বাংলাদেশ ক্রিকেট বোর্ড
| ক্রীড়া | ক্রিকেট |
|---|---|
| সংক্ষেপে | বিসিবি |
| প্রতিষ্ঠাকাল | ১৯৭২ |
| অধিভুক্ত | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল |
| অধিভুক্তের তারিখ | ২৬ জুন ২০০০, পূর্ণ সদস্য |
| আঞ্চলিক অধিভুক্তি | এশিয়ান ক্রিকেট কাউন্সিল |
| অধিভুক্তের তারিখ | ১৯৭৭ |
| সদর দফতর | ঢাকা, বাংলাদেশ |
| সভাপতি | আমিনুল ইসলাম বুলবুল |
| মুখ্য নির্বাহী | নিজাম উদ্দিন চৌধুরী |
| সহ সভাপতি | ফারুক আহমেদ সাখাওয়াত হোসেন |
| পুরুষদের প্রশিক্ষক | ফিল সিমন্স |
| মহিলাদের প্রশিক্ষক | মার্ক রবিনসন |
| প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট | |
| www | |

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা। বিসিবি মূলত ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। ঢাকায় এর প্রধান সদর দফতর। বিসিবি সর্বপ্রথম ১৯৭৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সহযোগী সদস্য এবং ২৬শে জুন ২০০০-এ পূর্ণ সদস্য হন। বাংলাদেশের ক্রিকেটের মানোন্নয়ন, মাঠ পরিচালনা, খেলার মাঠ নির্ধারণ, দলের সফর, দল পরিচালনা ও ক্রিকেট খেলার মানোন্নয়ন বৃদ্ধি ঘটানোসহ জাতীয় দল নির্বাচনে প্রধান ভূমিকা রাখছে এ সংস্থাটি। এছাড়াও, দলের পৃষ্ঠপোষকতার বিষয়েও বোর্ড দায়বদ্ধ।
ইতিহাস
[সম্পাদনা]১৯৭২ সালে প্রতিষ্ঠিত এ সংস্থাটি বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড নামে পরিচিত ছিল।[১] ১৯৭৬ সালে সংস্থার খসড়া গঠনতন্ত্র প্রণয়ন করা হয়।[২] জানুয়ারি, ২০০৭ সালে বোর্ড কর্তৃপক্ষ ‘কন্ট্রোল’ শব্দটি বিলুপ্ত করে।[৩] বাংলাদেশ সরকার বিসিবি’র সভাপতি নিয়োগ করে থাকেন।[৪]
পরিচালনা পরিষদ
[সম্পাদনা]২০২৫ সালে নির্বাচিত বিসিবি পরিচালনা পরিষদ।[৫][৬][৭]
| পরিচালক | ক্যাটাগরি | |
|---|---|---|
| নাম | বিভাগ | |
| আমিনুল ইসলাম বুলবুল (সভাপতি), নাজমুল আবেদীন ফাহিম | ঢাকা বিভাগ | ক্যাটাগরি - ১ (জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা) |
| আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর | চট্টগ্রাম বিভাগ | |
| আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী খান | খুলনা বিভাগ | |
| মুহাম্মদ মোখলেসুর রহমান | রাজশাহী বিভাগ | |
| হাসানুজ্জামান | রংপুর বিভাগ | |
| রাহাত শামস | সিলেট বিভাগ | |
| শাখাওয়াত হোসেন (সহ-সভাপতি) | বরিশাল বিভাগ | |
| ইশতিয়াক সাদেক, আদনান রহমান দীপন, ফায়াজুর রহমান, আবুল বাশার, আমজাদ হোসেন, শানিয়ান তানিম, মোখছেদুল কামাল, এম নাজমুল ইসলাম, ফারুক আহমেদ (সহ-সভাপতি), মনজুর আলম, মেহরাব আলম চৌধুরী, ইফতেখার রহমান মিঠু | ক্যাটাগরি - ২ (ক্লাব ক্রিকেট) | |
| খালেদ মাসুদ পাইলট | ক্যাটাগরি - ৩ (সাবেক ক্রিকেটার-অধিনায়ক, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থা) | |
| রুবাবা দৌলা, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক | জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন | |
সভাপতিগণ
[সম্পাদনা]বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতিগণের তালিকা:[৮][৯]
| নং | নাম (জন্ম–মৃত্যু) |
প্রতিকৃতি | পদ গ্রহণ | পদ পরিত্যাগ | কার্যকাল | তথ্যসূত্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | অধ্যাপক মোহাম্মাদ ইউসুফ আলী (১৯২৩ – ১৯৯৮) |
১৫ জানুয়ারি ১৯৭২ | ১৪ আগস্ট ১৯৭৬ | ৪ বছর, ২১২ দিন | ||
| ২ | এস. এস. হুদা (? – ?) |
১৪ আগস্ট ১৯৭৬ | ২৮ সেপ্টেম্বর ১৯৮১ | ৫ বছর, ৪৫ দিন | ||
| ৩ | মুজিবুর রহমান (? - ২০২১) |
২৮ সেপ্টেম্বর ১৯৮১ | ৩০ জানুয়ারি ১৯৮৩ | ১ বছর, ১২৪ দিন | ||
| ৪ | কে. জেড. ইসলাম (? – ২০২১) |
৩০ জানুয়ারি ১৯৮৩ | ১৮ ফেব্রুয়ারি ১৯৮৭ | ৪ বছর, ১৯ দিন | ||
| ৫ | আনিসুল ইসলাম মাহমুদ (জন্ম ১৯৪৭) |
১৮ ফেব্রুয়ারি ১৯৮৭ | ২৭ ডিসেম্বর ১৯৯০ | ৩ বছর, ৩১২ দিন | ||
| ৬ | কাজী বাহাউদ্দিন আহমেদ (? – ?) |
২৭ ডিসেম্বর ১৯৯০ | ১ সেপ্টেম্বর ১৯৯১ | ২৪৮ দিন | ||
| ৭ | আবু সালেহ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান (১৯৩৪ – ১৯৯৬) |
১ সেপ্টেম্বর ১৯৯১ | ৪ জুলাই ১৯৯৬ | ৪ বছর, ৩০৭ দিন | ||
| ৮ | সাবের হোসেন চৌধুরী (জন্ম ১৯৬১) |
৪ জুলাই ১৯৯৬ | ১৯ আগস্ট ২০০১ | ৫ বছর, ৪৬ দিন | ||
| ৯ | এম আকমল হোসেন (? – ?) |
১৯ আগস্ট ২০০১ | ২৬ নভেম্বর ২০০১ | ৯৯ দিন | ||
| ১০ | আলী আসগর লবি (জন্ম ১৯৫১) |
২৬ নভেম্বর ২০০১ | ১৪ নভেম্বর ২০০৬ | ৪ বছর, ৩৫৩ দিন | ||
| ১১ | আব্দুল আজিজ (? – ?) |
১৪ নভেম্বর ২০০৬ | ২৯ জুলাই ২০০৭ | ২৫৭ দিন | ||
| ১২ | লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালী (? – ?) |
২৯ জুলাই ২০০৭ | ২৩ সেপ্টেম্বর ২০০৯ | ২ বছর, ৫৬ দিন | ||
| ১৩ | আ হ ম মোস্তফা কামাল (জন্ম ১৯৪৭) |
২৩ সেপ্টেম্বর ২০০৯ | ১৭ অক্টোবর ২০১২ | ৩ বছর, ২৪ দিন | ||
| ১৪ | নাজমুল হাসান পাপন (জন্ম ১৯৬১) |
১৭ অক্টোবর ২০১২ | ২১ আগস্ট ২০২৪ (পদত্যাগ) |
১১ বছর, ৩০৯ দিন | ||
| ১৫ | ফারুক আহমেদ (জন্ম ১৯৬৬) |
২১ আগস্ট ২০২৪ | ২৯ মে ২০২৫ (মনোনয়ন বাতিল) |
২৮১ দিন | ||
| ১৬ | আমিনুল ইসলাম বুলবুল (জন্ম ১৯৬৮) |
৩০ মে ২০২৫ | অদ্যাবধি | ১৯২ দিন | [১০] |
কার্যাবলি
[সম্পাদনা]২০০৬ সালে বিসিবি কর্তৃপক্ষ কিশোর ও অনভিজ্ঞ খেলোয়াড়দের জন্য একটি একাডেমি প্রতিষ্ঠা করে।[১২] জাতীয় দলের খেলোয়াড়দেরকে উৎসাহিত করার জন্য কেন্দ্রীয়ভাবে চুক্তিবদ্ধ করা হয় ও ম্যাচ ফি প্রদান করা হয়। ২০০৫ সালে প্রতি টেস্টে মাথাপিছু $১,০০০ মার্কিন ডলার ও একদিনের আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণের জন্য $৫০০ মার্কিন ডলার প্রদান করে।[১৩] দারাজ বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের মূল পৃষ্ঠপোষক হিসেবে এবং হাংরিনাকি কিট পৃষ্ঠপোষক হিসেবে কাজ করছে।
আইসিসি বিশ্ব টুয়েন্টি২০
[সম্পাদনা]২০১৪ সালে আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ ক্রিকেট প্রতিযোগিতা আয়োজনে বাংলাদেশ স্বাগতিক দেশের মর্যাদা পায়।[১৪] উল্লেখ্য যে, ২০১১ সালে ভারত ও শ্রীলঙ্কার পাশাপাশি বাংলাদেশও বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় যৌথভাবে স্বাগতিক দেশ মনোনীত হয়েছিল এবং সফলভাবে খেলা পরিচালনা করে।
ঘরোয়া প্রতিযোগিতাসমূহ
[সম্পাদনা]- বাংলাদেশ প্রিমিয়ার লিগ
- ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ
- জাতীয় ক্রিকেট লিগ
- বাংলাদেশ ক্রিকেট লিগ
- বিসিএল ওয়ানডে
- ঢাকা প্রিমিয়ার ডিভিশন টুয়েন্টি ২০ ক্রিকেট লিগ
মাঠসমূহ
[সম্পাদনা]- শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর, ঢাকা
- বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রাম
- শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম, ফতুল্লা, নারায়ণগঞ্জ
- খুলনা বিভাগীয় স্টেডিয়াম, খুলনা
- সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট
- জেলা স্টেডিয়াম, চট্টগ্রাম
- শহীদ চান্দু স্টেডিয়াম,বগুড়া
- হাজী মোহাম্মদ দানেশ ক্রিকেট স্টেডিয়াম, দিনাজপুর
- জাতীয় স্টেডিয়াম, মতিঝিল, ঢাকা
- খায়রুল আলম রাফি স্টেডিয়াম, ঢাকা
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ About BCB, Bangladesh Cricket Board, ১১ মার্চ ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত, সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১১
- ↑ "Bangladesh cricket at the crossroad", The Independent, ১২ নভেম্বর ২০১০, ১৭ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত, সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১১
- ↑ Board's name amended by government notification, Cricinfo, ১৩ জানুয়ারি ২০০৭, সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১১
- ↑ Samiuddin, Osman (৩০ জুন ২০১১), ICC gives boards two years to fall in line, Cricinfo, সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১১
- ↑ "Bulbul, Fahim elected BCB directors"। Bangladesh Sangbad Sangstha।
- ↑ "BCB Election 2025: Full List of Directors Revealed - Bulbul President, Pilot, Fahim, Faruque, Razzak Among Elected Members"। BDCricTime।
- ↑ "Bulbul, Fahim, Faruque elected BCB directors"। The Daily Star।
- ↑ "Former Presidents"। tigercricket.com.bd। Bangladesh Cricket Board। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৮।
- ↑ "President"। tigercricket.com.bd। Bangladesh Cricket Board। ২১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৮।
- ↑ "বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল"। https://bdnews24.com/। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}:-এ বহিঃসংযোগ (সাহায্য)|ওয়েবসাইট= - ↑ "বিসিবি'র নতুন সভাপতি বুলবুল, নয় মাসে কেন ফারুক আহমেদে 'অনাস্থা ও আপত্তি'"। https://www.bbc.com/bengali। বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}:-এ বহিঃসংযোগ (সাহায্য)|ওয়েবসাইট= - ↑ Bangladesh to set up academy, ৪ এপ্রিল ২০০৬, সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১১
- ↑ BCB announce 'perform and earn more' payroll, Cricinfo, ২০ অক্টোবর ২০০৫, সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১১
- ↑ Bangladesh To Host World Twenty20 2015 Cricinfo
বহিঃসংযোগ
[সম্পাদনা]
উইকিমিডিয়া কমন্সে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্পর্কিত মিডিয়া দেখুন।- দাপ্তরিক ওয়েবসাইট

- ফেসবুক বাংলাদেশ ক্রিকেট বোর্ড
- টুইটারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
- ইন্সটাগ্রামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
