বিষয়বস্তুতে চলুন

ক্রিকেট সাউথ আফ্রিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ক্রিকেট সাউথ আফ্রিকা
ক্রীড়াক্রিকেট
কার্যক্ষেত্রজাতীয় পর্যায়ের
সংক্ষেপেCSA
অধিভুক্তআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
অধিভুক্তের তারিখ২৯ জুন ১৯৯১ (1991-06-29)
সদর দফতরজোহানেসবার্গ, গুটেং, দক্ষিণ আফ্রিকা
মুখ্য নির্বাহীগ্রেইম স্মিথ
প্রশিক্ষকরাসেল ডোমিঙ্গো
স্থলাভিষিক্তদক্ষিণ আফ্রিকা ইউনাইটেড ক্রিকেট বোর্ড
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
www.cricket.co.za

ক্রিকেট সাউথ আফ্রিকা (ইংরেজি: Cricket South Africa) পেশাদার ও শৌখিন - উভয় ধরনের ক্রিকেট খেলায় দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ পরিচালনা পরিষদ। প্রকৃতপক্ষে ১৯৯১ সালে এ সংস্থাটি দক্ষিণ আফ্রিকা ইউনাইটেড ক্রিকেট বোর্ড নামে প্রতিষ্ঠিত হয়েছিল। ২৯ জুন, ১৯৯১ তারিখে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সদস্য পদ লাভ করে। জোহানেসবার্গ ভিত্তিক এ সংস্থার প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন গ্রেইম স্মিথদক্ষিণ আফ্রিকা দলের কোচ হিসেবে রয়েছেন রাসেল ডোমিঙ্গো

ইতিহাস

[সম্পাদনা]

১৮৮৯ সালে সর্বপ্রথম দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করে। কিন্তু ঐ সময়কার খেলোয়াড়দের সম্পর্কে খুব কমই জানা গেছে।[] ১৯৭০ সাল পর্যন্ত দলটি ধারাবাহিকভাবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ানিউজিল্যান্ডের বিপক্ষে অংশ নিয়েছিল।[] কিন্তু মে, ১৯৬১ সালে কমনওয়েলথ ত্যাগ করলে দক্ষিণ আফ্রিকাকে তৎকালীন ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্সের সভায় দলের সদস্যপদ বাতিল করা হয়। ১৯৬৪ সালে আইসিসি’র নিয়ম পরিবর্তন করা হয় ও অন্যান্য দেশকে সহযোগী সদস্যের মর্যাদা দেয়া হয়। কিন্তু দক্ষিণ আফ্রিকা কর্তৃপক্ষ থেকে পুনরায় সদস্যপদের জন্য আবেদন করা হয়নি।[] ১৯৪৮ সালে প্রবর্তিত বর্ণবাদ আইনের কারণে অ-শ্বেতাঙ্গ (কালো, ভারতীয়) কোন খেলোয়াড়কে দক্ষিণ আফ্রিকার পক্ষে টেস্ট খেলায় বিধি-নিষেধ আরোপ করা হয়।[] বর্ণবাদ বিরোধী আন্দোলন তুঙ্গে ওঠলে আইসিসি ১৯৭০ সালে সফরের ওপর নিষেধাজ্ঞা প্রদান করে।[]

ঘরোয়া ক্রিকেট

[সম্পাদনা]

দক্ষিণ আফ্রিকায় তিনটি প্রধান ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেগুলো হচ্ছে -

সচরাচর কমপক্ষে একাধিক প্রাদেশিক সহযোগী দল ও ছয়টি প্রথম-শ্রেণীর দল উপরিউক্ত প্রতিযোগিতাসমূহে অংশ নিয়ে থাকে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Williamson, Martin (২৮ নভেম্বর ২০০৯)। "The ignorant internationals"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১১
  2. "Records / South Africa / Test matches / Series results"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১১
  3. "History of the International Cricket Council"International Cricket Council। ৬ জুলাই ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১১
  4. Minty, Abdul (এপ্রিল ১৯৭১)। "International Boycott of Apartheid Sport"। United Nations Unit on Apartheid। {{সাময়িকী উদ্ধৃতি}}: |সংগ্রহের-তারিখ= এর জন্য |ইউআরএল= প্রয়োজন (সাহায্য); উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  5. Booth, Douglas (১৯৯৮)। The Race Game: Sport and Politics in South AfricaRoutledge। পৃ. ৯৯। আইএসবিএন ০-৭১৪৬-৪৭৯৯-৩

বহিঃসংযোগ

[সম্পাদনা]