বিষয়বস্তুতে চলুন

অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অস্ট্রেলিয়া
অস্ট্রেলীয় ক্রিকেটের প্রতীক
সংঘক্রিকেট অস্ট্রেলিয়া
কর্মীবৃন্দ
টেস্ট অধিনায়কপ্যাট কামিন্স
ওডিআই অধিনায়কপ্যাট কামিন্স
টি২০আই অধিনায়কমিচেল মার্শ
কোচঅ্যান্ড্রু ম্যাকডোনাল্ড
ইতিহাস
টেস্ট মর্যাদা প্রাপ্তি১৮৭৭
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
আইসিসি মর্যাদাপূর্ণ সদস্য (১৯০৯)
আইসিসি অঞ্চলপূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল
আইসিসি র‍্যাংকিং বর্তমান[] সেরা
টেস্ট ১ম ১ম (১ জানুয়ারি ১৯৫২)
ওডিআই ৩য় ১ম (১ জানুয়ারি ১৯৯০)
টি২০আই ৬ষ্ঠ ১ম (১ মে ২০২০)[]
টেস্ট
প্রথম টেস্টব.  ইংল্যান্ড মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন; ১৫–১৯ মার্চ ১৮৭৭
সর্বশেষ টেস্টব.  ইংল্যান্ড দি ওভাল, লন্ডন; ২৭–৩১ জুলাই ২০২৩
টেস্ট ম্যাচ জয়/পরাজয়
মোট[] ৮৩৯ ৩৯৮/২২৬ (২১৩ ড্র, ২ টাই)
বর্তমান বছর[] ১/০ (১ ড্র)
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ উপস্থিতি১ (২০১৯–২০২১ সালে সর্বপ্রথম)
সেরা ফলাফল২য় স্থান (২০২৩–২০২৫)
একদিনের আন্তর্জাতিক
প্রথম ওডিআইব.  ইংল্যান্ড মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন; ৫ জানুয়ারি ১৯৭১
সর্বশেষ ওডিআইব.  ভারত নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ; ১৯ নভেম্বর ২০২৩
ওডিআই ম্যাচ জয়/পরাজয়
মোট[] ৯৫৮ ৫৮১/৩৩৪ (৯ টাই, ৩৪ ফলাফল হয়নি)
বর্তমান বছর[] ০/০ (০ টাই, ০ ফলাফল হয়নি)
বিশ্বকাপ উপস্থিতি১২ (১৯৭৫ সালে সর্বপ্রথম)
সেরা ফলাফলচ্যাম্পিয়ন (১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১৫,২০২৩ ক্রিকেট বিশ্বকাপ)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রথম টি২০আইব.  নিউজিল্যান্ড ইডেন পার্ক, অকল্যান্ড; ১৭ ফেব্রুয়ারি ২০০৫
সর্বশেষ টি২০আই ভারত এম. চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু; ৩ ডিসেম্বর ২০২৩
টি২০আই ম্যাচ জয়/পরাজয়
মোট[] ১৫৮ ৮২/৭০ (৩ টাই, ৩ ফলাফল হয়নি)
বর্তমান বছর[] ৩/১ (১ টাই, ০ ফলাফল হয়নি)
টি২০ বিশ্বকাপ উপস্থিতি৭ (২০০৭ সালে সর্বপ্রথম)
সেরা ফলাফলচ্যাম্পিয়ন (২০২১)

টেস্ট কিট

ওডিআই কিট

টি২০আই কিট

২৫ ফেব্রুয়ারি ২০২২ অনুযায়ী

অস্ট্রেলিয়া ক্রিকেট দল (ইংরেজি: Australia national cricket team) অস্ট্রেলিয়ার পুরুষদের জাতীয় ক্রিকেট দল হিসেবে পরিচিত। টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের সাথে যুগ্মভাবে বিশ্বের প্রাচীনতম দল হিসেবে এর পরিচিতি রয়েছে। ১৮৭৭ সালে দলটি সর্বপ্রথম টেস্ট ক্রিকেট খেলায় অংশ নেয়।[] এছাড়াও, দলটি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট এবং টুয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেট খেলে থাকে। ১৯৭০-৭১ মৌসুমে ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে[১০] এবং ২০০৪-০৫ মৌসুমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করে।[১১] উভয় খেলাতেই তারা জয়লাভ করে। শেফিল্ড শিল্ড, অস্ট্রেলিয়ার ঘরোয়া একদিনের সিরিজ এবং বিগ ব্যাশ লিগ - ঘরোয়া প্রতিযোগিতা থেকে খেলোয়াড় সংগ্রহ করে থাকে।

১ জুন,২০১৯ তারিখ পর্যন্ত দলটি ৮২০টি টেস্ট খেলায় অংশ নেয়। তন্মধ্যে তাদের জয় ৩৮৬, পরাজয় ২২২, ড্র ২১০ এবং টাই ২।[১২] টেস্ট ক্রিকেট র‌্যাঙ্কিংয়ে ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত অস্ট্রেলিয়া দলটি ৭৪ মাস পর্যন্ত রেকর্ড সময়ে শীর্ষস্থানে ছিল।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দলটি ৯৩৩ খেলায় অংশগ্রহণ করে ৫৬৭ জয়, ৩২৩ পরাজয়, ৯ টাই এবং ৩৪ খেলায় ফলাফলবিহীন ছিল।[১৩] আইসিসি ওডিআই চ্যাম্পিয়নশীপ প্রবর্তনের পর ২০০৭ সালে ৪৮ দিন ব্যতীত বাকী দিনগুলোয় শীর্ষস্থান ধরে রাখে।

২০০৬ ও ২০০৯ সালে অস্ট্রেলিয়া ক্রিকেট দল দুইবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রতিযোগিতায় জয়লাভ করে। একমাত্র দল হিসেবে তারা পরপর দু'বার চ্যাম্পিয়ন্স ট্রফি প্রতিযোগিতায় জয়ী হয়। দলটি এ পর্যন্ত টুযেন্টি২০ আন্তর্জাতিকে ৪৯টি খেলায় অংশগ্রহণ করেছে।[১৪]

১ জুন, ২০১৯ তারিখ পর্যন্ত আইসিসি প্রণীত র‌্যাঙ্কিংয়ে দলটি টেস্টে ৫ম, ওডিআইয়ে ৫ম এবং টি২০আইয়ে ৪র্থ স্থানে রয়েছে।[১৫]

ইতিহাস

[সম্পাদনা]

দলটি ১৮৭৭ সালে এমসিজিতে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম টেস্ট ম্যাচে অংশগ্রহণ করে। এ খেলায় তারা ইংল্যান্ড ক্রিকেট দলকে ৪৫ রানে পরাজিত করেছিল। চার্লস ব্যানারম্যান ১৬৫ রান রিটায়ার্ড হার্ট হয়েছিলেন এবং টেস্টের ইতিহাসে প্রথম সেঞ্চুরি করার গৌরব অর্জন করেছিলেন। ঐ সময়ে টেস্ট ক্রিকেট শুধুমাত্র অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ভৌগোলিক দূরত্বজনিত কারণে সাগর পরিভ্রমণ করে খেলার জন্যে কয়েক মাস লেগে যেতো। তুলনামূলকভাবে স্বল্প জনসংখ্যা থাকা স্বত্ত্বেও অস্ট্রেলিয়া ক্রিকেট দলটি বেশ প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে খেলতো। জ্যাক ব্ল্যাকহাম, বিলি মারডক, ফ্রেড 'দ্য ডেমন' স্পফোর্থ, জর্জ বোনর, পার্সি ম্যাকডোনেল, জর্জ গিফেন, চার্লস 'দ্য টেরর' টার্নার প্রমূখ ক্রিকেটারগণ স্মরণীয় হয়ে আছেন। অধিকাংশ ক্রিকেটারই নিউ সাউথ ওয়েলস কিংবা ভিক্টোরিয়ার পক্ষ হয়ে খেলেছেন। তন্মধ্যে ব্যতিক্রম ছিলেন জর্জ গিফেন; তিনি সাউথ অস্ট্রেলিয়ার অল-রাউন্ডার ছিলেন।

দি অ্যাশেজ

[সম্পাদনা]
ছবিটি ১৮৭৮ সালে তোলা

অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনা ছিল ১৮৮২ সালে ওভাল টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়লাভ। ৪র্থ ইনিংসে ফ্রেড স্পফোর্থের অবিস্মরণীয় ক্রীড়ানৈপুণ্যে ইংল্যান্ড মাত্র ৮৫ রানের জয়ের লক্ষ্যমাত্রায়ও পৌঁছুতে পারেনি। এতে স্পফোর্থ ৪৪ রানের বিনিময়ে ৭ উইকেট লাভ করেছিলেন। ফলে, ইংল্যান্ড তার নিজ ভূমিতে অনুষ্ঠিত প্রথম সিরিজে ১–০ ব্যবধানে হেরে যায়। ফলে লন্ডনের প্রধান সংবাদপত্র দ্য স্পোর্টিং টাইমস্‌ তাদের প্রতিবেদনে ইংলিশ ক্রিকেট নিয়ে বিদ্রুপাত্মকভাবে বিখ্যাত উক্তি মুদ্রিত করে:

ইংলিশ ক্রিকেটকে চিরস্মরণীয় করে রেখেছে ওভালের ২৯ আগস্ট, ১৮৮২ তারিখটি। গভীর দুঃখের সাথে বন্ধুরা তা মেনে নিয়েছে। ইংলিশ ক্রিকেটকে ভস্মিভূত করা হয়েছে এবং ছাইগুলো অস্ট্রেলিয়াকে প্রদান করেছে।

এভাবেই বিখ্যাত অ্যাশেজ সিরিজের সূত্রপাত ঘটে যাতে কেবলমাত্র অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজই অন্তর্ভুক্ত থাকে। যারা সিরিজ জয় করে তারা অ্যাশেজ ট্রফি লাভ করে। দুই দলের মধ্যকার টেস্ট সিরিজ নিয়ে গঠিত এ প্রতিযোগিতাটি অদ্যাবধি ক্রীড়া বিশ্বে ব্যাপক আগ্রহ-কৌতূহলের সৃষ্টি করে।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

[সম্পাদনা]

২০১৩ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে অস্ট্রেলিয়ার অ্যাশেজ সিরিজ সফর শুরু হয়েছিল। এ গ্রুপে দলটির সাথে ছিল ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা[১৬] কিন্তু দলটি ইংল্যান্ড ও শ্রীলঙ্কার কাছে পরাভূত হয় এবং নিউজিল্যান্ডের সাথে বৃষ্টিবিঘ্নিত খেলায় পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট অর্জন করে।[১৭] এরফলে অস্ট্রেলিয়া গ্রুপ-এ’র সর্বনিম্ন স্থানে অবস্থান করে ও প্রতিযোগিতা থেকে বিদায় নেয়।[১৮]

বর্তমান সদস্য

[সম্পাদনা]
Name Age Batting style Bowling style State Team BBL Team Forms S/N C Captain Last Test Last ODI Last T20I
Batters
Tim David৩০Right-handedRight-arm off breakT20I85দক্ষিণ আফ্রিকা 2023পাকিস্তান 2024
Jake Fraser-McGurk২৪Right-handedSouth AustraliaMelbourne RenegadesODI, T20I23শ্রীলঙ্কা 2025পাকিস্তান 2024
Travis Head৩২Left-handedRight-arm off breakSouth AustraliaTest, ODI, T20I62YTest (VC)শ্রীলঙ্কা 2025ভারত 2025ইংল্যান্ড 2024
Usman Khawaja৩৯Left-handedRight-arm off breakQueenslandBrisbane HeatTest1Yশ্রীলঙ্কা 2025দক্ষিণ আফ্রিকা 2019শ্রীলঙ্কা 2016
Sam Konstas২০Right-handedNew South WalesSydney ThunderTest6Yভারত 2025
Marnus Labuschagne৩১Right-handedRight-arm medium-fast, leg breakQueenslandTest, ODI33Yশ্রীলঙ্কা 2025ভারত 2025পাকিস্তান 2022
Matt Short৩০Right-handedRight-arm off breakVictoriaAdelaide StrikersODI, T20I5Yআফগানিস্তান 2025পাকিস্তান 2024
Steve Smith৩৬Right-handedRight-arm leg breakNew South WalesSydney SixersTest49YTest (VC)শ্রীলঙ্কা 2025ভারত 2025নিউজিল্যান্ড 2024
All-rounders
Sean Abbott৩৪Right-handedRight-arm fast-mediumNew South WalesSydney SixersODI, T20I77শ্রীলঙ্কা 2025ইংল্যান্ড 2024
Cooper Connolly২২Right-handedSlow left-arm orthodoxWestern AustraliaPerth ScorchersTest, ODI, T20I9শ্রীলঙ্কা 2025ভারত 2025ইংল্যান্ড 2024
Cameron Green২৬Right-handedRight-arm fast-mediumWestern AustraliaODI, T20I42Yনিউজিল্যান্ড 2024ইংল্যান্ড 2024ইংল্যান্ড 2024
Aaron Hardie২৭Right-handedRight-arm medium-fastWestern AustraliaPerth ScorchersODI, T20I20শ্রীলঙ্কা 2025পাকিস্তান 2024
Mitch Marsh৩৪Right-handedRight-arm mediumWestern AustraliaPerth ScorchersTest, ODI, T20I8YT20I (C)ভারত 2024ইংল্যান্ড 2024ইংল্যান্ড 2024
Glenn Maxwell৩৭Right-handedRight-arm off breakVictoriaMelbourne StarsODI, T20I32Yবাংলাদেশ 2017ভারত 2025পাকিস্তান 2024
Nathan McSweeney২৭Right-handedRight-arm off breakSouth AustraliaBrisbane HeatTest16ভারত 2024
Marcus Stoinis৩৬Right-handedRight-arm mediumMelbourne StarsT20I17পাকিস্তান 2024পাকিস্তান 2024
Beau Webster৩২Right-handedRight-arm medium, off breakTasmaniaHobart HurricanesTest21Yশ্রীলঙ্কা 2025
Wicket-keeper-batters
Alex Carey৩৪Left-handedSouth AustraliaAdelaide StrikersTest, ODI4Yশ্রীলঙ্কা 2025ভারত 2025বাংলাদেশ 2021
Josh Inglis৩১Right-handedWestern AustraliaPerth ScorchersTest, ODI, T20I48Yশ্রীলঙ্কা 2025ভারত 2025পাকিস্তান 2024
Pace bowlers
Xavier Bartlett২৭Right-handedRight-arm fast-mediumQueenslandBrisbane HeatT20I15Yক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ 2024পাকিস্তান 2024
Scott Boland৩৭Right-handedRight-arm fast-mediumVictoriaMelbourne StarsTest19Yভারত 2025দক্ষিণ আফ্রিকা 2016শ্রীলঙ্কা 2016
Pat Cummins৩২Right-handedRight-arm fastNew South WalesTest, ODI30YTest, ODI (C)ভারত 2025পাকিস্তান 2024ভারত 2024
Ben Dwarshuis৩১Left-handedLeft-arm fast-mediumNew South WalesSydney SixersODI82ভারত 2025ভারত 2023
Nathan Ellis৩১Right-handedRight-arm fast-mediumTasmaniaHobart HurricanesODI, T20I12Yভারত 2025পাকিস্তান 2024
Josh Hazlewood৩৪Left-handedRight-arm fast-mediumNew South WalesTest, ODI, T20I38Yভারত 2024ইংল্যান্ড 2024ইংল্যান্ড 2024
Spencer Johnson৩০Left-handedLeft-arm fastSouth AustraliaBrisbane HeatODI, T20I45আফগানিস্তান 2025পাকিস্তান 2024
Riley Meredith২৯Right-handedRight-arm fastTasmaniaHobart HurricanesT20I34ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ 2021স্কটল্যান্ড 2024
Lance Morris২৮Right-handedRight-arm fastWestern AustraliaPerth ScorchersODI28Yপাকিস্তান 2024
Jhye Richardson২৯Right-handedRight-arm fastWestern AustraliaPerth Scorchers60Yইংল্যান্ড 2021শ্রীলঙ্কা 2022শ্রীলঙ্কা 2022
Mitchell Starc৩৬Left-handedLeft-arm fastNew South WalesTest, ODI56Yশ্রীলঙ্কা 2025পাকিস্তান 2024ভারত 2024
Spin bowlers
Matt Kuhnemann২৯Left-handedSlow left-arm orthodoxTasmaniaBrisbane HeatTest50Yশ্রীলঙ্কা 2025শ্রীলঙ্কা 2022
Nathan Lyon৩৮Right-handedRight-arm off breakNew South WalesMelbourne RenegadesTest67Yশ্রীলঙ্কা 2025ইংল্যান্ড 2019পাকিস্তান 2018
Todd Murphy২৫Left-handedRight-arm off breakVictoriaSydney SixersTest36শ্রীলঙ্কা 2025
Tanveer Sangha২৪Right-handedRight-arm leg breakNew South WalesSydney ThunderODI26ভারত 2025ভারত 2023
Adam Zampa৩৪Right-handedRight-arm leg breakNew South WalesMelbourne RenegadesODI, T20I88Yভারত 2025পাকিস্তান 2024
Last updated: 10th April 2025

মানচিত্রে

[সম্পাদনা]
জন্মস্থান অনুযায়ী খেলোয়াড়দের নাম

কর্মকর্তা

[সম্পাদনা]

প্রতিযোগিতার পরিসংখ্যান

[সম্পাদনা]

বিশ্বকাপ ক্রিকেট

[সম্পাদনা]

অস্ট্রেলিয়া আটবার বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে অংশগ্রহণ করে ছয়বার বিশ্বকাপ ট্রফি লাভ করে। একমাত্র দল হিসেবে তারা ১৯৯৯, ২০০৩ এবং ২০০৭ সালে ধারাবাহিকভাবে ৩ বার চ্যাম্পিয়ন হয়েছিল। এছাড়াও ১৯ মার্চ, ২০১১ সালে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটের খেলার পূর্ব পর্যন্ত দলটি একাধারে ৩৪টি খেলায় অপরাজিত ছিল। এদিন তারা পাকিস্তানের কাছে ৪ উইকেটে পরাজিত হয়েছিল।[২০]

বিশ্বকাপ ক্রিকেট রেকর্ড
বছর রাউন্ড অবস্থান খেলার সংখ্যা জয় পরাজয় টাই ফলাফল হয়নি
ইংল্যান্ড ১৯৭৫রানার-আপ২/৮
ইংল্যান্ড ১৯৭৯১ম রাউন্ড৬/৮
ইংল্যান্ড ১৯৮৩১ম রাউন্ড৬/৮
ভারতপাকিস্তান ১৯৮৭চ্যাম্পিয়ন১/৮
অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ১৯৯২১ম রাউন্ড৫/৯
ভারত পাকিস্তান শ্রীলঙ্কা ১৯৯৬রানার-আপ২/১২
ইংল্যান্ড ১৯৯৯চ্যাম্পিয়ন১/১২১০
দক্ষিণ আফ্রিকা ২০০৩চ্যাম্পিয়ন১/১৪১১১১
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ২০০৭চ্যাম্পিয়ন১/১৬১১১১
ভারত শ্রীলঙ্কা বাংলাদেশ ২০১১ কোয়ার্টার ফাইনাল৫/১৪-
অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ২০১৫চ্যাম্পিয়ন-
ইংল্যান্ড ওয়েলস ২০১৯ স্বয়ংক্রিয়ভাবে যোগ্যতা অর্জন-
সর্বমোট৫ শিরোপা১০/১০৭৬৫৫১৯

টুয়েন্টি২০ বিশ্বকাপ

[সম্পাদনা]
বিশ্ব টুয়েন্টি২০ রেকর্ড
বছর রাউন্ড অবস্থান খেলার সংখ্যা জয় পরাজয় টাই ফলাফল হয়নি
দক্ষিণ আফ্রিকা ২০০৭সেমি-ফাইনাল৩/১২
ইংল্যান্ড ২০০৯১ম রাউন্ড১১/১২
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ২০১০রানার্স-আপ২/১২
শ্রীলঙ্কা ২০১২সেমি-ফাইনাল৩/১২
বাংলাদেশ ২০১৪সুপার টেন৮/১৬
ভারত ২০১৬
অস্ট্রেলিয়া ২০২০
সর্বমোট-৫/৫২৫১৪১১

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

[সম্পাদনা]
চ্যাম্পিয়ন্স ট্রফি রেকর্ড
বছর রাউন্ড অবস্থান খেলার সংখ্যা জয় পরাজয় টাই ফলাফল হয়নি
বাংলাদেশ ১৯৯৮কোয়ার্টার-ফাইনাল৬/৯
কেনিয়া ২০০০কোয়ার্টার-ফাইনাল৫/১১
শ্রীলঙ্কা ২০০২৪/১২
ইংল্যান্ড ২০০৪সেমি-ফাইনাল৩/১২
ভারত ২০০৬চ্যাম্পিয়ন১/১২
দক্ষিণ আফ্রিকা ২০০৯চ্যাম্পিয়ন১/৮
ইংল্যান্ড ২০১৩১ম রাউন্ড৭/৮
সর্বমোট২ শিরোপা৬/৬২১১২

কমনওয়েলথ গেমস

[সম্পাদনা]
কমনওয়েলথ গেমস রেকর্ড
বছর রাউন্ড অবস্থান খেলার সংখ্যা জয় পরাজয় টাই ফলাফল হয়নি
মালয়েশিয়া ১৯৯৮রানার্স-আপ২/১৬
সর্বমোট-১/১

দলের জার্সি

[সম্পাদনা]

অস্ট্রেলিয়ার প্রধান এয়ারলাইন্স কোয়ান্টাস জাতীয় দলের জার্সি স্পনসর।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Men's Team Rankings"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)।
  2. "Australia advance to the top of men's Test and T20I rankings"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ মে ২০২০
  3. "Records for Test Matches"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)।
  4. "Records in 2024 in Test matches"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)।
  5. "Records for ODI Matches"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)।
  6. "Records in 2024 in ODI matches"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)।
  7. "Records for T20I Matches"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)।
  8. "Records in 2024 in T20I matches"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)।
  9. "1st Test: Australia v England at Melbourne, Mar 15–19, 1877 | Cricket Scorecard"। ESPN Cricinfo। ১ জানুয়ারি ১৯৭০। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১১
  10. "Only ODI: Australia v England at Melbourne, Jan 5, 1971 | Cricket Scorecard"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১১
  11. "Only T20I: New Zealand v Australia at Auckland, Feb 17, 2005 | Cricket Scorecard"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১১
  12. "Records | Test matches | Team Records | Results Summary | ESPN Cricinfo"। Stats.espncricinfo.com। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১১
  13. "Records | One-Day Internationals | Team records | Results summary | ESPN Cricinfo"। Stats.espncricinfo.com। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৫
  14. "Records | Twenty20 Internationals | Team records | Results summary | ESPN Cricinfo"। Stats.espncricinfo.com। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১২
  15. "ICC rankings - ICC Test, ODI and Twenty20 rankings - ESPN Cricinfo"ESPNcricinfo
  16. "Australia tour of England and Scotland, 2013 / Fixtures"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৩
  17. "Australia tour of England and Scotland, 2013 / Results"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৩
  18. Chowdrey, Saj (১৭ জুন ২০১৩)। "Champions Trophy: Australia out after Sri Lanka defeat"। BBC Sport। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৩
  19. "Ali de Winter named Australia bowling coach"The Hindu। ৩ আগস্ট ২০১২।
  20. "World Cup day 29 as it happened"BBC News। ১৯ মার্চ ২০১১।

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]