বিষয়বস্তুতে চলুন

প্রবেশদ্বার:হিন্দুধর্ম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভূমিকা

হিন্দুধর্ম ভারতীয় উপমহাদেশীয় ধর্ম বা জীবনধারা। এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম ধর্ম, যার অনুসারী সংখ্যা ১২০ কোটিরও বেশি, বা বিশ্বব্যাপী জনসংখ্যার ১৫-১৬%, যারা হিন্দু নামে পরিচিত। হিন্দু শব্দটি একটি উচ্ছসিত, এবং হিন্দুধর্মকে বিশ্বের প্রাচীনতম জীবিত ধর্ম হিসেবে দেখা হয়। অনেক অনুশীলনকারীই তাদের ধর্মকে সনাতন ধর্ম বা চিরন্তন পন্থা হিসাবে উল্লেখ করেন, যেমনটি হিন্দু ধর্মগ্রন্থে প্রকাশিত হয়েছে, যার দ্বারা এর উৎস মানব ইতিহাসের বাইরে, এমন ধারণা বুঝানো হয়। এ ধর্মের মূলে বেদ হওয়ায় এটি ‘বৈদিক ধর্ম’ নামেও পরিচিত।

হিন্দুধর্ম হল বিভিন্ন দর্শন এবং ভাগ করা ধারণা, আচার, বিশ্বতাত্ত্বিক ব্যবস্থা, তীর্থস্থান এবং ভাগ করা পাঠ্য উৎস দ্বারা চিহ্নিত একটি বৈচিত্র্যময় চিন্তাধারা যা ধর্মতত্ত্ব, অধিবিদ্যা, পুরাণ, বৈদিক যজ্ঞ, যোগব্যায়াম, আগমিক আচার এবং মন্দির নির্মাণ নিয়ে আলোচনা করে। ধর্মীয় আচারগুলো মূলত ধর্ম (নৈতিকতা), অর্থ (সমৃদ্ধি), কাম (আকাঙ্খা) ও মোক্ষ (ঈশ্বর প্রাপ্তি) এই চারটি অর্জনের লক্ষ্যে পালন করা হয়, যাকে একসাথে বলা হয় পুরুষার্থ; সেইসাথে আছে কর্ম এবং সংসার (মৃত্যু ও পুনর্জন্মের চক্র)। যজ্ঞ, ধ্যান, পূজা, কীর্তন, ইষ্টনাম জপ, তীর্থযাত্রা প্রভৃতি আচার অনুষ্ঠানের পাশাপাশি দয়া, সংযম, ধৈর্য, প্রাণীর প্রতি অহিংসা ইত্যাদি চিরন্তন নৈতিক জীবনাচরণের প্রতি গুরুত্ব দেওয়া হয়। বাহ্যিক আচরণ পালন অপেক্ষা মোক্ষ প্রাপ্তির উপায়কে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়ে, যা অর্জনের জন্য কেউ কেউ জাগতিক বস্তুগত সম্পদ ত্যাগ করে সন্ন্যাস জীবন গ্রহণ করে থাকে। (সম্পূর্ণ নিবন্ধ...)

দশম শতাব্দীর কুবের মূর্তি, সান অ্যান্টোনিও মিউজিয়াম অফ আর্ট

হিন্দুধর্মে কুবের (সংস্কৃত: कुबेर; অপর নাম কুবেরন) হলেন ধনসম্পদের দেবতা ও যক্ষ নামক উপদেবতাদের রাজা। তিনি উত্তর দিকের রক্ষক (দিকপাল)পৃথিবীর অন্যতম রক্ষাকর্তা (লোকপাল) দেবতা হিসেবে পূজিত। বিভিন্ন ধর্মগ্রন্থে কুবেরকে বিভিন্ন ধরনের উপদেবতার অধিপতি ও বিশ্বের ধনাধ্যক্ষ বলে বর্ণনা করা হয়েছে। শাস্ত্রীয় বর্ণনা অনুযায়ী, কুবেরের উদর স্ফীত, দেহ নানা অলংকারে শোভিত এবং হাতে একটি রত্ন-পেটিকা ও গদা দেখা যায়।

বেদে কুবেরকে অশুভ আত্মাদের অধিপতি বলে বর্ণনা করা হয়েছে। পরবর্তীকালে রামায়ণ, মহাভারতপৌরাণিক সাহিত্যেই তিনি প্রথম দেবতার মর্যাদা লাভ করেন। পৌরাণিক উপাখ্যান অনুযায়ী, লঙ্কার রাজা কুবের বৈমাত্রেয় ভ্রাতা রাবণ কর্তৃক রাজ্যচ্যূত হয়ে হিমালয়ের অলকাপুরীতে চলে আসেন। অলকাপুরীর গৌরব ও ঐশ্বর্যের বর্ণনা অনেক শাস্ত্রেই পাওয়া যায়। (সম্পূর্ণ নিবন্ধ...)

নির্বাচিত জীবনী - আরেকটি দেখান

উদাসী ফ্রেস্কো থেকে মছিন্দ্রনাথের বিশদ বিবরণ

মৎস্যেন্দ্রনাথ বা মৎস্যেন্দ্র বা মচ্চিন্দ্রনাথ বা মীননাথ বা মীনপা ছিলেন বৌদ্ধ ও হিন্দু ঐতিহ্যের একজন সাধুযোগী। তাকে ঐতিহ্যগতভাবে হঠযোগের পুনরুজ্জীবনকারী হিসেবে বিবেচনা করা হয় এবং এর সাথে সাথে এর কিছু প্রাচীন গ্রন্থের লেখকও বলা হয়। তাকে নাথ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হিসেবেও দেখা হয়, তিনি শিবের কাছ থেকে শিক্ষা পেয়েছিলেন।

মৎস্যেন্দ্রনাথ বিশেষ করে কৌল শৈবধর্মের সাথে যুক্ত। তিনি চুরাশিজন মহাসিদ্ধদের মধ্যে একজন এবং গোরক্ষনাথের গুরু হিসেবে বিবেচিত, প্রাথমিক হঠযোগের আরেকটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি হিন্দু ও বৌদ্ধ উভয়ের দ্বারাই শ্রদ্ধেয় এবং কখনও কখনও অবলোকিতেশ্বরের অবতার হিসাবে বিবেচিত হন। (সম্পূর্ণ নিবন্ধ...)

নির্বাচিত তীর্থস্থান - আরেকটি দেখান

বারাণসী বিভাগে অবস্থিত মন্দিরে

রত্নেশ্বর মহাদেব মন্দির (হিন্দি:रत्नेश्वर महादेव मंदिर) (মাতৃঋণ মহাদেব বা বারাণসীর হেলানো মন্দির নামেও পরিচিত) ভারতের উত্তরপ্রদেশে হিন্দু ধর্মানুসারীদের তীর্থশহর বারাণসীতে অবস্থিত। মন্দিরটি আপাতদৃষ্টিতে ভালভাবে সংরক্ষিত মনে হলেও এর পশ্চাৎ অংশ(উত্তর-পশ্চিম কোণ) উল্লেখযোগ্যভাবে হেলানো। এটির গর্ভগৃহ গ্রীষ্ম ঋতুর কয়েক মাস বাদে সাধারণত বছরের বেশিরভাগ সময় জলের নিচে থাকে। একই নামে করাচি'র ক্লিফটনে সমুদ্র তীরবর্তী প্রাকৃতিক গুহায় আরও একটি মন্দির আছে। (সম্পূর্ণ নিবন্ধ...)

শাস্ত্রবাণী

इळा॒ सर॑स्वती म॒ही ति॒स्रो दे॒वीर्म॑यो॒भुवः॑॥

ইলা সরস্বতী মহী তিস্রো দেবীর্ময়োভুবঃ॥

প্রসংশনীয় সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান ও মাতৃভূমি –এই ত্রয়ী সুখ সমৃদ্ধি প্রদান করে।
— (১ম মণ্ডল। ১৩সুক্ত। ৯মন্ত্র)

নির্বাচিত উক্তি

{{{caption}}}
{{{caption}}}
“মনুষ্যত্বের মধ্যে অনেক গুণ আছে, তন্মধ্যে দয়া প্রধান গুণ। এই দয়া যথার্থভাবে পরিচালিত হইলে অহিংসা, মনুষ্যত্বের স্বাভাবিক কার্য্য হইবে। এই মনুষ্যত্ব হইতে উন্নত হইলে দেবত্ব, দেবত্ব হইতে উন্নত হইলে, জীবাত্মা পরব্রহ্মের অসীম সত্বায় প্রবেশ করিয়া লীলারস সম্ভোগ করেন।”
বিজয়কৃষ্ণ গোস্বামী (২ আগস্ট, ১৮৪১-৪ জুন, ১৮৯৯) ব্রাহ্মসমাজের অন্যতম আচার্য এবং নব্যবৈষ্ণববাদের প্রবক্তা।

আপনি জানেন কি - আরেকটি দেখান

উল্লিখিত তথ্যগুলি উইকিপিডিয়া:আপনি জানেন কি প্রকল্পের অংশ হিসেবে প্রধান পাতায় প্রদর্শিত হয়েছে।

নৃসিংহের প্রতিকৃতি
নৃসিংহের প্রতিকৃতি


নির্বাচিত চিত্র

গঙ্গা নদী থেকে দৃশ্যমান বারাণসী।
গঙ্গা নদী থেকে দৃশ্যমান বারাণসী।
কৃতিত্ব: Marcin Białek
ভারতে অবস্থিত গঙ্গা নদী থেকে দৃশ্যমান বারাণসী


মে মাসে উৎসব ও অনুষ্ঠান

  • মে ২: বুদ্ধ পূর্ণিমা/বৈশাখী পূর্ণিমা

বিষয়শ্রেণী

বিষয়শ্রেণী ধাঁধা
বিষয়শ্রেণী ধাঁধা

নিচের বিষয়শ্রেণীগুলোর অধীনে সবগুলো নিবন্ধ সাজানো আছে। [►] চিহ্নে ক্লিক করলেই উপ-বিষয়শ্রেণী দেখতে পাবেন।

বিষয় বিভাগ

স্বীকৃত ভুক্তি

আপনি কি করতে পারেন

সম্পর্কিত প্রবেশদ্বার

সম্পর্কিত উইকিমিডিয়া


উইকিসংবাদে হিন্দুধর্ম
উন্মুক্ত সংবাদ উৎস


উইকিউক্তিতে হিন্দুধর্ম
উক্তি-উদ্ধৃতির সংকলন


উইকিসংকলনে হিন্দুধর্ম
উন্মুক্ত পাঠাগার


উইকিবইয়ে হিন্দুধর্ম
উন্মুক্ত পাঠ্যপুস্তক ও ম্যানুয়াল


উইকিবিশ্ববিদ্যালয়ে হিন্দুধর্ম
উন্মুক্ত শিক্ষা মাধ্যম


উইকিমিডিয়া কমন্সে হিন্দুধর্ম
মুক্ত মিডিয়া ভাণ্ডার


উইকিঅভিধানে হিন্দুধর্ম
অভিধান ও সমার্থশব্দকোষ


উইকিউপাত্তে হিন্দুধর্ম
উন্মুক্ত জ্ঞানভান্ডার


উইকিভ্রমণে হিন্দুধর্ম
উন্মুক্ত ভ্রমণ নির্দেশিকা