বিষয়বস্তুতে চলুন

বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল
বাংলাদেশের সরকারি সিল
অ্যাটর্নি জেনারেলের কার্যালয়
সম্বোধনরীতিমাননীয়
আসনবাংলাদেশ সুপ্রিম কোর্ট,ঢাকা, বাংলাদেশ
মনোনয়নদাতাপ্রধানমন্ত্রী
নিয়োগকর্তারাষ্ট্রপতি
মেয়াদকালনির্দিষ্ট নয়
গঠন১৯ ফেব্রুয়ারি ১৭৬৫ (1765-02-19)
প্রথমস্যার জন দে
অ্যাডভোকেট জেনারেল
ডেপুটিঅতিরিক্ত অ্যাটর্নি জেনারেল,
ডেপুটি অ্যাটর্নি-জেনারেল এবং সহকারী অ্যাটর্নি-জেনারেল
বেতনরাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত

অ্যাটর্নি জেনারেল হলো বাংলাদেশ সরকারের প্রধান ও মুখ্য আইন পরামর্শক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে সরকারের প্রধান আইনজীবী। অ্যাটর্নি জেনারেল সাধারণত সুপ্রিম কোর্টের তালিকাভুক্ত বিজ্ঞ জ্যেষ্ঠ আইনজীবীগণের মধ্য থেকে সরকার কর্তৃক নিয়োগ প্রাপ্ত হন। বাংলাদেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হলেন রুহুল কুদ্দুস কাজল।

অ্যাটর্নি জেনারেল তার পদাধিকার বলে বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি নির্বাচিত হন। অ্যাটর্নি জেনারেলকে কিছু সংখ্যক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল সহায়তা করেন।

অ্যাটর্নি জেনারেলদের তালিকা

[সম্পাদনা]
নং. প্রতিকৃতি নাম দায়িত্ব গ্রহণ দায়িত্ব ত্যাগ কার্যকাল সূত্র
১ এম এইচ খন্দকার ২১ জানুয়ারি ১৯৭২ ১৭ ডিসেম্বর ১৯৭২ ৩৩১ দিন
২ ফকির শাহাবুদ্দিন আহমেদ ১৮ ডিসেম্বর ১৯৭২ ২১ মার্চ ১৯৭৬ ৩ বছর, ৯৪ দিন
৩ সৈয়দ ইশতিয়াক আহমেদ ২২ মার্চ ১৯৭৬ ৬ মে ১৯৭৬ ৪৫ দিন
৪ খন্দকার আবু বকর ১০ মে ১৯৭৬ ১৩ মার্চ ১৯৮৫ ৮ বছর, ৩০৭ দিন
৫ এম নুরুল্লাহ ১৪ মার্চ ১৯৮৬ ৬ এপ্রিল ১৯৯০ ৪ বছর, ২৩ দিন
৬ রফিক-উল হক ৭ এপ্রিল ১৯৯০ ১৭ ডিসেম্বর ১৯৯০ ২৫৪ দিন
৭ আমিনুল হক ১৮ ডিসেম্বর ১৯৯০ ১৩ জুলাই ১৯৯৫ ৪ বছর, ২০৭ দিন
৮ এম নুরুল্লাহ ২৬ জুলাই ১৯৯৫ ২৬ জুন ১৯৯৬ ৩৩৬ দিন
৯ কে এস নবী ৩১ জুলাই ১৯৯৬ ৩ মে ১৯৯৮ ১ বছর, ২৭৬ দিন [১]
১০ মাহমুদুল ইসলাম ১৬ জুলাই ১৯৯৮ ০৯ অক্টোবর ২০০১ ৩ বছর, ৮৫ দিন [২]
১১ এ এফ হাসান আরিফ ১৪ অক্টোবর ২০০১ ৩০ এপ্রিল ২০০৫ ৩ বছর, ১৯৮ দিন
১২ এ জে মোহাম্মদ আলী ৩০ এপ্রিল ২০০৫ ২৪ জানুয়ারি ২০০৭ ১ বছর, ২৬৯ দিন
১৩ ফিদা এম কামাল ৫ ফেব্রুয়ারি ২০০৭ ১৬ জুলাই ২০০৮ ১ বছর, ১৬২ দিন
১৪ সালাহউদ্দিন আহমেদ ২০ জুলাই ২০০৮ ১২ জানুয়ারি ২০০৯ ১৭৬ দিন
১৫ মাহবুবে আলম ১৩ জানুয়ারি ২০০৯ ২৭ সেপ্টম্বর ২০২০ ১১ বছর, ২৫৮ দিন
১৬ এ এম আমিন উদ্দিন ৮ অক্টোবর ২০২০ ৭ আগস্ট ২০২৪ ৩ বছর, ৩০৪ দিন [৩]
১৭ মোঃ আসাদুজ্জামান ৮ আগস্ট ২০২৪ ২৮ ডিসেম্বর ২০২৫ ১ বছর, ১৪৩ দিন [৪]
— মোহাম্মদ আরশাদুর রউফ
(অতিরিক্ত দায়িত্বে)
১ জানুয়ারি ২০২৬ ২৫ মার্চ ২০২৬ ৮৩ দিন
১৮ রুহুল কুদ্দুস কাজল ২৫ মার্চ ২০২৬ বর্তমান ১৯৮ দিন

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Law officers call on President"। দ্য ডেইলি স্টার। ৯ জানুয়ারি ১৯৯৮। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৭।
  2. ↑ "Constitution expert and former attorney general Mahmudul Islam dies at 80"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৬ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৭।
  3. ↑ "অ্যাটর্নি জেনারেল নিয়োগ পেলেন এএম আমিন উদ্দিন"। জাগো নিউজ। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০২০।
  4. ↑ "নতুন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান"। মানবজমিন। ৮ আগস্ট ২০২৪।