বিষয়বস্তুতে চলুন

কেঁওচিয়া ইউনিয়ন

কেঁওচিয়া
ইউনিয়ন
কেঁওচিয়া চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
কেঁওচিয়া
কেঁওচিয়া
কেঁওচিয়া বাংলাদেশ-এ অবস্থিত
কেঁওচিয়া
কেঁওচিয়া
বাংলাদেশে কেঁওচিয়া ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৭′৫″ উত্তর ৯২°৪′৪৫″ পূর্ব / ২২.১১৮০৬° উত্তর ৯২.০৭৯১৭° পূর্ব / 22.11806; 92.07917 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাসাতকানিয়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
  চেয়ারম্যানওছমান আলী
আয়তন
  মোট১৬.০৪ বর্গকিমি (৬.১৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট২৫,০৩১
  জনঘনত্ব১,৬০০/বর্গকিমি (৪,০০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৪৯.৩৭%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৮৭ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

কেঁওচিয়া বাংলাদেশের চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

আয়তন

[সম্পাদনা]

কেঁওচিয়া ইউনিয়নের আয়তন ৩৯৬৩ একর (১৬.০৪ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যা

[সম্পাদনা]

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী কেঁওচিয়া ইউনিয়নের লোকসংখ্যা ২৫,০৩১ জন। এর মধ্যে পুরুষ ১২,৯৯১ জন এবং মহিলা ১২,০৪০ জন।[]

অবস্থান ও সীমানা

[সম্পাদনা]

সাতকানিয়া উপজেলার মধ্যভাগে কেঁওচিয়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ২ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে ধর্মপুর ইউনিয়ন, কালিয়াইশ ইউনিয়নখাগরিয়া ইউনিয়ন; পশ্চিমে নলুয়া ইউনিয়নঢেমশা ইউনিয়ন; দক্ষিণে ঢেমশা ইউনিয়ন, সাতকানিয়া পৌরসভাছদাহা ইউনিয়ন এবং পূর্বে ছদাহা ইউনিয়নবাজালিয়া ইউনিয়ন অবস্থিত।

ইতিহাস

[সম্পাদনা]

১৯৭৪ সালের ৩০ জুন প্রশাসনিক সুবিধার্থে কালিয়াইশ ইউনিয়নকে বিভক্ত করে কেঁওচিয়া ইউনিয়ন পরিষদ গঠন করা হয়।[]

প্রশাসনিক কাঠামো

[সম্পাদনা]

কেঁওচিয়া ইউনিয়ন সাতকানিয়া উপজেলার আওতাধীন ১০নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সাতকানিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯১নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৪ এর অংশ। এটি ৪টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • কেঁওচিয়া
  • জনার কেঁওচিয়া
  • তেমুহানী
  • নয়াপাড়া

[]

শিক্ষা ব্যবস্থা

[সম্পাদনা]

কেঁওচিয়া ইউনিয়নের সাক্ষরতার হার ৪৯.৩৭%।[] এ ইউনিয়নে ৪টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি মাদ্রাসা ও ১০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[]

শিক্ষা প্রতিষ্ঠান

[সম্পাদনা]
মাদ্রাসা

[]

মাধ্যমিক বিদ্যালয়

[]

প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর জনার কেঁওচিয়া কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়
  • কেঁওচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ছদাহা কেঁওচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • জনার কেঁওচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • তেমুহানী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ কেঁওচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বায়তুল ইজ্জত সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মাদারবাড়ী নয়াপাড়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হরিণতোয়া বর্ডার গার্ড রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়

[]

যোগাযোগ ব্যবস্থা

[সম্পাদনা]

কেঁওচিয়া ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম-বান্দরবান মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।

ধর্মীয় উপাসনালয়

[সম্পাদনা]

কেঁওচিয়া ইউনিয়নে ৪৯টি মসজিদ, ৩টি ঈদগাহ ও ৮টি মন্দির রয়েছে।[]

অর্থনীতি

[সম্পাদনা]

কেঁওচিয়া ইউনিয়নের অধিকাংশ মানুষ ব্যবসার সাথে জড়িত। এখানকার প্রায় ৭৪% মানুষ ব্যবসায়ী। এখানে ভাল কৃষিজাত পণ্য উৎপাদন হয়। তার মধ্যে অন্যতম হল ধান, আলু, মরিচ, টমেটো, মুলা। এছাড়াও এখানে মৎস্য চাষ হয় প্রচুর।

খাল ও নদী

[সম্পাদনা]

কেঁওচিয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নয়াখাল এবং হাঙ্গর খাল।[]

হাট-বাজার

[সম্পাদনা]

কেঁওচিয়া ইউনিয়নের প্রধান ২টি হাট/বাজার হল কেরানীহাট এবং দস্তিদারহাট বাজার।[]

দর্শনীয় স্থান

[সম্পাদনা]
  • বায়তুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার
  • কেঁওচিয়া বন গবেষণা কেন্দ্র

[]

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

[সম্পাদনা]

জনপ্রতিনিধি

[সম্পাদনা]
  • বর্তমান চেয়ারম্যান: ওছমান আলী[১১]
চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ জিয়াউল হক ১৯৭৪-১৯৭৭
০২ মুন্সি আবদুছ ছাত্তার ১৯৭৭-১৯৮৪
০৩ আবদুল হক ১৯৮৪-১৯৮৮
০৪ এ জি এম শাহজাহান ১৯৮৮-১৯৯২
০৫ ছৈয়দ আহমদ ১৯৯২-১৯৯৮
০৬ নুর হোসেন (ফোরক কোম্পানী) ১৯৯৯-২০০৩
০৭ মোহাম্মদ হোসেন (ভারপ্রাপ্ত) ২০০৩
০৮ আবদুল মোনাফ সওদাগর ২০০৩-২০০৯
০৯ মুন্সি মাহবুবুল আলম (ভারপ্রাপ্ত) ২০০৯
১০ আবদুল মোনাফ সওদাগর ২০০৯-২০১০
১১ মুন্সি মাহবুবুল আলম (ভারপ্রাপ্ত) ২০১০
১২ নুর হোসেন (ফোরক কোম্পানী) ২০১১-২০১৬
১৩ মনির আহমদ ২০১৬-২০২২
১৪ ওছমান আলী ২০২২-বর্তমান

[১২]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "সাতকানিয়া উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org
  2. "কেঁওচিয়া ইউনিয়নের ইতিহাস - কেঁওচিয়া ইউনিয়ন - কেঁওচিয়া ইউনিয়ন"keochiaup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৭
  3. 1 2 3 "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৪ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৭
  4. "মাদ্রাসা - কেঁওচিয়া ইউনিয়ন - কেঁওচিয়া ইউনিয়ন"keochiaup.chittagong.gov.bd। ২৮ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৭
  5. "মাধ্যমিকবিদ্যালয় - কেঁওচিয়া ইউনিয়ন - কেঁওচিয়া ইউনিয়ন"keochiaup.chittagong.gov.bd
  6. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41120&union=19%5B%5D
  7. "খাল ও নদী - কেঁওচিয়া ইউনিয়ন - কেঁওচিয়া ইউনিয়ন"keochiaup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৭
  8. "হাট বাজারের তালিকা - কেঁওচিয়া ইউনিয়ন - কেঁওচিয়া ইউনিয়ন"keochiaup.chittagong.gov.bd
  9. "দর্শনীয়স্থান - কেঁওচিয়া ইউনিয়ন - কেঁওচিয়া ইউনিয়ন"keochiaup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৭
  10. "প্রখ্যাত ব্যক্তিত্ব - কেঁওচিয়া ইউনিয়ন - কেঁওচিয়া ইউনিয়ন"keochiaup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৭
  11. "সাতকানিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান হলেন যারা"। সিটিজ টাইমস। ৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২২
  12. "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - কেঁওচিয়া ইউনিয়ন - কেঁওচিয়া ইউনিয়ন"keochiaup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৭

বহিঃসংযোগ

[সম্পাদনা]