বিষয়বস্তুতে চলুন

বাংলাদেশের প্রশাসনিক অঞ্চল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশের প্রশাসনিক অঞ্চল
অবস্থানবাংলাদেশ
উপবিভাগ

বাংলাদেশ ৮টি বিভাগে এবং ৬৪টি জেলায় বিভক্ত করা হয়েছে, যদিও জননীতিতে এগুলোর ভূমিকা সীমিত। স্থানীয় সরকার এর উদ্দেশ্যে, দেশটিকে উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন (যেমন: মেট্রোপলিটন পৌরসভা কর্পোরেশন) এবং ইউনিয়ন পরিষদ (অর্থাৎ গ্রামীণ পরিষদ) এ বিভক্ত করা হয়েছে।

নিচের চিত্রটি বাংলাদেশে পাঁচ স্তরের সরকারের রূপরেখা তুলে ধরেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বিভাগ
৬৪ জেলা
৪৯৫ উপজেলা
৪৫৭১ ইউনিয়ন৩৩০ পৌরসভা১২ সিটি কর্পোরেশন
গ্রামপৌরসভার ওয়ার্ডশহরের ওয়ার্ড

বাংলাদেশের প্রশাসনিক অঞ্চল সমূহকে নিম্নের কয়েকটি ধাপে ভাগ করা যায়:

বিভাগ

[সম্পাদনা]
বাংলাদেশের বিভাগসমূহ
বাংলাদেশের বিভাগসমূহ
বিভাগপ্রতিষ্ঠিতজনসংখ্যা[]আয়তন (কিমি)[]জনসংখ্যা ঘনত্ব
২০১১ (লোক/কিমি)[]
বৃহত্তম শহর
(জনসংখ্যা-সহ)
ঢাকা১৮২৯৩৬,০৫৪,৪১৮২০,৫৩৯১,৭৫১ঢাকা (৭,০৩৩,০৭৫)
চট্টগ্রাম১৮২৯২৮,৪২৩,০১৯৩৩,৭৭১৮৪১চট্টগ্রাম (২,৫৯২,৪৩৯)
রাজশাহী১৮২৯১৮,৪৮৪,৮৫৮১৮,১৯৭১,০১৫রাজশাহী (৪৪৯,৭৫৬)
খুলনা১৯৬০১৫,৬৮৭,৭৫৯২২,২৭২৭০৪খুলনা (৬৬৩,৩৪২)
সিলেট১৯৯৫৯,৯১০,২১৯১২,৫৯৬৭৮০সিলেট (৪৭৯,৮৩৭)
বরিশাল১৯৯৩৮,৩২৫,৬৬৬১৩,২৯৭৬২৬বরিশাল (৩২৮,২৭৮)
রংপুর২০১০১৫,৭৮৭,৭৫৮১৬,৩১৭৯৬০রংপুর (৩৪৩,১২২)
ময়মনসিংহ২০১৫১১,৩৭০,০০০১০,৫৮৪১,০৭৪ময়মনসিংহ (৪৭১,৮৫৮)
মোট: ৮১৪৪,০৪৩,৬৯৭১৪৭,৫৭০৯৭৬ঢাকা

প্রস্তাবিত বিভাগ

বাংলাদেশের জেলাসমূহ
বিভাগ জেলা জেলার নাম
বরিশাল বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, ভোলা
চট্টগ্রাম ১১ চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, নোয়াখালী, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া
ঢাকা ১৩ ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ঢাকা, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, টাঙ্গাইল, কিশোরগঞ্জ
খুলনা ১০ খুলনা, যশোর, কুষ্টিয়া, মেহেরপুর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, বাগেরহাট, সাতক্ষীরা
ময়মনসিংহ ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণা, শেরপুর
রাজশাহী রাজশাহী, পাবনা, বগুড়া, জয়পুরহাট, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, সিরাজগঞ্জ
রংপুর রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, ঠাকুরগাঁও, গাইবান্ধা, নীলফামারী
সিলেট সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ

উপজেলা

[সম্পাদনা]
বাংলাদেশের উপজেলা, সাদা রেখা দ্বারা বিভক্ত

সিটি কর্পোরেশন

[সম্পাদনা]

সিটি কর্পোরেশন বাংলাদেশের মহানগরগুলোর স্বায়ত্তশাসন ব্যবস্থার একক। বাংলাদেশে সর্বমোট ১৩টি সিটি কর্পোরেশন আছে।

পৌরসভা

[সম্পাদনা]

পৌরসভা বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার ব্যবস্থার শহর এলাকার সরকার এর মধ্যে নিম্ন স্তরের প্রশাসনিক এলাকা। বর্তমানে বাংলাদেশের পৌরসভার সংখ্যা ৩৩০টি।

ইউনিয়ন

[সম্পাদনা]

ইউনিয়ন পরিষদ হলো বাংলাদেশে পল্লি অঞ্চলের সর্বনিম্ন প্রশাসনিক একক।বাংলাদেশে বর্তমানে ৪৫৭৯টি ইউনিয়ন আছে।

সর্বনিম্ন স্তরের নির্বাচনী ইউনিট

[সম্পাদনা]

গ্রাম

[সম্পাদনা]

শহর ও পৌরসভার ওয়ার্ড

[সম্পাদনা]

অ-নির্বাচনী আনুষ্ঠানিক ইউনিট

[সম্পাদনা]

মহল্লা

[সম্পাদনা]

মহল্লা (আরবি: محلة) হল মধ্যপ্রাচ্যদক্ষিণ এশীয় দেশগুলোয় একটি উপবিভাগ বা পাড়া এবং পূর্ব ইউরোপ ও পশ্চিমা বিশ্বের কিছু দেশে মুসলিম জনগোষ্ঠীর যাজকপল্লীর ন্যায় মহকুমা। ধর্মীয়ভাবে একটি মহল্লা একটি মসজিদকে কেন্দ্র করে গড়ে উঠে।[তথ্যসূত্র প্রয়োজন] সাধারনত একটি মহল্লার প্রধান হলেন একজন মসজিদের ইমাম। মহল্লা সরাসরি একটি নগর বা শহরের অধীন থাকে, বিশেষ করে একটি নির্বাচনী জেলার প্রতিনিধিত্ব করে থাকে। বাংলাদেশে এটি ওয়ার্ড থেকে আলাদা এবং সিটি কর্পোরেশন বা পৌরসভার অধীন ঐচ্ছিক ও অ-নির্বাচনিক এলাকা। ঐতিহাসিকভাবে, মহল্লা পারিবারিক অনুষ্ঠান ও ধর্মীয় আচার ব্যবস্থার উপর ভিত্তি করে গড়ে উঠা একটি স্বায়ত্তশাসিত সামাজিক প্রতিষ্ঠান। গুরুত্বপূর্ণ সম্প্রদায় স্তরের পরিচালনা কর্ম যেমন, ধর্মীয় সমারোহ অনুষ্ঠান, জীবনচক্র ধর্মানুষ্ঠান, সম্পদ ব্যবস্থাপনা, দ্বন্দ্ব রেজল্যুশন, এবং অনুরূপ কার্যাদি সংহতি প্রকাশের মাধ্যমে মহল্লার মাধ্যমে সঞ্চালিত হয়।

ঐতিহাসিক প্রশাসনিক বিভাগ

[সম্পাদনা]

প্রস্তাবিত প্রশাসনিক বিভাগ

[সম্পাদনা]

প্রদেশ

[সম্পাদনা]
১৯৭১ সালে বাংলাদেশের বিভাগসমূহ। ২০২৫ সালে এইগুলিকে প্রদেশে রূপান্তরিত হবে বলে প্রস্তাব করা হয়েছে।

শেখ হাসিনা সরকারের অবসানের পর গঠিত মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ২০২৫ সালের জানুয়ারি মাসে বাংলাদেশকে চারটি প্রদেশে ভাগ করার ভাবনা করেছে। এবিষয়ে জনপ্রশাসন সংস্কার কমিশন মূলত বিকেন্দ্রীকরণের অংশ হিসাবে আগেকার চারটি বিভাগকে (খুলনা, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী) চারটি প্রদেশে রূপান্তরিত করার সুপারিশ করেছে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Bangladesh National Portal"bangladesh.gov.bd
  2. 1 2 3 "2011 Population & Housing Census: Preliminary Results" (পিডিএফ)। Bangladesh Bureau of Statistics। ১৫ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১২{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  3. Mitra, Sritama (১৯ জানুয়ারি ২০২৫)। "হাসিনা পরবর্তী আমলে বাংলাদেশে ৪ প্রদেশের সুপারিশ কমিশনের! এল কোন কোন এলাকার নাম?"Hindustantimes Bangla। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২৫