মালাউন
| বাঙালি হিন্দু নিপীড়ন |
|---|
| একটি ধারাবাহিক অংশ |
| বিভেদ |
| নিপীড়ন |
| প্রতিরোধ |
মালাউন একটি বিদেশি ভাষা থেকে আগত বাংলা শব্দ যা বাংলাদেশে সাধারণত হিন্দুদের উদ্দেশ্য ব্যবহৃত হয়।[১][২][৩][৪][৫] মালাউন শব্দটি আরবী শব্দ "ملعون" থেকে উদ্ভূত যার অর্থ অভিশপ্ত বা আল্লাহর অভিশাপপ্রাপ্ত অথবা আল্লাহর রহমত থেকে বিতাড়িত।[৬][৭][৮]
ব্যুৎপত্তি
[সম্পাদনা | উৎস সম্পাদনা]আরবি শব্দ "ملعون" (মাল'উন) বলতে 'অভিশপ্ত' বোঝায় যা মূল "لعنة" (লা'নাত) অর্থ 'অভিশাপ' শব্দ থেকে উদ্ভূত। ইসলামী ভাষায় এর অর্থ হলো 'আল্লাহর রহমত থেকে বঞ্চিত'। শব্দটি মালয় এবং ইন্দোনেশিয়ার মতো অ-আরবীয় ইসলামি দেশগুলির ভাষা থেকে এসেছে।[৯][১০] বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত অভিধানে বাংলা শব্দ "মালাউন" এর অর্থ দেওয়া হয়েছে, 'আল্লাহর রহমত থেকে অভিশপ্ত বা বঞ্চিত' বা 'জোর পূর্বক উচ্ছেদকৃত' বা 'কাফির'।[১১] এতে উল্লেখ করা হয়েছে যে, এই শব্দটি মুসলমানদের দ্বারা অমুসলিমদের বিরুদ্ধে অপবাদ হিসেবে ব্যবহৃত হয়।[১১] বাংলাদেশে এই শব্দটি কখনো কখনো হিন্দু ধর্মীয় সংখ্যালঘুদের বোঝাতে ব্যবহৃত হয়। কথোপকথনের ব্যবহারে, শব্দটি কখনও কখনও মালুতে পরিবর্তিত হয়।
ব্যবহার
[সম্পাদনা | উৎস সম্পাদনা]১৯৪৬ সালে নির্মলকুমার বসু মোহনদাস করমচাঁদ গান্ধীর সঙ্গে নোয়াখালীতে সেবা কাজ করতে আসেন। তিনি লক্ষ্য করেন হিন্দুদের মালাউন বলে গালি দেওয়ার রীতি।[১২] ১৯৭১ সালের ২৬ মার্চ গণহত্যা চলাকালীন পাকিস্তানি সেনারা বিশিষ্ট বাঙালি হিন্দু অধ্যাপক ডঃ গোবিন্দ চন্দ্র দেবকে হত্যা করে। হত্যা করার পূর্বে তাকে মালাউন বলে সম্বোধন করে সেনারা।[১৩]
আরও দেখুন
[সম্পাদনা | উৎস সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা | উৎস সম্পাদনা]- ↑ Roy, Tathagata (২০০২)। My People, Uprooted। Kolkata: Ratna Prakashan। পৃ. ১৮। আইএসবিএন ৮১-৮৫৭০৯-৬৭-X।
- ↑ Dastidar, Sachi (১২ এপ্রিল ২০০৮)। "Bangladesh: The Upcoming National Elections, Pluralism, Tolerance and the Plight of Hindu and Non-Muslim Minority - Need a New Direction"। Bangladesh: Religious Freedom, Extremism, Security, and the Upcoming National Elections। United States Commission on International Religious Freedom। ২৮ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ "Minorities Fear for Life and Security" (পিডিএফ)। HRCBM। ১২ সেপ্টেম্বর ২০০২। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৩।
- ↑ Watch, Human Rights; Ganguly, Meenakshi; Alffram, Henrik (২০০৮)। The Torture of Tasneem Khalil: How the Bangladesh Military Abuses Its Power Under the State of Emergency। Human Rights Watch। পৃ. ২৮। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১২।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতিতে খালি অজানা প্যারামিটার রয়েছে:|coauthors=(সাহায্য) - ↑ House of Commons: Foreign Affairs Committee (২৫ মার্চ ২০০৫)। Human Rights Annual Report 2004: Fourth Report of Session 2004-05 (পিডিএফ) (প্রতিবেদন)। House of Commons, United Kingdom। পৃ. ৮৮। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১২।
{{প্রতিবেদন উদ্ধৃতি}}: উদ্ধৃতিতে খালি অজানা প্যারামিটার রয়েছে:|coauthors=(সাহায্য) - ↑ Watch, Human Rights; Ganguly, Meenakshi; Alffram, Henrik (২০০৮)। The Torture of Tasneem Khalil: How the Bangladesh Military Abuses Its Power Under the State of Emergency। Human Rights Watch। পৃ. ২৮। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১২।
- ↑ House of Commons: Foreign Affairs Committee (২৫ মার্চ ২০০৫)। Human Rights Annual Report 2004: Fourth Report of Session 2004-05 (পিডিএফ) (প্রতিবেদন)। House of Commons, United Kingdom। পৃ. ৮৮। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১২।
- ↑ Roy, Palash Kumar (২ জানুয়ারি ২০১৪)। সংখ্যালঘুরা কাকে ভোট দেবে?। The Daily Jugantor। Dhaka। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "Loanwords in Indonesian and Malay"। SEAlang Library। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ Stevens, Alan M.; Tellings, A. Ed Schmidgall (২০০৪)। A Comprehensive Indonesian-English Dictionary। Ohio University Press। পৃ. ৬১০। আইএসবিএন ৯৭৮-০-৮২১৪-১৫৮৪-৯। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৫।
- 1 2 Barua, Anirban (৬ নভেম্বর ২০১৬)। মন্ত্রীর মালাউন গালি ও বাংলা একডেমির অর্থ। Amader Orthoneeti। ৭ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৬।
- ↑ বসু, নির্মলকুমার (১৯৯৯)। My Days With Gandhi। ওরিয়েন্ট ব্ল্যাকসোয়ান। পৃ. ২৫৯। আইএসবিএন ৯৭৮৮১২৫০১৭২৬৪। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ Mohammad Qutub Uddin Sajeeb। "গোবিন্দচন্দ্র দেব" [Gobinda Chandra Deb]। gunijan.org.bd। gunijan.org.bd। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১২।