বিষয়বস্তুতে চলুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Bangladesh Cricket Board থেকে পুনর্নির্দেশিত)
বাংলাদেশ ক্রিকেট বোর্ড
ক্রীড়াক্রিকেট
সংক্ষেপেবিসিবি
প্রতিষ্ঠাকাল১৯৭২
অধিভুক্তআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
অধিভুক্তের তারিখ২৬ জুন ২০০০, পূর্ণ সদস্য
আঞ্চলিক অধিভুক্তিএশিয়ান ক্রিকেট কাউন্সিল
অধিভুক্তের তারিখ১৯৭৭
সদর দফতরঢাকা, বাংলাদেশ
সভাপতিতামিম ইকবাল
মুখ্য নির্বাহীনিজাম উদ্দিন চৌধুরী
পুরুষদের প্রশিক্ষকফিল সিমন্স
মহিলাদের প্রশিক্ষকমার্ক রবিনসন
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
www.tigercricket.com.bd
বাংলাদেশ
বিসিবি কার্যালয়ের দেয়ালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগো

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা। বিসিবি মূলত ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। ঢাকায় এর প্রধান সদর দফতর। বিসিবি সর্বপ্রথম ১৯৭৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সহযোগী সদস্য এবং ২৬শে জুন ২০০০-এ পূর্ণ সদস্য হন। বাংলাদেশের ক্রিকেটের মানোন্নয়ন, মাঠ পরিচালনা, খেলার মাঠ নির্ধারণ, দলের সফর, দল পরিচালনা ও ক্রিকেট খেলার মানোন্নয়ন বৃদ্ধি ঘটানোসহ জাতীয় দল নির্বাচনে প্রধান ভূমিকা রাখছে এ সংস্থাটি। এছাড়াও, দলের পৃষ্ঠপোষকতার বিষয়েও বোর্ড দায়বদ্ধ।

ইতিহাস

[সম্পাদনা]

১৯৭২ সালে প্রতিষ্ঠিত এ সংস্থাটি বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড নামে পরিচিত ছিল।[] ১৯৭৬ সালে সংস্থার খসড়া গঠনতন্ত্র প্রণয়ন করা হয়।[] জানুয়ারি, ২০০৭ সালে বোর্ড কর্তৃপক্ষ ‘কন্ট্রোল’ শব্দটি বিলুপ্ত করে।[] বাংলাদেশ সরকার বিসিবি’র সভাপতি নিয়োগ করে থাকেন।[]

বোর্ড সদস্যবৃন্দ

[সম্পাদনা]

নতুন নিয়োগপ্রাপ্ত বিসিবি অ্যাড-হক কমিটি[][]

সদস্য বিবরণ
তামিম ইকবাল (সভাপতি) বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক (সব ফরম্যাটে) এবং দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক
রাশনা ইমাম ব্যারিস্টার ও সুপ্রিম কোর্ট-এর সিনিয়র অ্যাডভোকেট
সাইয়েদ ইব্রাহিম আহমেদ AIUB-এর ফাইন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক
মির্জা ইয়াসির আব্বাস ঢাকা ব্যাংক লিমিটেড-এর পরিচালক এবং তরুণ উদ্যোক্তা
ইসরাফিল খসরু রাজনীতিবিদ, কলামিস্ট, উদ্যোক্তা এবং বিএনপি চেয়ারপারসনের বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য
ফাহিম সিনহা দ্য অ্যাকমে গ্রুপ-এর পরিচালক এবং ক্রীড়া সংগঠক
রফিকুল ইসলাম (বাবু) অভিজ্ঞ ক্রীড়া সংগঠক, বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক এবং ইন্দিরা রোড ক্রীড়া চক্রের প্রতিনিধি
তানজিল চৌধুরী প্রাইম ব্যাংক-এর চেয়ারম্যান, ইস্ট কোস্ট গ্রুপ-এর ব্যবস্থাপনা পরিচালক এবং বিসিবির সাবেক নির্বাচিত পরিচালক
মির্জা সালমান ইস্পাহানি এম. এম. ইস্পাহানি লিমিটেড-এর চেয়ারম্যান, ব্যারিস্টার-অ্যাট-ল এবং বিসিবির সাবেক সদস্য
আথার আলী খান সাবেক জাতীয় ক্রিকেটার, আন্তর্জাতিক ক্রিকেট ধারাভাষ্যকার এবং সাবেক জাতীয় নির্বাচক
মিনহাজুল আবেদীন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বিসিবির সাবেক প্রধান নির্বাচক

সভাপতিগণ

[সম্পাদনা]

বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতিগণের তালিকা:[][]

নং নাম
(জন্ম–মৃত্যু)
প্রতিকৃতি পদ গ্রহণ পদ পরিত্যাগ কার্যকাল তথ্যসূত্র
অধ্যাপক মোহাম্মাদ ইউসুফ আলী
(১৯২৩ – ১৯৯৮)
১৫ জানুয়ারি ১৯৭২ ১৪ আগস্ট ১৯৭৬  বছর, ২১২ দিন
এস. এস. হুদা
(? – ?)
১৪ আগস্ট ১৯৭৬ ২৮ সেপ্টেম্বর ১৯৮১  বছর, ৪৫ দিন
মুজিবুর রহমান
(? - ২০২১)
২৮ সেপ্টেম্বর ১৯৮১ ৩০ জানুয়ারি ১৯৮৩  বছর, ১২৪ দিন
কে. জেড. ইসলাম
(? – ২০২১)
৩০ জানুয়ারি ১৯৮৩ ১৮ ফেব্রুয়ারি ১৯৮৭  বছর, ১৯ দিন
আনিসুল ইসলাম মাহমুদ
(জন্ম ১৯৪৭)
১৮ ফেব্রুয়ারি ১৯৮৭ ২৭ ডিসেম্বর ১৯৯০  বছর, ৩১২ দিন
কাজী বাহাউদ্দিন আহমেদ
(? – ?)
২৭ ডিসেম্বর ১৯৯০ ১ সেপ্টেম্বর ১৯৯১ ২৪৮ দিন
আবু সালেহ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান
(১৯৩৪ – ১৯৯৬)
১ সেপ্টেম্বর ১৯৯১ ৪ জুলাই ১৯৯৬  বছর, ৩০৭ দিন
সাবের হোসেন চৌধুরী
(জন্ম ১৯৬১)
৪ জুলাই ১৯৯৬ ১৯ আগস্ট ২০০১  বছর, ৪৬ দিন
এম আকমল হোসেন
(? – ?)
১৯ আগস্ট ২০০১ ২৬ নভেম্বর ২০০১ ৯৯ দিন
১০ আলী আসগর লবি
(জন্ম ১৯৫১)
২৬ নভেম্বর ২০০১ ১৪ নভেম্বর ২০০৬  বছর, ৩৫৩ দিন
১১ আব্দুল আজিজ
(? – ?)
১৪ নভেম্বর ২০০৬ ২৯ জুলাই ২০০৭ ২৫৭ দিন
১২ লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালী
(? – ?)
২৯ জুলাই ২০০৭ ২৩ সেপ্টেম্বর ২০০৯  বছর, ৫৬ দিন
১৩ আ হ ম মোস্তফা কামাল
(জন্ম ১৯৪৭)
২৩ সেপ্টেম্বর ২০০৯ ১৭ অক্টোবর ২০১২  বছর, ২৪ দিন
১৪ নাজমুল হাসান পাপন
(জন্ম ১৯৬১)
১৭ অক্টোবর ২০১২ ২১ আগস্ট ২০২৪
(পদত্যাগ)
১১ বছর, ৩০৯ দিন
১৫ ফারুক আহমেদ
(জন্ম ১৯৬৬)
২১ আগস্ট ২০২৪ ২৯ মে ২০২৫
(মনোনয়ন বাতিল)
২৮১ দিন
১৬ আমিনুল ইসলাম বুলবুল
(জন্ম ১৯৬৮)
৩০ মে ২০২৫ ৭ এপ্রিল ২০২৬ ৩১২ দিন []

[১০]

১৭ তামিম ইকবাল
(জন্ম ১৯৮৯)
৭ এপ্রিল ২০২৬ অদ্যাবধি ৩৩ দিন [১১]

কার্যাবলি

[সম্পাদনা]

২০০৬ সালে বিসিবি কর্তৃপক্ষ কিশোর ও অনভিজ্ঞ খেলোয়াড়দের জন্য একটি একাডেমি প্রতিষ্ঠা করে।[১২] জাতীয় দলের খেলোয়াড়দেরকে উৎসাহিত করার জন্য কেন্দ্রীয়ভাবে চুক্তিবদ্ধ করা হয় ও ম্যাচ ফি প্রদান করা হয়। ২০০৫ সালে প্রতি টেস্টে মাথাপিছু $১,০০০ মার্কিন ডলার ও একদিনের আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণের জন্য $৫০০ মার্কিন ডলার প্রদান করে।[১৩] দারাজ বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের মূল পৃষ্ঠপোষক হিসেবে এবং হাংরিনাকি কিট পৃষ্ঠপোষক হিসেবে কাজ করছে।

আইসিসি বিশ্ব টুয়েন্টি২০

[সম্পাদনা]

২০১৪ সালে আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ ক্রিকেট প্রতিযোগিতা আয়োজনে বাংলাদেশ স্বাগতিক দেশের মর্যাদা পায়।[১৪] উল্লেখ্য যে, ২০১১ সালে ভারতশ্রীলঙ্কার পাশাপাশি বাংলাদেশও বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় যৌথভাবে স্বাগতিক দেশ মনোনীত হয়েছিল এবং সফলভাবে খেলা পরিচালনা করে।

ঘরোয়া প্রতিযোগিতাসমূহ

[সম্পাদনা]

মাঠসমূহ

[সম্পাদনা]
ওডিআই এবং টেস্ট
  1. শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর, ঢাকা
  2. বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রাম
  3. শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম, ফতুল্লা, নারায়ণগঞ্জ
  4. খুলনা বিভাগীয় স্টেডিয়াম, খুলনা
  5. সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট
  6. জেলা স্টেডিয়াম, চট্টগ্রাম
  7. শহীদ চান্দু স্টেডিয়াম,বগুড়া
  8. হাজী মোহাম্মদ দানেশ ক্রিকেট স্টেডিয়াম, দিনাজপুর
সাবেক মাঠসমূহ
  1. জাতীয় স্টেডিয়াম, মতিঝিল, ঢাকা
  2. খায়রুল আলম রাফি স্টেডিয়াম, ঢাকা

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. About BCB, Bangladesh Cricket Board, ১১ মার্চ ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত, সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১১
  2. "Bangladesh cricket at the crossroad", The Independent, ১২ নভেম্বর ২০১০, ১৭ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত, সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১১
  3. Board's name amended by government notification, Cricinfo, ১৩ জানুয়ারি ২০০৭, সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১১
  4. Samiuddin, Osman (৩০ জুন ২০১১), ICC gives boards two years to fall in line, Cricinfo, সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১১
  5. "Tamim named president of ad hoc committee as NSC dissolves BCB board"The Daily Star
  6. "NSC forms new BCB ad-hoc committee"। The Bangladesh Today।
  7. "Former Presidents"tigercricket.com.bd। Bangladesh Cricket Board। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৮
  8. "President"tigercricket.com.bd। Bangladesh Cricket Board। ২১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৮
  9. "বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল"https://bdnews24.com/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২৫ {{ওয়েব উদ্ধৃতি}}: |ওয়েবসাইট=-এ বহিঃসংযোগ (সাহায্য)
  10. "বিসিবি'র নতুন সভাপতি বুলবুল, নয় মাসে কেন ফারুক আহমেদে 'অনাস্থা ও আপত্তি'"https://www.bbc.com/bengaliবিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২৫ {{ওয়েব উদ্ধৃতি}}: |ওয়েবসাইট=-এ বহিঃসংযোগ (সাহায্য)
  11. "Bangladesh government appoints Tamim as new BCB president"ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। ৭ এপ্রিল ২০২৬।
  12. Bangladesh to set up academy, ৪ এপ্রিল ২০০৬, সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১১
  13. BCB announce 'perform and earn more' payroll, Cricinfo, ২০ অক্টোবর ২০০৫, সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১১
  14. Bangladesh To Host World Twenty20 2015 Cricinfo

বহিঃসংযোগ

[সম্পাদনা]