বিষয়বস্তুতে চলুন

জাতীয় ক্রিকেট লিগ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(জাতীয় ক্রিকেট লীগ থেকে পুনর্নির্দেশিত)
জাতীয় ক্রিকেট লিগ
দেশবাংলাদেশ বাংলাদেশ
ব্যবস্থাপকবাংলাদেশ ক্রিকেট বোর্ড
খেলার ধরনপ্রথম-শ্রেণী
প্রথম টুর্নামেন্ট১৯৯৯–০০
শেষ টুর্নামেন্ট২০১৮–১৯
দলের সংখ্যা
বর্তমান চ্যাম্পিয়নখুলনা বিভাগ (৭ম শিরোপা)
সর্বাধিক সফলখুলনা বিভাগ
(৭টি শিরোপ)
২০১৯–২০ জাতীয় ক্রিকেট লিগ

জাতীয় ক্রিকেট লিগ হলো বাংলাদেশের সবচেয়ে পুরাতন প্রথম-শ্রেণীর ক্রিকেট লিগ।

ইতিহাস ও বিন্যাস

[সম্পাদনা]

১৯৯৯–০০ মৌসুমে প্রথম আসর শুরু হলেও ওই আসরের প্রথম শ্রেণীর মর্যাদা ছিলো না। ২০০০ সালে বাংলাদেশ টেস্ট মর্যাদা পেলে পরের মৌসুম থেকে এই আসর প্রথম-শ্রেণীর মর্যাদা পায়।

২০১১–১২ থেকে প্রতিযোগিতায় ৮টি দল আছে।২০১৪–১৫ পর্যন্ত প্রত্যেক দল বাকি দলগুলোর সাথে একবার করে খেলে। তবে ২০১৫–১৬ মৌসুম থেকে তা ৪ টি করে দুই স্তরে ভাগ করে দেওয়া হয়। প্রথম স্তরের সর্বোচ্চ দলকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। প্রথম স্তরের ৪র্থ দল দ্বিতীয় স্তরের নেমে যায় এবং দ্বিতীয় স্তরের ১ম দল প্রথম স্তরে উঠে আসে।[]

দলসমূহ

[সম্পাদনা]
দলঘরের মাঠঅংশগ্রহণশিরোপা
বরিশাল বিভাগবরিশাল বিভাগীয় স্টেডিয়াম১৯৯৯–২০০০ থেকে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসবিকেএসপি মাঠশুধুমাত্র ২০০০–০১
চট্টগ্রাম বিভাগ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম১৯৯৯–২০০০ থেকে
ঢাক বিভাগশহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম১৯৯৯–২০০০ থেকে
ঢাকা মেট্রোপলিশশেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম২০০০-০১ এবং ২০১১–১২ থেকে
খুলনা বিভাগখুলনা বিভাগীয় স্টেডিয়াম১৯৯৯–২০০০ থেকে
রাজশাহী বিভাগরাজশাহী বিভাগীয় স্টেডিয়াম১৯৯৯–২০০০ থেকে
রংপুর বিভাগরংপুর ক্রিকেট গার্ডেন২০১১–১২
সিলেট বিভাগসিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম১৯৯৯–২০০০ থেকে

জাতীয় ক্রিকেট লিগ বিজয়ী

[সম্পাদনা]

জাতীয় ক্রিকেট লিগ জয়ী দলগুলো হলো:[]

জাতীয় ক্রিকেট লিগ লিস্ট এ বিজয়ী

[সম্পাদনা]

একদিনের প্রতিযোগিতাটি এখন আর অনুষ্ঠিত হয় না।তার বদলে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ আয়োজন করা হয়।

জাতীয় ক্রিকেট লিগ টুয়েন্টি২০ বিজয়ী

[সম্পাদনা]

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Last-gasp win gives Rangpur maiden title"। Cricinfo। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৫
  2. "A brief history of Bangladesh domestic cricket"ইএসপিএন ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]