খুলনা বিভাগীয় স্টেডিয়াম
| খুলনা স্টেডিয়াম | |
| স্টেডিয়ামের তথ্যাবলি | |
|---|---|
| অবস্থান | আপার যশোর রোড, বৈকালী, খালিশপুরে অবস্থিত, মুজগুন্নী, খুলনা |
| দেশ | বাংলাদেশ |
| প্রতিষ্ঠা | ২০০৪ |
| ধারণক্ষমতা | ২০,০০০ |
| স্বত্ত্বাধিকারী | খুলনা বিভাগ |
| পরিচালক | বিসিবি |
| ভাড়াটে | খুলনা টাইগার্স |
| আন্তর্জাতিক খেলার তথ্য | |
| প্রথম পুরুষ টেস্ট | ২১-২৫ নভেম্বর ২০১২: বাংলাদেশ |
| সর্বশেষ পুরুষ টেস্ট | ২৮ এপ্রিল - ২ মে ২০১৫: বাংলাদেশ |
| প্রথম পুরুষ ওডিআই | ২০ মার্চ ২০০৬: বাংলাদেশ |
| সর্বশেষ পুরুষ ওডিআই | ২ ডিসেম্বর ২০১২: বাংলাদেশ |
| প্রথম পুরুষ টি২০আই | ২৮ নভেম্বর ২০০৬: বাংলাদেশ |
| সর্বশেষ পুরুষ টি২০আই | ২২ জানুয়ারি ২০১৬: বাংলাদেশ |
| ২৮ জুলাই ২০২৬ অনুযায়ী উৎস: ক্রিকইনফো | |
খুলনা বিভাগীয় স্টেডিয়াম বাংলাদেশের খুলনা বিভাগে অবস্থিত। এ স্টেডিয়ামটি দেশের সপ্তম টেস্ট ভেন্যু[১]। আগে স্টেডিয়ামটি শেখ আবু নাসের স্টেডিয়াম ও বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম নামে ছিল। ২০০৪ সালে এটি উদ্বোধন করা হয় এবং ২০০৪ সালেই আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ এর কিছু খেলা এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ২০০৪ সালে এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ছিল ১৫ হাজার। ২০১২ সালে এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ২০ হাজার করা হয়। ২০০৬ এই স্টেডিয়ামটি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলার অনুমোদন পায়। ২০০৬ সালে এই স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়। এখানে খুলনা প্রিমিয়ার লিগের ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।[২]
নামকরণ
[সম্পাদনা]স্টেডিয়ামটির প্রথমে নাম ছিলো খুলনা বিভাগীয় স্টেডিয়াম, পরে নাম রাখা হয় শেখ মুজিবুর রহমানের ভাই শেখ আবু নাসের এর নামে। ২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসার পর ২০০৩ সালে উক্ত স্টেডিয়ামের নাম বদলে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম রাখে। ২০০৯ সালে এই স্টেডিয়ামের নাম আবার পরিবর্তন করে শেখ আবু নাসের স্টেডিয়াম করা হয়। [৩] ২০১০ সালে খুলনায় শেখ আবু নাসের নামে বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়।[৪][৫] ৫ আগস্টে ২০২৪ এর পর এই স্টেডিয়ামের নাম খুলনা বিভাগীয় স্টেডিয়াম রাখা হয়।[৬]
অবস্থান
[সম্পাদনা]খুলনা - যশোর - ঢাকা মহাসড়কের বৈকালী ও মুজগুন্নী এলাকার মাঝামাঝি জায়গায় এই স্টেডিয়ামটি অবস্থিত।
আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ
[সম্পাদনা]একদিনের ম্যাচ
[সম্পাদনা]খুলনা বিভাগীয় স্টেডিয়ামে প্রথম একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হয় ২০০৬ সালের ২০ মার্চ বাংলাদেশ ও কেনিয়া ক্রিকেট দলের মধ্যকার। ম্যাচটিতে বাংলাদেশ ৯ উইকেটে জয়লাভ করে।এই পর্যন্ত এই মাঠে ৪টি ওডিআই ম্যাচ হয়েছে। যার সবকয়টিতে বাংলাদেশ জয় পায়। সর্বশেষ ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজ এর বিপক্ষে বাংলাদেশ ১৬০ রানে জয় পায়।যেটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় (রানের হিসাবে) জয়।
টেস্ট
[সম্পাদনা]২০১২ সালের ২১ নভেম্বর বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ এর মধ্যকার সপ্তম টেস্ট ম্যাচ দিয়ে দেশের সপ্তম ভেন্যু হিসেবে অভিষেক হয় এটির।যদিও সেই ম্যাচ এ বাংলাদেশ ১০ উইকেটে ওয়েস্ট ইন্ডিজ এর কাছে পরাজিত হয়।
টি-টুয়েন্টি
[সম্পাদনা]শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম টি-টুয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হয় ২০০৬ সালের ২৮ নভেম্বর বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট দলের মধ্যকার। ম্যাচটিতে বাংলাদেশ ৪৩ রানে জয়লাভ করে। ম্যাচটিতে ব্যাটিং এ ৩৬ রান ও বোলিং এ ৪ ওভার বোলিং করে ২৯ রান দিয়ে ১ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন মাশরাফি বিন মর্তুজা। এটি বাংলাদেশের কোন ভেন্যুতে প্রথম আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ।
খুলনা বিভাগীয় স্টেডিয়াম
[সম্পাদনা]- প্রথম টেস্ট ম্যাচ: ২১ নভেম্বর - ২৫ নভেম্বর ২০১২
- প্রথম টেস্ট ম্যাচের দল: বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ
- প্রথম টেস্ট ম্যাচের অধিনায়ক: মুশফিকুর রহিম (বাংলাদেশ) ও ড্যারেন স্যামি (ওয়েস্ট ইন্ডিজ)
- প্রথম টেস্ট ম্যাচে প্রথম টস জয়ী অধিনায়ক: মুশফিকুর রহিম (বাংলাদেশ)
- প্রথম টেস্ট ম্যাচ জয়ী দল: ওয়েস্ট ইন্ডিজ
- প্রথম টেস্ট ম্যাচে পরাজিত দল: বাংলাদেশ
- প্রথম টেস্ট ম্যাচে প্রথমে ব্যাট করা দল: বাংলাদেশ
- প্রথম টেস্ট ম্যাচে প্রথমে বল করা দল: ওয়েস্ট ইন্ডিজ
- প্রথম টেস্ট ম্যাচে প্রথম ব্যাট করা ব্যাটসম্যান: তামিম ইকবাল (বাংলাদেশ)
- প্রথম টেস্ট ম্যাচে প্রথম বল করা বোলার: ফিদেল এডওয়ার্ডস (ওয়েস্ট ইন্ডিজ)
- প্রথম টেস্ট ম্যাচে প্রথম রান করা ব্যাটসম্যান: তামিম ইকবাল (বাংলাদেশ)
- প্রথম টেস্ট ম্যাচে প্রথম চার মারা ব্যাটসম্যান: নাজিমউদ্দিন (বাংলাদেশ)
- প্রথম টেস্ট ম্যাচে প্রথম ছক্কা মারা ব্যাটসম্যান: নাসির হোসেন (বাংলাদেশ)
- প্রথম টেস্ট ম্যাচে প্রথম আউট হওয়া ব্যাটসম্যান: নাজিমউদ্দিন (বাংলাদেশ)
- প্রথম টেস্ট ম্যাচে প্রথম উইকেট পাওয়া বোলার: ফিদেল এডওয়ার্ডস (ওয়েস্ট ইন্ডিজ)
- প্রত্থম টেস্ট ম্যাচে প্রথম হাফ সেঞ্চুরি: নাসির হোসেন (বাংলাদেশ)
- প্রথম টেস্ট ম্যাচে প্রথম সেঞ্চুরি: আবুল হাসান (বাংলাদেশ)
- প্রথম টেস্ট ম্যাচে প্রথম ডাবল সেঞ্চুরি: মারলন স্যামুয়েলস (ওয়েস্ট ইন্ডিজ)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "স্বপ্ন পূরণের উল্লাসে খুলনা"। মানব জামিন। বুধবার, ২১ নভেম্বর ২০১২। ১১ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ 24 ডিসেম্বর 2016।
{{সংবাদ উদ্ধৃতি}}:|তারিখ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ↑ "শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়াম - খুলনা জেলা"। http://www.khulna.gov.bd। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৯।
{{ওয়েব উদ্ধৃতি}}:-এ বহিঃসংযোগ (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]|ওয়েবসাইট= - ↑ "Once again it's Sheikh Nasser Stadium"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১১ জুলাই ২০০৯। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৭।
- ↑ "Organization Registry"। app.dghs.gov.bd (ইংরেজি ভাষায়)। ২ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৭।
- ↑ "New hospital in Khulna"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৩০ মার্চ ২০১০। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৭।
- ↑ "রক্ষণাবেক্ষণের অভাবে খুলনা বিভাগীয় স্টেডিয়ামটি ধ্বংসের দ্বারপ্রান্তে: আজিজুল বারী"। প্রথম আলো। ১৬ নভেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৫।
| বাংলাদেশের ক্রীড়া স্থাপনা বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
- এশীয় ক্রীড়া মাঠ অসম্পূর্ণ
- বাংলাদেশী ভবন ও স্থাপনা অসম্পূর্ণ
- বাংলাদেশী ক্রীড়া অসম্পূর্ণ
- বাংলাদেশের ক্রিকেট মাঠ
- বাংলাদেশে টেস্ট ক্রিকেট মাঠ
- খুলনায় ক্রিকেট
- বাংলাদেশের স্টেডিয়াম
- ২০০৪-এ প্রতিষ্ঠিত
- মতিউর রহমান (বীরশ্রেষ্ঠ)
- খুলনায় ক্রীড়া
- ২০০৪-এ বাংলাদেশে প্রতিষ্ঠিত
- খুলনা বিভাগীয় স্টেডিয়াম
- খুলনা জেলার ক্রীড়া অনুষ্ঠানস্থল