পাপুয়া নিউগিনি জাতীয় নারী ক্রিকেট দল
| ডাকনাম | লিওয়াস | |
|---|---|---|
| সংঘ | ক্রিকেট পিএনজি | |
| আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল | ||
| আইসিসি মর্যাদা | সহযোগী (১৯৭৩) | |
| আইসিসি অঞ্চল | পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল | |
| আন্তর্জাতিক ক্রিকেট | ||
| প্রথম আন্তর্জাতিক | (পোর্ট মোর্সবি; ১২ সেপ্টেম্বর, ২০০৬) | |
| একদিনের আন্তর্জাতিক | ||
| বিশ্বকাপ বাছাইপর্ব উপস্থিতি | ১ (২০০৮ সালে সর্বপ্রথম) | |
| সেরা ফলাফল | ৫ম, (২০০৮) | |
| ||
| ৫ সেপ্টেম্বর, ২০১৫ অনুযায়ী | ||
পাপুয়া নিউগিনি জাতীয় মহিলা ক্রিকেট দল মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে পাপুয়া নিউগিনির প্রতিনিধিত্ব করছে। ক্রিকেট পিএনজি কর্তৃক দলটি পরিচালিত হয়। দলটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সহযোগী সদস্য।
ইতিহাস
[সম্পাদনা]সেপ্টেম্বর, ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে পাপুয়া নিউগিনির অভিষেক ঘটে। আইসিসি পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল (ইএপি) থেকে ২০০৮ সালের বিশ্বকাপ বাছাইপর্বে প্রতিনিধিত্ব করার উদ্দেশ্যে জাপানের বিপক্ষে তিন খেলার সিরিজে অংশ নেয়।[১] জাপানের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয় করলেও বিশ্বকাপ বাছাইপর্বে কেবলমাত্র বারমুদার বিপক্ষেই দুই খেলায় জয়ী হয়েছিল।[২]
২০১১ সালের বিশ্বকাপ বাছাইপর্ব ও ২০১৩ সালের বিশ্ব টুয়েন্টি২০ বাছাইপর্বে দলটি যোগ্যতা লাভ করতে পারেনি। উভয় ক্ষেত্রেই জাপান ইএপি অঞ্চল থেকে প্রতিনিধিত্ব করে।[৩]
২০১৫ সালের প্রশান্ত মহাসাগরীয় ক্রীড়ায় পাপুয়া নিউগিনি স্বাগতিকের মর্যাদা পায়। প্রথমবারের মতো এ প্রতিযোগিতায় মহিলাদের ক্রিকেট বিষয় অন্তর্ভুক্ত হয়। চূড়ান্ত খেলায় সামোয়ার কাছে খুব কম ব্যবধানে পরাজিত হয়। এরপূর্ব দলটি অপরাজিত ছিল।[১] ঐ বছর শেষে পাপুয়া নিউগিনি দ্বিতীয়বারের মতো বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নেয়। আট দলের অংশগ্রহণে ২০১৫ সালের বিশ্ব টুয়েন্টি২০ বাছাইপর্বে তারা পঞ্চম স্থান দখল করে।[৩]
দলীয় সদস্য
[সম্পাদনা]ফেব্রুয়ারি, ২০১৭ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ২০১৭ সালের মহিলা ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বে অংশগ্রহণের লক্ষ্যে ঘোষিত পাপুয়া নিউগিনি মহিলা দলের সদস্যদের তালিকা নিম্নরূপ:[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 Other women's matches played by Papua New Guinea women ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ নভেম্বর ২০১৫ তারিখে – CricketArchive. Retrieved 26 November 2015.
- ↑ Women's List A matches played by Papua New Guinea women ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ নভেম্বর ২০১৫ তারিখে – CricketArchive. Retrieved 26 November 2015.
- 1 2 Women's Twenty20 matches played by Papua New Guinea women – CricketArchive. Retrieved 26 November 2015.
- ↑ "Papua New Guinea Women Women Squad: Players"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৭।
