বিষয়বস্তুতে চলুন

রুনা লায়লা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রুনা লায়লা
২০১৭ সালে
২০১৭ সালে
প্রাথমিক তথ্য
জন্মনামসাদিয়া ইসলাম
জন্ম (1952-11-17) ১৭ নভেম্বর ১৯৫২ (বয়স ৭৩)
সিলেট, পূর্ববঙ্গ, পাকিস্তান (বর্তমানে বাংলাদেশ)
ধরনগজল, পপ, আধুনিক গান, চলচ্চিত্রের গান
পেশাসংগীত শিল্পী
কার্যকাল১৯৬৯ — বর্তমান
লেবেলসারেগামাপা

রুনা লায়লা (জন্ম: ১৭ নভেম্বর ১৯৫২)[] একজন খ্যাতনামা বাংলাদেশী কণ্ঠশিল্পী। বাংলাদেশের তিনি 'গানের রাণী', 'সুরসম্রাজ্ঞী' এবং 'সুরের দেবী' হিসেবে সমধিক পরিচিত। তিনি বাংলাদেশে চলচ্চিত্র, পপ, আধুনিক ও উচ্চাঙ্গ সংগীতের জন্য বিখ্যাত। তবে বাংলাদেশের বাইরে গজল শিল্পী হিসাবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে তার সুনাম আছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকেই তিনি চলচ্চিত্রের গায়িকা হিসাবে কাজ শুরু করেন। বাংলাদেশ ছাড়াও ভারতীয় এবং পাকিস্তানি চলচ্চিত্রের অনেক গানে তিনি কণ্ঠ দিয়েছেন। রুনা লায়লা বাংলা, উর্দু, পাঞ্জাবি, হিন্দি, সিন্ধি, গুজরাতি, বেলুচি, পশতু, ফার্সি, আরবি, মালয়, নেপালি, জাপানি, স্পেনীয়, ফরাসি, লাতিনইংরেজি ভাষাসহ মোট ১৮টি ভাষায় ১৩ হাজারেরও বেশি গান করেছেন।[][] ভারত ও পাকিস্তানে তার গান দমাদম মাস্ত কালান্দার অত্যন্ত জনপ্রিয়। লোকসঙ্গীতে বহুকাল প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী দীনেন্দ্র চৌধুরীর থেকে শিক্ষা লাভ করেছেন। []

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

রুনা লায়লা তৎকালীন পাকিস্তান অধিরাজ্যের পূর্ববঙ্গের (বর্তমান বাংলাদেশ) সিলেটে জন্মগ্রহণ করেন। তার বাবা সৈয়দ মোহাম্মদ এমদাদ আলী ছিলেন সরকারি কর্মকর্তা এবং মা অনিতা সেন ওরফে আমেনা লায়লা ছিলেন সংগীত শিল্পী। তার মামা সুবীর সেন ভারতের বিখ্যাত সংগীত শিল্পী। তার যখন আড়াই বছর বয়স তার বাবা রাজশাহী থেকে বদলি হয়ে তৎকালীন পশ্চিম পাকিস্তানের মুলতানে যান। সে সূত্রে তার শৈশব কাটে পাকিস্তানের লাহোরে। তার বাবার পৈতৃক বাড়ী ছিল রাজশাহীতে[]

কর্মজীবন

[সম্পাদনা]

১৯৬৪ সালে লায়লা উর্দু ভাষার 'জুগনু' চলচ্চিত্রে "গুড়িয়াসি মুন্নি মেরি” গান দিয়ে সংগীতাঙ্গনে যাত্রা শুরু করেন। ১৯৬০-এর দশকে তিনি নিয়মিত পাকিস্তান টেলিভিশনে পরিবেশনা করতে থাকেন। ১৯৭২ থেকে ১৯৭৪ সালে তিনি জিয়া মহিউদ্দিন শো-তে গান পরিবেশন করতেন। ১৯৭৪ সালে তিনি কলকাতায় তার বিখ্যাত বাংলা গান “সাধের লাউ" এর রেকর্ড করেন। একই বছর মুম্বাইয়ে তিনি প্রথমবারের মত কনসার্টে সঙ্গীত পরিবেশন করেন। এসময়ে দিল্লিতে তার পরিচালক জয়দেবের সাথে পরিচয় হয়, যিনি তাকে বলিউড চলচ্চিত্রে এবং দূরদর্শনের উদ্বোধনী আয়োজনে গান পরিবেশনের সুযোগ করে দেন। এক সে বাড়কার এক চলচ্চিত্রের শীর্ষ গানের মাধ্যমে তিনি সংগীত পরিচালক কল্যাণজি-আনন্দজির সাথে প্রথম কাজ করেন। এই গানের রেকর্ডিংয়ের সময় প্রখ্যাত সংগীতশিল্পী লতা মুঙ্গেশকর তাকে আশীর্বাদ করেন। তিনি "ও মেরা বাবু চেল চাবিলা" ও "দামা দম মাস্ত কালান্দার" গান দিয়ে ভারত জুড়ে জনপ্রিয়তা অর্জন করেন।

রুনা লায়লা চাষী নজরুল ইসলাম পরিচালিত শিল্পী নামক চলচ্চিত্রে চিত্রনায়ক আলমগীরের বিপরীতে মূল চরিত্রে অভিনয় করেছেন। শিল্পী চলচ্চিত্রটি ইংরেজি চলচ্চিত্র দ্য বডিগার্ড-এর ছায়া অবলম্বনে চিত্রিত হয়েছে।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

রুনা লায়লা তিনবার বিয়ে করেন। প্রথমবার তিনি খাজা জাভেদ কায়সারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দ্বিতীয়বার তিনি সুইস নাগরিক রন ড্যানিয়েলকে বিয়ে করেন। ১৯৯৯ সালে তিনি বাংলাদেশি অভিনেতা আলমগীরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[] তার এক কন্যা—তানি লায়লা। তার দুই নাতি জাইন এবং অ্যারন।[]

ডিস্কোগ্রাফি

[সম্পাদনা]

স্টুডিও অ্যালবাম

[সম্পাদনা]
  • আই লাভ টু সিং ফর ইউ
  • সিনসিয়ারলি ইয়োরস রুনা লায়লা
  • গীত/গজলস (১৯৭৬)
  • রুনা ইন পাকিস্তান (গীত) (১৯৮০)
  • রুনা ইন পাকিস্তান (গজল) (১৯৮০)
  • রুনা গোজ ডিসকো (১৯৮২)
  • রুনা সিংস শাহবাজ কালান্দার (১৯৮২)
  • সুপার রুনা (১৯৮২)
  • গঙ্গা আমার মা পদ্মা আমার মা
  • দ্য লাভারস অব রুনা লায়লা
  • বাজম-এ-লায়লা
  • রুনা লায়লা-মুডস অ্যান্ড ইমোশনস (২০০৮)
  • রুনা লায়লা-কালা শাহ কালা (২০১০)[]

একক সঙ্গীত

[সম্পাদনা]
বছর গান সঙ্গীত পরিচালক গীতিকার সহশিল্পী টীকা
২০১৬"আই লাভ মাই বাংলাদেশ"রাজা কাশেফদীপক কুমার দ্বীপরুবায়েত জাহানস্বাধীনতা দিবসে গানটি বাজারে আসে

চলচ্চিত্রের গান

[সম্পাদনা]

টেলিভিশন

[সম্পাদনা]
বছর অনুষ্ঠান ভূমিকা চ্যানেল দেশ টীকা
১৯৯৯সারেগামাপা (হিন্দি)বিচারকজিটিভিভারত
সারেগামাপা বিশ্বসেরাবিচারকজি বাংলাভারত
২০১২সুরক্ষেত্রবিচারকসংযুক্ত আরব আমিরাত
সেরাকণ্ঠবিচারকচ্যানেল আইবাংলাদেশ
২০১৩পাওয়ার ভয়েসবিচারকচ্যানেল নাইনবাংলাদেশ
মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৭অতিথিজি বাংলাভারত[]
২০১৪আমাদের কিংবদন্তিঅতিথিবাংলাভিশনবাংলাদেশ[১০]
২০১৫ক্ষুদে গানরাজঅতিথি বিচারকচ্যানেল আইবাংলাদেশ[১১]
গ্রেট মিউজিক গুরুকুলঅতিথি বিচারককালারস বাংলাভারত[১২]
২০১৬দাদাগিরিঅতিথিজি বাংলাভারত[১৩][১৪]

পুরস্কার ও সম্মাননা

[সম্পাদনা]
বাংলাদেশ
ভারত
পাকিস্তান
  • নিগার পুরস্কার (১৯৬৮, ১৯৭০)
  • ক্রিটিক্স পুরস্কার
  • গ্র্যাজুয়েট পুরস্কার (২ বার)
  • জাতীয় সংগীত পরিষদ স্বর্ণপদক

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. মিঠু হালদার (১৭ নভেম্বর ২০১৫)। "শুভ জন্মদিন রুনা লায়লা..."প্রিয় নিউজ। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৬
  2. "পুরনো গানগুলো সংরক্ষণ করছেন রুনা লায়লা"প্রিয় নিউজ। ১১ জানুয়ারি ২০১৪। ১৫ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৬
  3. "নিজের গাওয়া সব গান সংরক্ষণ করছেন রুনা লায়লা"প্রিয় নিউজ। ১৪ জানুয়ারি ২০১৪। ২০ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৬
  4. "Runa Laila Casts a Magic Spell" (ইংরেজি ভাষায়)। ২৮ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৬
  5. রুনা লায়লা সম্পর্কে কতটা জানেন?, বাংলা নিউজ টুয়েন্টি ফোর ডটকম, ১৭ নভেম্বর ২০১৪
  6. "মিডিয়া পাড়ার কিছু ২য় বিয়ের গল্প"বাংলানিউজ। ১২ মার্চ ২০১৩। ৯ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৩
  7. "প্রধানমন্ত্রীর বাসভবনে দুই নাতিসহ রুনা লায়লা"আমাদের সময়। ১৪ এপ্রিল ২০১৬। ২৩ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৬
  8. "রুনা লায়লা এক নজরে"দৈনিক প্রথম আলো। ৯ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৬
  9. "পাঁচ বছর পর কলকাতার গানে রুনা লায়লা"প্রিয় নিউজ। ২০ এপ্রিল ২০১৩। ৫ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৬
  10. এ এইচ মুরাদ (২২ সেপ্টেম্বর ২০১৪)। "অপি করিমের সাথে রুনা-আলমগীর দম্পতির আড্ডা"প্রিয় নিউজ। ২ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৬
  11. "ক্ষুদে গানরাজের পঞ্চম আসরে রুনা লায়লা"এসবিডি। ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৬
  12. "অতিথি বিচারক রুনা লায়লা"প্রাইম নিউজ। ১ আগস্ট ২০১৫। ২ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৬
  13. "'দাদাগিরি'তে অন্যরকম মুগ্ধতা ছড়ালেন রুনা লায়লা"দৈনিক মানবজমিন। ১৮ মার্চ ২০১৬। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৬
  14. "'দাদাগিরি'র বিশেষ পর্বে রুনা লায়লা"দৈনিক মানবজমিন। ২৬ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৬
  15. "স্টামফোর্ড ট্র্যাব অ্যাওয়ার্ড '০৪ পেলেন যারা"। দৈনিক ইত্তেফাক
  16. "জয়া আলোকিত নারী ২০১৬ সম্মাননা পদক পেলেন রুনা লায়লা-সুচন্দা"প্রিয় নিউজ। ৯ মার্চ ২০১৬। ১২ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৬
  17. "আশ্বিনের আঙ্গিনায় 'জীবনের জয়গান' উৎসব"দ্য ডেইলি স্টার। ১১ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৯
  18. "Somoy Tv News"Somoy News। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২১
  19. "'সঙ্গীত মহাসম্মান' পুরস্কার পাচ্ছেন রুনা লায়লা"প্রিয় নিউজ। ৩ এপ্রিল ২০১৩। ২২ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৬
  20. "এবার তুমি অনন্যা পুরস্কার পাচ্ছেন রুনা লায়লা"প্রিয় নিউজ। ১৮ মার্চ ২০১৩। ৩০ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৬
  21. "দাদাসাহেব ফালকে সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা"প্রিয় নিউজ। ২ ফেব্রুয়ারি ২০১৬। ১৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৬
  22. ভারতে আজীবন সম্মাননা পেলেন আলমগীর-রুনা লায়লা, ইত্তেফাক, ১৫ মে ২০২২

বহিঃসংযোগ

[সম্পাদনা]