নাজমুল হোসেন শান্ত
টেস্ট ফরম্যাটে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক
| ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| পূর্ণ নাম | ২০২৩ সালে শান্ত | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| জন্ম | ২৫ আগস্ট ১৯৯৮ রাজশাহী, বাংলাদেশ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| উচ্চতা | ৫ ফুট ১০ ইঞ্চি (১.৭৮ মিটার) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ব্যাটিংয়ের ধরন | বাম-হাতি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| বোলিংয়ের ধরন | ডান বাহু অফব্রেক | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ভূমিকা | টপ-অর্ডার ব্যাটসম্যান | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| জাতীয় দল |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| টেস্ট অভিষেক (ক্যাপ ৮৪) | ২০ জানুয়ারি ২০১৭ বনাম নিউজিল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| শেষ টেস্ট | ১৯ নভেম্বর ২০২৫ বনাম আয়ারল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ওডিআই অভিষেক (ক্যাপ ১২৭) | ২০ সেপ্টেম্বর ২০১৮ বনাম আফগানিস্তান | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| শেষ ওডিআই | ২৩ অক্টোবর ২০২৫ বনাম ওয়েস্ট ইন্ডিজ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ওডিআই শার্ট নং | ৯৯ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| টি২০আই অভিষেক (ক্যাপ ৬৬) | ১৮ সেপ্টেম্বর ২০১৯ বনাম জিম্বাবুয়ে | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| শেষ টি২০আই | ১৯ মে ২০২৫ বনাম সংযুক্ত আরব আমিরাত | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| টি২০আই শার্ট নং | ৯৯ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ঘরোয়া দলের তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| বছর | দল | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ২০১৫ | কলাবাগান | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ২০১৬ - ২০১৭ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ২০১৭ - ২০১৮ | রাজশাহী বিভাগ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ২০২০ - বর্তমান | আবাহনী লিমিটেড | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ২০২৩ | সিলেট স্ট্রাইকার্স | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ২০২৬ | রাজশাহী ওয়ারিয়র্স | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ক্রিকইনফো, ১৮ জানুয়ারি ২০২৬ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
নাজমুল হোসেন শান্ত (জন্ম: ২৫ আগস্ট ১৯৯৮) একজন বাংলাদেশী ক্রিকেটার, যিনি টেস্ট ফরম্যাটেবাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।[১]।[২]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]নাজমুল হোসেন শান্ত ২৫ মে ১৯৯৮ সালে রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন । [৩]
২০২০ সালে কোভিড-১৯ মহামারীর লকডাউনের সময় তিনি সাবরিন সুলতানা রত্নাকে বিয়ে করেছিলেন ।[৪]
ঘরোয়া ক্রিকেট
[সম্পাদনা]৮ নভেম্বর ২০১৬ তারিখে, ২০১৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলতে গিয়ে টুয়েন্টি২০ ক্রিকেটে অভিষেক করেন।[৫]
২০১৭ সালের ডিসেম্বরে, শান্ত এবং মিজানুর রহমান, ২০১৭-১৮ জাতীয় ক্রিকেট লিগে ঢাকা মেট্রোপলিসের বিপরীতে রাজশাহী বিভাগের হয়ে ব্যাটিং করতে গিয়ে উদ্বোধনী জুটিতে ৩৪১ রান করে সেরা উদ্বোধনী জুটির রেকর্ড তৈরী করেন।[৬]
২০১৭-১৮ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ১৬ খেলায় ৭৪৯ রান নিয়ে শান্ত ছিল টুর্নামেন্টের সেরা রান সংগ্রহকারী।[৭]
২০১৮-এর অক্টোবরে, ২০১৮-১৯ বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় নিলামের পর তিনি খুলনা টাইটানসের স্কোয়াডে অন্তর্ভুক্ত হন।[৮] ২০১৯ এর আগস্টে, বাংলাদেশের ২০১৯-২০ মৌসুমের পূর্বে অস্ট্রেলিয়ায় ট্রেনিং ক্যাম্পে অংশগ্রহণকারী ৩৫ জন খেলোয়াড়ের মধ্যে তার নামও অন্তর্ভুক্ত ছিল।[৯] ২০১৯ এর নভেম্বরে, ২০১৯ বাংলাদেশ প্রিমিয়ার লিগে খুলনা টাইগার্সের হয়ে খেলার জন্য নির্বাচিত হন।[১০]
২০২০-এর নভেম্বরে, ২০২০-২১ বঙ্গবন্ধু টি২০ কাপ প্রতিযোগিতা শুরুর পূর্বে ১২ নভেম্বর অনুষ্ঠিত খেলোয়াড় নিলামে মিনিস্টার গ্রুপ রাজশাহী শান্তকে কিনে নেয়।[১১] ১৯ নভেম্বর ২০২০, শান্ত রাজশাহী দলের অধিনায়ক মনোনীত হন।[১২]
আন্তর্জাতিক ক্রিকেট
[সম্পাদনা]২০১৬-২০১৯
[সম্পাদনা]২০১৬ সালের নভেম্বরে, বাংলাদেশ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফরের পূর্বে অস্ট্রেলিয়ায় ট্রেনিং ক্যাম্পের জন্য ২২-সদস্যের প্রাথমিক স্কোয়াডে তাকে অন্তর্ভুক্ত করা হয়।[১৩] ২০১৭ সালের জানুয়ারিতে, নিউজিল্যান্ডের বিপরীতে দ্বিতীয় টেস্ট ম্যাচের পূর্বে তাকে বাংলাদেশের টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়।[১৪] ২০১৭ সালের ২০ জানুয়ারি, নিউজিল্যান্ডের বিপরীতে দ্বিতীয় টেস্ট খেলায় শান্ত তার টেস্ট অভিষেক করে।[১৫]
২০১৮ সালের আগস্টে, ২০১৮ এশিয়া কাপের পূর্বে বাংলাদেশের ৩১-সদস্যের প্রাথমিক দলে ১২জন অভিষেক হতে যাওয়া খেলোয়াড়ের মধ্যে শান্তও ছিল একজন[১৬] ২০১৮ সালের ২০ ডিসেম্বর, আফগানিস্তানের বিপরীতে বাংলাদেশের হয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়।[১৭]
২০১৮ সালের ডিসেম্বরে, ২০১৮ এসিসি উদীয়মান দল এশিয়া কাপে বাংলাদেশ দলের স্কোয়াডে সে অন্তর্ভুক্ত ছিল।[১৮] ২০১৮ এশিয়া কাপের পর দল থেকে ছিটকে পড়েন শান্ত, এবং ২০১৯-২০ বাংলাদেশ ত্রি-দেশীয় সিরিজ-এর জন্য আবারো দলে ডাক পান।[১৯] ২০১৯-এর ১৮ সেপ্টেম্বর, জিম্বাবুয়ের বিপরীতে বাংলাদেশের হয়ে টুয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেটে অভিষেক করেন।[২০]
২০১৯ এর নভেম্বরে, ২০১৯ এসিসি উদীয়মান দল এশিয়া কাপ প্রতিযোগিতায় বাংলাদেশ দলের অধিনায়ক মনোনীত হন।[২১] একই মাসে পরবর্তীতে ২০১৯ দক্ষিণ এশীয় গেমস পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতার জন্য বাংলাদেশ দলের অধিনায়ক মনোনীত হন।[২২] বাংলাদেশ দল ফাইনালে শ্রীলঙ্কাকে পরাজিত করে উক্ত প্রতিযোগিতায় স্বর্ণপদক লাভ করে।[২৩]
২০২৪-২০২৫
[সম্পাদনা]২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দলে শান্ত জায়গা পান। সাথে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য তাকেই অধিনায়ক নির্বাচন করা হয়।[২৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সাকিব বাদ, তিন ফরম্যাটে বাংলাদেশের অধিনায়ক শান্ত"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২৪।
- ↑ "Mehedi Hasan to lead Bangladesh at U19 WC"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৫।
- ↑ "Nazmul Hossain Shanto"। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১৭।
- ↑ প্রতিবেদক, ক্রীড়া (১৪ জুলাই ২০২০)। "বিয়ে করেছেন ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত"। দ্য ডেইলি স্টার Bangla (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০২৩।
- ↑ "Bangladesh Premier League, 1st Match: Comilla Victorians v Chittagong Vikings at Dhaka, Nov 8, 2016"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৬।
- ↑ "Nazmul, Mizanur craft record stand"। দ্য ডেইলি স্টার (Bangladesh)। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৭।
- ↑ "Dhaka Premier Division Cricket League, 2017/18: Most runs"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৮।
- ↑ "Full players list of the teams following Players Draft of BPL T20 2018-19"। Bangladesh Cricket Board। ২৮ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৮।
- ↑ "Mohammad Naim, Yeasin Arafat, Saif Hassan - A look into Bangladesh's future"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৯।
- ↑ "BPL draft: Tamim Iqbal to team up with coach Mohammad Salahuddin for Dhaka"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৯।
- ↑ "Dhaka pick Mushy, Shakib landed by Khulna"। দ্য ডেইলি স্টার। ১২ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২০।
- ↑ Desk, দৈনিক প্রথম আলো English। "Najmul to lead Rajshahi in Bangabandhu T20 Cup"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২০।
{{সংবাদ উদ্ধৃতি}}:|শেষাংশ1=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য) - ↑ "Bangladesh include Mustafizur in preparatory squad"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৬।
- ↑ "Mushfiqur, Kayes and Mominul ruled out of crunch Test"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৭।
- ↑ "Bangladesh tour of New Zealand, 2nd Test: New Zealand v Bangladesh at Christchurch, Jan 20-24, 2017"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৭।
- ↑ "Liton Das recalled as Bangladesh reveal preliminary squad for Asia Cup 2018"। International Cricket Council। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৮।
- ↑ "6th Match, Group B, Asia Cup at Abu Dhabi, Sep 20 2018"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ "Media Release : ACC Emerging Teams Asia Cup 2018: Bangladesh emerging squad announced"। Bangladesh Cricket Board। ৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৮।
- ↑ "Bangladesh include uncapped Mohammad Naim, Aminul Islam for next two T20Is"। Cricbuzz। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "4th Match (N), Bangladesh Twenty20 Tri-Series at Chattogram, Sep 18 2019"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "Media Release : Bangladesh squad for Emerging Teams Asia Cup 2019 announced"। Bangladesh Cricket Board। ২০ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৯।
- ↑ "Media Release : Bangladesh U23 Squad for 13th South Asian Game Announced"। Bangladesh Cricket Board। ২০ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৯।
- ↑ "South Asian Games: Bangladesh secure gold in men's cricket"। BD News24। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৯।
- ↑ Correspondent, Staff (১২ জানুয়ারি ২০২৫)। "Bangladesh Squad for ICC Men's Champions Trophy 2025 Announced"। Bangladesh Cricket Board (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}:|শেষাংশ=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইএসপিএনক্রিকইনফোতে নাজমুল হোসেন শান্ত (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে নাজমুল হোসেন শান্ত (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)
- ১৯৯৮-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- বাংলাদেশী ক্রিকেটার
- বাংলাদেশের টেস্ট ক্রিকেটার
- বাংলাদেশের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটার
- বাংলাদেশের টুয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেটার
- রাজশাহী জেলার ব্যক্তি
- আবাহনী লিমিটেডের ক্রিকেটার
- কলাবাগান ক্রিকেট একাডেমির ক্রিকেটার
- বাংলাদেশ উত্তরাঞ্চলের ক্রিকেটার
- রাজশাহী বিভাগের ক্রিকেটার
- রাজশাহী বিভাগ থেকে আগত ক্রিকেটার
- কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্রিকেটার
- খুলনা টাইগার্সের ক্রিকেটার
- দক্ষিণ এশীয় গেমসে স্বর্ণপদক বিজয়ী বাংলাদেশী
- দক্ষিণ এশীয় গেমসের ক্রিকেটে পদক বিজয়ী
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের ক্রিকেটার
- বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক
- ২১শ শতাব্দীর বাংলাদেশী পুরুষ ক্রীড়াবিদ
- ফরচুন বরিশালের ক্রিকেটার