিস
  • উপজেলা প্রাণিসম্পদ দপ্তর
  • উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়
  • উপজেলা খাদ্য নিয়ন্ত্রয়কের কার্যালয়
  • উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
  • উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়
  • উপজেলা শিক্ষা অফিস
  • উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস
  • উপজেলা রিসোর্স সেন্টার
  • উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়
  • উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়
  • উপজেলা সমবায় অফিস
  • উপজেলা পোস্ট-ই সেন্টার
  • ইসলামিক ফাউন্ডেশন
  • উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন
  • উপজেলা মডেল মসজিদ
  • উপজেলা আনসার ও ভিডিপি অফিস
  • উপজেলা সমাজসেবা কার্যালয়
  • প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, ফরিদগঞ্জ
  • উপজেলা বিআরডিবি কার্যালয়
  • উপজেলা পরিসংখ্যান অফিস
  • উপজেলা হিসাব রক্ষন অফিস
  • বনবিভাগ, ফরিদগঞ্জ
  • নির্বাচন অফিস, ফরিদগঞ্জ
  • উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়
  • উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন
  • উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর
  • উপজেলা প্রকৌশলীর কার্যালয়
  • উপজেলা সেটেনমেন্ট অফিস
  • উপজেলা সাব রেজিস্ট্রার অফিস
  • পরিবার পরিকল্পনা অফিস
  • উপজেলা ডাক বাংলো (জেলা পরিষদ)

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, ফরিদগঞ্জ উপজেলার মোট জনসংখ্যা ৩,৯৬,৬৮৩ জন। এর মধ্যে পুরুষ ১,৮২,৩৬০ জন এবং মহিলা ২,১৪,৩২৩ জন। মোট পরিবার ৮৫,৬৭৮টি।[] হিন্দু সম্প্রদায়ের মধ্যে বাউল বৈষ্ণব সম্প্রদায় এই এলাকায় অতি পরিচিত। তাদের আশ্রমের নাম অধিকারী ঠাকুরের সেবাশ্রম

শিক্ষা

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ফরিদগঞ্জ উপজেলার সাক্ষরতার হার ৫৮.১%।[]

ফরিদগঞ্জ উপজেলা শিক্ষা বিষয়ক তথ্য []
ক্রমিক নংপ্রতিষ্ঠানমোট সংখ্যা
সরকারি প্রাথমিক বিদ্যালয়১৮৯ টি
বেসরকারি রেজিঃ প্রাথমিক বিদ্যালয়০১ টি
কিন্ডার গার্টেন৮১ টি
মাধ্যমিক বিদ্যালয়৪৬ টি
নিম্ম মাধ্যমিক বিদ্যালয়০৪ টি
মহাবিদ্যালয়০৮ টি
উচ্চ বিদ্যালয়০৬ টি (কারিগরি ০২ টি)
ডিগ্রি মহাবিদ্যালয়০২ টি
দাখিল মাদ্রাসা২৬ টি
১০সিনিয়র মাদ্রাসা(আলিম)১২ টি
১১কামিল মাদ্রাসা০১টি
১২সিনিয়র মাদ্রাসা(ফাজিল)১৩টি
১৩কওমী মাদ্রাসা১০টি
১৪এবতেদায়ী (মাদ্রাসা)৫২টি
১৫নূরানী স্বতন্ত্র মাদ্রাসা২৫টি
১৬কিন্ডারগার্টেন (মাদ্রাসা)১০টি
১৭হাফেজিয়া মাদ্রাসা৩০টি
১৮ফোরকানিয়া মাদ্রাসা৭০টি
১৯টেকনিক্যাল ইনস্টিটিউট০২টি

চিকিৎসা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান

[সম্পাদনা]
  1. উপ-স্বাস্থ্য কেন্দ্র ৪টি:-
    1. ১২নং চরদুঃখিয়া(পঃ) [দিঘিরপাড়] উপ-স্বাস্থ্য কেন্দ্র।
    2. ১৫নং রূপসা (উঃ) রূপসা,উপ-স্বাস্থ্য কেন্দ্র।
    3. ৮নং পাইকপাড়া (দঃ) কড়ৈতলীউপ-স্বাস্থ্য কেন্দ্র।
    4. ৫নং গুপ্টি (পূঃ) আষ্টা, উপ-স্বাস্থ্য কেন্দ্র।
    5. পৌরসভা- ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্র।
  2. কমিউনিটি ক্লিনিক মোট ১১টি:-
    1. সরখাল, ইউঃ ০২, ওয়ার্ড-১।
    2. শোশাইরচর, ইউঃ ০২, ওয়ার্ড-০২।
    3. দেইচর, ইউঃ ০২, ওয়ার্ড-০৩।
    4. কৃষ্ণপুর, ইউঃ০২, ওয়ার্ড-০৩।
    5. ষোলদানা, ইউঃ ০৬, ওয়ার্ড-০১।
    6. আদসা, ইউঃ ০৬, ওয়ার্ড-০১।
    7. কেরোয়া, ইউঃ ১৩, ওয়ার্ড-০১।
    8. নোয়াগাঁ, ইউঃ ১৩, ওয়ার্ড-০২।
    9. সাফুয়া, ইউঃ ১৩, ওয়ার্ড-০৩।
    10. পোঁয়া, ইউঃ১৪, ওয়ার্ড-০১।
    11. ভাটেরহদ, ইউঃ১৫, ওয়ার্ড- ০৬
    12. চরবড়ালী, ইউঃ ১৪, ওয়ার্ড-০২। [১০]
  3. হাসপাতাল
    1. ফরিদগঞ্জ ডায়বেটিক সেন্টার এন্ড জেনারেল হাসপাতাল (আয়েশা ফিল্ডিং স্টেশন সংলগ্ন, ফরিদগঞ্জ, চাঁদপুর)
    2. সেন্ট্রাল হাসপাতাল, ফরিদগঞ্জ (ফরিদগঞ্জ বাসষ্ট্যান্ড)
    3. ইসলামিয়া হাসপাতাল, ফরিদগঞ্জ (ফরিদগঞ্জ বাসষ্ট্যান্ড)
    4. আল-মদিনা হাসপাতাল, ফরিদগঞ্জ (ফরিদগঞ্জ বাসষ্ট্যান্ড রোড)
    5. লাইফ জেনারেল হাসপাতাল (কালির বাজার চৌরাস্তার সন্নীকটে - ফরিদগঞ্জ)

অর্থনীতি

[সম্পাদনা]

ফরিদগঞ্জ উপজেলার অর্থনীতি বৈদেশিক রেমিটেন্স এবং কৃষি নির্ভরশীল। জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৪২.৯০%, অকৃষি শ্রমিক ২.৬৪%, শিল্প ০.৮৬%, ব্যবসা ১৫.২৪%, পরিবহন ও যোগাযোগ ২.৬৩%, চাকরি ১৩.৮০%, নির্মাণ ৩.৫০%, ধর্মীয় সেবা ০.৪৩%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ৫.৩৯%, অন্যান্য ১২.৬১%।

উল্লেখযোগ্য ব্যক্তি

[সম্পাদনা]

বিবিধ

[সম্পাদনা]

ঐতিহ্য ও ঐতিহাসিক নির্দশন

[সম্পাদনা]
  • রূপসা জমিদার বাড়ি ফরিদগঞ্জ উপজেলা থেকে ৫ কিমি দূরে রূপসা উত্তর ইউনিয়নের রূপসা গ্রামে[১১]
  • লোহাগড়ের মঠ ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজার থেকে সড়ক পথে দেড় কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ‘‘লোহাগড়’’ গ্রাম[১১]
  • ধানুয়া মিনি হাওর ধানুয়া ও গাজীপুর ব্রিজ সংলগ্ন
  • ফরিদগঞ্জ পুরাতন ডাক বাংলো নদীরপাড়
  • উপজেলা মডেল মসজিদ এ আর পাইলট স্কুল মাঠ, ফরিদগঞ্জ উপজেলা
  • বালিথুবা দরবার শরীফ বালিথুবা ইউনিয়ন
  • ইসলামপুর সেতু
  • ফরিদগঞ্জ অমি স্মৃতি শিশু পার্ক (রাজা মিয়া পার্ক)

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৫[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. 1 2 3 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১৯{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  3. "Election Commission Bangladesh - Home page"www.ecs.org.bd
  4. "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯
  5. "সংসদ নির্বাচন ২০১৮ ফলাফল"বিবিসি বাংলা। ২৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  6. "একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল"প্রথম আলো। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  7. "জয় পেলেন যারা"দৈনিক আমাদের সময়। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  8. "আওয়ামী লীগের হ্যাটট্রিক জয়"সমকাল। ২৭ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  9. "এক নজরে ফরিদগঞ্জ উপজেলা"faridgonj.chandpur.gov.bd। ২৭ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২০
  10. ফরিদগঞ্জ উপজেলা তথ্য অফিস
  11. 1 2 "দর্শনীয় স্থান"https://faridgonj.chandpur.gov.bd/। ২৪ মে ২০২৫। {{ওয়েব উদ্ধৃতি}}: |ওয়েবসাইট=-এ বহিঃসংযোগ (সাহায্য)

বহিঃসংযোগ

[সম্পাদনা]