মীর কাসিম
| মীর কাসিম | |||||
|---|---|---|---|---|---|
| 'নাসির-উল-মুলক (দেশ বিজেতা) ইতমাজ-উদ-দৌলা (জাতীয় রাজনীতিক) আলী জাহ (উচ্চ মান) নুসরৎ জঙ্গ (যুদ্ধে বিজয়ী) | |||||
| রাজত্ব | ১৭৬০–১৭৬৩ (ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা পদচ্যুত ঘোষিত , ৭ জুলাই, ১৭৬৩)[১] | ||||
| রাজ্যাভিষেক | ২০ অক্টোবর ১৭৬০ (পাটনা, ১২ মার্চ ১৭৬১) | ||||
| পূর্বসূরি | মীর জাফর | ||||
| উত্তরসূরি | মীর জাফর | ||||
| মৃত্যু | ৮ মে ১৭৭৭ দিল্লির সন্নিকটে কোতওয়াল | ||||
| দাম্পত্য সঙ্গী | নবাব ফাতিমা বেগম সাবিহা (মীর জাফর ও শাহ খানুমের কন্যা) | ||||
| বংশধর | মির্জা গুলাম উরাইজ জাফরি মির্জা মুহাম্মাদ বাগির উল হুসাইন | ||||
| |||||
| রাজবংশ | নাজাফি | ||||
| পিতা | মীর রাজি খান | ||||
| ধর্ম | শিয়া ইসলাম | ||||
মীর কাসিম (পুরো নাম মীর মুহম্মদ কাসিম আলী খান) (মৃত্যু ৮ মে, ১৭৭৭) ১৭৬০ সাল থেকে ১৭৬৩ সাল পর্যন্ত বাংলার নবাব ছিলেন। পলাশীর যুদ্ধ পরবর্তী নবাব মীর জাফরকে ক্ষমতাচ্যুত করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মীর কাসিমকে ক্ষমতায় বসায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাহিদা দিন দিন বাড়তে থাকায় মীর জাফর ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে চুক্তি করতে সচেষ্ট হন। ব্রিটিশরা ডাচদের ক্রমেই পরাজিত করে এবং মীর জাফরকে ক্ষমতাচ্যুত করে মীর কাসিমকে ক্ষমতায় বসায়।[২] মির কাসিম পরবর্তিতে ইংরেজদের সাথে সামরিক যুদ্ধে জড়িয়ে পরেন। বক্সারের যুদ্ধে তিনি ইংরেজ বাহিনীর হাতে পরাজিত হন। বলা হয়ে থাকে এই যুদ্ধই ছিল বাংলার স্বাধীনতা রক্ষার সর্বশেষ সুযোগ।[৩]
মীর কাসিম ইংরেজ শোষণের বিরুদ্ধে বরাবরই প্রতিবাদী ছিলেন। চুক্তি মোতাবেক বর্ধমান, মেদিনীপুর ও চট্টগ্রাম এ তিনটি জেলার রাজস্ব আয় তিনি কোম্পানিকে প্রদান করেন। কোম্পানির কাছে মীর জাফরের বকেয়া দেনা পরিশোধের দায়ও তার উপরে বর্তায়। ক্ষমতালাভের পর তিনি স্বাধীনভাবে শাসন কাজ পরিচালনায় সচেষ্ট হন। মীর কাসিম একটি চৌকস সামরিক বাহিনী এবং পূর্ন রাজকোষের প্রয়োজনীয়তা অনুধাবন করেছিলেন। তিনি তার দক্ষ কূটনীতির মাধ্যমে মুঘল সম্রাট শাহ আলমের স্বীকৃতি অর্জন করেছিলেন। তিনি তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তর করেন। জমি জরিপ ব্যবস্থার সংস্কার সাধন করেন। নতুন ভূমি কর প্রবর্তন করেন। সরকারের রাজস্ব বৃদ্ধি পায়। সামরিক ও বেসামরিক কর্মচারীদের বেতন প্রদান করা সম্ভব হয়।
বক্সারের যুদ্ধে পরাজিত হয়ে তিনি নিরুদ্দেশ হন। ৮ মে ১৭৭৭ সালে দিল্লীর কাছে সম্ভবত শোথ রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি অত্যন্ত দরিদ্রপিড়ীত ছিলেন। তার রেখে যাওয়া একমাত্র সম্পদ, দুইটি শাল বিক্রি করে তার দাফনের কাজ সম্পাদন করা হয়।[২]
প্রাথমিক জীবন এবং পরিবার
[সম্পাদনা]মীর সৈয়দ কাসিম ছিলেন মীর মুহাম্মদ রাজি খানের পুত্র এবং নিজেকে আলী আর-রিদার বংশধর বলে দাবি করেছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন] তাঁর পিতামহ সাইয়্যিদ হুসেন রিধভী আওরঙ্গজেবের রাজত্বকালে মুঘল সাম্রাজ্যে প্রবেশ করেন, যিনি তাঁকে মীর হাদীর (শেখ সুলায়মান ফাজাইল) কন্যার সাথে বিবাহ দেন। রিধবীকে ইমতিয়াজ খান উপাধিতে ভূষিত করা হয় এবং ওয়াকিয়া-নাভিস (স্বরাষ্ট্রমন্ত্রী) এবং পরবর্তীতে বিহারের দেওয়ান করা হয়। কাসিমের দাদা খালিস ছদ্মনামে ফার্সি কবিতাও লিখতেন এবং তাঁর নামে একটি দীর্ঘ কাব্য (দিওয়ান) লেখা হয়।[৪]
কাসিমের বিয়ে হয়েছিল মীর জাফর ও শাহ খানুমের কন্যা এবং বাংলার নবাব আলীবর্দী খানের নাতনী ফাতিমা বেগমের সাথে।[৫][৬] বাংলার নবাব হওয়ার আগে তিনি প্রায় দুই দশক ধরে রংপুরের ফৌজদার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।[৭]
কর্মজীবন
[সম্পাদনা]মৃত্যু
[সম্পাদনা]আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Reign of Mir Qasim"।
{{ওয়েব উদ্ধৃতি}}:|প্রথমাংশ=এর জন্য|প্রথমাংশ=অনুপস্থিত (সাহায্য) - 1 2 মোহাম্মদ শাহ (২০১২)। "মীরকাসিম"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন ৯৮৪৩২০৫৯০১। ওসিএলসি 883871743। ওএল 30677644M।
- ↑ McLynn, Frank (৬ ফেব্রুয়ারি ২০০৬)। 1759: The Year Britain Became Master of the World (ইংরেজি ভাষায়)। Grove Press। আইএসবিএন ৯৭৮-০-৮০২১-৪২২৮-৩।
- ↑ The Bihar And Orissa Society (১৯৪৬)। Journal Of The Bihar And Orissa Research Society 1946 Vol Xxxii।
- ↑ Ali Khan, Syed Muhammad Reza (১৯৭৫)। The Murshidabad Guide: A Brief Historical Survey of Murshidabad, from 1704 to 1969।
- ↑ Mirza, Humayun (২০০২)। From Plassey to Pakistan: The Family History of Iskander Mirza, the First President of Pakistan।
- ↑ Majumdar, A. B. (১৯৭০)। northern frontier of Bengal from Murshid Quli Khan to Warren Hastings।
মীর কাসিম জন্ম: (অজ্ঞাত) মৃত্যু: ৮ মে ১৭৭৭ | ||
| পূর্বসূরী সওলত জং |
রংপুরের ফৌজদার ১৭৪০ – ২০ অক্টোবর ১৭৬০ |
উত্তরসূরী আবিদ আলী খান |
| পূর্বসূরী মীর জাফর |
বাংলার নবাব ২০ অক্টোবর ১৭৬০ – ৭ জুলাই ১৭৬৩ |
উত্তরসূরী মীর জাফর |
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |