বিষয়বস্তুতে চলুন

নেপাল জাতীয় ক্রিকেট দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নেপাল জাতীয় ক্রিকেট দল
কর্মীবৃন্দ
অধিনায়করোহিত কুমার পৌডেল
কোচমন্টি দেশাই
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
আইসিসি মর্যাদাসহযোগী সদস্য (টি২০আই মর্যাদাপ্রাপ্ত) (১৯৮৮)
আইসিসি অঞ্চলএশিয়া
বিশ্ব ক্রিকেট লিগদ্বিতীয়
আন্তর্জাতিক ক্রিকেট
প্রথম আন্তর্জাতিক৬ সেপ্টেম্বর, ১৯৯৬ ব বাংলাদেশ, কুয়ালালামপুর, মালয়েশিয়া

ওডিআই ও টি২০আই জার্সি

২৪ জানুয়ারি,২০১৫ অনুযায়ী

নেপাল জাতীয় ক্রিকেট দল (নেপালি: नेपाली राष्ट्रिय क्रिकेट टोली) আন্তর্জাতিক ক্রিকেট খেলায় নেপাল দেশের জাতীয় দল হিসেবে প্রতিনিধিত্ব করছে। ১৯৯৬ সাল থেকে দলটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র সহযোগী সদস্যভূক্ত দেশ। এরপূর্বে ১৯৮৮ সাল থেকে আইসিসি’র অনুমোদনপ্রাপ্ত সদস্য দেশ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করতো।[] নেপাল ক্রিকেট সংস্থার মাধ্যমে নেপাল দলটি পরিচালিত হচ্ছে। বর্তমানে দলের অধিনায়কত্ব করছেন রোহিত কুমার পৌডেলকোচের দায়িত্ব পালন করছেন মন্টি দেশাই

ইতিহাস

[সম্পাদনা]

রাণা রাজবংশের আমলে নেপালে ক্রিকেট খেলার সূচনা ঘটে। ১৯২০-এর দশকে ইংল্যান্ডে পড়াশোনা শেষে তারা দেশে ফিরে ক্রিকেট খেলার ন্যায় রাজকীয় ক্রীড়ার প্রচলন ঘটায়। কেবলমাত্র অভিজাত সম্প্রদায়ের মাঝেই এ খেলা সীমাবদ্ধ রাখা হতো। ১৯৪৬ সালে নেপাল ক্রিকেট সংস্থা গঠিত হয়।[] ১৯৫১ সালে নেপালী জনগণ রাণা পরিবারকে ক্ষমতা থেকে উচ্ছেদ করলে ক্রিকেট খেলা সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে পড়ে। ১৯৬১ সালে নেপাল ক্রিকেট সংস্থা (সিএএন) জাতীয় ক্রীড়া সংস্থার অংশ হয়। এরফলে ক্রিকেটকে সমগ্র নেপালে ছড়িয়ে দেয়ার উদ্যোগী ভূমিকা নেয়া হয়। কিন্তু ১৯৮০-এর দশক পর্যন্ত রাজধানী কাঠমান্ডু এলাকাতেই সীমাবদ্ধ ছিল।[]

আইসিসি সদস্যপদ

[সম্পাদনা]

যোগাযোগ ও পরিবহন ব্যবস্থাপনার অবকাঠামো উন্নয়নের ফলে কাঠমান্ডুর বাইরে ১৯৮০-এর দশকে[] ক্রিকেট খেলাকে বিস্তৃত করা হয়। ১৯৮৮ সালে নেপাল আইসিসি’র অন্যতম অনুমোদনপ্রাপ্ত সদস্য হিসেবে স্বীকৃতি পায়। ১৯৯০-এর শুরুতে আঞ্চলিক ও জেলা প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে বড় ধরনের পরিকল্পনা নেয়া হয়। এছাড়াও বিদ্যালয়গুলোতে ক্রিকেটের প্রসারে উদ্যোগী ভূমিকা গ্রহণ করা হয়।[]

১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে ক্রিকেটের প্রতি আগ্রহ উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে এবং দলীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগের শৈথিল্যসহ আরও সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবী জানানো হয়। এ প্রেক্ষিতে ১৯৯৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃপক্ষ নেপালকে সহযোগী সদস্যপদে অন্তর্ভুক্ত করা হয়।[] একই বছর কুয়ালালামপুরে অনুষ্ঠিত এসিসি ট্রফি প্রতিযোগিতায় প্রথমবারের মতো জাতীয় দল অংশগ্রহণ করে। প্রথম রাউন্ডে ছয় দলের মধ্যে চতুর্থ স্থান দখল করে। ব্রুনাই এবং জাপান তাদের কাছে পরাজিত হয়।[]

সাফল্যগাঁথা

[সম্পাদনা]

১৯৯৬ সাল থেকে দলটি আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করছে। পাশাপাশি প্রতিটি এসিসি ট্রফি,[] এসিসি টুয়েন্টি২০ কাপ, ২০০১ আইসিসি ট্রফি[] এবং দুইটি আইসিসি আন্তর্মহাদেশীয় কাপ[] প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সাম্প্রতিককালে আইসিসি টি২০ বিশ্বকাপ বাছাইপর্বে নেপাল দলের সম্পৃক্ততা রয়েছে। নেপাল বর্তমানে ২০১৩ সালের আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ তৃতীয় বিভাগ প্রতিযোগিতা বিজয়ী। এরফলে তারা নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ২০১৪ সালের ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্বে অংশগ্রহণের জন্য যোগ্যতা অর্জন করে। ২৭ নভেম্বর, ২০১৩ তারিখে নেপাল ক্রিকেট দল বাংলাদেশে অনুষ্ঠিত ২০১৪ সালের আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পায়। এরফলে দলটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের উদ্যোগে অনুষ্ঠিত প্রথম বড় ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

আইসিসি বিশ্ব টুয়েন্টি২০

[সম্পাদনা]

দলটি ২০১৩ সালের আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ বাছাইপর্বে ৩য় স্থান অধিকার করে। এরফলে তারা বাংলাদেশে অনুষ্ঠিত ২০১৪ সালের আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতায় প্রথমবারের মতো ১৬ দলের অংশগ্রহণে অন্য দশটি পূর্ণাঙ্গ সদস্যদের সাথে অংশগ্রহণ করে। গ্রুপ-পর্বে নেপাল দল বাংলাদেশ, হংকংআফগানিস্তানের মোকাবেলা করে।

খেলোয়াড়

[সম্পাদনা]

নিম্নোক্ত তালিকাটি নেপাল ক্রিকেট এসোসিয়েশনের সাথে ২০১৫ সালে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের একটি তালিকা। []

এই তালিকাটিতে বিগত ১২ মাস যাবৎ নেপালের হয়ে খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকাটি ২০ জানুয়ারী ২০১৯ পর্যন্ত সঠিক।

No. Name Age Batting style Bowling style C/G Forms Domestic Team NPL Last ODI Last T20I
Batsmen
17Rohit Paudel (c)২৩Right-handedRight-arm off breakAODI, T20IAPF ClubLumbini Lions স্কটল্যান্ড 2024 কুয়েত 2025
14Kushal Bhurtel২৯Right-handedRight-arm Leg breakBODI, T20INepal Police ClubPokhara Avengers স্কটল্যান্ড 2024 কুয়েত 2025
24Aarif Sheikh২৮Right-handedRight-arm mediumCODI, T20INepal Police ClubSudurpaschim Royals স্কটল্যান্ড 2024 মার্কিন যুক্তরাষ্ট্র 2024
52Bhim Sharki২৪Right-handedCODINepal Army ClubKathmandu Gurkhas কানাডা 2024
21Sundeep Jora২৪Right-handedCT20IAPF ClubLumbini Lions বাংলাদেশ 2024
18Dev Khanal২০Right-handedDODI, T20ILumbini ProvinceKarnali Yaks কানাডা 2024 ওমান 2024
Mayan Yadav ২০Right-handedDODIMadhesh ProvinceJanakpur Bolts
Arjun Kumal ২০Right-handedECODIGandaki ProvinceSudurpaschim Royals
Subh Kansakar ২৫Right-handedECODIBagmati ProvinceJanakpur Bolts
Kiran Thagunna ২৮Right-handedT20ISudurpashchim ProvincePokhara Avengers
All-rounders
45Dipendra Singh Airee (vc)২৬Right-handedRight-arm off breakAODI, T20INepal Police ClubSudurpaschim Royals স্কটল্যান্ড 2024 কুয়েত 2025
15Gulsan Jha২০Left-handedRight-arm mediumBODI, T20INepal Police ClubKarnali Yaks স্কটল্যান্ড 2024 কুয়েত 2025
02Kushal Malla২১Left-handedSlow left-arm orthodoxCT20INepal Army ClubChitwan Rhinos স্কটল্যান্ড 2024 কুয়েত 2025
75Basir Ahamad২২Left-handedSlow left-arm orthodoxDODI, T20INepal Army ClubBiratnagar Kings নামিবিয়া 2022 কুয়েত 2025
71Bibek Yadav২২Right-handedRight-arm mediumDT20INepal Army ClubLumbini Lions কাতার 2024
Santosh Yadav১৯Left-handedSlow left-arm orthodoxECODILumbini Province
Wicket-keepers
9Aasif Sheikh২৫Right-handedAODI, T20IAPF ClubJanakpur Bolts স্কটল্যান্ড 2024 কুয়েত 2025
16Anil Kumar Sah২৭Right-handedBODI, T20IMadhesh ProvinceJanakpur Bolts স্কটল্যান্ড 2024 মার্কিন যুক্তরাষ্ট্র 2024
Lokesh Bam২২Right-handedDT20IAPF ClubBiratnagar Kings পাপুয়া নিউগিনি 2024
Arjun Gharti২২Right-handedECODIKarnali ProvinceKarnali Yaks
Spin bowlers
25Sandeep Lamichhane২৫Right-handedRight-arm Leg breakAODI, T20IBagmati ProvinceBiratnagar Kings স্কটল্যান্ড 2024 ওমান 2024
27Lalit Rajbanshi২৬Right-handedSlow left-arm orthodoxBODI, T20INepal Police ClubJanakpur Bolts মার্কিন যুক্তরাষ্ট্র 2024 কুয়েত 2025
Shahab Alam ২৫Left-handedSlow left-arm orthodoxDT20ITribhuwan Army ClubKathmandu Gurkhas কেনিয়া 2022
8Sagar Dhakal২৪Right-handedSlow left-arm orthodoxDODI, T20INepal Police ClubPokhara Avengers স্কটল্যান্ড 2022 মার্কিন যুক্তরাষ্ট্র 2024
Surya Tamang২৪Left-handedSlow left-arm orthodoxDODIBagmati ProvinceLumbini Lions কানাডা 2024
Dipesh Kandel২০Left-handedSlow left-arm orthodoxECODIKoshi ProvinceKathmandu Gurkhas
Fast bowlers
10Sompal Kami২৯Right-handedRight-arm Fast mediumAODI, T20ITribhuwan Army ClubKarnali Yaks স্কটল্যান্ড 2024 কুয়েত 2025
33Karan KC৩৪Right-handedRight-arm Fast mediumBODI, T20IAPF ClubKathmandu Gurkhas স্কটল্যান্ড 2024 কুয়েত 2025
1Rijan Dhakal২৬Right-handedLeft-arm mediumDODI, T20IBagmati ProvinceChitwan Rhinos কানাডা2024 মার্কিন যুক্তরাষ্ট্র2024
37Pratis GC২১Right-handedLeft-arm mediumDODI, T20IBagmati ProvinceBiratnagar Kings সংযুক্ত আরব আমিরাত 2023 পাপুয়া নিউগিনি 2024
11Aakash Chand২১Right-handedRight-arm mediumDODI, T20ITribhuwan Army ClubPokhara Avengers কানাডা2024 পাপুয়া নিউগিনি2024
13Avinash Bohara২৮Right-handedRight-arm mediumDODI, T20IAPF ClubSudurpaschim Royals মার্কিন যুক্তরাষ্ট্র 2020 বাংলাদেশ 2024
Hemant Dhami১৯Right-handedRight-arm mediumECODISudurpashchim ProvinceJanakpur Bolts কানাডা2024
Rupesh Singh২৫Right-handedRight-arm Fast mediumECT20IMadhesh ProvinceJanakpur Bolts
Nandan Yadav ২৫Right-handedRight-arm mediumODI, T20IBagmati ProvinceKarnali yaks কুয়েত 2025
10 May 2024 পর্যন্ত হালনাগাদকৃত।

আন্তর্জাতিক মাঠ

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 Nepal at CricketArchive
  2. 1 2 3 4 5 6 Encyclopedia of World Cricket by Roy Morgan, Sports Books Publishing, 2007
  3. 1996 ACC Trophy ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৩ জানুয়ারি ২০১০ তারিখে at CricketEurope
  4. 2001 ICC Trophy ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ মে ২০০৮ তারিখে at Cricinfo
  5. "Nepal confirm central contracts for players"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৫

আরও দেখুন

[সম্পাদনা]