বিষয়বস্তুতে চলুন

শক্তি (ঋষি)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শক্তি
ব্যক্তিগত তথ্য
ধর্মহিন্দুধর্ম
দাম্পত্য সঙ্গীঅদৃশ্যন্তী[১]
সন্তানপরাশর
পিতামাতা

হিন্দুধর্মে, শক্তি ছিলেন একজন ঋষি এবং তিনি ছিলেন মহর্ষি বশিষ্ঠ ও অরুন্ধতীর পুত্র। তিনি মহাকাব্য মহাভারতে উল্লিখিত পরাশরের পিতা এবং কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের পিতামহ ছিলেন।[২]

মহাভারতে শক্তি সম্পর্কে একটি কিংবদন্তি পাওয়া যায়। একবার রাজা কল্মাষপাদ শিকারে গিয়ে বহু পশুপাখি হত্যা করলেন। ক্লান্ত, ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত অবস্থায় তিনি বনের মধ্য দিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে ঋষি শক্তি সেখানে উপস্থিত হন। রাজা তাঁকে পথ থেকে সরে যেতে আদেশ দিলেন। ঋষি রাজাকে মধুর সুরে সম্বোধন করে বললেন, “হে মহারাজ, এটা আমার চলার পথ”। কর্তব্য ও ঐতিহ্য অনুসারে, একজন রাজার সর্বদা ব্রাহ্মণদের জন্য পথ ছেড়ে দেওয়া উচিত। রাজা তবুও রাক্ষসের মতো আচরণ করতে থাকলেন। তখন ঋষি রাজাকে এইভাবে অভিশাপ দিলেন: “হে নিকৃষ্টতম রাজা, যেহেতু তুমি একজন তপস্বীর ওপর রাক্ষসের মতো অত্যাচার করছ, তাই তুমি আজ থেকে নরমাংস ভোজনকারী রাক্ষসে পরিণত হবে! এখন থেকে, হে নিকৃষ্টতম রাজা! তুমি মানুষের রূপ ধরে পৃথিবীতে ঘুরে বেড়াবে!”[৩][৪][৫]

তিনি ছিলেন ভারতীয় মহাকাব্য মহাভারতের রচয়িতা ব্যাসের পিতামহ।[২]

বংশলতিকা

[সম্পাদনা]
ব্রহ্মা
বশিষ্ঠ
শক্তিউপরিচর বসুঅদ্রিকা
পরাশরসত্যবতী
ব্যাসদেব
ধৃতরাষ্ট্রপাণ্ডুবিদুরশুকদেব
কৌরবগণপাণ্ডবগণ

মৃত্যু

[সম্পাদনা]

অভিশপ্ত রাজা কল্মাষপাদ ঋষি শক্তির দ্বারা প্রত্যাখ্যাত ও অপমানিত বোধ করে তাঁকেই প্রথমে হত্যা করেন এবং ভক্ষণ করেন। এরপর রাজা কল্মাষপাদ পর্যায়ক্রমে মহর্ষি বশিষ্ঠের অবশিষ্ট ১০০ জন পুত্রকেও ভক্ষণ করেন।[৬] শক্তির মৃত্যুর পর তাঁর বিধবা পত্নী অদৃশ্যন্তীর গর্ভে পরাশর মুনির জন্ম হয়।[৭][৮]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ Bhiḍe, Śrīpāda Raghunātha (১৯৯৬)। Wife of Sakti Maharsi। আইএসবিএন ৯৭৮৮১৮৫০৮০৯৮৭।
  2. 1 2 মহাভারত, আদিপর্ব, সম্ভবপর্ব, অধ্যায় ১৭৬
  3. ↑ N. RANGANATHA SHARMA; Litent (৯ জানুয়ারি ২০১৪)। "Vashista"।
  4. ↑ "Immortal India"। ১৯৯১।
  5. ↑ "Adi Parva, Chapter 177"। The Mahabharata of Krishna-Dwaipayana Vyasa। Munshiram Manoharlal Publishers। ১৯৯০। আইএসবিএন ৯৭৮-৮১২১৫০৪৯৩৫।
  6. ↑ উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; "Mahabharata2" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  7. ↑ মহাভারত, আদিপর্ব, অধ্যায় ১৭৮
  8. ↑ "Puranic encyclopaedia : a dictionary with special reference to epic and Puranic literature"। archive.org। ১৯৭৫।