বাংলাদেশের শহরের তালিকা
|
|
এই নিবন্ধে বাংলাদেশের শহরের তালিকা উপস্থাপন করা হয়েছে যেগুলো সিটি কর্পোরেশন বা পৌরসভা দ্বারা শাসিত বা পরিচালিত হয়।
বাংলাদেশে মোট পাঁচ ধরনের এলাকাকে শহরাঞ্চল বা শহুরে এলাকা বা শহর এলাকা হিসেবে বিবেচনা করা হয়।[১] এগুলো হলো -
- সিটি কর্পোরেশন
- পৌরসভা
- উপজেলা সদর (পৌরসভা হিসেবে ঘোষিত নয়) ও তৎসংশ্লিষ্ট মৌজা
- সেনানিবাস
- স্থানীয় সরকার বিভাগ কর্তৃক তালিকাভুক্ত গ্রোথ সেন্টার বা উন্নয়ন কেন্দ্র ও তৎসংশ্লিষ্ট মৌজা
২০২২ সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রদত্ত তথ্য অনুযায়ী সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা সদরদপ্তর, গ্রোথ সেন্টার ও সেনানিবাস এলাকাসহ বাংলাদেশে মোট ২,২৫৫টি শহরাঞ্চল রয়েছে, যেগুলোর মধ্যে কতগুলো সিটি কর্পোরেশন ও পৌরসভা দ্বারা পরিচালিত হয়।[২]
যেসকল শহরাঞ্চলের জনসংখ্যা ৫০,০০,০০০ বা তার অধিক সেই শহরাঞ্চলকে অতিমহানগরী (মেগা সিটি)। ঢাকা হলো বাংলাদেশের একমাত্র অতিমহানগরী যা ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দ্বারা পরিচালিত।
যেসকল শহরাঞ্চলের জনসংখ্যা ১,০০,০০০ বা তার বেশি সেই শহরাঞ্চলকে পৌরনগর বা নগর বলা হয়।[৩] সেই হিসাব অনুযায়ী বাংলাদেশে মোট ৪৫টি নগর রয়েছে। এই ৪৫টি নগরের মধ্যে ১০টি সিটি কর্পোরেশন ও ৩৫টি পৌরসভা দ্বারা পরিচালিত হয়। নগরগুলোর মধ্যে ৮টি বিভাগীয় শহর, ৩০টি জেলা শহর ও ৯টি উপজেলা শহর রয়েছে।
যেসকল শহরাঞ্চলের জনসংখ্যা ১,০০,০০০ এর কম এবং পৌরসভা দ্বারা পরিচালিত সেই ছোট শহরাঞ্চলকে 'শহর' বলা হয়।[৩]
পরিসংখ্যান
[সম্পাদনা]| বিভাগ | শহরাঞ্চলে বসবাসকারী |
|---|---|
| খুলনা | ৪৩,১৩,৩৬০ |
| চট্টগ্রাম | ১,১১,৮৪,১৮৯ |
| ঢাকা | ২,০৭,৬০,১০১ |
| বরিশাল | ২২,৮৭,৩৪৪ |
| ময়মনসিংহ | ২৭,৩১,৯০১ |
| রংপুর | ৩৮,৬৫,০৭১ |
| রাজশাহী | ৪৮,৪১,৩৩৬ |
| সিলেট | ২০,৬৬,১৫৭ |
২০২২ সালের জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬,৫১,৫৮,৬১৬। মোট জনসংখ্যার ৩১.৫১ শতাংশ শহরাঞ্চলে বসবাস করে। অর্থাৎ শহরাঞ্চলে বসবাসকারী লোকের সংখ্যা ৫,২০,৪৯,৪৫৯। শহরাঞ্চলে বসবাসকারী নারীদের তুলনায় পুরুষের সংখ্যা বেশি। শহরাঞ্চলের মোট আয়তন ১৯,৯১০ কিমি২ (৭,৬৯০ মা২)।[১]
বৃহৎ নগরীসমূহ
[সম্পাদনা]| ক্রম | নগর | আয়তন (কি.মি.২)[৩] | জনসংখ্যা [৩] | জেলা | বিভাগ |
|---|---|---|---|---|---|
| ১. | ঢাকা | ১৫২৮ | ৩,৭৬,৫৬,৩৪৫[৪] | ঢাকা | ঢাকা বিভাগ |
| ২. | চট্টগ্রাম | ৬৭২.৩৮ | ১,১১,৫৬,৫১৫[৫] | চট্টগ্রাম | চট্টগ্রাম বিভাগ |
| ৩. | খুলনা | ১৫৫.০৯ | ৩১,৮২,২১৬ [৬] | খুলনা | খুলনা বিভাগ |
| ৪. | রাজশাহী | ৯৭.২৮ | ১৫,৪২,২৪১ [৭] | রাজশাহী | রাজশাহী বিভাগ |
| 5. | কুমিল্লা | ১৫০.৫৯ | ২৩,৩৪,২৭৬ [৮] | কুমিল্লা | চট্টগ্রাম বিভাগ |
| ৬. | সিলেট | ১০০.২৩ | ২২,২৮,৮৫৩ | সিলেট | সিলেট বিভাগ |
| ৭. | রংপুর | ২০৫ | ১১,৫১,১২৮ | রংপুর | রংপুর বিভাগ |
| ৮. | বরিশাল | ২৮.৩৪ | ৬,১৯,৭৯৬ [১০] | বরিশাল | বরিশাল বিভাগ |
| 9. | ময়মনসিংহ | ৯১.৩১৫ | ১৯,৫২,৩৪৫ | ময়মনসিংহ | ময়মনসিংহ বিভাগ |
| ১০ | গাজীপুর | ৩৩০ | ৬৫৭৭৫৫১ | গাজীপুর | ঢাকা বিভাগ |
| ১১ | নারায়ণগঞ্জ | ১০০ | ৫৯৯৭৬৫৪ | নারায়ণগঞ্জ | ঢাকা বিভাগ |
পৌরনগর
[সম্পাদনা]বাংলাদেশের আদমশুমারি ও গৃহগণনা-২০২২ এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে পৌরসভা দ্বারা পরিচালিত যেসব শহরের জনসংখ্যা ১,০০,০০০ বা তার বেশি সেগুলোকে বড় শহর বা পৌরনগর হিসেবে চিহ্নিত করা হয়।
এগুলো তালিকা নিচে দেয়া হল:
| নগর | পৌর আয়তন | পৌর জনসংখ্যা (২০২২)[১১] | জেলা | বিভাগ |
|---|---|---|---|---|
| বগুড়া | ৬৯.৫৬ কিমি২ (২৬.৮৬ মা২) | ৪,৮৬,০১৬ | বগুড়া | রাজশাহী |
| সাভার | ১৪.০৮ কিমি২ (৫.৪৪ মা২) | ৩,৮৪,১০৫ | ঢাকা | ঢাকা |
| ব্রাহ্মণবাড়িয়া | ১৮.৫ কিমি২ (৭.১ মা২) | ২,৬৪,৩৪১ | ব্রাহ্মণবাড়িয়া | চট্টগ্রাম |
| শ্রীপুর | ৪৬.৯৭ কিমি২ (১৮.১৪ মা২) | ২,৫৮,৯৭৩ | গাজীপুর | ঢাকা |
| কালিয়াকৈর | ২৪.৬৬ কিমি২ (৯.৫২ মা২) | ২,৪৯,১১১ | গাজীপুর | ঢাকা |
| ফরিদপুর | ২২.৩৯ কিমি২ (৮.৬৪ মা২) | ২,৩৭,২৬৬ | ফরিদপুর | ঢাকা |
| ফেনী | ২৭.২০ কিমি২ (১০.৫০ মা২) | ২,৩৪,৩৫৭ | ফেনী | চট্টগ্রাম |
| কুষ্টিয়া | ৪২.৭৯ কিমি২ (১৬.৫২ মা২) | ২,২১,৮০৬ | কুষ্টিয়া | খুলনা |
| টাঙ্গাইল | ২৯.৪৩ কিমি২ (১১.৩৬ মা২) | ২,১২,৮৮৭ | টাঙ্গাইল | ঢাকা |
| দিনাজপুর | ২৪.৫০ কিমি২ (৯.৪৬ মা২) | ২,১২,২৮৮ | দিনাজপুর | রংপুর |
| যশোর | ১৪.৭২ কিমি২ (৫.৬৮ মা২) | ২,০৯,৩৫২ | যশোর | খুলনা |
| চাঁদপুর | ২৬.৮২ কিমি২ (১০.৩৬ মা২) | ২,০৩,৪৫১ | চাঁদপুর | চট্টগ্রাম |
| চাঁপাইনবাবগঞ্জ | ২৪.৬০ কিমি২ (৯.৫০ মা২) | ২,০১,০০৫ | চাঁপাইনবাবগঞ্জ | রাজশাহী |
| তারাব | ২৪.৬০ কিমি২ (৯.৫০ মা২) | ১,৯৭,৬৭২ | নারায়ণগঞ্জ | ঢাকা |
| কক্সবাজার | ৩২.৯০ কিমি২ (১২.৭০ মা২) | ১,৯৬,৩৮৫ | কক্সবাজার | চট্টগ্রাম |
| সিরাজগঞ্জ | ২৮.৪৯ কিমি২ (১১.০০ মা২) | ১,৮৮,৫৪৯ | সিরাজগঞ্জ | রাজশাহী |
| নরসিংদী | ২০.৯৫ কিমি২ (৮.০৯ মা২) | ১,৮০,৭১১ | নরসিংদী | ঢাকা |
| নওগাঁ | ২৪.৫৮ কিমি২ (৯.৪৯ মা২) | ১,৭৮,৬৪৯ | নওগাঁ | রাজশাহী |
| পাবনা | ২৭.২০ কিমি২ (১০.৫০ মা২) | ১,৭৬,০০৫ | পাবনা | রাজশাহী |
| জামালপুর | ৫৩.২৮ কিমি২ (২০.৫৭ মা২) | ১,৫৮,৮৮৯ | জামালপুর | ময়মনসিংহ |
| ভৈরব বাজার | ১৩.০৭ কিমি২ (৫.০৫ মা২) | ১,৫৬,২৯৭ | কিশোরগঞ্জ | ঢাকা |
| সৈয়দপুর | ৩৪.৮২ কিমি২ (১৩.৪৪ মা২) | ১,৪৩,৫৩৮ | নীলফামারী | রংপুর |
| ঝিনাইদহ | ৩২.৪২ কিমি২ (১২.৫২ মা২) | ১,৪০,২৭১ | ঝিনাইদহ | খুলনা |
| সাতক্ষীরা | ৩১.১০ কিমি২ (১২.০১ মা২) | ১,৩৮,৪১১ | সাতক্ষীরা | খুলনা |
| কিশোরগঞ্জ | ২৮.২৯ কিমি২ (১০.৯২ মা২) | ১,৩৮,০৬৩ | কিশোরগঞ্জ | ঢাকা |
| লক্ষীপুর | ২৭ কিমি২ (১০ মা২) | ১,৩২,২৩০ | লক্ষ্মীপুর | চট্টগ্রাম |
| মাইজদী | ২৩.৭৯ কিমি২ (৯.১৯ মা২) | ১,৩২,১৯৮ | নোয়াখালী | চট্টগ্রাম |
| শেরপুর | ২৬.৭৬ কিমি২ (১০.৩৩ মা২) | ১,২৩,৫১৬ | শেরপুর | ময়মনসিংহ |
| নেত্রকোনা | ২১.০২ কিমি২ (৮.১২ মা২) | ১,২২,২৯৯ | নেত্রকোনা | ময়মনসিংহ |
| মাগুরা | ৪৪.৩৬ কিমি২ (১৭.১৩ মা২) | ১,১৪,২৪৯ | মাগুরা | খুলনা |
| গোপালগঞ্জ | ১৩.৮২ কিমি২ (৫.৩৪ মা২) | ১,০৮,৫২৩ | গোপালগঞ্জ | ঢাকা |
| রাঙ্গামাটি | ৬৪.৭৫ কিমি২ (২৫.০০ মা২) | ১,০৬,০৬৯ | রাঙ্গামাটি | চট্টগ্রাম |
| ঘোড়াশাল | ২৭.৫ কিমি২ (১০.৬ মা২) | ১,০১,৬৯০ | নরসিংদী | ঢাকা |
| ঠাকুরগাঁও | ৩০ কিমি২ (১২ মা২) | ১,০০,৪৬২ | ঠাকুরগাঁও | রংপুর |
| চৌমুহনী | ২০.৭০ কিমি২ (৭.৯৯ মা২) | ১,০০,০৬৫ | নোয়াখালী | চট্টগ্রাম |
পৌরশহর
[সম্পাদনা]এই নিবন্ধ বা অনুচ্ছেদটি পরিবর্ধন বা বড় কোনো পুনর্গঠনের মধ্যে রয়েছে। এটির উন্নয়নের জন্য আপনার যে কোনো প্রকার সহায়তাকে স্বাগত জানানো হচ্ছে। যদি এই নিবন্ধ বা অনুচ্ছেদটি কয়েকদিনের জন্য সম্পাদনা করা না হয়, তাহলে অনুগ্রহপূর্বক এই টেমপ্লেটটি সরিয়ে ফেলুন। ৩৫ দিন আগে Caped CrusaderK (আলাপ | অবদান) এই নিবন্ধটি সর্বশেষ সম্পাদনা করেছেন। (হালনাগাদ) |
বাংলাদেশের যে শহরগুলি জনসংখ্যা ১,০০,০০০ এর কম সেগুলোকে জনসংখ্যার ভিত্তিতে ছোট শহর বা পৌরশহর হিসেবে চিহ্নিত করা হয়। পৌরসভা দ্বারা পরিচালিত এমন শহরগুলোর তালিকা হল:
আরও দেখুন
[সম্পাদনা]- জনসংখ্যা অনুযায়ী বাংলাদেশের বড় শহরসমূহের তালিকা
- বাংলাদেশ
- বাংলাদেশ সম্পর্কিত বিষয়ের তালিকা
- বাংলাদেশের রূপরেখা
- বাংলাদেশের বিভাগসমূহ
- বাংলাদেশের জেলা
- বাংলাদেশের জেলার তালিকা
- বাংলাদেশের উপজেলা
- বাংলাদেশের উপজেলার তালিকা
- বাংলাদেশের ইউনিয়ন
- বাংলাদেশের ইউনিয়নের তালিকা
- বাংলাদেশের সিটি কর্পোরেশনের তালিকা
- বাংলাদেশের পৌরসভার তালিকা
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "জনশুমারি ও গৃহগণনা ২০২২ ন্যাশনাল রিপোর্ট (ভলিউম ১)" (পিডিএফ)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২৫।
- ↑ About Us, Local Government Engineering Department, Ministry of Local Government, Bangladesh, ৯ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত, সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৮
- 1 2 3 4 Population and Housing Census 2011 - Volume 3: Urban Area Report (পিডিএফ), Bangladesh Bureau of Statistics, আগস্ট ২০১৪, পৃ. ix, xi, ২৪–২৬, ১৬৭
- ↑ "Bangladesh Population & Housing Census-2011" (পিডিএফ)। Bangladesh Bureau of Statistics। মার্চ ২০১৪। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- ↑ "Bangladesh Population & Housing Census-2011" (পিডিএফ)। Bangladesh Bureau of Statistics। মার্চ ২০১৪। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২০।
- ↑ "দৈনিক জন্মভূমি-খুলনায় পানির চাহিদা মেটাচ্ছে মধুমতি নদী ইউআরএল=https://dainikjanmobhumi.com/%E0%A6%96%E0%A7%81%E0%A6%B2%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A6%E0%A6%BE-%E0%A6%AE%E0%A7%87%E0%A6%9F%E0%A6%BE/"। মার্চ ২০১৪।
{{ওয়েব উদ্ধৃতি}}:|url=অনুপস্থিত বা খালি (সাহায্য);-এ বহিঃসংযোগ (সাহায্য)|শিরোনাম= - ↑ "Rajshahi"। ১৬ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "আমাদের নগরী"। সিলেট সিটি কর্পোরেশন - Sylhet City Corporation | SCC (মার্কিন ইংরেজি ভাষায়)। ২ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২০।
- ↑ "বরিশাল জেলা"। www.barisal.gov.bd। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২০।
- ↑ "ময়মনসিংহ সিটি কর্পোরেশন"। http (ইংরেজি ভাষায়)। ২ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২০।
- ↑ "জনশুমারি ও গৃহগণনা ২০২২" (পিডিএফ)। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন - বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। পৃ. ৩৮৮–৩৯৪। ২৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ মে ২০২৫।