রুরু ক্ষেত্র
| হিন্দুধর্ম |
|---|
| ধারাবাহিকের অংশ |

রুরু ক্ষেত্র (নেপালি: रूरू क्षेत्र) হল একটি ধর্মীয় এবং সাংস্কৃতিক স্থান যেটি নেপালের রিদিখোলা এবং কালীগণ্ডকী নদীর সঙ্গমস্থলে অবস্থিত।[১] এটি রিদি নামেও পরিচিত। এটি গুলমি, পালপা এবং সিয়াংজা জেলার ত্রি-সংযোগস্থল। এটি নেপালের চার ধামগুলির মধ্যে একটি।[২]
মাঘে সংক্রান্তির সময় তিন দিন ধরে দীর্ঘ মেলা 'রিদিমেলা' অনুষ্ঠিত হয়।[৩][৪] প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিনকে যথাক্রমে জেঠি সংক্রান্তি, মৈলি সংক্রান্তি ও কাঞ্চি সংক্রান্তি বলা হয়।[১] এটা বিশ্বাস করা হয় যে কেউ যদি তিন দিন কালিগণ্ডকী নদীতে পবিত্র স্নান করে এবং ঋষিকেশ মন্দিরে পূজা করে তাহলে মোক্ষ লাভ করবে।[৫] রুরু ক্ষেত্রের ঋষিকেশ কমপ্লেক্স ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অস্থায়ী তালিকায় রয়েছে।[৬]
ভগবান বিষ্ণুর প্রতীক শালিগ্রাম এখানে কালীগণ্ডকী নদীর তীরে পাওয়া যায়।[৭]
ইতিহাস
[সম্পাদনা]পাল্পার প্রথম রাজা মুকুন্দ সেন, কালীগণ্ডকী নদীতে পবিত্র ডুব দেওয়ার সময় ঋষিকেশের দেবতাকে আবিষ্কার করেন এবং ঋষিকেশের মন্দির প্রতিষ্ঠা করেন।[৮][৯]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 Nyaupane, Mukti Prasad। "Maghe Sankranti Fair being held in Ridi; thousands throng to take holy dip (with photos)"। My Republica (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০২০।
- ↑ Sansar, Nepali (৩০ মার্চ ২০১৯)। "Nepal's Top Pilgrimage and Holy Sites – The Abode of Spirituality"। Nepali Sansar (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০২০।
- ↑ "Maghe Sankranti observed country-wide"। The Himalayan Times (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৫ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০২০।
- ↑ "पाँच हजार बर्ष पुरानो धार्मिक मान्यता बोकेको रिडी मेला"। News24 Nepal। ২০ জানুয়ারি ২০১৮। ১৫ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০২০।
- ↑ "रिडीमा स्नान गर्नेको घुइँचो, माघे संक्रान्ति मेला लागेन"। Online Khabar (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২১।
- ↑ Centre, UNESCO World Heritage। "Rishikesh Complex of Ruru Kshetra"। UNESCO World Heritage Centre (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০২০।
- ↑ "Ruru Kshetra : A Sacred Place Of Pilgrimage Since Ancient Times"। notesnepal।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ Sevak। "Ridi (Ruru kshetra) | Holy Dham" (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২০।
- ↑ "रूरू क्षेत्र रिडीमा मेला सुरू"। देशसञ्चार (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৫ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০২০।